< যিরমিয়ের বই 30 >

1 সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
Hili ndilo neno lililomjia Yeremia kutoka kwa Bwana:
2 “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি, সেগুলি একটি পুস্তকে লিখে নাও।
“Hili ndilo asemalo Bwana, Mungu wa Israeli: ‘Andika katika kitabu maneno yote niliyonena na wewe.
3 সেদিন আসন্ন,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি যখন বন্দিদশা থেকে আমার প্রজা ইস্রায়েল ও যিহূদাকে ফিরিয়ে আনব এবং এই দেশে তাদের পুনরায় প্রতিষ্ঠা করব, যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের অধিকারের জন্য দিয়েছিলাম,’ সদাপ্রভু এই কথা বলেন।”
Siku zinakuja,’ asema Bwana, ‘nitakapowaleta watu wangu Israeli na Yuda kutoka uhamishoni, na kuwarudisha katika nchi niliyowapa baba zao ili kuimiliki,’ asema Bwana.”
4 ইস্রায়েল ও যিহূদা সম্পর্কে সদাপ্রভু এই সমস্ত কথা বললেন:
Haya ndiyo maneno Bwana aliyoyanena kuhusu Israeli na Yuda:
5 সদাপ্রভু এই কথা বলেন: “‘ভয়ের চিৎকার শোনা যাচ্ছে, ভীষণ আতঙ্কের, শান্তির নয়।
“Hili ndilo asemalo Bwana: “‘Vilio vya woga vinasikika: hofu kuu, wala si amani.
6 তোমরা জিজ্ঞাসা করে দেখো: কোনো পুরুষ কি সন্তান প্রসব করতে পারে? তাহলে কেন আমি প্রত্যেকজন শক্তিশালী পুরুষকে, পেটের উপরে তাদের হাত রাখতে দেখছি, যেমন কোনো প্রসবযন্ত্রণাগ্রস্ত নারী রেখে থাকে? প্রত্যেকের মুখ যেন মৃত্যুভয়ে বিবর্ণ হয়ে গেছে।
Ulizeni na mkaone: Je, mwanaume aweza kuzaa watoto? Kwa nini basi ninaona kila mwanaume mwenye nguvu ameweka mikono yake tumboni kama mwanamke aliye na utungu wa kuzaa, kila uso ukigeuka rangi kabisa?
7 সেদিন কত না ভয়ংকর হবে! তার সঙ্গে আর কোনো দিনের তুলনা করা যাবে না। এ হবে যাকোব কুলের জন্য এক সংকটের সময়, কিন্তু তাকে এর মধ্য থেকে উদ্ধার করা হবে।
Tazama jinsi ile siku itakavyokuwa ya kutisha! Hakutakuwa na nyingine mfano wake. Utakuwa wakati wa dhiki kwa Yakobo, lakini ataokolewa kutoka hiyo.
8 “‘সেদিন,’ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি তাদের কাঁধের জোয়াল ভেঙে ফেলব এবং তাদের বাঁধন সব ছিঁড়ে ফেলব; বিদেশিরা আর তাদের দাসত্ব করাবে না।
“‘Katika siku ile,’ asema Bwana Mwenye Nguvu Zote, ‘nitaivunja nira kutoka shingoni mwao na kuvipasua vifungo vyao; wageni hawatawafanya tena watumwa.
9 বরং, তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর এবং তাদের রাজা দাউদের সেবা করবে, যাঁকে আমি তাদের জন্য তুলে ধরব।
Badala yake, watamtumikia Bwana, Mungu wao na Daudi mfalme wao, nitakayemwinua kwa ajili yao.
