< যিশাইয় ভাববাদীর বই 63 >
1 ইদোম থেকে আসছেন, উনি কে? বস্রা থেকে রক্তরঞ্জিত পোশাক পরে আসছেন, কে তিনি? বাহারি পোশাক পরিহিত, ইনি কে? কে তিনি আপন শক্তির পূর্ণতায় এগিয়ে আসছেন? “এ আমি, যিনি ধর্মশীলতায় কথা বলেন, যিনি পরিত্রাণ সাধন করার জন্য শক্তিশালী।”
Ni nani huyu anayekuja kutoka Edomu, kutoka Bosra, mwenye mavazi yaliyotiwa madoa mekundu? Ni nani huyu, aliyevikwa joho la kifahari, anayetembea kwa ukuu wa nguvu zake? “Mimi ndimi, nisemaye katika haki, mwenye nguvu wa kuokoa.”
2 আপনার পোশাক রক্তরাঙা কেন, দ্রাক্ষামাড়াইকারী লোকদের মতো কেন?
Kwa nini mavazi yako ni mekundu, kama ya yule akanyagaye shinikizo la zabibu?
3 “দ্রাক্ষামাড়াই কুণ্ডে আমি একাই দ্রাক্ষা দলন করেছি; সমস্ত জাতির মধ্য থেকে একজনও আমার সঙ্গে ছিল না। আমি ক্রোধে তাদের পদদলিত করেছি, মহাকোপে তাদের মর্দন করেছি; তাদের রক্তের ছিটে আমার পোশাকে লেগেছে, আমার সমস্ত পরিচ্ছদ আমি কলঙ্কিত করেছি।
“Nimekanyaga shinikizo la zabibu peke yangu; kutoka mataifa hakuna mtu aliyekuwa pamoja nami. Nimewaponda kwa miguu katika hasira yangu na kuwakanyaga chini katika ghadhabu yangu; damu yao ilitia matone kwenye mavazi yangu, na kutia madoa nguo zangu zote.
4 কারণ প্রতিশোধের দিন আমার মনে ছিল, আর আমার মুক্তিদানের বছর এসে পড়েছে।
Kwa kuwa siku ya kisasi ilikuwa moyoni mwangu, mwaka wa ukombozi wangu umefika.
5 আমি চেয়ে দেখলাম, কিন্তু আমাকে সাহায্য করার জন্য কেউ নেই, আমি বিস্মিত হলাম যে কেউ আমাকে সমর্থন করেনি; তাই আমার নিজেরই হাত আমার জন্য পরিত্রাণ সাধন করল, আমার নিজের ক্রোধই আমাকে তুলে ধরল।
Nilitazama, lakini hakuwepo yeyote wa kunisaidia, nilishangaa kwa kuwa hakuwepo yeyote aliyetoa msaada; hivyo mkono wangu wenyewe ndio ulionifanyia wokovu, na ghadhabu yangu mwenyewe ndiyo iliyonitegemeza.
6 আমি ক্রোধে সব জাতিকে পদদলিত করলাম; আমার কোপবশে আমি তাদের মত্ত করলাম আর তাদের রক্ত মাটিতে ঢেলে দিলাম।”
Nilikanyaga mataifa kwa miguu katika hasira yangu, katika ghadhabu yangu niliwalewesha, na kumwaga damu yao juu ya ardhi.”
7 আমি সদাপ্রভুর বিভিন্ন করুণার কীর্তন করব, প্রশংসা করব তাঁর বহু কীর্তির কথা, তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, তার জন্য, হ্যাঁ, তিনি ইস্রায়েল কুলের জন্য বহু উৎকৃষ্ট কাজ করেছেন, তাঁর মহা করুণা ও বহুবিধ দয়ার গুণে করেছেন।
Nitasimulia juu ya wema wa Bwana, kwa matendo ambayo apaswa kusifiwa, sawasawa na yote ambayo Bwana ametenda kwa ajili yetu: naam, mambo mengi mema aliyoyatenda kwa ajili ya nyumba ya Israeli, sawasawa na huruma zake na wema wake mwingi.
8 তিনি বলেছেন, “অবশ্যই তারা আমার প্রজা, তারা এমন সন্তান, যারা মিথ্যা আচরণ করবে না”; এভাবেই তিনি তাদের পরিত্রাতা হলেন।
Alisema, “Hakika wao ni watu wangu, wana ambao hawatanidanganya”; hivyo akawa Mwokozi wao.
9 তাদের সমস্ত দুর্দশায় তিনি নিজেও দুর্দশাগ্রস্ত হয়েছিলেন, তাঁর সান্নিধ্যে থাকা স্বর্গদূত তাদের রক্ষা করল। তাঁর ভালোবাসা ও করুণাগুণে তিনি তাদের মুক্ত করলেন; পুরাকালের সেই দিনগুলিতে তিনি কোলে তুলে তাদের বহন করতেন।
Katika taabu zao zote naye alitaabika, na malaika wa uso wake akawaokoa. Katika upendo wake na rehema zake aliwakomboa, akawainua na kuwachukua siku zote zilizopita.
