< যিরমিয়ের বই 21 >

1 সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল, যখন রাজা সিদিকিয় মল্কিয়ের পুত্র পশ্‌হূরকে ও মাসেয়ের পুত্র যাজক সফনিয়কে তাঁর কাছে প্রেরণ করেন। তারা বলল,
Mfumu Zedekiya inatuma Pasuri mwana wa Malikiya ndi wansembe Zefaniya mwana wa Maseya kwa Yeremiya.
2 “আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করুন, কারণ ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার আমাদের আক্রমণ করছেন। হয়তো সদাপ্রভু আমাদের পক্ষে বিস্ময়কর কাজ করবেন, যেমন তিনি পূর্বেও করেছিলেন, তাহলে নেবুখাদনেজার আমাদের কাছ থেকে চলে যাবেন।”
Iwo amati akanene kwa Yeremiya mawu akuti, “Tinenere kwa Yehova chifukwa Nebukadinezara mfumu ya Babuloni akutithira nkhondo. Mwina mwake Yehova nʼkutichitira zodabwitsa kuti Nebukadinezarayo achoke kwathu kuno.”
3 কিন্তু যিরমিয় তাদের উত্তর দিলেন, “তোমরা সিদিকিয়কে বলো,
Koma Yehova anawuza Yeremiya kuti ayankhe Pasuri ndi Zefaniya kuti, “Kamuwuzeni Zedekiya kuti,
4 ‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের হাতে যুদ্ধের যেসব অস্ত্র আছে, যেগুলি তোমরা ব্যাবিলনের রাজা ও কলদীয়দের, যারা নগর-প্রাচীরের বাইরে অবরোধ করে আছে, তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাও, আমি সেগুলি এই নগরের অভিমুখে ফেরাব। সেই তাদের আমি এই নগরে সংগ্রহ করব।
‘Yehova, Mulungu wa Israeli akuti ndikulandeni zida zimene zili mʼmanja mwanu zimene mukugwiritsa ntchito polimbana ndi mfumu ya ku Babuloni ndi ankhondo ake amene akuzingani kunja kwa lingali. Ndipo ndidzasonkhanitsa zidazo mʼkati mwa mzindawu.
5 আমি প্রসারিত হাত ও পরাক্রমী বাহু দ্বারা, প্রচণ্ড ক্রোধে ও মহারোষে তোমাদের বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ করব।
Ineyo mwini wakene ndi mkono wotambasula ndi dzanja lamphamvu, ndidzachita nanu nkhondo ndili wokwiya, wokalipa ndi waukali.
6 যারা এই নগরে বসবাস করে, মানুষ ও পশু নির্বিশেষে তাদের সবাইকে আমি আঘাত করব, আর তারা এক ভয়ংকর মহামারিতে প্রাণত্যাগ করবে।
Ndidzakantha amene amakhala mu mzinda muno, anthu pamodzi ndi zirombo, ndipo zidzafa ndi mliri woopsa.
7 তারপরে, সদাপ্রভু বলেন, যারা মহামারি, তরোয়ালের আঘাত ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পাবে, অর্থাৎ যিহূদার রাজা সিদিকিয়, তার সমস্ত কর্মচারী ও এই নগরের লোকেদের আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এবং তাদের শত্রুদের হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। নেবুখাদনেজার তাদের তরোয়ালের আঘাতে হত্যা করবে; সে তাদের প্রতি কোনো করুণা, মমতা বা সহানুভূতি প্রদর্শন করবে না।’
Pambuyo pake, ndidzapereka Zedekiya mfumu ya ku Yuda, nduna zake pamodzi ndi anthu a mu mzinda muno amene adzapulumuke pa nthawi ya mliri, lupanga ndi njala kwa Nebukadinezara mfumu ya ku Babuloni ndi kwa adani awo amene ankafuna kuwapha. Iye adzawapha ndi lupanga. Sadzawachitira chifundo kapena kuwamvera chisoni kapenanso kuwakomera mtima.’
