< যিরমিয়ের বই 34 >

1 যখন ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, তাঁর সব সৈন্য এবং তাঁর শাসনাধীন সমস্ত রাজ্য ও প্রজারা জেরুশালেম ও তার চারপাশের নগরগুলির বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন যিরমিয়ের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল:
Yayinda Nebukadnezzar sarkin Babilon da dukan sojojinsa da kuma dukan mulkokinsa da mutanen masarautar da yake mulki suna yaƙi da Urushalima da dukan garuruwan da suke kewaye, sai wannan magana ta zo wa Irmiya daga wurin Ubangiji cewa,
2 “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি যিহূদার রাজা সিদিকিয়ের কাছে যাও ও তাকে গিয়ে বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমি এই নগর ব্যাবিলনের রাজার হাতে তুলে দিতে চলেছি। সে এই নগর অগ্নিদগ্ধ করবে।
“Ga abin da Ubangiji, Allah na Isra’ila, yana cewa ka tafi wurin Zedekiya sarkin Yahuda ka faɗa masa, ‘Ga abin da Ubangiji yana cewa, ina gab da ba da wannan birni ga sarkin Babilon, zai kuwa ƙone ta.
3 তুমি তার হাত এড়াতে পারবে না, কিন্তু নিশ্চয়ই ধৃত হয়ে তার হাতে সমর্পিত হবে। তুমি নিজের চোখে ব্যাবিলনের রাজাকে দেখবে এবং সে মুখোমুখি তোমার সঙ্গে কথা বলবে। আর তুমি ব্যাবিলনে যাবে।
Ba za ka tsere daga hannunsa ba amma tabbatacce za a kama ka a kuma ba da kai gare shi. Za ka ga sarkin Babilon da idanunka, zai kuwa yi magana da kai fuska da fuska. Za ka kuwa tafi Babilon.
4 “‘তবুও, হে যিহূদার রাজা সিদিকিয়, তুমি সদাপ্রভুর প্রতিজ্ঞার কথা শোনো। তোমার সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন, তুমি তরোয়ালের আঘাতে মৃত্যুবরণ করবে না;
“‘Duk da haka ka ji alkawarin Ubangiji, ya Zedekiya sarkin Yahuda. Ga abin da Ubangiji yake cewa game da kai. Ba za ka mutu ta takobi ba;
5 তুমি শান্তিতে মৃত্যুবরণ করবে। তোমার পূর্বপুরুষেরা, অর্থাৎ পূর্বতন রাজাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যেমন দাহ-সংস্কার করা হত, তোমার ক্ষেত্রেও তারা তেমনই দাহ-সংস্কার করবে ও “হায় প্রভু!” এই বলে বিলাপ করবে। আমি স্বয়ং এই প্রতিজ্ঞা করছি, একথা সদাপ্রভু বলেন।’”
za ka mutu cikin salama. Yadda mutane suka ƙuna wutar jana’iza don girmama kakanninka, sarakunan da suka riga ka, haka za su ƙuna wuta don girmama da kuma makokinka suna cewa, “Kaito, ya maigida!” Ni kaina na yi wannan alkawari, in ji Ubangiji.’”
6 তারপর ভাববাদী যিরমিয় এই সমস্ত কথা জেরুশালেমে, যিহূদার রাজা সিদিকিয়কে গিয়ে বললেন।
Sa’an nan annabi Irmiya ya faɗi dukan wannan wa Zedekiya sarkin Yahuda, a Urushalima,
7 সেই সময়, ব্যাবিলনের রাজার সৈন্যদল জেরুশালেম ও যিহূদার অন্যান্য নগরের বিরুদ্ধে, লাখীশ ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করছিল। কেবলমাত্র প্রাচীর-ঘেরা এই দুটি নগর অবশিষ্ট ছিল।
yayinda sojojin sarkin Babilon suna yaƙi da Urushalima da sauran garuruwan Yahuda waɗanda suka ragu, Lakish da Azeka. Waɗannan su ne birane masu katanga kaɗai a Yahuda.
