< যিরমিয়ের বই 26 >

1 যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীমের রাজত্বের প্রথমদিকে, সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:
A farkon sarautar Yehohiyakim ɗan Yosiya sarkin Yahuda, wannan magana ta zo daga wurin Ubangiji,
2 “সদাপ্রভু এই কথা বলেন: তুমি সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে গিয়ে দাঁড়াও এবং যারা সদাপ্রভুর গৃহে উপাসনা করতে আসে, যিহূদার নগরগুলির সেই সমস্ত লোকদের কাছে কথা বলো। আমি তোমাকে যা আদেশ দিই, সেসবই তাদের বলো; একটি কথাও বাদ দেবে না।
“Ga abin da Ubangiji yana cewa, ka tsaya a filin gidan Ubangiji ka kuma yi magana ga dukan mutanen garuruwan Yahuda waɗanda suka zo sujada a gidan Ubangiji. Ka faɗa musu kome da na umarce ka; kada ka bar wata magana.
3 হয়তো তারা শুনবে এবং প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে। তখন আমি কোমল হব এবং তারা যে সমস্ত অন্যায় করেছে, সেগুলির জন্য তাদের উপরে যে বিপর্যয় আনার পরিকল্পনা আমি করেছিলাম, তা আমি করব না।
Wataƙila su saurara kowanne kuma ya juyo daga mugun hanyarsa. Sa’an nan in yi juyayi in kuma janye masifar da nake shirin kawo a kansu saboda muguntar da suka aikata.
4 তাদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: তোমরা যদি আমার কথা না শোনো এবং আমার যে বিধান তোমাদের দিয়েছি, তা যদি পালন না করো,
Ka faɗa musu, ‘Ga abin da Ubangiji yana cewa, in ba ku saurare ni, ku kuma bi dokata, wadda na sa a gabanku ba,
5 এবং যাদের আমি বারবার তোমাদের কাছে প্রেরণ করেছি, আমার সেই দাস ভাববাদীদের কথা তোমরা যদি না শোনো (যদিও তোমরা তাদের কথা শোনোনি),
in kuma ba ku saurari maganganun bayina annabawa, waɗanda na aika muku sau da sau ba (ko da yake ba ku saurara ba),
6 তাহলে এই গৃহকে আমি শীলোর মতো করব এবং এই নগর পৃথিবীর সব জাতির কাছে অভিশাপের পাত্রস্বরূপ হবে।’”
to, sai in mai da gidan nan kamar Shilo, birnin nan kuma abin la’ana a cikin al’umman duniya.’”
7 যাজকেরা, ভাববাদীরা এবং সমস্ত লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়কে এই সমস্ত কথা বলতে শুনল।
Firistoci, annabawa da dukan mutane suka ji Irmiya yana waɗannan maganganu a gidan Ubangiji.
8 কিন্তু যিরমিয় যেই সমস্ত লোককে সদাপ্রভু তাঁকে যে কথা বলার আদেশ দিয়েছিলেন, সেই সমস্ত বলা সমাপ্ত করলেন, যাজকেরা, ভাববাদীরা ও সমস্ত লোক তাঁকে ধরল ও বলল, “তোমাকে অবশ্যই মরতে হবে!
Amma da Irmiya ya gama faɗar wa dukan mutanen abin da Ubangiji ya umarce shi ya faɗa, sai firistoci, annabawa da dukan mutane suka kama shi suka ce, “Mutuwa za ka yi!
9 তুমি কেন ঈশ্বরের নামে এরকম ভাববাণী বলেছ যে, এই গৃহ শীলোর মতো হবে এবং এই নগর জনমানবহীন ও পরিত্যক্ত হবে?” এই বলে সমস্ত লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়কে ঘিরে ধরল।
Me ya sa ka yi annabci da sunan Ubangiji cewa wannan gida zai zama kamar Shilo, wannan birni kuma zai zama kango da hamada?” Sai duk mutane suka tattaru kewaye da Irmiya a cikin gidan Ubangiji.
