< যিশাইয় ভাববাদীর বই 40 >
1 সান্ত্বনা দাও, আমার প্রজাদের সান্ত্বনা দাও তোমাদের ঈশ্বর বলছেন।
''Faraja, faraja watu wangu,'' amesema Mungu.
2 কোমলভাবে জেরুশালেমের সঙ্গে কথা বলো ও তার কাছে ঘোষণা করো যে, তার কঠোর পরিশ্রমের সময় সম্পূর্ণ হয়েছে, আর তার পাপের মূল্য চোকানো হয়েছে, কারণ সে সদাপ্রভুর হাত থেকে তার সমস্ত পাপের দ্বিগুণ শাস্তি পেয়েছে।
''Ongea kwa upole kwa Yerusalemu; na tangaza vita vimeisha, maana maovu yao yamesamehewa, maana alipokea mara mbili kutoka kwa mkono wa Yahwe kwa dhambi zao.''
3 একজনের কণ্ঠস্বর ঘোষণা করছে: তোমরা মরুভূমিতে সদাপ্রভুর জন্য পথ প্রস্তুত করো; তোমরা মরুপ্রান্তরে আমাদের ঈশ্বরের জন্য রাজপথগুলি সরল করো।
Sauti inalia nje, ''Katika jangwa tengeneza njia ya Yahwe; njoosha njia ya Araba katika njia kuu ya Mungu.''
4 প্রত্যেক উপত্যকাকে উপরে তোলা হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে; এবড়োখেবড়ো জমিকে সমান করা হবে, অমসৃণ স্থানগুলি সমতল হবে।
Kila bonde litanyanyuliwa juu, kila mlima na kilima kitasawazishwa; na aridhi ya mwinuko itasawazishwa, mahali palipokwaruzwa patakuwa na usawa;
5 তখন সদাপ্রভুর মহিমা প্রকাশিত হবে, সমস্ত মানবকুল একসঙ্গে তা প্রত্যক্ষ করবে। কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছেন।
na utukufu wa Mungu utafunuliwa, na watu wote wataona kwa pamoja; maana mdomo wa Yahwe umezungumza.
6 একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা করো।” আমি বললাম, “আমি কী ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মতো আর তাদের সমস্ত বিশ্বস্ততা মাঠের ফুলের মতো।
Sauti inasema, ''Lia.'' Jibu lingine, ''Kwa nini nilie?'' ''Mwili wote ni nyasi na maagano yaliyoaminika ni kama ua kwenye shamba.
7 ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে পড়ে, কারণ সদাপ্রভুর নিশ্বাস তাদের উপরে বয়ে যায়। সত্যিই সব মানুষ ঘাসের মতো।
Nyasi zinanyauka na maua yanaperuka pale Yehwe atakapo puliza punzi yake juu yake; hakika ubinadamu ni nyasi.
8 ঘাস শুকিয়ে যায় ও ফুলগুলি ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল।”
Nyasi hunyauka, maua hupepea, lakini neno la Yahwe litasimama daima.''
9 যারা সিয়োনের কাছে সুসংবাদ বয়ে আনো, তোমরা উঁচু পাহাড়ে উঠে যাও। যারা জেরুশালেমের কাছে সুসংবাদ বয়ে আনো, তোমরা জোর গলায় চিৎকার করো, কণ্ঠস্বর উচ্চে তোলো, ভয় পেয়ো না; যিহূদার নগরগুলিকে বলো, “তোমাদের ঈশ্বর এখানে!”
Nenda juu ya mlima mrefu, Sayuni, mbeba taarifa njema. waambie miji ya Yuda, ''Hapa ni Mungu wako!''
10 দেখো, সার্বভৌম সদাপ্রভু পরাক্রমের সঙ্গে আসছেন, তাঁর বাহু তাঁর হয়ে শাসন করে। দেখো, তাঁর দেয় পুরস্কার তাঁর কাছে আছে, তাঁর দেয় প্রতিদান তাঁর সঙ্গেই থাকে।
Angalia, Bwana Yahwe anakuja kama mpiganaji shujaa na jeshi imara linatawa juu yake. Ona, zawadi yako iko kwake, na wale walikombolewa wataenda mbele yake.
