< যিশাইয় ভাববাদীর বই 34 >

1 ওহে জাতিসমূহ, তোমরা কাছে এসে শোনো; ওহে সমস্ত জাতির লোকেরা, তোমরা কর্ণপাত করো! পৃথিবী ও তার মধ্যস্থ সকলে শুনুক, জগৎ ও তার অভ্যন্তরস্থ সকলেই শুনুক!
Ku zo kusa, ku al’ummai, ku kuwa saurara ku kasa kunne, ku mutane! Bari duniya ta ji, da kuma dukan abin da yake cikinta, duniya, da dukan abin da yake fitowa daga gare ta!
2 সদাপ্রভু সব জাতির উপরে ক্রুদ্ধ হয়েছেন; তাদের সব সৈন্যদলের উপরে তাঁর রোষ রয়েছে। তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করবেন, ঘাতকদের হাতে তিনি তাদের সমর্পণ করবেন।
Ubangiji yana fushi da dukan al’ummai; hasalarsa tana a kan mayaƙansu. Zai hallaka su tas, zai ba da su a karkashe.
3 তাদের নিহতদের বাইরে নিক্ষেপ করা হবে, তাদের শবগুলি থেকে দুর্গন্ধ বের হবে; পর্বতগুলি তাদের রক্তে সিক্ত হবে।
Za a jefar da waɗanda aka kashe gawawwakinsu za su yi wari; duwatsu za su jiƙu da jininsu.
4 আকাশের সমস্ত তারা দ্রবীভূত হবে, আর আকাশকে পুঁথির মতো গুটিয়ে ফেলা হবে; আকাশের নক্ষত্রবাহিনীর পতন হবে যেমন দ্রাক্ষালতা থেকে শুকনো পাতা ঝরে যায়, যেভাবে ডুমুর গাছ থেকে শুকিয়ে যাওয়া ডুমুর ঝরে যায়।
Za a tumɓuke dukan taurarin sammai za a kuma nannaɗe sararin sama kamar littafi; dukan rundunar sama za su fāffāɗi kamar ganyayen da suka yanƙwane daga kuringa, kamar’ya’yan ɓauren da suka bushe daga itacen ɓaure.
5 আমার তরোয়াল আকাশমণ্ডলে পরিতৃপ্ত হয়েছে; দেখো, তা ইদোমের বিচারের জন্য নেমে এসেছে, যে জাতিকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছি।
Takobina ya sha zararsa a cikin sammai; duba, ya sauko cikin hukunci a kan Edom, mutanen da zan hallaka tas.
6 সদাপ্রভুর তরোয়াল রক্তে স্নাত হয়েছে, তা মেদে আবৃত হয়েছে—মেষশাবক ও ছাগলদের রক্তে স্নাত, মেষদের কিডনির মেদে আবৃত হয়েছে। কারণ সদাপ্রভু বস্রাতে এক বলিদান করবেন, ইদোমে এক মহা হত্যালীলা করবেন।
Takobin Ubangiji ya jiƙu da jini, ya rufu da kitse, jinin raguna da na awaki, kitse daga ƙodar raguna. Gama Ubangiji ya yi hadayar Bozra da kuma babban kisa a Edom.
7 তাদের সঙ্গে পতিত হবে বন্য ষাঁড়েরা, পতিত হবে বাছুর-বলদ ও বড়ো বড়ো বলদ। তাদের ভূমিতে রক্ত বয়ে যাবে, আর ধুলি মেদে আবৃত হবে।
Babban bijimin jeji zai fāɗi tare da su, maruƙan bijimi da manyan bijimai. Ƙasarsu za tă cika da jini, ƙura kuma zai cika da kitse.
8 কারণ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের একটি দিন আছে, সিয়োনের পক্ষ সমর্থনের জন্য আছে একটি প্রতিফল দানের সময়।
Gama Ubangiji yana da ranar ɗaukar fansa, shekarar ramuwa, don biya wa Sihiyona bukata.
9 ইদোমের নদীগুলি আলকাতরায় পরিণত হবে, তার ধুলো সব হবে প্রজ্বলিত গন্ধকের মতো, তার জমি হবে দাউদাউ করে জ্বলে ওঠা আলকাতরার মতো!
Za a mai da rafuffukan Edom rami, ƙurarta za tă zama kibiritun farar wuta; ƙasarta za tă zama rami mai ƙuna!