10 যিহূদার রাজকর্মচারীরা যখন এই সমস্ত কথা শুনল, তারা রাজপ্রাসাদ থেকে সদাপ্রভুর গৃহে গেল। তারা সদাপ্রভুর গৃহের নতুন-দ্বারের প্রবেশপথে গিয়ে তাদের স্থান গ্রহণ করল।
Da fadawan Yahuda suka ji haka, sai suka haura daga fada zuwa gidan Ubangiji suka zazzauna a wuraren zamansu a mashigin Sabuwar Ƙofar gidan Ubangiji.
11 তখন যাজকেরা ও ভাববাদীরা রাজকর্মচারী ও অন্যান্য সব লোককে বললেন, “এই লোকটি যেহেতু এই নগরের বিরুদ্ধে ভাববাণী বলেছে, তাই একে মৃত্যুদণ্ড দিতে হবে। তোমরা নিজেদেরই কানে সেই কথা শুনেছ!”
Sa’an nan firistoci da annabawa suka ce wa fadawan da dukan mutane, “Mutumin nan ya cancanci hukuncin kisa gama ya yi annabci gāba da wannan birni. Ku kun ji da kunnuwanku!”
12 তখন যিরমিয় রাজকর্মচারীদের ও অন্যান্য সব লোকদের বললেন: “সদাপ্রভু আমাকে এই গৃহ ও এই নগর সম্বন্ধে ভাববাণী বলার জন্য প্রেরণ করেছেন, যে সকল কথা আপনারা শুনেছেন।
Sai Irmiya ya ce wa dukan fadawa da kuma dukan mutane, “Ubangiji ya aiko ni in yi annabci gāba da wannan gida da wannan birni dukan abin da na faɗa.
13 এবার আপনারা আপনাদের জীবনাচরণ ও আপনাদের কার্যকলাপের সংশোধন করুন এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করুন। তাহলে সদাপ্রভু আপনাদের প্রতি কোমল হবেন এবং আপনাদের বিরুদ্ধে যে বিপর্যয় আনার কথা ঘোষণা করেছেন, তা আর নিয়ে আসবেন না।
Yanzu sai ku gyara hanyoyinku da kuma ayyukanku ku yi biyayya da Ubangiji Allahnku. Sa’an nan Ubangiji zai yi juyayi ya kuma janye masifar da ya furta zai kawo a kanku.
14 আমার কথা বলতে গেলে, আমি তো আপনাদেরই হাতে আছি; যা কিছু ভালো ও ন্যায়সংগত, আপনারা আমার প্রতি তাই করুন।
Game da ni dai, ina a hannuwanku; ku yi duk abin da kuka ga ya yi kyau, ya kuma dace a gare ku.
15 তবুও, আপনারা নিশ্চয় জানবেন, আপনারা যদি আমাকে মৃত্যুদণ্ড দেন, আপনারা নির্দোষের রক্তপাতের অপরাধ নিজেদের, এই নগরের এবং এর মধ্যে বসবাসকারী সব মানুষের উপরে নিয়ে আসবেন। কারণ সদাপ্রভু সত্যিই এসব কথা আপনাদের কর্ণগোচরে বলার জন্য আমাকে প্রেরণ করেছেন।”
Ku tabbata dai, cewa in kuka kashe ni, za ku jawo wa kanku alhakin jini marar laifi a kanku da a kan birnin nan da kuma a kan masu zama a cikinsa, gama a gaskiya Ubangiji ne ya aiko ni wurinku domin in faɗa muku dukan maganan nan a kunnuwanku.”
16 এরপর রাজকর্মচারীরা ও অন্য সব লোক যাজকদের ও ভাববাদীদের এই কথা বললেন, “এই মানুষটির মৃত্যুদণ্ড হবে না! সে আমাদের কাছে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে কথা বলেছে।”
Sai fadawa da dukan mutane suka ce wa firistoci da annabawa. “Wannan mutum bai yi abin da ya isa hukuncin kisa ba, gama ya yi magana da sunan Ubangiji Allahnmu.”
