< যিশাইয় ভাববাদীর বই 37 >

1 রাজা হিষ্কিয় একথা শুনে নিজের কাপড় ছিঁড়লেন। তিনি শোকের পোশাক পরে সদাপ্রভুর মন্দিরে গেলেন।
Mfumu Hezekiya atamva zimenezi, anangʼamba zovala zake navala chiguduli ndipo analowa mʼNyumba ya Yehova.
2 তিনি রাজপ্রাসাদের পরিচালক ইলিয়াকীম, সচিব শিব্‌ন ও গুরুত্বপূর্ণ যাজকদের, আমোষের পুত্র, ভাববাদী যিশাইয়ের কাছে প্রেরণ করলেন। তারা সবাই শোকের পোশাক পরেছিলেন।
Iye anatuma Eliyakimu woyangʼanira nyumba ya mfumu, Sebina mlembi wa bwalo, ndi ansembe akuluakulu, onse atavala ziguduli, kwa mneneri Yesaya mwana wa Amozi.
3 তারা গিয়ে তাঁকে বললেন, “হিষ্কিয় একথাই বলেন: আজকের এই দিনটি হল মর্মান্তিক যন্ত্রণা, তিরস্কার ও কলঙ্কময় একদিন, ঠিক যেমন সন্তান প্রসবের সময় এসে গিয়েছে, অথচ যেন সন্তান প্রসবের শক্তিই নেই।
Iwo anamuwuza kuti, “Hezekiya akunena kuti, ‘Lero ndi tsiku lamavuto, lachilango ndi lamanyazi. Ife lero tili ngati mayi woyembekezera amene pofika nthawi yoti achire akupezeka kuti alibe mphamvu zoberekera.’
4 হয়তো সদাপ্রভু, আপনার ঈশ্বর সেই সৈন্যাধ্যক্ষের কথা শুনে থাকবেন, যাকে তার মনিব, আসিরীয় রাজা, জীবন্ত ঈশ্বরকে বিদ্রুপ করার জন্য প্রেরণ করেছিলেন। সদাপ্রভু, আপনার ঈশ্বর, যে কথা শুনেছেন, তার জন্য তিনি হয়তো তাঁকে তিরস্কার করবেন। সেই কারণে, যারা এখনও বেঁচে আছে, আপনি অবশিষ্ট তাদের জন্য প্রার্থনা করুন।”
Mwina Yehova Mulungu wanu adzamva mawu onse a kazembe amene mbuye wake, mfumu ya ku Asiriya anamutuma kudzanyoza Mulungu wamoyo, ndipo Mulunguyo adzamulanga chifukwa cha mawu amene Yehova Mulungu wanu wamva. Choncho pemphererani anthu otsala amene akanali ndi moyo.”
5 যখন রাজা হিষ্কিয়ের কর্মচারীরা যিশাইয়ের কাছে গেলেন,
Akuluakulu a mfumu Hezekiya atafika kwa Yesaya,
6 যিশাইয় তাদের বললেন, “তোমরা গিয়ে তোমাদের মনিবকে বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: আসিরীয় রাজার অধীন ব্যক্তিরা আমার সম্পর্কে যেসব নিন্দার উক্তি করেছে, যেগুলি তোমরা শুনেছ, সে সম্পর্কে ভয় পেয়ো না।
Yesaya anawawuza kuti, “Kawuzeni mbuye wanu kuti ‘Yehova akunena kuti: Usachite mantha ndi zimene wamva, mawu amene nthumwi za mfumu ya ku Asiriya zandinyoza nawo Ine.
7 তোমরা শোনো! আমি তার মধ্যে এমন এক মনোভাব দেব, যার ফলে সে যখন এক সংবাদ শুনবে, সে তার স্বদেশে ফিরে যাবে। সেখানে আমি তাকে তরোয়ালের দ্বারা বিনষ্ট করব।’”
Tamverani! Ine ndidzayika mwa mfumuyo mzimu wina kotero kuti akadzamva mphekesera ya nkhondo, adzabwerera ku dziko lake, ndipo Ine ndidzachititsa kuti aphedwe ndi lupanga kwawo komweko.’”
