< যিশাইয় ভাববাদীর বই 26 >

1 সেদিন যিহূদার দেশে এই গীত গাওয়া হবে: আমাদের আছে এক দৃঢ় নগর; আমরা ঈশ্বরের পরিত্রাণস্বরূপ প্রাচীর ও প্রাকার-বেষ্টিত আছি।
Tsiku limenelo anthu a mʼdziko la Yuda adzayimba nyimbo iyi. Tili ndi mzinda wolimba. Mulungu amawuteteza ndi zipupa ndi malinga.
2 এর তোরণদ্বারগুলি তোমরা খুলে দাও যেন সেই ধার্মিক জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে, সেই জাতি, যারা বিশ্বাস রক্ষা করেছে।
Tsekulani zipata za mzinda kuti mtundu wolungama ndi wokhulupirika ulowemo.
3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে, যার মন সুস্থির, কারণ সে তোমার উপরে নির্ভর করে।
Inu mudzamupatsa munthu wa mtima wokhazikika mtendere weniweni.
4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো, কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।
Mudalireni Yehova mpaka muyaya, chifukwa Yehova Mulungu ndiye Thanthwe losatha.
5 যারা উচ্চ স্থানে বসবাস করে, তিনি তাদের অবনত করেন, তিনি উঁচুতে থাকা সেই নগরীকে নামিয়ে আনেন; তিনি তাকে ধরাশায়ী করেন, এমনকি, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেন।
Iye amatsitsa anthu amene amadziyika pamwamba, iye amagwetsa pansi mzinda wodzitukumula, amagumula makoma ake ndi kuwagwetsa pansi pa fumbi penipeni.
6 অত্যাচারী ব্যক্তিদের পা, দরিদ্রদের পদক্ষেপ সেই নগরকে পদদলিত করছে।
Mapazi a anthu akuwupondereza, mapazi a anthu oponderezedwa, mapazi anthu osauka.
7 ধার্মিক ব্যক্তির পথ সমতল পথ; ও ন্যায়বান ব্যক্তি, তুমি ধার্মিকের পথ মসৃণ করো।
Njira ya munthu wolungama ndi yosalaza, Inu Wolungamayo, mumasalaza njira ya wolungama.
8 হ্যাঁ সদাপ্রভু, তোমার বিচারের বিধানগুলি পালনের জন্য আমরা অপেক্ষা করে আছি; তোমার নাম ও সুখ্যাতিই আমাদের মনের আকাঙ্ক্ষা।
Inde Yehova, timayenda mʼnjira zanu zolungama, ife timayembekezera Inu; mitima yathu imakhumba kukumbukira ndi kulemekeza dzina lanu.
9 রাত্রে আমার প্রাণ তোমার জন্য আকুল হয়; সকালে আমার আত্মা তোমার অপেক্ষা করে। তোমার ন্যায়বিচার যখন পৃথিবীর উপরে নেমে আসে, জগতের লোকেরা তখন ধার্মিকতা শিক্ষা করে।
Moyo wanga umalakalaka Inu usiku wonse; nthawi yammawa ndimafunafuna Inu. Pamene muweruza dziko lapansi anthu amaphunzira kuchita chilungamo.
10 যদিও দুষ্টদের প্রতি অনুগ্রহ প্রদর্শিত হয়, তারা ধার্মিকতা শিক্ষা করে না; এমনকি, সততার দেশেও তারা মন্দ কর্ম করে যায় এবং সদাপ্রভুর মাহাত্ম্যকে মর্যাদা দেয় না।
Ngakhale mukomere mtima anthu oyipa, saphunzira chilungamo. Amachita zoyipa mʼdziko la chilungamo, ndipo sazindikira ululu wa Yehova.
11 হে সদাপ্রভু, তোমার হাত উত্তোলিত হয়েছে, কিন্তু তারা তা দেখতে পায় না। তোমার প্রজাদের জন্য তারা তোমার উদ্যম দেখুক ও লজ্জিত হোক; তোমার শত্রুদের জন্য সংরক্ষিত আগুন তাদের গ্রাস করুক।
Inu Yehova, mwatukula dzanja lanu kuti muwalange, koma iwo sakuliona dzanjalo. Aloleni anthu aone ndi kuchita manyazi poona mmene mukondera anthu anu; ndipo moto umene mwasonkhera adani anu uwapsereze.
12 হে সদাপ্রভু, তুমি আমাদের জন্য শান্তি প্রতিষ্ঠিত করো; আমরা যা কিছু করতে পেরেছি, সবই তুমি আমাদের জন্য করেছ।
Yehova, mumatipatsa mtendere; ndipo zonse zimene ife tinazichita munatichitira ndinu.