17 দেশের কোনো কোনো প্রাচীন সামনে এগিয়ে এসে জমায়েত হওয়া সব লোককে বললেন,
Waɗansu daga cikin dattawan ƙasar suka zo gaba suka ce wa dukan taron jama’a,
18 “মোরেশৎ নিবাসী মীখা যিহূদার রাজা হিষ্কিয়ের সময়ে ভাববাণী করেছিলেন। তিনি যিহূদার সব লোককে বলেছিলেন, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “‘সিয়োনকে মাঠের মতো চাষ করা হবে, জেরুশালেম এক ধ্বংসস্তূপে পরিণত হবে, মন্দিরের পাহাড় কাঁটাঝোপে ঢাকা পড়বে।’
“Mika mutumin Moreshet, ya yi annabci a kwanakin Hezekiya sarkin Yahuda. Ya ce wa dukan mutanen Yahuda, ‘Ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “‘Za a nome Sihiyona kamar gona, Urushalima kuwa za tă zama tsibin juji, ƙwanƙolin dutsen haikali kuwa zai zama kurmi.’
19 যিহূদার রাজা হিষ্কিয় বা যিহূদার অন্য কোনো লোক কি তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? হিষ্কিয় কি সদাপ্রভুকে ভয় করে তাঁর কৃপা যাচ্ঞা করেননি? আর সদাপ্রভুও কি কোমল হননি? তিনি তাদের বিরুদ্ধে যে বিপর্যয়ের কথা ঘোষণা করেছিলেন, তা আর নিয়ে এলেন না। আমরা তো নিজেদের উপরে এক ভয়ংকর বিপর্যয় প্রায় নিয়ে এসেছি!”
“Hezekiya sarkin Yahuda ko kuwa wani a Yahuda ya kashe shi? Ashe, Hezekiya bai ji tsoron Ubangiji ya nemi tagomashinsa ba? Ubangiji kuwa bai yi juyayi ya kuma janye masifar da ya furta zai kawo a kansu ba? Muna gab da jawo wa kanmu muguwar masifa!”
20 (সেই সময় কিরিয়ৎ-যিয়ারীম নিবাসী শময়িয়ের পুত্র ঊরিয় সদাপ্রভুর নামে ভাববাণী বলতেন। তিনিও যিরমিয়ের মতোই এই নগর ও এই দেশের বিরুদ্ধে একই ভাববাণী বলেছিলেন।
(To, fa, Uriya ɗan Shemahiya daga Kiriyat Yeyarim wani mutum ne wanda ya yi annabci da sunan Ubangiji; ya yi annabci irin abu ɗaya gāba da wannan birni da wannan ƙasa yadda Irmiya ya yi.
21 যখন রাজা যিহোয়াকীম, তাঁর সব বীর যোদ্ধা ও রাজকর্মচারীরা এসব কথা শুনলেন, রাজা ঊরিয়কে মেরে ফেলতে চাইলেন। ঊরিয় সেই কথা শুনে প্রাণভয়ে মিশরে পলায়ন করলেন।
Da sarki Yehohiyakim da dukan fadawansa da ma’aikatansa suka ji wannan magana, sai sarki ya nemi a kashe shi. Amma Uriya ya ji wannan shiri sai ya gudu zuwa Masar don tsoro.
22 রাজা যিহোয়াকীম তখন অক্‌বোরের পুত্র ইল্‌নাথনকে অন্য কয়েকজনের সঙ্গে মিশরে প্রেরণ করলেন।
Sarki Yehohiyakim ya aiki Elnatan ɗan Akbor zuwa Masar, tare da waɗansu mutane.
23 তারা ঊরিয়কে মিশর থেকে এনে রাজা যিহোয়াকীমের কাছে উপস্থিত করল। রাজা তাঁকে তরোয়াল দিয়ে মেরে ফেললেন এবং সাধারণ লোকদের কবরস্থানে তাঁর দেহ নিক্ষেপ করলেন।)
Suka dawo da Uriya daga Masar suka kawo shi wurin Sarki Yehohiyakim, wanda ya kashe shi da takobi aka kuma jefar da gawarsa a makabartar talakawa.)
24 এছাড়া, শাফনের পুত্র অহীকাম যিরমিয়কে সমর্থন করায়, তাঁকে মৃত্যুর জন্য লোকদের হাতে তুলে দেওয়া হল না।
Bugu da ƙari, Ahikam ɗan Shafan ya goyi bayan Irmiya, saboda haka ba a ba da shi ga mutane don su kashe shi ba.

< যিরমিয়ের বই 26 >