< যিশাইয় ভাববাদীর বই 65 >
1 “যারা আমাকে চায়নি, আমি তাদের কাছে নিজেকে প্রকাশ করেছি; যারা আমার অন্বেষণ করেনি, তারা আমাকে খুঁজে পেয়েছে। যে জাতি আমার নামে ডাকেনি, তাদের আমি বলেছি, ‘এই আমি, এই যে আমি এখানে।’
“Ndinali wokonzeka kumva mapemphero a amene sankandipempha kanthu; ndipo ndinalola kuti anthu amene ankandifunafuna kuti andipeze. Kwa mtundu wa anthu umene sunkapempha chithandizo kwa Ine, ndinati, ‘Ine ndili pano, Ine ndili pano.’
2 সমস্ত দিন, আমি এক বিদ্রোহী প্রজাবৃন্দের উদ্দেশে আমার দু-হাত বাড়িয়ে রেখেছিলাম, তারা এমন সব জীবনযাপন করে, যা ভালো নয়, তারা নিজেদের কল্পনা অনুযায়ী কাজ করে।
Tsiku lonse ndatambasulira manja anga anthu owukira aja, amene amachita zoyipa, natsatira zokhumba zawo.
3 তারা এমন এক জাতি, যারা আমার মুখের উপরেই নিত্য আমাকে প্ররোচিত করে, বিভিন্ন উদ্যানের মধ্যে বলি দেয় ও ইটের তৈরি বেদির উপরে ধূপদাহ করে;
Ndatambasulira manja anga anthu aja amene nthawi zonse amandikwiyitsa mopanda manyazi. Iwo amapereka nsembe mʼminda ndi kufukiza lubani pa maguwa ansembe a njerwa.
4 তারা কবরের স্থানগুলিতে বসে গুপ্ত স্থানে রাত জেগে কাটায়; তারা শূকরের মাংস ভোজন করে ও তাদের পাত্রে অশুচি মাংসের ঝোল থাকে।
Amakatandala ku manda ndipo amakachezera usiku wonse kumalo obisika. Amadya nyama ya nkhumba, ndipo mʼmiphika mwawo muli msunzi wa nyama yodetsedwa.
5 তারা বলে, ‘দূরে থাকো; আমার কাছে এসো না, কারণ আমি তোমাদের চেয়ে বেশি পবিত্র!’ এই লোকেরা আমার নাকের কাছে ধোঁয়ার মতো, সমস্ত দিন তারা যেন প্রজ্বলিত আগুন।
Amawuza ena kuti, ‘Khala patali usandiyandikire, chifukwa ungatengere kupatulika kwanga!’ Ukali wanga pa anthu otere uli ngati utsi mphuno zanga, ngati moto umene umayaka tsiku lonse.
6 “দেখো, এ আমার সামনে লিখিত আছে: আমি নীরব থাকব না, কিন্তু পূর্ণ প্রতিফল দেব; আমি তাদের কোলেই তা ফিরিয়ে দেব—
“Taonani, ndatsimikiza kale mlandu ndi chilango chawo; sindidzakhala chete koma ndidzawalanga kwathunthu chifukwa cha machimo awo
7 তোমাদের পাপ ও তোমাদের পিতৃপুরুষদের কৃত যত পাপ,” সদাপ্রভু এই কথা বলেন। “যেহেতু তারা পর্বতে পর্বতে ধূপ জ্বালিয়েছে এবং পাহাড়গুলির উপরে আমাকে অপমান করেছে, আমি তাদের পূর্বেকার কৃতকর্ম অনুযায়ী পূর্ণমাত্রায় তাদের প্রতিশোধ দেব।”
ndi a makolo awo,” akutero Yehova. “Chifukwa anapereka nsembe zopsereza pa mapiri ndi kundinyoza Ine pa zitunda zawo, Ine ndidzawalanga kwathunthu potsata zimene anachita kale.”
8 সদাপ্রভু এই কথা বলেন, “যেমন দ্রাক্ষাফলের গুচ্ছে রস পূর্ণ দেখে, লোকেরা বলে, ‘এটি নষ্ট কোরো না, কারণ এতে এখনও আশীর্বাদ আছে,’ তেমনই আমি আমার দাসদের পক্ষে করব; আমি তাদের সবাইকে ধ্বংস করব না।
Yehova akuti, “Pamene madzi akanapezeka mu phava la mphesa ndipo anthu amati, ‘Musawononge phavalo, popeza madzi ena abwino akanalimobe mʼphavalo,’ Inenso chifukwa cha mtumiki wanga; sindidzawononga onse.