11 মেষপালকের মতোই তিনি তাঁর পালকে চরান: মেষশাবকদের তিনি তাঁর কোলে একত্র করেন ও তাঁর বুকের কাছে তিনি তাদের বহন করেন; যাদের ছোটো বাচ্চা আছে, তাদের তিনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান।
Atalilisha kundi lake kama mchungaji, Atawakusanya kondoo katika jeshi lake, na kulichukua karibu na moyo wake, kwa upole atawongoza wake kuwauuguza watoto wao.
12 কে তার করতলে সমুদ্রের জলরাশি পরিমাপ করেছে, কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে? কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো, কিংবা দাঁড়িপাল্লায় ওজন করেছে পর্বতসকল এবং তরাজুতে যত পাহাড়?
Ni nani aliyepima maji ya mashimo kwa mkono wake, anayepima anga kwa urefu wa mkono wake, na kuweka vumbi za nchi katika kikapu, kupima milima kwa mizani, au vilima kwa usawa?
13 সদাপ্রভুর মন কে বুঝতে পেরেছে, কিংবা মন্ত্রণাদাতা হয়ে তাঁকে পরামর্শ দিয়েছে?
Ni nani aliyeelewa akili za Yahwe, au kumuelekeza yeye kama mshauri?
14 উপদেশ গ্রহণের জন্য তিনি কার সঙ্গে পরামর্শ করেছেন এবং কে তাঁকে সঠিক পথের দিশা দিয়েছে? কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে কিংবা দেখিয়েছে বিচারবুদ্ধির পথ?
Ni kutka kwa nani alipokea maelekezo milele? Nani alikufundisha njia sahihi ya kufanya vitu, kumfundisha yeye maarifa, au kumuonyesha njia ya ufahamu?
15 জাতিগুলি নিশ্চয়ই কলসের এক ফোঁটা জলের মতো; তাদের মনে করা হয় দাঁড়িপাল্লায় লাগা ধূলিকণার মতোই; তিনি সূক্ষ্ম ধূলিকণার মতোই ওজন করেন সব দ্বীপ।
Tazama, Mataifa ni kama tone katika ndoo, na kama mavumbi kwenye mizani; ona, na alipima kisiwa kama tundu.
16 বেদির আগুনের জন্য লেবাননের সব কাঠ, কিংবা হোমবলির জন্য তার পশুসকল পর্যাপ্ত নয়।
Lebanoni sio mafuta ya kutosha, wala wanyama pori wake hawatoshi kwa dhabihu ya kuteketezwa.
17 তাঁর সামনে সব জাতি কোনো কিছুর মধ্যেই গণ্য নয়; তিনি তাদের নিকৃষ্ট এবং সবকিছু থেকে অসার মনে করেন।
Mataifa yote hayatochelezi mbele yake; wanachukuliwa na yeye kama hakuna kitu.
18 তাহলে, তোমরা কার সঙ্গে ঈশ্বরের তুলনা করবে? কোন মূর্তির সঙ্গে তাঁর তুলনা দেবে?
Ni nanibasi utayemlingalisha na Mungu? Ni kwa sanamu ipi utakayomfananisha nayo?
19 কোনো মূর্তির তৈরির সময়, শিল্পকর তা ছাঁচে ঢালে, স্বর্ণকার তার উপরে সোনার প্রলেপ দেয় এবং রুপোর শৃঙ্খল দিয়ে তাকে সুশোভিত করে।
Sanamu! ambayo fundi ameitupa: Mfua dhahabu ameka pamoja na mikufu bandi ya fedha.
20 যে মানুষ ভীষণ দরিদ্র ও এরকম উপহার দিতে পারে না, সে এমন কাঠ বেছে নেয়, যা সহজে পচে যায় না; সে, টলবে না এমন এক প্রতিমার জন্য, এক কুশলী শিল্পকারের অন্বেষণ করে।
Kuafanya sadaka hii mtu atachagua kuni ambayo haiozi; anamtafuta fundi mwenye ujuzi wa kutengeneza sanamu ambayo haitaanguka.
