< যিশাইয় ভাববাদীর বই 62 >

1 সিয়োনের কারণে আমি চুপ করে থাকব না, জেরুশালেমের জন্য আমি শান্ত থাকব না, যতক্ষণ না তার ধার্মিকতা ভোরের মতো উজ্জ্বল হয়, তার পরিত্রাণ জ্বলন্ত মশালের মতো হয়।
Chifukwa chokonda Ziyoni sindidzakhala chete, chifukwa chokonda Yerusalemu sindidzakhala chete, mpaka chilungamo chake chitaoneka poyera ngati kuwala, ndi chipulumutso chake chitaoneka ngati sakali yoyaka.
2 সব জাতি তোমার ধর্মশীলতা দেখবে, সব রাজা তোমার মহিমা দেখবে; তুমি এক নতুন নামে আখ্যাত হবে, যে নাম সদাপ্রভুরই মুখ নির্ণয় করবে।
Mitundu ya anthu idzaona iwe utapambana pa nkhondo ndipo mafumu onse adzaona ulemerero wako. Adzakuyitanira dzina latsopano limene adzakupatse ndi Yehova.
3 তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট, তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট।
Udzakhala ngati chipewa chaulemerero mʼdzanja la Yehova, ndi ngati nduwira yaufumu mʼdzanja la Mulungu wako.
4 তারা আর তোমাকে পরিত্যক্ত বলবে না, কিংবা তোমার দেশকে জনশূন্য বলবে না। কিন্তু তোমাকে ডাকা হবে হিফ্‌সীবা বলে, তোমার দেশকে বলা হবে বিউলা; কারণ সদাপ্রভু তোমাকে নিয়ে আনন্দ করবেন, আর তোমার ভূমি বিবাহিত হবে।
Sadzakutchanso “Wosiyidwa,” ndipo dziko lako silidzatchedwanso “Chipululu.” Koma dzina lako latsopano lidzakhala “Ndakondwera naye.” Ndipo dziko lako lidzatchedwa “Wokwatiwa.” Chifukwa Yehova akukondwera nawe, ndipo adzakhala ngati mwamuna wa dziko lako.
5 যেভাবে কোনো যুবক একজন কুমারীকে বিবাহ করে, তোমার নির্মাতা তেমনই তোমায় বিবাহ করবেন; বর যেমন কনেকে নিয়ে উল্লসিত হয়, তেমনই ঈশ্বর তোমাকে নিয়ে উল্লাস করবেন।
Monga mnyamata amakwatira namwali, momwenso mmisiri wodzakumanga adzakukwatira; monga mkwati amakondwera ndi mkwatibwi, chonchonso Mulungu adzakondwera nawe.
6 জেরুশালেম, আমি তোমার প্রাচীরগুলিতে প্রহরী নিয়োগ করেছি, তারা দিনে বা রাতে, কখনও নীরব থাকবে না। তোমরা যারা সদাপ্রভুকে ডাকো, তোমরা নিজেদের বিশ্রাম দিয়ো না,
Iwe Yerusalemu, pa malinga ako ndayikapo alonda; sadzakhala chete usana kapena usiku. Inu amene mumakumbutsa Yehova za malonjezo ake musapumule.
7 আর তাঁকেও দিয়ো না, যতক্ষণ না তিনি জেরুশালেমকে প্রতিষ্ঠিত করেন এবং তাকে পৃথিবীতে প্রশংসার পাত্র করেন।
Musamupatse mpata wopuma mpaka atakhazikitsa Yerusalemu kukhala mzinda umene dziko lapansi lidzawutamande.
8 সদাপ্রভু তাঁর ডান হাত ও তাঁর শক্তিশালী বাহু তুলে শপথ করেছেন: “আর কখনও আমি তোমার শস্যদানা নিয়ে তোমার শত্রুদের হাতে খাবারের জন্য দেব না, বিজাতিয়েরা আর কখনও নতুন দ্রাক্ষারস পান করবে না, যার জন্য তুমি পরিশ্রম করেছ।
Yehova analumbira atakweza dzanja lake. Anati, “Sindidzaperekanso tirigu wako kuti akhale chakudya cha adani ako, ndipo alendo sadzamwanso vinyo wako watsopano pakuti unamuvutikira.
9 কিন্তু যারা সেই ফসল সঞ্চয় করবে, তারাই তা ভোজন করবে ও সদাপ্রভুর প্রশংসা করবে, আর যারা দ্রাক্ষাচয়ন করবে, তারা তা পান করবে, আমার পবিত্র ধামের প্রাঙ্গণেই করবে।”
Koma amene amakakolola ndiwo amene adzadye buledi ndi kutamanda Yehova, ndipo amene amasonkhanitsa pamodzi mphesa ndiwo amene adzamwe vinyo mʼmabwalo a Nyumba yanga.”
10 পার হও, তোমরা তোরণদ্বারগুলি দিয়েই পার হও! প্রজাদের জন্য পথ প্রস্তুত করো। নির্মাণ করো, রাজপথ নির্মাণ করো! সব পাথর সরিয়ে ফেলো। সমস্ত জাতির জন্য একটি পতাকা তোলো।
Tulukani, dutsani pa zipata! Konzerani anthu njira. Lambulani, lambulani msewu waukulu! Chotsani miyala. Kwezani mbendera kuti mitundu ya anthu izione.
11 সদাপ্রভু পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত একটি ঘোষণা করেছেন: “তোমরা সিয়োন-কন্যাকে বলো, ‘দেখো, তোমার পরিত্রাতা আসছেন! দেখো, তাঁর প্রাপ্য বেতন আছে তাঁর হাতে, তাঁর পুরস্কার আছে তাঁর সঙ্গে।’”
Yehova walengeza ku dziko lonse lapansi kuti, Awuzeni anthu a ku Yerusalemu kuti, “Taonani, chipulumutso chanu chikubwera; Yehova akubwera ndi mphotho yake akubwera nazo zokuyenerani.”
12 তারা আখ্যাত হবে পবিত্র প্রজা, এবং সদাপ্রভুর মুক্তিপ্রাপ্ত লোক বলে; আর তোমাকে বলা হবে, অন্বেষিতা, এমন নগরী যা আর পরিত্যক্ত নয়।
Iwo adzatchedwa Anthu Opatulika, owomboledwa a Yehova; ndipo adzakutchani “Okondwa a Yehova” “Mzinda umene Yehova sanawusiye.”

< যিশাইয় ভাববাদীর বই 62 >