9 আমি যাকোবের কুল থেকে এক বংশের, এবং যিহূদা থেকে আমার পর্বতগুলির এক উত্তরাধিকারীকে তুলে ধরব; আমার মনোনীত প্রজারা তা অধিকার করবে, সেখানে আমার দাসেরা বসবাস করবে।
Ndidzatulutsa zidzukulu mʼbanja la Yakobo, ndipo a banja la Yuda adzalandira mapiri anga ngati cholowa chawo. Anthu anga osankhidwa adzalandira zimenezi, ndipo atumiki anga adzakhala kumeneko.
10 আমার অন্বেষী প্রজাদের জন্য, শারোণ মেষপালের এক চারণভূমি হবে, আর আখোর উপত্যকা হবে পশুপালের এক বিশ্রামস্থান।
Chigwa cha Saroni chidzakhala kodyetserako nkhosa, ndipo chigwa cha Akori chidzakhala malo opumirako ngʼombe kwa anthu anga ondifunafuna Ine.
11 “কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে পরিত্যাগ করো, ও আমার পবিত্র পর্বতকে ভুলে যাও, যারা ভাগ্যদেবের জন্য মেজ সাজাও ও নিয়তিদেবের উদ্দেশে মিশ্রিত সুরার পাত্র পূর্ণ করো,
“Koma inu amene mumasiya Yehova ndi kuyiwala phiri langa lopatulika, amene munamukonzera Gadi chakudya ndi kuthirira Meni chakumwa,
12 আমি তাদের জন্য তরোয়াল নিরূপণ করব, তখন তোমরা ঘাতকদের কাছে মাথা নিচু করবে; কারণ আমি ডাকলে তোমরা উত্তর দিতে না, আমি কথা বললে তোমরা শুনতে না। তোমরা আমার দৃষ্টিতে অন্যায় করেছ, যা আমাকে অসন্তুষ্ট করে, তোমরা তাই করেছ।”
ndidzakuperekani ku lupanga ngati nsembe, ndipo nonse mudzaphedwa; chifukwa simunayankhe pamene ndinakuyitanani, ndinayankhula koma simunamvere. Munachita zoyipa pamaso panga ndipo munasankha kuchita zoyipa zomwe sindikondwera nazo.”
13 সেই কারণে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “আমার দাসেরা ভোজন করবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত থাকবে; আমার দাসেরা পান করবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকবে; আমার দাসেরা আনন্দ করবে, কিন্তু তোমরা লজ্জিত হবে।
Nʼchifukwa chake Ambuye Yehova akuti, “Atumiki anga adzadya, koma inu mudzakhala ndi njala; atumiki anga adzamwa, koma inu mudzakhala ndi ludzu; atumiki anga adzakondwa, koma inu mudzakhala ndi manyazi.
14 আমার দাসেরা গান গাইবে তাদের মনের আনন্দে, কিন্তু তোমাদের মনস্তাপের জন্য তোমরা কাঁদতে থাকবে ও ভগ্ন আত্মার জ্বালায় হাহাকার করবে।
Atumiki anga adzayimba mosangalala, koma inu mudzalira kwambiri chifukwa chovutika mu mtima ndipo mudzalira mofuwula chifukwa mudzamva kuwawa mu mtima.
15 তোমরা আমার মনোনীত লোকদের মাঝে তোমাদের নাম অভিশাপরূপে রেখে যাবে; সার্বভৌম সদাপ্রভু তোমাদের মৃত্যুতে সমর্পণ করবেন, কিন্তু তাঁর দাসেদের তিনি অন্য এক নাম দেবেন।
Anthu anga osankhidwa adzatchula dzina lanu potemberera. Ambuye Yehova adzakuphani, koma atumiki ake adzawapatsa dzina lina.
16 কেউ যদি দেশে কোনো আশীর্বাদের জন্য মিনতি করে, সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে; যে দেশে কোনো শপথ গ্রহণ করে, সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে। কারণ অতীতের সব দুঃখকষ্ট বিস্মৃত হবে, আমার চোখ থেকে তা গুপ্ত থাকবে।
Aliyense wopempha dalitso mʼdzikomo adzachita zimenezo kwa Mulungu woona; ndipo aliyense wochita malumbiro mʼdzikomo adzalumbira mwa Mulungu woona. Pakuti mavuto akale adzayiwalika ndipo adzachotsedwa pamaso panga.
