< যিশাইয় ভাববাদীর বই 3 >
1 এখন দেখো, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, জেরুশালেম ও যিহূদা থেকে জোগান ও সহায়তা প্রদান, উভয়ই দূর করতে চলেছেন: খাদ্যের সব জোগান ও জলের সব জোগান,
Tazama sasa, Bwana, Bwana Mwenye Nguvu Zote, yu karibu kuwaondolea Yerusalemu na Yuda upatikanaji wa mahitaji na misaada, upatikanaji wote wa chakula na tegemeo lote la maji,
2 বীর ও যোদ্ধা, বিচারক ও ভাববাদী, গণক ও প্রাচীন,
shujaa na mtu wa vita, mwamuzi na nabii, mwaguzi na mzee,
3 পঞ্চাশ-সেনাপতি ও পদস্থ ব্যক্তি, পরামর্শদাতা, নিপুণ কারিগর ও চতুর জাদুকর সবাইকে।
jemadari wa kikosi cha watu hamsini na mtu mwenye cheo, mshauri, fundi stadi na mlozi mjanja.
4 “আমি বালকদের তাদের নেতা করব, সামান্য শিশুরা তাদের শাসন করবে।”
Nitawafanya wavulana wawe maafisa wao, watoto ndio watakaowatawala.
5 লোকেরা পরস্পরের প্রতি অত্যাচার করবে, মানুষ মানুষের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে। যুবকেরা বৃদ্ধদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, ইতরজনেরা উঠবে সম্মানিতদের বিরুদ্ধে।
Watu wataoneana wao kwa wao: mtu dhidi ya mtu, na jirani dhidi ya jirani yake. Kijana atainuka dhidi ya mzee, mtu mnyonge dhidi ya mtu mwenye heshima.
6 কোনো মানুষ তার বাবার গৃহে, কোনো একজন ভাইকে ধরে বলবে, “তোমার একটি আলখাল্লা আছে, তুমি আমাদের নেতা হও; এই ধ্বংসস্তূপের তুমিই তত্ত্বাবধান করো!”
Mtu atamkamata mmoja wa ndugu zake katika nyumba ya baba yake na kusema, “Unalo joho, sasa uwe kiongozi wetu, tawala lundo hili la magofu!”
7 কিন্তু সেদিন, সে চিৎকার করে বলবে, “আমার কাছে প্রতিকার নেই। আমার বাড়িতে খাবার বা পরার কাপড় নেই; আমাকে লোকদের নেতা কোরো না।”
Lakini siku hiyo atapiga kelele akisema, “Sina uponyaji. Sina chakula wala mavazi katika nyumba yangu, msinifanye niwe kiongozi wa watu.”
8 কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে, যিহূদা পতিত হচ্ছে; তাদের কথা ও সমস্ত কাজ সদাপ্রভুরই বিরুদ্ধে, তারা তাঁর মহিমাময় উপস্থিতিকে অগ্রাহ্য করে।
Yerusalemu inapepesuka, Yuda inaanguka; maneno yao na matendo yao ni kinyume na Bwana, wakiudharau uwepo wake uliotukuka.
9 তাদের মুখমণ্ডলের দৃষ্টি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; তারা সদোমের মতো তাদের পাপের প্রদর্শন করে; তারা তা ঢেকে রাখে না। ধিক্ তাদের! তারা নিজেদেরই উপরে বিপর্যয় ডেকে এনেছে।
Nyuso zao zinavyoonekana zinashuhudia dhidi yao, hujivunia dhambi yao kama Sodoma, wala hawaifichi. Ole wao! Wamejiletea maafa juu yao wenyewe.
10 তোমরা ধার্মিক লোকদের বলো, তাদের মঙ্গল হবে, কারণ তারা তাদের কৃতকর্মের সুফল ভোগ করবে।
Waambie wanyofu itakuwa heri kwao, kwa kuwa watafurahia tunda la matendo yao.
11 দুষ্টদের ধিক্! তাদের উপরে বিপর্যয় নেমে আসবে! তারা যা করেছে, তার প্রতিফল তাদের দেওয়া হবে।
Ole kwa watu waovu! Maafa yapo juu yao! Watalipwa kwa ajili ya yale mikono yao iliyotenda.
12 যুবকেরা আমার প্রজাদের প্রতি অত্যাচার করে, স্ত্রীলোকেরা তাদের উপরে শাসন করে। ওহে আমার প্রজারা, তোমাদের পথপ্রদর্শকেরাই তোমাদের বিপথে চালিত করে; প্রকৃত পথ থেকে তারা তোমাদের বিপথগামী করে।
Vijana wanawatesa watu wangu, wanawake wanawatawala. Enyi watu wangu, viongozi wenu wanawapotosha, wanawapoteza njia.