8 ক্রীতদাসদের প্রতি মুক্তি ঘোষণার জন্য রাজা সিদিকিয় জেরুশালেমের সমস্ত লোকের সঙ্গে এক চুক্তি সম্পাদন করেন। তারপরেই সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল।
Maganar ta zo wa Irmiya daga Ubangiji bayan Sarki Zedekiya ya yi yarjejjeniya da duka mutane a Urushalima ya yi shelar’yanci wa bayi.
9 প্রত্যেকজনকে, পুরুষ-স্ত্রী নির্বিশেষে সমস্ত হিব্রু ক্রীতদাসকে মুক্তি দিতে হবে; কেউই কোনো সহ-ইহুদিকে দাসত্বে আবদ্ধ রাখবে না।
Kowa ya’yantar da bayinsa da suke Ibraniyawa, maza da mata; kada kowa ya riƙe bawa wanda yake mutumin Yahuda.
10 তাই, প্রত্যেকজন রাজকর্মচারী ও লোকেরা, যারা এই চুক্তিতে প্রবেশ করল, তারা সম্মত হল যে, তারা সমস্ত পুরুষ ও স্ত্রী দাসদাসীকে মুক্তি দেবে এবং আর তাদের ক্রীতদাসত্বে আবদ্ধ করবে না। তারা সম্মত হয়ে তাদের মুক্তি দিল।
Saboda haka dukan fadawa da mutane suka yi yarjejjeniyar cewa za su’yantar da bayinsu maza da mata ba za su kuwa ƙara riƙe su bayi ba. Suka yarda, suka kuma sake su.
11 কিন্তু পরে তারা তাদের মন পরিবর্তন করল এবং যাদের মুক্তি দিয়েছিল, সেইসব দাসদাসীকে ফিরিয়ে আনল ও পুনরায় তাদের ক্রীতদাসত্বে আবদ্ধ করল।
Amma daga baya suka canja ra’ayoyinsu suka maido bayinsu suka kuma sāke bautar da su.
12 তারপর সদাপ্রভু বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
Sai maganar Ubangiji ta zo wa Irmiya cewa,
13 “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি তোমাদের পূর্বপুরুষদের, ক্রীতদাসত্বের দেশ মিশর থেকে মুক্ত করে এনে তাদের সঙ্গে এক চুক্তি করেছিলাম। আমি বলেছিলাম,
“Ga abin da Ubangiji, Allah na Isra’ila, yana cewa na yi alkawari da kakanni-kakanninku sa’ad da na fitar da su daga Masar, daga ƙasar bauta. Na ce,
14 ‘প্রত্যেক সপ্তম বছরে, তোমাদের মধ্যে প্রত্যেকে, অবশ্যই তার সহ-হিব্রু ভাইকে, যে নিজেকে তোমার কাছে বিক্রি করেছে, মুক্ত হয়ে চলে যেতে দেবে। ছয় বছর তোমার সেবা করার পর, তুমি তাকে মুক্ত করে দেবে।’ তোমাদের পূর্বপুরুষেরা অবশ্য আমার কথা শোনেনি বা আমার বাক্যের প্রতি মনোযোগও দেয়নি।
‘A kowace shekara ta bakwai dole kowannenku yă’yantar da duk wani ɗan’uwa mutumin Ibraniyawa wanda aka sayar masa. Bayan ya yi muku hidima shekaru shida, dole ku bar shi yă tafi’yantacce.’ Amma kakanninku ba su saurare ni ba, ba su ji ni ba.
15 সম্প্রতি তোমরা অনুতাপ করেছিলে ও আমার দৃষ্টিতে যা ভালো, তাই করেছিলে। তোমাদের প্রত্যেকেই তোমাদের স্বদেশি ভাইদের মুক্ত করেছিলে। তোমরা এমনকি, আমার নামে আখ্যাত গৃহে একটি নিয়মও করেছিলে।
Bai daɗe ba da kuka tuba, kuka kuma yi abin da yake mai kyau a idona. Kowannenku ya yi shelar’yanci ga ɗan’uwansa. Kun ma yi yarjejjeniya a gabana a gidan da ake kira da Sunana.