8 সেই সৈন্যাধ্যক্ষ যখন শুনতে পেলেন যে, আসিরীয় রাজার লাখীশ ত্যাগ করে চলে গেছেন, তিনি ফিরে গেলেন এবং দেখলেন, রাজা লিব্‌নার বিরুদ্ধে যুদ্ধ করছেন।
Kazembe wa ankhondo uja atamva kuti mfumu ya ku Asiriya yachoka ku Lakisi, iye anabwerera mʼmbuyo ndipo anakapeza mfumu ikuchita nkhondo ndi mzinda wa Libina.
9 পরে সন্‌হেরীব একটি সংবাদ শুনতে পেলেন যে, মিশরের কূশ দেশের রাজা তির্হক তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমরাভিযান শুরু করেছেন। সেকথা শুনতে পেয়ে, তিনি এই কথা বলে হিষ্কিয়ের কাছে দূতদের পাঠালেন:
Nthawi imeneyi Senakeribu analandira uthenga wakuti Tirihaka, mfumu ya ku Kusi akubwera kudzachita naye nkhondo. Atamva zimenezi, anatumiza amithenga kwa Hezekiya ndi mawu awa:
10 “যিহূদার রাজা হিষ্কিয়কে গিয়ে বলো: যে দেবতার উপর আপনি নির্ভর করে আছেন, তিনি যেন এই কথা বলে আপনাকে না ঠকান যে, ‘আসিরিয়ার রাজার হাতে জেরুশালেমকে সমর্পণ করা হবে না।’
“Kawuzeni Hezekiya mfumu ya ku Yuda kuti: Usalole kuti Mulungu amene ukumudalira akupusitse ponena kuti, ‘Yerusalemu sadzaperekedwa mʼmanja mwa mfumu ya ku Asiriya.’
11 তোমরা নিশ্চয়ই শুনেছ, সব দেশের প্রতি আসিরীয় রাজা কী করেছেন। তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। আর তোমরা কি তাঁর হাত থেকে রক্ষা পাবে?
Ndithudi iwe unamva zimene mafumu a ku Asiriya akhala akuchitira mayiko onse. Iwo anawawononga kotheratu. Tsono iwe ndiye ndi kupulumuka?
12 ওইসব জাতির দেশগুলি, যাদের আমার পিতৃপুরুষেরা ধ্বংস করেছিলেন, কেউ কি তাদের উদ্ধার করতে পেরেছে—অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ ও তেল-অৎসরে বসবাসকারী এদনের লোকেদের দেবতারা?
Makolo anga anawononga mizinda ya Gozani, Harani, Rezefi ndi anthu a ku Edeni amene ankakhala ku Telasara. Kodi milungu inayi ija anawapulumutsa anthu a mizindayi?
13 হমাতের রাজা বা অর্পদের রাজা কোথায় গেল? লায়ীর, সফর্বয়িম, হেনা ও ইব্বার রাজারাই বা কোথায় গেল?”
Kodi mafumu a ku Hamati, Aripadi, Safaravaimu, Hena ndi Iva ali kuti?”
14 সেই দূতদের কাছ থেকে পত্রখানি গ্রহণ করে হিষ্কিয় পাঠ করলেন। তারপর তিনি সদাপ্রভুর মন্দিরে উঠে গেলেন এবং সদাপ্রভুর সামনে তা মেলে ধরলেন।
Hezekiya analandira kalata kwa amithenga nayiwerenga pomwepo. Hezekiya anapita ku Nyumba ya Yehova ndipo anayika kalatayo pamaso pa Yehova.
15 আর হিষ্কিয় এই বলে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন:
Ndipo Hezekiya anapemphera kwa Yehova:
16 “দুই করূবের মাঝে বিরাজমান হে ইস্রায়েলের ঈশ্বর, সর্বশক্তিমান সদাপ্রভু, একমাত্র তুমিই পৃথিবীর সব রাজ্যের ঈশ্বর। তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ।
“Inu Yehova Wamphamvuzonse, Mulungu wa Israeli, amene mumakhala pa mpando wanu waufumu pakati pa akerubi, Inu nokha ndiye Mulungu wolamulira maufumu onse a dziko lapansi. Munalenga kumwamba ndi dziko lapansi.
