< যিশাইয় ভাববাদীর বই 35 >

1 সেদিন মরুভূমি ও শুকনো জমি হবে আনন্দিত; মরুপ্রান্তর উল্লসিত হবে এবং বসন্তের প্রথম ফুল সেখানে প্রস্ফুটিত হবে।
Jangwa na nchi kame vitafurahi; nyika itashangilia na kuchanua maua. Kama waridi,
2 হ্যাঁ, সেখানে ফুলের প্রাচুর্য হবে, তা ভীষণভাবে উল্লসিত হয়ে আনন্দে চিৎকার করবে। তাকে দেওয়া হবে লেবাননের প্রতাপ, দেওয়া হবে কর্মিল ও শারোণের শোভা; তারা সদাপ্রভুর মহিমা দেখতে পাবে, তারা দেখবে আমাদের ঈশ্বরের সৌন্দর্য।
litachanua maua, litashangilia sana na kupaza sauti kwa furaha. Litapewa utukufu wa Lebanoni, fahari ya Karmeli na Sharoni; wataona utukufu wa Bwana, fahari ya Mungu wetu.
3 যাদের দুর্বল হস্ত, তাদের সবল করো, যাদের হাঁটু দুর্বল, তাদের সুস্থির করো।
Itieni nguvu mikono iliyo dhaifu, yafanyeni imara magoti yaliyolegea,
4 যাদের হৃদয় ভয়ে ভীত, তাদের বলো, “সবল হও, ভয় কোরো না; তোমাদের ঈশ্বর আসবেন, তিনি প্রতিশোধ গ্রহণের জন্য আসবেন; তিনি তোমাদের উদ্ধার করার জন্য তাদের প্রাপ্য শাস্তি দিতে আসবেন।”
waambieni wale wenye mioyo ya hofu, “Kuweni hodari, msiogope; tazama, Mungu wenu atakuja, pamoja na malipo ya Mungu, atakuja na kuwaokoa ninyi.”
5 তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান আর বন্ধ থাকবে না।
Ndipo macho ya vipofu yatafumbuliwa na masikio ya viziwi yatazibuliwa.
6 সেই সময় খঞ্জেরা হরিণের মতো লাফ দেবে এবং বোবাদের জিভ আনন্দে চিৎকার করবে। জল তোড়ে বেরিয়ে আসবে প্রান্তর থেকে এবং জলপ্রবাহ মরুভূমি থেকে।
Ndipo kilema atarukaruka kama kulungu, nao ulimi wa aliye bubu utapaza sauti kwa shangwe. Maji yatatiririka kwa kasi katika nyika, na vijito katika jangwa.
7 তপ্ত বালুকা পুকুরের মতো হবে, তৃষিত ভূমি হবে উচ্ছলিত ফোয়ারার মতো। যে আস্তানায় একদিন শিয়ালরা শুয়ে থাকত, সেখানে উৎপন্ন হবে ঘাস ও নলখাগড়া।
Mchanga wa moto utakuwa bwawa la maji, ardhi yenye kiu itabubujika chemchemi. Maskani ya mbweha walikolala hapo awali patamea majani, matete na mafunjo.
8 সেখানে প্রস্তুত হবে এক রাজপথ; সেই পথকে বলা হবে, “পবিত্রতার সরণি।” কোনো অশুচি মানুষ সেই পথে যাবে না; যারা ঈশ্বরের পথে চলে, এ পথ হবে কেবলমাত্র তাদের জন্য; দুষ্ট ও মূর্খেরা সেই পথ অতিক্রম করবে না।
Nako kutakuwa na njia kuu, nayo itaitwa Njia ya Utakatifu. Wasio safi hawatapita juu yake; itakuwa ya wale watembeao katika Njia ile; yeye asafiriye juu yake, ajapokuwa mjinga, hatapotea.
9 সেখানে কোনো সিংহ থাকবে না, কোনো হিংস্র জন্তুও সেই পথে হাঁটবে না, তাদের সেখানে দেখাই যাবে না। কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত লোকেরাই সেই পথে চলবে,
Huko hakutakuwepo na simba, wala mnyama mkali hatapita njia hiyo, wala hawatapatikana humo. Ila waliokombolewa tu ndio watakaopita huko,
10 আর মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে। তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে; তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট। আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে, দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।
waliokombolewa na Bwana watarudi. Wataingia Sayuni wakiimba; furaha ya milele itakuwa juu ya vichwa vyao. Watapata furaha na shangwe; huzuni na majonzi vitakimbia.

< যিশাইয় ভাববাদীর বই 35 >