< যিশাইয় ভাববাদীর বই 24 >
1 দেখো, সদাপ্রভু পৃথিবীকে পরিত্যক্ত করে তা ধ্বংস করতে চলেছেন; তিনি ভূপৃষ্ঠ ধ্বংস করে এবং তার অধিবাসীদের ছিন্নভিন্ন করবেন,
Duba, Ubangiji zai wofinta duniya ya kuma yi kaca-kaca da ita; zai ɓata fuskarta ya watsar da mazaunanta,
2 সবার অবস্থা একইরকম হবে যাজকদের ও সাধারণ লোকদের, মনিব ও দাসদের, কর্ত্রী ও দাসীর, বিক্রয়কারী ও ক্রেতার, ঋণগ্রহীতার ও ঋণদাতার, উত্তমর্ণ ও অধমর্ণ, সকলের।
zai zama abu ɗaya ga firist kamar yadda yake ga mutane, ga maigida kamar yadda yake ga bawa, ga uwargijiya kamar yadda yake ga baiwa, ga mai sayarwa kamar yadda yake ga mai saya, ga mai karɓan rance kamar yadda yake ga mai ba da rance, ga mai karɓan bashi kamar yadda yake ga mai ba da bashi.
3 পৃথিবী সম্পূর্ণ জন পরিত্যক্ত হবে ও সম্পূর্ণরূপে লুন্ঠিত হবে। সদাপ্রভু এই কথা বলেছেন।
Za a wofinta duniya ƙaƙaf a kuma washe ta sarai. Ubangiji ne ya faɗa haka.
4 পৃথিবী শুকিয়ে যাবে ও নিস্তেজ হবে, জগৎ অবসাদগ্রস্ত হয়ে নিস্তেজ হবে, পৃথিবীর মহিমান্বিত ব্যক্তিরা অবসন্ন হবে।
Duniya ta bushe ta kuma yanƙwane, duniya tana shan azaba ta kuma raunana, masu daraja na duniya suna shan azaba.
5 পৃথিবী তার অধিবাসীদের দ্বারা কলুষিত হয়েছে; তারা বিধান অমান্য করেছে, তারা বিধিবিধান লঙ্ঘন করে চিরস্থায়ী চুক্তির অবমাননা করেছে।
Duniya ta ƙazantu ta wurin mutanenta sun ƙi yin biyayya da dokoki, sun keta farillai suka kuma karya madawwamin alkawari.
6 সেই কারণে, এক অভিশাপ পৃথিবীকে গ্রাস করেছে; এর লোকেরা অবশ্য তাদের অপরাধ বহন করবে। তাই পৃথিবীর অধিবাসীরা দগ্ধ হয়, অতি অল্প মানুষই বেঁচে থাকে।
Saboda haka la’ana za tă auko wa duniya; dole mutanenta su ɗauki hakkin laifinsu. Saboda haka aka ƙone mazaunan duniya, kuma kaɗan ne kurum suka rage.
7 নতুন দ্রাক্ষারস শুকিয়ে যায় ও দ্রাক্ষালতা নিস্তেজ হয়; আমোদ-আহ্লাদকারী সকলে আর্তনাদ করে।
Sabon ruwan inabi ya bushe kuringar inabi kuma sun yanƙwane; dukan masu farin ciki suna nishi.
8 খঞ্জনির উচ্চশব্দ শান্ত হয়ে গেছে, ফূর্তিবাজদের হৈ হট্টগোল স্তব্ধ হয়েছে, আনন্দমুখর বীণার রব শোনা যায় না।
Kaɗe-kaɗen garayu sun yi shiru, surutun masu murna ya daina, garayan farin ciki ya yi shiru.
9 আর তারা গান গেয়ে সুরা পান করে না, পানকারীদের মুখে সুরা তেঁতো লাগে।
Babu sauran shan ruwan inabi suna rera waƙa; barasa ya zama da ɗaci ga masu shanta.
10 ধ্বংসিত নগরটি জনশূন্য পড়ে আছে; প্রত্যেকটি গৃহের দুয়ারের প্রবেশপথে দরজা লাগানো আছে।
Birnin da aka birkice ta zama kango; an kulle ƙofar shiga kowane gida.
11 পথে পথে তারা সুরার জন্য চিৎকার করে; সমস্ত আনন্দ বিষাদে পরিণত হয়, পৃথিবী থেকে সমস্ত হৈ-হল্লা দূর হয়ে গেছে।
A tituna suna kukan neman ruwan inabi; dukan farin ciki ya dawo baƙin ciki, an hana dukan kaɗe-kaɗe a duniya.
12 নগর ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, এর তোরণদ্বারগুলি টুকরো টুকরো হয়ে পড়ে আছে।
An bar birnin kango, aka yi kaca-kaca da ƙofofinta.