16 কিন্তু এখন তোমরা সম্পূর্ণ বিপরীতমুখী হয়েছ এবং আমার নামের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছ; তোমাদের মধ্যে প্রত্যেকে সেই পুরুষ ও স্ত্রী ক্রীতদাসেদের আবার ফিরিয়ে এনেছ, যাদের তোমরা যেখানে ইচ্ছা, চলে যেতে দিয়েছিলে। তোমরা তাদের পুনরায় তোমাদের ক্রীতদাস হতে বাধ্য করেছ।
Amma yanzu kun juya kun kuma ɓata sunana; kowannenku ya mayar da bayi maza da matan da kuka’yantar su tafi inda suka ga dama. Kun sāke tilasta su su zama bayinku.
17 “সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: তোমরা আমার কথা শোনোনি; তোমাদের সহ স্বদেশবাসীদের প্রতি তোমরা মুক্তি ঘোষণা করোনি। তাই, এখন আমি তোমাদের জন্য ‘মুক্তি’ ঘোষণা করছি, সদাপ্রভু এই কথা বলেন, তরোয়াল, মহামারি ও দুর্ভিক্ষে পতিত হওয়ার জন্য ‘মুক্তি।’ পৃথিবীর সব রাজ্যের কাছে আমি তোমাদের ঘৃণার পাত্র করব।
“Saboda haka, ga abin da Ubangiji yana cewa, kun yi mini rashin biyayya; ba ku yi shelar’yanci don’yan’uwanku ba. Saboda haka yanzu na yi muku shelar’yanci in ji Ubangiji,’yanci ga mutuwa ta takobi, annoba da kuma yunwa. Zan sa ku zama abin ƙyama ga sauran mulkokin duniya.
18 যে সকল মানুষ আমার নিয়ম ভেঙে ফেলেছে এবং ওই নিয়মগুলি পালন করেনি, যা তারা আমার সামনে স্থাপন করেছিল, আমি তাদের সেই বাছুরের মতো করব, যেটি তারা দু-টুকরো করে সেগুলির মাঝখান দিয়ে পার হয়েছিল।
Mutanen da suka keta alkawarina da ba su cika sharuɗan alkawarin da suka yi a gabana ba, zan yi da su kamar ɗan maraƙin da suka yanka biyu suka bi ta tsakiyarsa.
19 যিহূদা ও জেরুশালেমের নেতৃবর্গ, রাজদরবারের কর্মকর্তারা, যাজকেরা ও দেশের অন্য সমস্ত লোক, যারা ওই দ্বিখণ্ডিত বাছুরটির মাঝখান দিয়ে পার হয়েছিল,
Shugabannin Yahuda da Urushalima, fadawa, firistoci da kuma dukan mutanen ƙasar waɗanda suka bi tsakanin ɗan maraƙin da aka yanka,
20 আমি তাদের সেইসব শত্রুর হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। তাদের মৃতদেহগুলি আকাশের পাখিদের ও বনের পশুদের আহার হবে।
zan ba da su ga abokan gābansu waɗanda suke neman ransu. Gawawwakinsu za su zama abincin tsuntsayen sararin sama da na namun jeji.
21 “আমি যিহূদার রাজা সিদিকিয় ও তার রাজকর্মচারীদের, তাদের সেইসব শত্রুর হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। ব্যাবিলনের-রাজের যে সৈন্যেরা তোমাদের কাছ থেকে চলে গিয়েছিল, তাদেরই হাতে সমর্পণ করব।
“Zan ba da Zedekiya sarkin Yahuda da fadawansa ga abokan gābansu waɗanda suke neman ransu, ga sojojin sarkin Babilon, waɗanda suke janye daga gare ku.
22 সদাপ্রভু ঘোষণা করেন, আমি তাদের আদেশ দেব ও এই নগরে নিয়ে আসব। তারা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করবে, তা অধিকার করে আগুনে পুড়িয়ে দেবে। আমি যিহূদার নগরগুলি নিবাসী-বিহীন করব, যেন কেউ সেখানে বসবাস করতে না পারে।”
Zan yi umarni, in ji Ubangiji, zan kuma komo da su wannan birni. Za su kuwa yi yaƙi da ita, su ƙwace ta su kuma ƙone ta. Zan kuma mai da garuruwan Yahuda kufai don kada wani ya zauna a can.”

< যিরমিয়ের বই 34 >