10 দিনে বা রাত্রে তা কখনও নিভে যাবে না; চিরকাল তার মধ্য থেকে ধোঁয়া উঠবে। বংশপরম্পরায় তা পরিত্যক্ত পড়ে থাকবে; তার মধ্য দিয়ে আর কেউ পথ অতিক্রম করবে না।
Ba za a kashe ta ba dare da rana; hayaƙinta za tă yi ta tashi har abada. Daga tsara zuwa tsara za tă zama kango; babu wani da zai ƙara wucewa ta wurin.
11 মরু-প্যাঁচা ও লক্ষ্মী-প্যাঁচা তা অধিকার করবে, হুতুম-প্যাঁচা ও দাঁড়কাকেরা সেখানে বাসা বাঁধবে। ঈশ্বর ইদোমের উপরে বিছিয়ে দেবেন বিশৃঙ্খলার মাপকাঠি ও ধ্বংসের ওলন-দড়ি।
Mujiyar hamada da mujiya mai kuka za su mallake ta; babban mujiya da hankaka za su yi sheƙa a can. Allah zai miƙe a kan Edom magwajin bala’i da ma’aunin kango.
12 তার সম্ভ্রান্তজনেদের পক্ষে রাজ্য বলার মতো কিছুই থাকবে না, তার সমস্ত রাজবংশীয়রা অন্তর্হিত হবে।
Sarakunanta ba za su kasance da wani abin da ake kira masarauta ba, dukan sarakunanta za su ɓace.
13 তার দুর্গগুলিতে কাঁটাঝোপ ছেয়ে যাবে, তার সুরক্ষিত স্থানগুলি ভরে যাবে বিছুটি ও কাঁটাবনে। সে হবে শিয়ালের বিচরণস্থান, প্যাঁচাদের বাসস্থান।
Ƙayayuwa za su mamaye fadodinta ƙayayyuwa da sarƙaƙƙiya za su cika kagaranta. Za tă zama mazaunin diloli da gida don mujiyoyi.
14 মরুপ্রাণীরা সেখানে হায়েনাদের সঙ্গে মিলিত হবে, বন্য ছাগলেরা সেখানে শব্দ করে পরস্পরকে ডাকবে। নিশাচর প্রাণীরা সেখানে গা এলিয়ে দেবে, সেখানে তারা খুঁজে পাবে তাদের বিশ্রামের স্থান।
Halittun hamada za su sadu da kuraye, awakin jeji za su yi ta kiran juna; a can halittun dare su ma za su huta su kuma nemi wurin hutu wa kansu.
15 প্যাঁচা সেখানে বাসা বেঁধে ডিম পাড়বে, ডিম ফুটিয়ে সে তার শাবকদের পালন করবে ও ডানার তলে তাদের ছায়া দেবে; সেখানে সমবেত হবে বড়ো সব চিল, প্রত্যেকে আসবে তাদের সঙ্গিনীর সাথে।
Mujiya za tă yi sheƙa a can ta zuba ƙwai; za tă ƙyanƙyashe su, ta kuma kula da’ya’yanta a inuwar fikafikanta; a can kuma shirwa za su taru, kowa da abokinsa.
16 সদাপ্রভুর পুঁথিটির দিকে তাকাও ও পড়ো: এগুলির কোনোটিই হারিয়ে যাবে না, একটিরও সঙ্গিনীর অভাব হবে না। কারণ তাঁর মুখ এই আদেশ দিয়েছে, তাঁর আত্মা তাদের সবাইকে একত্র করবে।
Duba a cikin littafin Ubangiji ka kuma karanta. Babu wani a cikin waɗannan da ya ɓace, babu ko ɗaya da ba ta da abokiya. Gama bakinsa ne ya ba da umarni, Ruhunsa kuma zai tara su wuri ɗaya.
17 তিনি তাদের অংশ বিভাগ করে দেন; পরিমাপ করে তাঁর হাত তাদের মধ্যে বিতরণ করে। তারা চিরকাল তা অধিকার করে থাকবে ও বংশপরম্পরায় সেখানে বসবাস করবে।
Ya ba su rabonsu; hannunsa ya rarraba musu ta wurin awo. Za su mallake ta har abada su kuma zauna a can daga tsara zuwa tsara.

< যিশাইয় ভাববাদীর বই 34 >