17 হে সদাপ্রভু, তুমি কর্ণপাত করো ও শোনো; হে সদাপ্রভু, তুমি তোমার দৃষ্টি উন্মোচন করো ও দেখো; জীবন্ত ঈশ্বরকে অপমান করে সন্‌হেরীব যেসব কথা বলেছে, তা তুমি শ্রবণ করো।
Inu Yehova tcherani khutu ndipo mumve. Inu Yehova, tsekulani maso anu ndipo muone. Imvani mawu onse amene Senakeribu watumiza, kunyoza Mulungu wamoyo.
18 “একথা সত্যি, হে সদাপ্রভু, যে আসিরীয় রাজারা এই সমস্ত মানুষজন ও তাদের দেশগুলিকে বিনষ্ট করেছে।
“Yehova, nʼzoonadi kuti mafumu a Asiriya anawononga mitundu yonse ya anthu ndi mayiko awo.
19 তারা তাদের দেবতাদের আগুনে নিক্ষেপ করে তাদের ধ্বংস করেছে, কারণ তারা দেবতা নয়, কিন্তু ছিল কেবলমাত্র কাঠ ও পাথরের তৈরি, মানুষের হাতে তৈরি শিল্প।
Iwo anaponyera pa moto milungu yawo ndi kuyiwononga pakuti sinali milungu koma mafano a mitengo ndi miyala, yopangidwa ndi manja a anthu.
20 এখন হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তার হাত থেকে আমাদের উদ্ধার করো, যেন পৃথিবীর সমস্ত রাজ্য জানতে পারে যে, হে সদাপ্রভু, কেবলমাত্র তুমিই ঈশ্বর।”
Tsono Inu Yehova Mulungu wathu, tipulumutseni mʼdzanja lake kuti maufumu onse a dziko lapansi adziwe kuti Inu nokha, Inu Yehova, ndiye Mulungu.”
21 তারপর আমোষের পুত্র যিশাইয়, হিষ্কিয়ের কাছে একটি বার্তা প্রেরণ করলেন: “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি যেহেতু আসিরীয় রাজা সন্‌হেরীব সম্পর্কে আমার কাছে প্রার্থনা করেছ,
Tsono Yesaya mwana wa Amozi anatumiza uthenga wochokera kwa Yehova kwa Hezekiya poyankha pemphero lake lokhudza Senakeribu mfumu ya ku Asiriya.
22 তার বিরুদ্ধে বলা সদাপ্রভুর বাণী হল এই: “কুমারী-কন্যা সিয়োন তোমাকে অবজ্ঞা ও উপহাস করে। জেরুশালেম-কন্যা তার মাথা নাড়ায় যখন তোমরা পলায়ন করো।
Mawu amene Yehova wayankhula motsutsana naye ndi awa: “Mwana wamkazi wa Ziyoni akukunyoza ndi kukuseka. Mwana wamkazi wa Yerusalemu, akupukusa mutu wake pamene iwe ukuthawa.
23 তুমি কাকে অপমান ও কার নিন্দা করেছ? তুমি কার বিরুদ্ধে তোমার কণ্ঠস্বর তুলেছ ও গর্বিত চক্ষু উপরে তুলেছ? তা করেছ ইস্রায়েলের সেই পবিত্রতমের বিরুদ্ধেই।
Kodi iwe wanyoza ndi kulalatira ndani? Kodi iwe wafuwulira ndi kumuyangʼana monyada ndani? Watsutsana ndi Woyerayo wa Israeli!