21 তোমরা কি একথা জানো না? তোমরা কি তা কখনও শোনোনি? প্রথম থেকেই কি একথা তোমাদের বলা হয়নি? পৃথিবীর গোড়াপত্তন থেকে তোমরা কি তা বুঝতে পারোনি?
Je hamkujua? Je hamjasikia? Je hamkuambiwa tokea mwanzo? Je hamkuelewa toka misingi ya nchi?
22 তিনি পৃথিবীর সীমাচক্রের উপরে উপবেশন করেন, এর অধিবাসীরা সকলে ফড়িংয়ের মতো। তিনি চন্দ্রাতপের মতো আকাশমণ্ডলকে প্রসারিত করেন, বসবাসের জন্য সেগুলিকে তাঁবুর মতো খাটিয়ে দেন।
Yeye ndiye aketie juu ya upeo wa macho ya nchi? na wenyeji wake ni kama panzi mbele yake. Akijinyoosha nje ya mbingu ni kama pazia na kutawnya nje kama hema la kuishi.
23 তিনি রাজন্যবর্গকে বিলুপ্ত করেন এবং জগতের শাসকদের শূন্য করেন।
Anawapunguza viongozi kuwa si kitu na amewafanya viongozi wa nchi kwa sio wenye umuhimu.
24 তাদের রোপণ করা মাত্র এবং যেই তাদের বপন করা হয়, যে মুহূর্তে তারা মাটিতে মূল বিস্তার করে, তিনি তাদের উপরে ফুঁ দেন ও তারা শুকিয়ে যায়, ঘূর্ণিঝড় তুষের মতোই তাদের উড়িয়ে নিয়ে যায়।
Tazama wamekuwa wagumu kuotesha; tazama wamekuwa wagumu kupanda; imekuwa ni vigumu kuchukua mzizi katika nchi, kabla ajapuliza juu yao, na wakanyauka, na upepo unawaondosha mbali kama majani.
25 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন।
Ni nani tena utakayemfananisha na mimi, ni nani ninayefanan nae?'' amesema mtakatifu.
26 তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও: এগুলি কে সৃষ্টি করেছে? তিনি তারকারাজিকে এক এক করে বের করে আনেন এবং তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন। তাঁর মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে তাদের একটিও হারিয়ে যায় না।
Tazama juu kwenye anga! Nani aliyeziumba nyota hizi zote? Analileta nje jeshi na anawaita kwa majina yote. Kwa ukuu wa nguvu zake na kwa uimara wa nguvu zake, hakuna hata mmoja atakayekosa.
27 ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো? ওহে ইস্রায়েল, তুমি কেন বলো, “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত; আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”
Kwa nini unasema, Yakobo, na kutangaza, Israeli, ''Njia yangu imefichwa Yahwe asione, na Mungu wangu hakuwekwa wazi kuhusiana na uthibitisho wangu''?
28 তুমি কি জানো না? তুমি কি কখনও শোনোনি? সদাপ্রভুই সনাতন ঈশ্বর, তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা। তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না, তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।
Je hakufahamu? Mungu wa milele, Yahwe, Muumbaji wa miisho ya nchi, apatwi na uchovu wala hachoki; hakuna mipaka katika ufahamu wake.
29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
Anawapa nguvu waliochoka; na atawapa nguvu mpya waliowadhaifu.
30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়, তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
Hata vijana wadogo watapatwa na uchovu na kuchoka, vijana wadogo watapata mashaka na kuanguka:
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে, তারা তাদের শক্তি নবায়িত করবে। তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে, তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না, তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
Lakini wale watakao mngojea Yahwe watapewa nguvu mpya; na watapaa kwa mbawa kama malaika; watakimbia wala hawatachoka; watatembea wala hawatazimia.