< যিরমিয়ের বই 11 >
1 সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল:
Yehova anayankhula ndi Yeremiya kuti,
2 “তুমি এই নিয়মের শর্তাবলির কথা শোনো এবং সেগুলি যিহূদার লোকেদের ও যারা জেরুশালেমে বসবাস করে, তাদের গিয়ে বলো।
“Imvani mawu a pangano ili, ndipo uwawuze anthu a ku Yuda ndi a ku Yerusalemu.
3 তাদের বলো যে, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা বলেন: ‘অভিশপ্ত সেই মানুষ, যে এই নিয়মের শর্তাবলি পালন না করে,
Awuze kuti Yehova, Mulungu wa Israeli akuti ‘adzakhala wotembereredwa munthu amene samvera mawu a pangano ili.
4 এই নিয়মের কথা আমি তোমাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলাম, যখন আমি তাদের মিশর থেকে, লোহা গলানো চুল্লি থেকে বের করে এনেছিলাম।’ আমি বলেছিলাম, ‘আমার কথা মেনে চলো ও আমি তোমাদের যা আদেশ দিই, সেগুলি সব পালন করো, তাহলে তোমরা আমার প্রজা হবে এবং আমি তোমাদের ঈশ্বর হব।
Awa anali mawu amene ndinalamulira makolo anu nditawatulutsa mu Igupto, kuchoka mʼngʼanjo yamoto.’ Ine ndinati, ‘Mverani Ine ndi kuchita chilichonse chimene ndakulamulirani. Mukatero mudzakhala anthu anga ndi Ine ndidzakhala Mulungu wanu.
5 তাহলেই তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে কৃত আমার শপথ আমি পূর্ণ করব, যেন আমি তাদের দুধ ও মধু প্রবাহিত দেশ দিতে পারি,’ যে দেশটি তোমরা এখন অধিকার করে আছ।” উত্তরে আমি বললাম, “আমেন, সদাপ্রভু।”
Tsono Ine ndidzakwaniritsa lumbiro lomwe ndinalumbira kwa makolo anu kuti ndidzawapatsa dziko loyenda mkaka ndi uchi,’ dziko lomwe inu lero mukukhalamo.” Tsono Ine ndinayankha kuti, “Ameni, Yehova.”
6 সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এই সমস্ত বাক্যের কথা যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে গিয়ে ঘোষণা করো: ‘তোমরা এই নিয়মের শর্তাবলির কথা শোনো ও সেগুলি পালন করো।
Yehova anandiwuza kuti, “Lengeza mawu onsewa mʼmizinda yonse ya ku Yuda ndi mʼmisewu ya mu Yerusalemu: ‘Mverani mawu a pangano ili ndi kuzitsatira.
7 তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে আনার সময় থেকে আজ পর্যন্ত, আমি তাদের বারবার সাবধান করে বলেছিলাম, “আমার বাধ্য হও।”
Kuyambira nthawi imene ndinatulutsa makolo anu ku Igupto mpaka lero, ndakhala ndi kuwachenjeza kawirikawiri kuti, ‘Mverani Ine.’
8 তারা কিন্তু শোনেনি বা আমার কথায় মনোযোগ দেয়নি; পরিবর্তে তারা নিজেদের মন্দ হৃদয়ের একগুঁয়ে মনোভাবের অনুসারী হয়েছিল। তাই আমি যে রকম আদেশ করেছিলাম, তারা তা পালন করেনি বলে আমি নিয়মে উল্লিখিত সব শাস্তি তাদের উপরে নিয়ে এসেছি।’”
Koma sanamvere kapena kulabadirako. Aliyense anawumirira kuchita zoyipa za mʼmitima yawo. Ngakhale ndinawalamulira kuti asunge pangano langa koma iwo sanasunge. Choncho ndinawalanga monga ndinaneneramo.’”
9 তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যিহূদার লোকদের ও যারা জেরুশালেমে বসবাস করে তাদের মধ্যে একটি ষড়যন্ত্র চলছে।
Kenaka Yehova anandiwuza kuti, “Anthu a ku Yuda ndi ku Yerusalemu andiwukira.