10 “‘তাই, হে যাকোবের কুল, আমার দাস, তোমরা ভয় কোরো না; হে ইস্রায়েল কুল, তোমরা নিরাশ হোয়ো না,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘আমি নিশ্চিতরূপে তোমার এক দূরবর্তী স্থান থেকে তোমাকে ও নির্বাসনের দেশ থেকে তোমার বংশধরদের রক্ষা করব। যাকোব পুনরায় শান্তি ও নিরাপত্তা লাভ করবে, আর কেউ তাদের ভয় দেখাবে না।
“‘Hivyo usiogope, ee Yakobo mtumishi wangu, usifadhaike, ee Israeli,’ asema Bwana. ‘Hakika, nitakuokoa kutoka mbali, wazao wako kutoka nchi ya uhamisho wao. Yakobo atakuwa tena na amani na usalama, wala hakuna atakayemtia hofu.
11 আমি তোমার সঙ্গে আছি ও তোমাকে রক্ষা করব,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘আমি যেসব দেশে তোমাকে নির্বাসিত করেছিলাম, যদিও আমি সেইসব জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করি, আমি তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না। আমি কেবলমাত্র ন্যায়পরায়ণতায় তোমার বিচার করব; আমি সম্পূর্ণরূপে তোমাকে অদণ্ডিত রাখব না।’
Mimi niko pamoja nawe, nami nitakuokoa,’ asema Bwana. ‘Ingawa nitayaangamiza kabisa mataifa yote ambamo miongoni mwao nimewatawanya, sitawaangamiza ninyi kabisa. Nitawaadhibu, lakini kwa haki. Sitawaacha kabisa bila adhabu.’
12 “সদাপ্রভু এই কথা বলেন, “‘তোমার ক্ষত অনিরাময়যোগ্য, তোমার যন্ত্রণা নিরাময়ের ঊর্ধ্বে।
“Hili ndilo asemalo Bwana: “‘Kidonda chako hakina dawa, jeraha lako haliponyeki.
13 তোমার জন্য কেউ মিনতি করে না, তোমার ঘায়ের কোনো প্রতিকার নেই, তোমার জন্য কোনো রোগনিরাময় নেই।
Hakuna yeyote wa kukutetea shauri lako, hakuna dawa ya kidonda chako, wewe hutapona.
14 তোমার সব প্রেমিক তোমাকে ভুলে গেছে; তারা তোমার জন্য কোনো চিন্তা করে না। আমি তোমাকে শত্রুর মতো আঘাত করেছি এবং নিষ্ঠুর ব্যক্তির মতো তোমাকে শাস্তি দিয়েছি, কারণ তোমার অপরাধ অত্যন্ত বেশি তোমার পাপসকল অনেক।
Wale walioungana nawe wote wamekusahau, hawajali chochote kukuhusu wewe. Nimekupiga kama vile adui angelifanya, na kukuadhibu kama vile mtu mkatili angelifanya, kwa sababu hatia yako ni kubwa mno na dhambi zako ni nyingi sana.
15 তোমার ক্ষতসকলের জন্য কেন কাঁদছ তোমার ব্যথার কোনো নিরাময় নেই? তোমার মহা অপরাধ ও বহু পাপের জন্য, আমি এই সমস্ত তোমার প্রতি করেছি।
Kwa nini unalia kwa ajili ya jeraha lako, yale maumivu yako yasiyoponyeka? Kwa sababu ya uovu wako mkubwa na dhambi zako nyingi nimekufanyia mambo haya.
16 “‘কিন্তু যারা তোমাকে গ্রাস করে, তাদের সবাইকে গ্রাস করা হবে; তোমার সব শত্রু নির্বাসিত হবে। যারা তোমাকে লুণ্ঠন করে, তাদের লুন্ঠিত করা হবে; যারা তোমার দ্রব্য হরণ করছে, তাদের দ্রব্যসকল আমিও হরণ করব।
“‘Lakini watu wote wakuangamizao wataangamizwa; adui zako wote watakwenda uhamishoni. Wale wote wakutekao nyara watatekwa nyara; wote wakufanyao mateka nitawafanya mateka.