24 তোমার দূতদের দ্বারা তুমি প্রভুর উপরে অপমানের বোঝা চাপিয়েছ। আবার তুমি বলেছ, ‘আমার বহুসংখ্যক রথের দ্বারা আমি পর্বতসমূহের শিখরে, লেবাননের সর্বোচ্চ চূড়াগুলির উপরে আরোহণ করেছি। আমি তার দীর্ঘতম সিডার গাছগুলিকে, তার উৎকৃষ্টতম দেবদারু গাছগুলিকে কেটে ফেলেছি। আমি তার দুর্গম উচ্চ স্থানে, তার সুন্দর বনানীতে পৌঁছে গেছি।
Kudzera mwa amithenga ako iwe wanyoza Ambuye. Ndipo wanena kuti, ‘Ndi magaleta anga ochuluka ndafika pamwamba pa mapiri, pamwamba penipeni pa mapiri a Lebanoni. Ndagwetsa mitengo yamkungudza yayitali kwambiri, ndi mitengo yabwino kwambiri ya payini. Ndafika pa msonga pake penipeni, nkhalango yake yowirira kwambiri.
25 আমি বিজাতীয় ভূমিতে কুয়ো খনন করেছি এবং সেখানকার জলপান করেছি। আমার পায়ের তলা দিয়ে আমি মিশরের সব স্রোতোধারা শুকিয়ে দিয়েছি।’
Ndakumba zitsime ku mayiko achilendo ndi kumva madzi akumeneko ndi mapazi anga ndawumitsa mitsinje yonse ya ku Igupto.’
26 “তুমি কি শুনতে পাওনি? বহুপূর্বে আমি তা স্থির করেছিলাম। পুরাকালে আমি তার পরিকল্পনা করেছিলাম; কিন্তু এখন আমি তা ঘটতে দিয়েছি, সেই কারণে তুমি সুরক্ষিত নগরগুলিকে পাথরের ঢিবিতে পরিণত করেছ।
“Kodi sunamvepo kuti zimenezi ndinazikonzeratu kalekale? Ndinazikonzeratu masiku amakedzana; tsopano ndazichitadi, kuti iwe kwako nʼkusandutsa mizinda yotetezedwa kukhala milu ya miyala.
27 সেইসব জাতির লোকেরা ক্ষমতাহীন হয়েছে, তারা হতাশ হয়ে লজ্জিত হয়েছে। তারা হল মাঠের গাছগুলির মতো, গজিয়ে ওঠা কোমল অঙ্কুরের মতো, যেমন ছাদের উপরে ঘাস গজিয়ে ওঠে, কিন্তু বেড়ে ওঠার আগেই তাপে শুকিয়ে যায়।
Anthu amene ankakhala kumeneko analibenso mphamvu, ankada nkhawa ndi kuchititsidwa manyazi. Anali ngati mbewu za mʼmunda, ngati udzu wanthete, ali ngati udzu omera pa denga, umene mphepo imawumitsa usanakule nʼkomwe.
28 “কিন্তু আমি জানি তোমার অবস্থান কোথায়, কখন তুমি আস ও যাও, আর কীভাবে তুমি আমার বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করো।
“Koma Ine ndimadziwa zonse za iwe; ndimadziwa pamene ukuyima ndi pamene ukukhala; ndimadziwa pamene ukutuluka ndi pamene ukulowa, ndiponso momwe umandikwiyira Ine.
29 যেহেতু তুমি আমার বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করো, আর যেহেতু তোমার অভব্য আচরণের কথা আমার কানে পৌঁছেছে, আমি তোমার নাকে আমার বড়শি ফোটাব, তোমার মুখে দেব আমার বলগা, আর যে পথ দিয়ে তুমি এসেছ, সেই পথেই তোমাকে ফিরিয়ে দেব।
Chifukwa umandikwiyira Ine ndi kuti mwano wako wamveka mʼmakutu anga, ndidzakola mphuno yako ndi mbedza ndikuyika chitsulo mʼkamwa mwako, ndipo ndidzakubweza pokuyendetsa njira yomwe unadzera pobwera.
30 “আর ওহে হিষ্কিয়, এই হবে তোমার পক্ষে চিহ্নস্বরূপ: “এই বছরে তোমরা আপনা-আপনি উৎপন্ন শস্য, আর দ্বিতীয় বছরে তা থেকে যা উৎপন্ন হবে, তোমরা তাই ভোজন করবে। কিন্তু তৃতীয় বছরে তোমরা বীজবপন ও শস্যচ্ছেদন করবে, দ্রাক্ষাকুঞ্জ রোপণ করে তার ফল খাবে।
“Iwe Hezekiya, chizindikiro chako cha zimene zidzachitike ndi ichi: “Chaka chino mudzadya zimene zamera zokha, ndipo chaka chachiwiri zimene zaphukira pa zomera zokha, koma chaka chachitatu mudzafesa ndi kukolola, mudzawoka mitengo yamphesa ndi kudya zipatso zake.