10 যারা আমার বাক্য পালন করা অগ্রাহ্য করেছিল, তারা তাদের সেই পূর্বপুরুষদের পাপের পথে ফিরে গিয়েছে, যারা অন্যান্য দেবদেবীর সেবা করার জন্য তাদের অনুসারী হয়েছিল। ইস্রায়েল ও যিহূদা, এই উভয় কুলের লোকেরা সেই চুক্তি ভেঙে ফেলেছে, যা আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলাম।
Abwereranso ku machimo a makolo awo, amene anakana kumvera mawu anga. Akutsata milungu ina ndi kumayitumikira. Aisraeli ndi Ayuda aphwanya pangano limene ndinachita ndi makolo awo.
11 সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তাদের উপরে যে বিপর্যয় নিয়ে আসব, তা তারা এড়াতে পারবে না। তারা যদিও আমার কাছে কাঁদবে, আমি কিন্তু তাদের কথা শুনব না।
Choncho Yehova akuti, ‘Ndidzawagwetsera mavuto amene sadzatha kuwalewa. Ngakhale adzandilirire, sindidzawamvera.
12 যিহূদার নগরগুলি ও জেরুশালেমের লোকেরা গিয়ে তাদের দেবদেবীর কাছে কাঁদবে, যাদের উদ্দেশে তারা ধূপদাহ করেছিল, কিন্তু যখন বিপর্যয় এসে পড়বে, তারা তাদের কোনো সাহায্যই করতে পারবে না।
Anthu a mʼmizinda ya Yuda ndi anthu a ku Yerusalemu adzapita ndi kukalirira milungu imene ankayifukizira lubani, koma milunguyo sidzawathandiza ndi pangʼono pomwe mavuto akadzafika.
13 হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা; আর জেরুশালেমে রাস্তার যত সংখ্যা, তোমরা লজ্জাকর দেবতা বায়ালের উদ্দেশে ধূপদাহ করার জন্য তত সংখ্যক বেদি স্থাপন করেছ।’
Iwe Yuda, uli ndi milungu yochuluka ngati chiwerengero cha mizinda yako; chiwerengero cha maguwa ansembe amene umafukizirapo lubani kwa Baala chili ngati misewu ya mu Yerusalemu.’
14 “তুমি এই সমস্ত লোকের জন্য প্রার্থনা কোরো না। তাদের জন্য কোনো অনুনয় বা আবেদন উৎসর্গ কোরো না, কারণ বিপর্যয়ের সময়ে তারা যখন আমাকে ডাকবে, আমি তাদের কথা শুনব না।
“Tsono iwe Yeremiya usawapempherere anthu amenewa ngakhale kuwadandaulira kapena kuwapepesera, chifukwa sindidzawamvera akadzandiyitana pa nthawi ya mavuto awo.
15 “আমার প্রিয়তমা আমার মন্দিরে কী করছে, যখন সে অনেকের সঙ্গে তার মন্দ পরিকল্পনার ছক কষেছে? উৎসর্গীকৃত মাংসের জন্য কি তোমাদের শাস্তি এড়াবে? যখন তোমরা তোমাদের দুষ্টতায় মেতে পড়ো, তখনও তোমরা আনন্দ করো।”
“Kodi anthu anga okondedwa akudzachita chiyani mʼNyumba yanga? Kodi suja iwowa amachita zoyipa zambiri? Kodi mungathe kupulumuka, tsoka osakugwerani chifukwa cha nsembe zanuzo?”
16 সদাপ্রভু তোমাকে সমৃদ্ধিশালী এক জলপাই গাছ বলে ডেকেছিলেন, যার ফল দেখতে ছিল অতি মনোহর। কিন্তু এক প্রবল ঝড়ের গর্জনে, তিনি তাতে আগুন দেবেন, তার শাখাগুলি সব ভেঙে যাবে।
Kale Yehova ankakutchani mtengo wa olivi wa masamba obiriwira, wokhala ndi zipatso zokongola. Koma tsopano adzawutentha ndi mkuntho wamkokomo ndipo nthambi zake zidzapserera.