13 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের শাসন করেছে, কিন্তু আমরা কেবলমাত্র তোমার নামকেই সম্মান করি।
Inu Yehova Mulungu wathu, ngakhale takhala tikulamulidwa ndi ena mʼmalo mwanu, koma ife timalemekeza dzina lanu lokha.
14 তারা তো এখন মৃত, তারা আর জীবিত নেই; ওই মৃত আত্মাগুলি আর উত্থিত হবে না। তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করেছ; তুমি তাদের সমস্ত স্মৃতি লোপ করেছ।
Iwo tsopano sadzadzukanso; mizimu yawo sidzabwera kudzativutitsa pakuti mwawalanga ndipo mwawawononga; palibenso amene amawakumbukira.
15 হে সদাপ্রভু, তুমি এই জাতিকে বর্ধিত করেছ, তুমি এই জাতিকে বর্ধিত করেছ। তুমি নিজের জন্য গৌরব অর্জন করেছ, তুমি দেশের চারদিকের সীমানা বর্ধিত করেছ।
Inu Yehova, mwaukulitsa mtundu wathu; mwauchulukitsa ndithu ndipo mwalandirapo ulemu; mwaukuza mbali zonse za dziko.
16 হে সদাপ্রভু, তারা তাদের দুর্দশায় তোমার কাছে এসেছিল; তুমি যখন তাদের শাস্তি দিয়েছিলে, তারা ফিসফিস করে কোনো প্রার্থনাও করতে পারেনি।
Yehova, anthu anu anabwera kwa Inu pamene anali mʼmasautso; pamene munawalanga, iwo anapemphera kwa Inu.
17 আসন্নপ্রসবা নারী শিশু জন্ম দেওয়ার সময় যেমন ব্যথায় মোচড় খায় ও ক্রন্দন করে, তোমার সামনে, হে সদাপ্রভু, আমরাও তেমনই করেছি।
Monga mayi woyembekezera pamene nthawi yake yobereka yayandikira amamva kupweteka ndipo amalira ndi ululu, ifenso tinali chimodzimodzi pamaso panu, Inu Yehova.
18 আমরা গর্ভধারণ করেছি, আমরা ব্যথায় আর্তনাদ করেছি, কিন্তু আমরা যেন বাতাস প্রসব করেছি। আমরা পৃথিবীর কাছে পরিত্রাণ আনয়ন করিনি, আমরা জগতের লোকদের কাছে জীবনও আনতে পারিনি।
Ife chimodzimodzi tinamva ululu, ngati mayi pa nthawi yobala mwana, koma sitinapindulepo kanthu, kapena kupulumutsa dziko lapansi; sitinabadwitse anthu atsopano pa dziko pano.
19 হে সদাপ্রভু, কিন্তু তোমার মৃত লোকেরা জীবন পাবে; তাদের শরীর উত্থিত হবে। তোমরা যারা ধুলিতে বসবাস করো, তোমরা জেগে ওঠো ও আনন্দে চিৎকার করো। তোমাদের শিশির সকালের শিশিরের মতো; কিন্তু পৃথিবী তার মৃতদের প্রসব করবে।
Koma anthu anu amene anafa adzakhalanso ndi moyo; matupi awo adzadzuka. Iwo amene ali ku fumbi tsopano adzadzuka ndi kuyimba mosangalala. Monga mame amafewetsa pansi kutsitsimutsa zomera, momwenso Yehova adzaukitsa anthu amene anafa kale.
20 আমার প্রজারা, তোমরা যাও, তোমাদের কক্ষে প্রবেশ করো এবং তোমাদের পিছনে দরজা বন্ধ করো; যতক্ষণ না তাঁর ক্রোধ অতিক্রান্ত হয়, তোমরা একটু সময় নিজেদের লুকিয়ে রাখো।
Abale anga, pitani mukalowe mʼnyumba zanu ndipo mukadzitsekere; mukabisale kwa kanthawi kochepa mpaka ukali wake utatha.
21 দেখো, জগতের লোকদের পাপের জন্য শাস্তি দিতে সদাপ্রভু নিজের আবাস থেকে বেরিয়ে আসছেন। পৃথিবী তার উপরে সংঘটিত রক্তপাতের কথা প্রকাশ করবে, তার মধ্যে নিহত লোকেদের সে আর আচ্ছন্ন রাখবে না।
Taonani, Yehova akubwera kuchokera kumene amakhala; akubwera kudzalanga anthu a dziko lapansi chifukwa cha machimo awo. Dziko lapansi lidzawulula magazi amene anakhetsedwa pa dzikolo; dziko lapansi silidzabisanso mitembo ya anthu ophedwa.

< যিশাইয় ভাববাদীর বই 26 >