8 “এছাড়াও, তোমরা লোকদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি।
“Yehova anati ndiwawuzenso anthu amenewa kuti asankhe pakati pa moyo ndi imfa.
9 যারাই এই নগরে থাকবে, তারা তরোয়াল, দুর্ভিক্ষ বা মহামারিতে মারা যাবে। কিন্তু যারা বের হয়ে অবরোধকারী ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণ করবে, তারা বেঁচে থাকবে। তারা তাদের প্রাণরক্ষা করবে।
Aliyense amene akhale mu mzinda muno adzaphedwa ndi lupanga, njala kapena mliri. Koma aliyense amene apite kukadzipereka kwa Ababuloni amene akuzinganiwa adzakhala ndi moyo, adzapulumuka.
10 আমি এই নগরের মঙ্গল নয়, ক্ষতি করার জন্য মনস্থির করেছি, সদাপ্রভু এই কথা বলেন। এই নগর ব্যাবিলনের রাজার হাতে তুলে দেওয়া হবে, আর সে এই নগর আগুন দিয়ে ধ্বংস করবে।’
Ine ndatsimikiza kuchitira mzinda uno choyipa osati chabwino, akutero Yehova. Udzaperekedwa mʼdzanja la mfumu ya ku Babuloni, ndipo iyeyo adzawutentha ndi moto.
11 “এছাড়া, যিহূদার রাজপরিবারকে বলো, ‘তোমরা সদাপ্রভুর বাক্য শোনো;
“Komanso, uwuze banja laufumu la Yuda kuti, ‘Imva mawu a Yehova;
12 দাউদ কুলের লোকেরা, সদাপ্রভু এই কথা বলেন: “‘রোজ সকালে ন্যায়বিচারের অনুশীলন করো; যার সর্বস্ব হরণ করা হয়েছে, তার অত্যাচারীদের হাত থেকে তাকে উদ্ধার করো, তা না হলে আমার ক্রোধ আছড়ে পড়বে ও আগুনের মতো জ্বলবে, তা এমনভাবে জ্বলবে যে কেউ তা নিভাতে পারবে না; তোমাদের কৃত সব মন্দ কাজ হল এর কারণ।
inu a mʼbanja la Davide, Yehova akuti, “‘Weruzani mwachilungamo mmawa uliwonse; pulumutsani mʼdzanja la wozunza aliyense amene walandidwa katundu wake, kuopa kuti ukali wanga ungabuke ndi kuyaka ngati moto wosazimitsika chifukwa cha zoyipa zimene mwachita.
13 হে জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে, যদিও তুমি এই উপত্যকার উপরে, পাথুরে মালভূমির উপরে প্রতিষ্ঠিত আছ, সদাপ্রভু এই কথা বলেন। তোমরা বলে থাকো, “কে আমাদের বিরুদ্ধে আসতে পারে? আমাদের আশ্রয়স্থানে কে প্রবেশ করতে পারে?”
Ndidzalimbana nanu, inu amene mukukhala pamwamba pa chigwa, inu okhala ngati thanthwe lapachidikha, akutero Yehova. Inu amene mumanena kuti, ‘Ndani amene angabwere kudzalimbana nafe? Ndani amene angathe kulowa mʼmalinga mwathu?’
14 যেমন তোমাদের কাজ, তার যোগ্য প্রতিফল আমি তোমাদের দেব, সদাপ্রভু এই কথা বলেন। আমি তোমাদের বনগুলিতে এক আগুনে প্রজ্বলিত করব, তা তোমাদের চারপাশের সবকিছুকে গ্রাস করবে।’”
Ndidzakulangani molingana ndi ntchito zanu, akutero Yehova. Ndidzatentha nkhalango zanu; moto udzapsereza zonse zimene zakuzungulirani.’”

< যিরমিয়ের বই 21 >