13 সদাপ্রভু তাঁর দরবারে অবস্থান গ্রহণ করেছেন; তিনি জাতিসমূহের বিচার করার জন্য উঠে দাঁড়িয়েছেন।
Bwana anachukua nafasi yake mahakamani, anasimama kuhukumu watu.
14 সদাপ্রভু প্রাচীনদের ও তাঁর প্রজাদের নেতৃগণের বিরুদ্ধে বিচার করতে চলেছেন: “তোমরাই আমার দ্রাক্ষাকুঞ্জ নষ্ট করেছ; দরিদ্র মানুষদের কাছ থেকে লুট করা জিনিস তোমাদেরই বাড়িতে আছে।
Bwana anaingia katika hukumu dhidi ya wazee na viongozi wa watu wake: “Ninyi ndio mlioharibu shamba langu la mizabibu, mali zilizonyangʼanywa maskini zimo nyumbani mwenu.
15 আমার প্রজাদের চূর্ণ করে এবং দরিদ্রদের মুখ ঘষে দিয়ে তোমরা কী বলতে চাইছ?” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
Mnamaanisha nini kuwaponda watu wangu na kuzisaga nyuso za maskini?” asema Bwana, Bwana Mwenye Nguvu Zote.
16 সদাপ্রভু বলেন, “সিয়োনের নারীরা উদ্ধত, তারা ঘাড় উঁচু করে চোখের ইশারায় পথে পথে চোখ দিয়ে প্রেমের ভান করে। তারা ছোটো ছোটো পা ফেলে চলে, পায়ের নূপুরের রিনিঝিনি শব্দ তোলে।
Bwana asema, “Wanawake wa Sayuni wana kiburi, wanatembea na shingo ndefu, wakikonyeza kwa macho yao, wanatembea kwa hatua za madaha, wakiwa na mapambo ya njuga kwenye vifundo vya miguu yao.
17 সেই কারণে, সিয়োনের নারীদের মাথায় প্রভু দুষ্টক্ষত সৃষ্টি করবেন; সদাপ্রভু তাদের মাথার খুলি টাকপড়া করবেন।”
Kwa hiyo Bwana ataleta majipu kwenye vichwa vya wanawake wa Sayuni; Bwana atazifanya ngozi za vichwa vyao kuwa vipara.”
18 সেদিন, প্রভু তাদের জমকালো বেশভূষা কেড়ে নেবেন: হাতের চুড়ি ও মাথার টায়রা এবং চন্দ্রহার,
Katika siku ile Bwana atawanyangʼanya uzuri wao: bangili, tepe za kichwani, mikufu yenye alama za mwezi mwandamo,
19 কানের দুল, বালা ও জালি আবরণ,
vipuli, vikuku, shela,
20 কপালের আভূষণ, পায়ের মল ও কোমরবন্ধনী, সুগন্ধি আতরের শিশি ও বাজু,
vilemba, mikufu ya vifundo vya miguu, mshipi, chupa za manukato na hirizi,
21 সিলমোহর আঁকা আংটি ও নাকের নোলক,
pete zenye muhuri, pete za puani,
22 সুন্দর সব পোশাক, উপরের হাতহীন জামা ও ওড়না, টাকার থলি
majoho mazuri, mitandio, mavazi, kifuko cha kutilia fedha,
23 ও আয়না, মসিনার অন্তর্বাস, উষ্ণীষ ও শাল।
vioo, mavazi ya kitani, taji na shali.
24 সুগন্ধের পরিবর্তে হবে দুর্গন্ধ, কোমর বন্ধনীর পরিবর্তে দেওয়া হবে দড়ি; কায়দা করা কেশবিন্যাসের পরিবর্তে টাক; দামি পোশাকের পরিবর্তে চটের পোশাক, সৌন্দর্যের পরিবর্তে পোড়া দাগ।
Badala ya harufu ya manukato kutakuwa na uvundo; badala ya mishipi, ni kamba; badala ya nywele zilizotengenezwa vizuri, ni upara; badala ya mavazi mazuri, ni nguo za magunia; badala ya uzuri, ni alama ya aibu kwa chuma cha moto.
25 তোমার পুরুষেরা তরোয়ালের দ্বারা পতিত হবে, তোমার যোদ্ধাদের যুদ্ধে পতন হবে।
Wanaume wako watauawa kwa upanga, nao mashujaa wako watauawa vitani.
26 সিয়োনের তোরণদ্বারগুলি বিলাপ ও শোক করবে; একা পরিত্যক্ত হয়ে সে মাটিতে বসে থাকবে।
Malango ya Sayuni yataomboleza na kulia, ataketi mavumbini akiwa fukara.