< যিশাইয় ভাববাদীর বই 48 >

1 “ওহে যাকোবের কুল, তোমরা একথা শোনো, তোমাদের ইস্রায়েল নামে ডাকা হয়, তোমাদের উদ্ভব যিহূদার বংশ থেকে, তোমরা সদাপ্রভুর নামে শপথ নিয়ে থাকো ও ইস্রায়েলের ঈশ্বরের কাছে মিনতি করে থাকো, কিন্তু সত্যে বা ধার্মিকতায় তা করো না।
“Ku kasa kunne ga wannan, ya gidan Yaƙub, waɗanda ake kira da sunan Isra’ila suka kuma fito daga zuriyar Yahuda, ku da kuke yin rantsuwa da sunan Ubangiji kuna kuma kira sunan Allah na Isra’ila, amma ba da gaskiya ko adalci ba,
2 তোমরা নিজেদের সেই পবিত্র নগরের নাগরিক বলো এবং ইস্রায়েলের ঈশ্বরের উপরে নির্ভর করো, সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম,
ku da kuke kiran kanku’yan ƙasar birni mai tsarki kuna kuma dogara ga Allah na Isra’ila, Ubangiji Maɗaukaki ne sunansa,
3 আমি পূর্বকার বিষয়গুলি বহুপূর্বেই বলেছি, আমার মুখ সেগুলি ঘোষণা করেছে এবং আমি সেগুলি জানিয়ে দিয়েছি; তারপরে হঠাৎই আমি সক্রিয় হয়েছি এবং সেগুলি সংঘটিত হয়েছে।
na nanata abubuwan da suka riga suka faru tuntuni, bakina ya yi shelar su na kuma sanar da su; sai nan da nan na aikata, suka kuma faru.
4 কারণ আমি জানতাম, তোমরা কেমন অনমনীয়; তোমাদের ঘাড়ের পেশিগুলি সব লোহার, তোমাদের কপাল ছিল পিতলের মতো।
Gama na san yadda kuke da taurinkai; jijiyoyin wuyanku ƙarafa ne, goshinku tagulla ne.
5 সেই কারণে এসব বিষয় আমি বহুপূর্বেই তোমাদের বলেছিলাম; সেগুলি ঘটার পূর্বেই আমি তোমাদের কাছে ঘোষণা করেছিলাম, যেন তোমরা বলতে না পারো, ‘আমার তৈরি প্রতিমারা সেগুলি করেছে; আমার কাঠের মূর্তি ও ধাতব দেবতা সেগুলি নির্ধারণ করেছে।’
Saboda haka na faɗa waɗannan abubuwa tuntuni; kafin su faru na yi shelarsu gare ku saboda kada ku ce, ‘Gumakana ne suka yi su; siffar itacena da allahn zinariyana ne ya ƙaddara su.’
6 তোমরা এসব কথা শুনেছ; সেই সমস্তের দিকে তোমরা তাকাও। তোমরা কি সেগুলি স্বীকার করবে না? “এখন থেকে আমি তোমাদের নতুন সব বিষয় বলব, সেইসব গুপ্ত বিষয়, যেগুলি তোমাদের অজানা।
Kun riga kun ji waɗannan abubuwa; kuka gan su duka. Ba za ku yarda da su ba? “Daga yanzu zuwa gaba zan faɗa muku sababbin abubuwa, na ɓoyayyun abubuwan da ba ku sani ba.
7 সেগুলির সৃষ্টি এখনই হয়েছে, বেশি দিন আগে নয়; আজকের পূর্বে সেগুলির কথা তোমরা শোনোনি। তাই তোমরা বলতে পারো না, ‘হ্যাঁ, আমরা সেগুলির কথা জানতাম।’
Yanzu an halicce su, ba da daɗewa ba; ba ku riga kun ji game da su kafin yau ba. Saboda haka ba za ku ce, ‘I, na san da su ba.’
8 তোমরা কিছুই শোনোনি, বোঝোওনি; প্রাচীনকাল থেকেই তোমাদের কান খোলা থাকেনি। তোমরা যে কেমন বিশ্বাসঘাতক, তা আমি ভালোভাবেই জানি; জন্ম থেকেই তোমরা বিদ্রোহী নামে আখ্যাত।
Ba ku ji ko balle ku gane ba; tun da kunnenku bai buɗu ba. Tabbatacce na san yadda kun zama masu tayarwa; an kira ku’yan tawaye daga haihuwa.
9 আমার নিজেরই নামের অনুরোধে আমি আমার ক্রোধ চরিতার্থ করায় বিলম্ব করেছি; আমার নামের প্রশংসার জন্য আমি তা মুলতুবি রেখেছি, যেন তোমাদের উচ্ছেদসাধন না করি।
Saboda girman sunana na jinkirta fushina; saboda girman yabona na janye shi daga gare ku, don dai kada a yanke ku.
10 দেখো, আমি তোমাদের আগুনে বিশুদ্ধ করেছি, যদিও রুপোর মতো নয়; আমি তোমাদের কষ্টের চুল্লিতে পরখ করেছি।
Duba, na tace ku, ko da yake ba kamar azurfa ba; na gwada ku cikin wutar wahala.
11 আমার নিজের জন্য, হ্যাঁ, আমার নিজেরই জন্য, আমি এরকম করি। কেমন করে আমি আমার নামের অপমান হতে দিতে পারি? আমার মহিমা আমি আর অন্য কাউকে দিতে পারি না।
Saboda girmana, saboda girmana, na yi haka. Yaya zan ƙyale a ƙazantar da kaina? Ba zan raba ɗaukakata da wani ba.