10 তবুও তারা বিদ্রোহী হল ও তাঁর পবিত্র আত্মাকে দুঃখ দিল। তাই তিনি মুখ ফিরিয়ে তাদের শত্রু হলেন, আর তিনি স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন।
Lakini waliasi, na kumhuzunisha Roho Mtakatifu wake. Hivyo aligeuka na kuwa adui yao, na yeye mwenyewe akapigana dhidi yao.
11 তারপর তাঁর প্রজারা পুরোনো দিনের কথা স্মরণ করল, মোশি ও তাঁর প্রজাদের সময়কাল— তিনি কোথায়, যিনি সমুদ্রের মধ্য দিয়ে তাদের উত্তীর্ণ করেছিলেন, তাঁর পালের এক রক্ষকের দ্বারা? তিনি কোথায়, যিনি তাদের মধ্যে তাঁর পবিত্র আত্মাকে স্থাপন করেছিলেন?
Ndipo watu wake wakazikumbuka siku zilizopita, siku za Mose na watu wake: yuko wapi yeye aliyewaleta kupitia katikati ya bahari, pamoja na wachungaji wa kundi lake? Yuko wapi yule aliyeweka Roho wake Mtakatifu katikati yao,
12 যিনি তাঁর পরাক্রমের মহিমাময় বাহু মোশির ডান হাতরূপে প্রেরণ করেছিলেন, যিনি তাদের সামনে জলরাশিকে বিভক্ত করেছিলেন যেন নিজের জন্য চিরস্থায়ী খ্যাতি লাভ করতে পারেন?
aliyetuma mkono wake uliotukuka wenye nguvu kuwa katika mkono wa kuume wa Mose, aliyegawa maji ya bahari mbele yao, ili kujipatia jina milele,
13 খোলা মাঠে ধাবমান অশ্বের মতো, কে সমুদ্রের গভীরে তাদের চালিত করল? তাদের মধ্যে কেউই হোঁচট খায়নি।
aliyewaongoza kupitia kwenye vilindi? Kama farasi katika nchi iliyo wazi, wao hawakujikwaa,
14 পশুপাল যেমন সমভূমিতে নেমে যায়, সদাপ্রভুর আত্মা তেমনই তাদের বিশ্রাম দিলেন। তুমি এভাবেই তোমার প্রজাদের পথ প্রদর্শন করেছিলে, যেন তুমি নিজের জন্য এক মহিমান্বিত নাম স্থাপন করতে পারো।
kama ngʼombe washukao bondeni kwenye malisho, walipewa pumziko na Roho wa Bwana. Hivi ndivyo ulivyowaongoza watu wako ili kujipatia mwenyewe jina tukufu.
15 তুমি স্বর্গ থেকে নিচে তাকাও ও দেখো, তোমার উন্নত, পবিত্র ও মহিমাপূর্ণ সিংহাসন থেকে দেখো। তোমার সেই উদ্যম ও তোমার পরাক্রম কোথায়? তোমার কোমলতা ও সহানুভূতি আমাদের কাছ থেকে সরিয়ে রেখেছ।
Tazama chini kutoka mbinguni ukaone kutoka kiti chako cha enzi kilichoinuliwa juu, kitakatifu na kitukufu. Uko wapi wivu wako na uweza wako? Umetuzuilia wema wako na huruma zako.
16 কিন্তু তুমি আমাদের বাবা, যদিও অব্রাহাম আমাদের জানেন না, কিংবা ইস্রায়েল আমাদের স্বীকার করে না; তুমি সদাপ্রভু, তুমিই আমাদের বাবা, পুরাকাল থেকে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম।
Lakini wewe ni Baba yetu, ingawa Abrahamu hatufahamu sisi wala Israeli hatutambui; wewe, Ee Bwana, ndiwe Baba yetu, Mkombozi wetu tangu zamani za kale ndilo jina lako.
17 হে সদাপ্রভু, কেন তুমি তোমার পথ ছেড়ে আমাদের যেতে দিচ্ছ? কেন তোমার হৃদয় কঠিন করছ, যেন আমরা তোমাকে সম্ভ্রম না করি? তুমি ফিরে এসো তোমার দাসদের অনুরোধে, তোমার অধিকারস্বরূপ গোষ্ঠীসমূহের কারণে।
Ee Bwana, kwa nini unatuacha twende mbali na njia zako, na kuifanya mioyo yetu migumu hata hatukukuheshimu? Rudi kwa ajili ya watumishi wako, yale makabila ambayo ni urithi wako.
18 অল্প সময়ের জন্য তোমার প্রজারা তোমার পবিত্রস্থান অধিকারে রেখেছিল, কিন্তু এখন আমাদের শত্রুরা তোমার পবিত্রধাম পদদলিত করেছে।
Kwa maana kwa muda mfupi watu wako walimiliki mahali pako patakatifu, lakini sasa adui zetu wamepakanyaga mahali patakatifu pako.
19 প্রাচীনকাল থেকে আমরা তোমারই; কিন্তু আমরা হয়েছি তাদের মতো, যাদের উপরে তুমি কখনও শাসন করোনি, তাদের মতো, যাদের কখনও তোমার নামে ডাকা হয়নি।
Sisi tumekuwa kama wale ambao hujawatawala kamwe, kama wale ambao hawajaitwa kwa jina lako.