31 আরও একবার যিহূদা রাজ্যের অবশিষ্ট লোকেরা পায়ের নিচে মূল খুঁজে পাবে ও তাদের উপরে ফল ধরবে।
Anthu a nyumba ya Yuda amene adzatsalire adzazika mizu yawo pansi ndipo adzabereka zipatso poyera.
32 কারণ জেরুশালেম থেকে আসবে এক অবশিষ্টাংশ, আর সিয়োন পর্বত থেকে আসবে বেঁচে থাকা লোকের একদল। সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই তা সুসম্পন্ন করবে।
Pakuti ku Yerusalemu kudzachokera anthu otsala, ndi ku phiri la Ziyoni gulu la anthu opulumuka. Changu cha Yehova Wamphamvuzonse chidzachita zimenezi.
33 “সেই কারণে, আসিরীয় রাজা সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন: “সে এই নগরে প্রবেশ করবে না, কিংবা এখানে কোনো তির নিক্ষেপ করবে না। সে এই নগরের সামনে ঢাল নিয়ে আসবে না, কিংবা কোনো জাঙ্গাল নির্মাণ করবে না।
“Choncho Yehova akunena izi za mfumu ya ku Asiriya: “Iye sadzalowa mu mzinda umenewu kapena kuponyamo muvi uliwonse. Sadzafika pafupi ndi mzindawu ndi ankhondo ake a zishango kapena kuwuzinga ndi mitumbira yankhondo.
34 যে পথ দিয়ে সে আসবে, সে পথেই যাবে ফিরে; সে এই নগরে প্রবেশ করবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
Adzabwerera potsata njira yomwe anadzera pobwera; sadzalowa mu mzinda umenewu,” akutero Yehova.
35 “আমি আমার জন্য ও আমার দাস দাউদের জন্য এই নগর রক্ষা করে তা উদ্ধার করব!”
“Ine ndidzawuteteza ndi kuwupulumutsa mzindawu, chifukwa cha Ine mwini ndiponso chifukwa cha pangano ndi mtumiki wanga Davide!”
36 পরে সদাপ্রভুর দূত আসিরীয়দের সৈন্যশিবিরে গিয়ে এক লক্ষ পঁচাশি হাজার সৈন্য মেরে ফেলেছিলেন। পরদিন সকালে যখন লোকজন ঘুম থেকে উঠেছিল—দেখা গেল সর্বত্র শুধু মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে!
Tsopano mngelo wa Yehova anapita ku misasa ya nkhondo ya ku Asiriya ndikukapha asilikali 185,000. Podzuka mmawa mwake anthu anangoona mitembo ponseponse!
37 তাই আসিরিয়ার রাজা সন্‌হেরীব সৈন্যশিবির ভেঙে দিয়ে সেখান থেকে সরে পড়েছিলেন। তিনি নীনবীতে ফিরে গিয়ে সেখানেই থেকে গেলেন।
Choncho Senakeribu mfumu ya ku Asiriya anasasula misasa nʼkuchoka kubwerera kukakhala ku Ninive.
38 একদিন, যখন তিনি তাঁর দেবতা নিষ্রোকের মন্দিরে পুজো করছিলেন, তাঁর দুই ছেলে অদ্রম্মেলক ও শরেৎসর তরোয়াল দিয়ে তাঁকে হত্যা করল, এবং আরারট দেশে পালিয়ে গেল। তাঁর ছেলে এসর-হদ্দোন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Tsiku lina, pamene ankapembedza mʼnyumba ya mulungu wake, Nisiroki, ana ake awiri, Adirameleki ndi Sarezeri anamupha ndi lupanga, ndipo anathawira mʼdziko la Ararati. Ndipo mwana wake Esrahadoni analowa ufumu mʼmalo mwake.

< যিশাইয় ভাববাদীর বই 37 >