12 “ওহে যাকোব, আমার কথা শোনো, শোনো ইস্রায়েল, যাকে আমি আহ্বান করেছি: আমিই তিনি; আমিই প্রথম ও আমিই শেষ।
“Ka kasa kunne gare ni, ya Yaƙub, Isra’ila, wanda na kira cewa, Ni ne shi; ni ne na farko ni ne kuma na ƙarshe.
13 আমার নিজের হাত পৃথিবীর ভিত্তিমূলগুলি স্থাপন করেছে, আমার ডান হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে; যখন আমি তাদের তলব করি, তারা একসঙ্গে উঠে দাঁড়ায়।
Hannuna ne ya kafa harsashen duniya, hannuna na dama kuma ya shimfiɗa sammai; sa’ad da na kira su, duka suka miƙe tsaye gaba ɗaya.
14 “তোমরা সকলে একসঙ্গে এসো ও শোনো, প্রতিমাগুলির মধ্যে কে আগাম এসব বিষয়ের কথা বলেছে? সদাপ্রভুর মনোনীত সহায়ক, ব্যাবিলনের বিরুদ্ধে তাঁর ইচ্ছা পূর্ণ করবে; তাঁর বাহু ব্যাবিলনীয়দের বিরুদ্ধে উঠবে।
“Ku tattaru, dukanku ku kuma saurara, Wanne a cikin gumakan ya iya faɗa waɗannan abubuwa? Zaɓaɓɓen da Ubangiji yake ƙauna zai aikata nufinsa a kan Babilon; hannunsa zai yi gāba da Babiloniyawa.
15 আমি, হ্যাঁ আমিই, একথা বলেছি, হ্যাঁ, আমিই তাকে আহ্বান করেছি। আমি তাকে নিয়ে আসব, আর সে তার লক্ষ্যে সফল হবে।
Ni kaina, na faɗa; I, na kira shi. Zan kawo shi, zai kuma yi nasara a cikin aikinsa.
16 “তোমরা আমার কাছে এসো ও একথা শোনো: “আদি থেকে আমি কোনো কথা গোপনে বলিনি; যখন তা ঘটে, আমি সেখানে উপস্থিত থাকি।” আর এখন সার্বভৌম সদাপ্রভু তাঁর আত্মা সহ আমাকে প্রেরণ করেছেন।
“Ku zo kusa da ni ku kuma saurari wannan. “Daga farkon shela ban yi magana a ɓoye ba; a lokacin da ya faru, ina nan a wurin.” Yanzu kuwa Ubangiji Mai Iko Duka ya aiko ni, da Ruhunsa.
17 সদাপ্রভু এই কথা বলেন, যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, “আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট, তিনি তাই তোমাদের শেখান, যে পথে তোমাদের চলা উচিত, তিনি তোমাদের সেই পথ প্রদর্শন করেন।
Ga abin da Ubangiji yana cewa, Mai Fansarku, Mai Tsarkin nan na Isra’ila ya ce, “Ni ne Ubangiji Allahnku, wanda ya koya muku abin da ya fi muku kyau, wanda ya muku hanyar da za ku bi.
18 কেবলমাত্র যদি তোমরা আমার আদেশগুলির প্রতি মনোযোগ দিতে, তোমাদের শান্তি হত নদীর প্রবাহিত স্রোতের মতো, তোমাদের ধার্মিকতা হত সমুদ্রতরঙ্গের মতো।
Da a ce kawai za ku mai da hankali ga umarnaina, da salamarku ta zama kamar kogi, adalcinku kamar raƙuman teku.
19 তোমাদের বংশধরেরা হত বালুকার মতো, তোমাদের সন্তানেরা হত বালুকণার মতো অসংখ্য; তাদের নাম কখনও মুছে ফেলা হত না, কিংবা আমার সামনে থেকে তারা কখনও বিলুপ্ত হত না।”
Da zuriyarku ta zama kamar yashi,’ya’yanku kamar tsabar hatsin da ba a iya ƙidayawa; da ba za a taɓa yanke sunansu balle a hallaka su daga gabana ba.”
20 তোমরা ব্যাবিলন ত্যাগ করো, ব্যাবিলনীয়দের কাছ থেকে পলায়ন করো! আনন্দরবের সঙ্গে একথা প্রচার করো, ঘোষণা করো সেই বার্তা। পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তা পৌঁছে দাও; বলো, “সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।”
Ku bar Babilon, ku gudu daga Babiloniyawa! Ku yi shelar wannan da sowa ta farin ciki ku kuma furta shi. Ku aika shi zuwa iyakokin duniya; ku ce, “Ubangiji ya fanshi bawansa Yaƙub.”
21 মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় তারা পিপাসিত হয়নি; তাদের জন্য তিনি শিলাপ্রস্তর বিদীর্ণ করে জল প্রবাহিত করেছিলেন; তিনি শিলা বিদীর্ণ করেছিলেন আর জল প্রবাহিত হয়েছিল।
Ba su ji ƙishi ba sa’ad da ya bishe su a cikin hamada; ya sa ruwa ya malalo dominsu daga dutse; ya tsage dutse ruwa kuwa ya kwararo.
22 সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকেদের কোনো শান্তি নেই।”
“Babu salama ga mugaye” in ji Ubangiji.

< যিশাইয় ভাববাদীর বই 48 >