< যিশাইয় ভাববাদীর বই 39 >

1 ওই সময়ে বলদনের পুত্র, ব্যাবিলনের রাজা মরোদক-বলদন হিষ্কিয়ের কাছে পত্র ও উপহার পাঠালেন, কারণ তিনি হিষ্কিয়ের অসুস্থতা ও আরোগ্যলাভের কথা শুনেছিলেন।
A wannan lokaci Merodak-Baladan ɗan Baladan sarkin Babilon ya aika wa Hezekiya wasiƙu da kuma kyauta, domin ya ji rashin lafiyarsa da kuma warkarwarsa.
2 হিষ্কিয় আনন্দের সঙ্গে ওইসব প্রতিনিধিকে গ্রহণ করলেন। তিনি তাঁর ভাণ্ডারগৃহের সবকিছুই তাদের দেখালেন—রুপো, সোনা, সুগন্ধি মশলা, বহুমূল্য তেল, তাঁর সমস্ত অস্ত্রশস্ত্র ও তাঁর ধনসম্পদের সমস্ত কিছু তাদের দেখালেন। তাঁর রাজপ্রাসাদে বা তাঁর সমস্ত রাজ্যের মধ্যে এমন কিছুই ছিল না, যা হিষ্কিয় তাদের দেখাননি।
Hezekiya ya marabci jakadun da murna ya kuma nuna musu abin da gidajen ajiyarsa sun ƙunsa, azurfa, zinariya, yaji, tatsatsen mai, dukan kayan yaƙinsa da kuma kome da yake a ma’ajinsa. Babu abin da yake a cikin fadansa ko cikin dukan masarautarsa da Hezekiya bai nuna musu ba.
3 তখন ভাববাদী যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে গেলেন ও তাঁকে জিজ্ঞাসা করলেন, “ওই লোকেরা কী বলল এবং ওরা কোথা থেকে এসেছিল?” হিষ্কিয় উত্তর দিলেন, “বহু দূরের এক দেশ থেকে। ওরা ব্যাবিলন থেকে আমার কাছে এসেছিল।”
Sai Ishaya annabi ya tafi wurin Sarki Hezekiya ya kuma tambaye shi ya ce, “Mene ne waɗannan mutane suka faɗa, kuma daga ina suka fito?” Hezekiya ya amsa ya ce, “Daga ƙasa mai nisa. Sun zo ne daga Babilon.”
4 ভাববাদী জিজ্ঞাসা করলেন, “ওরা আপনার প্রাসাদে কী কী দেখল?” হিষ্কিয় বললেন, “ওরা আমার প্রাসাদের সবকিছুই দেখেছে। আমার ঐশ্বর্যভাণ্ডারে এমন কিছুই নেই, যা আমি ওদের দেখাইনি।”
Annabi ya yi tambaya ya ce, “Mene ne suka gani a fadanka?” Hezekiya ya ce, “Sun ga kome da kome a fadana. Babu abin da ban nuna musu a cikin ma’ajina ba.”
5 তখন যিশাইয় হিষ্কিয়কে বললেন, “আপনি সর্বশক্তিমান সদাপ্রভুর বাক্য শ্রবণ করুন:
Sai Ishaya ya ce wa Hezekiya, “Ka ji maganar Ubangiji Maɗaukaki.
6 সেই সময় অবশ্যই উপস্থিত হবে, যখন আপনার প্রাসাদে যা কিছু আছে এবং আপনার পিতৃপুরুষেরা এ পর্যন্ত যা কিছু সঞ্চয় করেছেন, সে সমস্তই ব্যাবিলনে বহন করে নিয়ে যাওয়া হবে। কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, বলেন সদাপ্রভু।
Tabbatacce lokaci yana zuwa sa’ad da kome da yake cikin fadanka, da kuma dukan abin da kakanninka suka ajiye har yă zuwa yau, za a kwashe zuwa Babilon babu abin da za a bari, in ji Ubangiji.
7 আর আপনার কিছু সংখ্যক বংশধর, যারা আপনারই রক্তমাংস, যাদের আপনি জন্ম দেবেন, তাদেরও সেখানে নিয়ে যাওয়া হবে। তারা ব্যাবিলনের রাজপ্রাসাদে নপুংসক হয়ে সেবা করবে।”
Waɗansu cikin zuriyarka, nama da jininka waɗanda za a haifa maka, za a kwashe su a tafi, za su zama bābānni a fadan sarkin Babilon.”
8 হিষ্কিয় উত্তর দিলেন, “সদাপ্রভুর যে বাক্য আপনি বললেন, তা ভালোই।” কারণ তিনি ভাবলেন, তাঁর নিজের জীবনকালে তো শান্তি আর নিরাপত্তা থাকবে!
Hezekiya ya ce, “Maganar Ubangiji da ka yi tana da kyau.” Gama ya yi tunani a ransa cewa, “Salama da kāriya za su kasance a zamanina.”

< যিশাইয় ভাববাদীর বই 39 >