17 “দেখো, আমি নতুন আকাশমণ্ডল ও এক নতুন পৃথিবী সৃষ্টি করি। পূর্বের বিষয়গুলি আর স্মরণ করা হবে না, সেগুলি আর মনেও আসবে না।
“Taonani, ndikulenga mlengalenga mwatsopano ndi dziko lapansi latsopano. Zinthu zakale sizidzakumbukika, zidzayiwalika kotheratu.
18 কিন্তু আমি যা সৃষ্টি করব, তার জন্য আনন্দিত ও চিরকালের জন্য উল্লসিত হও, কারণ আমি জেরুশালেমকে হর্ষের জন্য ও তার লোকেদের আনন্দের জন্য সৃষ্টি করব।
Koma inu mukhale osangalala ndi okondwa mpaka muyaya chifukwa cha zimene ndikulenga, pakuti ndikulenga Yerusalemu kukhala malo wosangalatsa ndipo anthu ake adzakhala achimwemwe.
19 আমি জেরুশালেমের জন্য উল্লসিত হব ও আমার প্রজাদের জন্য হর্ষিত হব; ক্রন্দন কিংবা বিলাপের ধ্বনি আর কখনও সেখানে শোনা যাবে না।
Ine ndidzakondwa chifuwa cha Yerusalemu ndipo ndidzasangalala chifukwa cha anthu anga. Kumeneko sikudzamvekanso kulira ndi mfuwu wodandaula.
20 “আর কখনও তার মধ্যে কোনো শিশু কিছুকাল বেঁচে থেকে কিংবা কোনো বৃদ্ধ পূর্ণবয়স্ক না হয়ে মারা যাবে না; যে একশো বছর বয়সে মারা যায়, তাকে নিতান্তই যুবক বলা হবে; আর যে পাপীর একশো বছর পরমায়ু হয় না, সে অভিশপ্ত বিবেচিত হবে।
“Ana sadzafa ali akhanda ndipo nkhalamba zonse zidzakwaniritsa zaka zawo zonse. Wamngʼono mwa iwo adzafa ali ndi zaka 100. Amene adzalephere kufika zaka 100 adzatengedwa kukhala wotembereredwa.
21 তারা ঘরবাড়ি নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে; তারা দ্রাক্ষাকুঞ্জ রোপণ করে তার ফল ভক্ষণ করবে।
Anthu adzamanga nyumba ndi kukhalamo, adzadzala mpesa ndipo adzadya zipatso zake.
22 তারা গৃহ নির্মাণ করলে, আর কখনও তার মধ্যে অন্য কেউ বাস করবে না, বা বৃক্ষরোপণ করলে, অন্য কেউ তার ফল খাবে না। কারণ কোনো বৃক্ষের আয়ুর মতোই আমার প্রজাদের পরমায়ু হবে; আমার মনোনীত লোকেরা দীর্ঘদিন তাদের হস্তকৃত কর্মফল উপভোগ করবে।
Sadzamanganso nyumba anthu ena nʼkukhalamo, kapena kudzala ndi ena nʼkudya. Pakuti anthu anga adzakhala ndi moyo wautali ngati mitengo. Osankhidwa anga adzakondwera ndi ntchito ya manja awo nthawi yayitali.
23 তারা বৃথা পরিশ্রম করবে না, বা দুর্ভাগ্যের জন্য সন্তানদের জন্ম দেবে না; কারণ তারা এবং তাদের বংশধরেরা সদাপ্রভুর আশীর্বাদধন্য এক জাতি হবে।
Sadzagwira ntchito pachabe kapena kubereka ana kuti aone tsoka; chifukwa adzakhala anthu odalitsidwa ndi Yehova, iwowo pamodzi ndi adzukulu awo omwe.
24 তারা ডাকবার আগেই আমি উত্তর দেব; তারা কথা বলতে না বলতেই আমি তা শুনব।
Ndidzawayankha ngakhale asanathe nʼkupempha komwe. Pamene akuyankhula kumene Ine ndidzakhala nditamva kale.
25 নেকড়েবাঘ ও মেষশাবক একসঙ্গে চরে বেড়াবে, সিংহ বলদের মতোই বিচালি খাবে এবং ধুলোই হবে সাপের খাবার। আমার পবিত্র পর্বতের কোনো স্থানে তারা কোনো ক্ষতি বা ধ্বংস করতে পারবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
Mʼmbulu ndi mwana wankhosa wamkazi zidzadyera pamodzi. Mkango udzadya udzu monga ngʼombe, koma fumbi ndiye chidzakhale chakudya cha njoka. Pa phiri langa lopatulika sipadzakhala chinthu chopweteka kapena chowononga,” akutero Yehova.