17 কিন্তু তোমার স্বাস্থ্য আমি ফিরিয়ে দেব ও তোমার ক্ষতসকলের নিরাময় করব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ তোমাকে জাতিভ্রষ্ট বলা হয়, সিয়োনের তত্ত্বাবধান কেউ করে না।’
Lakini nitakurudishia afya yako na kuyaponya majeraha yako,’ asema Bwana, ‘kwa sababu umeitwa mwenye kutupwa, Sayuni ambaye hakuna yeyote anayekujali.’
18 “সদাপ্রভু এই কথা বলেন: “‘আমি যাকোবের তাঁবুগুলি পুনঃপ্রতিষ্ঠিত করব এবং তার আবাসগুলির প্রতি মমতা করব; ধ্বংসস্তূপের মধ্য থেকে সেই নগর পুনর্নির্মিত হবে এবং রাজপ্রাসাদ পুনরায় যথাস্থানে নির্মিত হবে।
“Hili ndilo asemalo Bwana: “‘Nitarudisha baraka za mahema ya Yakobo, na kuhurumia maskani yake. Mji utajengwa tena juu ya magofu yake, nalo jumba la kifalme litasimama mahali pake halisi.
19 তাদের মধ্য থেকে উঠে আসবে ধন্যবাদের গান, আর শোনা যাবে আনন্দোল্লাসের স্বর। আমি তাদের সংখ্যা বৃদ্ধি করব, তাদের সংখ্যা হ্রাস হবে না; আমি তাদের সম্মান ফিরিয়ে দেব, তারা আর কখনও উপেক্ষিত হবে না।
Nyimbo za kushukuru zitatoka kwao na sauti ya furaha. Nitaiongeza idadi yao wala hawatapungua, nitawapa heshima na hawatadharauliwa.
20 তাদের ছেলেমেয়েরা পুরোনো দিনের মতো হবে, তাদের সমাজ আমার সামনে প্রতিষ্ঠিত হবে; আমি তাদের অত্যাচারীদের শাস্তি দেব।
Watoto wao watakuwa kama walivyokuwa siku za zamani, nayo jumuiya yao itaimarishwa mbele yangu; nitawaadhibu wale wote wawaoneao.
21 তাদের নেতা তাদেরই মধ্যে একজন হবে; তাদের শাসক তাদেরই মধ্য থেকে উঠে আসবে। আমি তাকে কাছে ডেকে নেব, আর সে আমার কাছে আসবে, কারণ আমি না ডাকলে, কে সাহস করে আমার কাছে আসতে পারে?’ সদাপ্রভু এই কথা বলেন।
Mmoja wao atakuwa kiongozi wao; mtawala wao atainuka miongoni mwao. Nitamleta karibu nami, naye atanikaribia mimi, kwa maana ni nani yule atakayejitolea kuwa karibu nami?’ asema Bwana.
22 ‘তাই, তোমরা আমার প্রজা হবে, আর আমি তোমাদের ঈশ্বর হব।’”
‘Kwa hiyo ninyi mtakuwa watu wangu, nami nitakuwa Mungu wenu.’”
23 ওই দেখো সদাপ্রভুর ঝড়, তা ক্রোধে ফেটে পড়বে, এক তাড়িত ঝঞ্ঝা নেমে আসছে ঘুরে ঘুরে, তা আছড়ে পড়বে দুষ্টদের মাথায়।
Tazama, tufani ya Bwana italipuka kwa ghadhabu, upepo wa kisulisuli uendao kasi utashuka juu ya vichwa vya waovu.
24 সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ ফিরে যাবে না, যতক্ষণ না তিনি তাঁর অন্তরের উদ্দেশ্য পূর্ণরূপে বাস্তবায়িত করেন। আগামী সময়ে তোমরা তা উপলব্ধি করবে।
Hasira kali ya Bwana haitarudi nyuma mpaka atakapotimiza makusudi yote ya moyo wake. Siku zijazo mtayaelewa haya.

< যিরমিয়ের বই 30 >