17 বাহিনীগণের সদাপ্রভু, তিনি তোমাকে রোপণ করেছিলেন, তিনি তোমার বিপর্যয়ের রায় ঘোষণা করেছেন। এর কারণ হল, ইস্রায়েল ও যিহূদা কুলের লোকেরা কেবলই মন্দ কাজ করেছে এবং বায়াল-দেবতার কাছে ধূপদাহ করে আমার ক্রোধের উদ্রেক করেছে।
Yehova Wamphamvuzonse, amene anakudzalani, walamula kuti mavuto akugwereni. Inu a banja la Yuda ndi a banja la Israeli munachitira Yehova zoyipa ndi kumukwiyitsa pamene munkapereka nsembe zanu kwa Baala.
18 সদাপ্রভু আমাকে তাদের ষড়যন্ত্রের কথা বলে দিয়েছিলেন, তাই আমি তা জানতে পেরেছিলাম। তিনি সেই সময় আমাকে দেখিয়েছিলেন, তারা কী করছিল।
Yehova anandiwululira ndipo ndinadziwa. Iye anatsekula maso anga kuti ndione chiwembu chawocho.
19 আমি একটি কোমল মেষশাবকের মতো হয়েছিলাম, যাকে ঘাতকের কাছে নিয়ে যাওয়া হয়। আমি বুঝতে পারিনি যে, তারা আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে। তারা বলছিল, “এসো আমরা গাছ ও তার ফলগুলি কেটে ফেলি, এসো জীবিতদের দেশ থেকে আমরা তাকে উচ্ছিন্ন করে ফেলি, যেন তার নাম আর কখনও স্মরণে না আসে।”
Ndinali ngati mwana wankhosa wofatsa amene akupita naye kukamupha; sindinkadziwa kuti chiwembu chimene ankakonzekeracho chinkaloza ine. Iwo amati: “Tiyeni timuphe munthu ameneyu kuti dzina lake lisadzakumbukiridwenso.”
20 কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণতায় বিচার করে থাকো এবং হৃদয় ও মনের পরীক্ষা করে থাকো, তাদের উপরে তোমার প্রতিশোধ গ্রহণ আমাকে দেখতে দাও, কারণ তোমারই কাছে আমি আমার পক্ষসমর্থন করেছি।
Koma, Inu Yehova Wamphamvuzonse, Inu amene mumaweruza molungama ndi kuyesa mitima ndi maganizo, lolani kuti ine ndione kuti mwawalipsira, pakuti mlandu wanga ndawupereka mʼmanja mwanu.
21 সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন, যারা তোমার প্রাণ হরণ করতে চায়, সেই অনাথোতের লোকদের, যারা বলছিল, “সদাপ্রভুর নামে তুমি কোনো ভাববাণী বলবে না, বললে আমাদের হাতে তোমাকে মরতে হবে,”
“Nʼchifukwa chake Yehova akunena za anthu a ku Anatoti amene akufuna kuwononga moyo wako namanena kuti, ‘Usanenere mʼdzina la Yehova, ukatero ife tidzakupha ndi manja athu,’
22 অতএব তাদের সম্পর্কে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা তরোয়ালের আঘাতে এবং তাদের পুত্রকন্যারা দুর্ভিক্ষে মারা যাবে।
koma Yehova Wamphamvuzonse akuti, ‘Ine ndidzawalanga. Achinyamata awo adzaphedwa ndi lupanga, ana awo aamuna ndi aakazi adzafa ndi njala.
23 তাদের মধ্যে অবশিষ্ট কেউই বেঁচে থাকবে না, কারণ তাদের শাস্তির বছরে, আমি অনাথোতের লোকদের উপরে বিপর্যয় নিয়ে আসব।”
Sipadzakhala otsala ndi mmodzi yemwe, chifukwa ndidzalanga anthu a ku Anatoti chikadzafika chaka chawo cha chilango.’”