13 পৃথিবীতে ও জাতিসমূহের মধ্যে এরকমই ঘটনা ঘটবে, যেমন, যখন কোনো জলপাই গাছ ঝাড়ার পরে হয় কিংবা দ্রাক্ষাচয়নের পরে কিছু ফল অবশিষ্ট পড়ে থাকে।
Haka zai zama a duniya da kuma a cikin al’ummai, kamar sa’ad da akan karkaɗe itacen zaitun, ko kuma kamar sa’ad da ake barin kala bayan an girbe inabi.
14 তারা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলে, তারা আনন্দে চিৎকার করে; পশ্চিমদিক থেকে তারা সদাপ্রভুর মহিমাকীর্তন করবে।
Sun daga muryoyinsu, sun yi sowa ta farin ciki; daga yamma sun furta darajar Ubangiji.
15 সেই কারণে, পূর্বদিকের লোকেরা সদাপ্রভুর মহিমা করুক; সমুদ্রের দ্বীপগুলির মধ্যে, তারা সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের নামের প্রশংসা করুক।
Saboda haka a gabas sun ɗaukaka Ubangiji, a ɗaukaka sunan Ubangiji, Allah na Isra’ila, a cikin tsibiran teku.
16 পৃথিবীর প্রান্তসীমা থেকে আমরা গানের শব্দ শুনছি: “সেই ধার্মিক ব্যক্তির মহিমা হোক।” কিন্তু আমি বললাম, “আমি ক্ষয়ে যাচ্ছি, আমি ক্ষয়ে যাচ্ছি, ধিক্ আমাকে! বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করছে! হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা নিদারুণ বিশ্বাসঘাতকতা করছে!”
Daga iyakokin duniya mun ji waƙoƙi, “Ɗaukaka ga Mai Adalcin nan.” Amma na ce, “Na lalace, na lalace! Kaitona! Munafukai sun ci amana! Da munafunci munafukai sun ci amana!”
17 ওহে পৃথিবীর জনগণ, সন্ত্রাস, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে।
Razana da rami da tarko suna jiranku, Ya mutanen duniya.
18 সন্ত্রাসের চিৎকারে যে পলায়ন করবে, সে কোনো গর্তে পতিত হবে; আর যে কেউ গর্ত থেকে উঠে আসে, সে ফাঁদে ধৃত হবে। ঊর্ধ্বাকাশের জলধির উৎস সকল মুক্ত হয়েছে, পৃথিবীর ভিত্তিমূলগুলি কেঁপে উঠছে।
Duk wanda ya yi ƙoƙarin tserewa daga ƙarar razana zai fāɗa cikin rami; wanda kuma ya tsere daga rami za a kama shi a tarko. An buɗe ƙofofin ambaliyar ruwan sama, harsashen ginin duniya suna rawa.
19 পৃথিবী ভগ্ন হয়েছে, পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়েছে, পৃথিবী সম্পূর্ণরূপে প্রকম্পিত হয়েছে।
An tsage duniya, duniya ta farfashe ta wage, an girgiza duniya ƙwarai.
20 পৃথিবী যেন কোনো মাতালের মতো টলোমলো করছে, প্রবল বাতাসে যেমন কুঁড়ে ঘর, এ তেমনই দোদুল্যমান হচ্ছে; এর বিদ্রোহের মাত্রা এতই গুরুভার যে, এর পতন হবে আর কখনও উঠে দাঁড়াতে পারবে না।
Duniya tana tangaɗi kamar mashayi, tana lilo kamar rumfa a cikin iska; laifin tayarwarta ya yi nauyi sosai har ta fāɗi ba kuwa za tă ƙara tashi ba.
21 সেদিন সদাপ্রভু, ঊর্ধ্বস্থ আকাশমণ্ডলের সমস্ত পরাক্রমকে ও নিচে পৃথিবীর সমস্ত রাজাকে দণ্ড দেবেন।
A wannan rana Ubangiji zai hukunta ikokin da suke cikin sama da kuma sarakunan da suke a duniya.
22 অন্ধকূপে যেমন বন্দিদের আবদ্ধ রাখা হয়, তাদেরও তেমনই একত্র করে রাখা হবে; তাদের কারাগারে রুদ্ধ করে রাখা হবে, আর অনেক দিন পরে তাদের মুক্ত করা হবে।
Za a tattara su tare kamar ɗaurarru a kurkuku; za a rufe su a kurkuku a kuma hukunta su bayan kwanaki masu yawa.
23 তখন চাঁদ মলিন হবে, সূর্য লজ্জিত হবে; কারণ সর্বশক্তিমান সদাপ্রভু রাজত্ব করবেন সিয়োন পর্বতে ও জেরুশালেমে এবং তার প্রাচীনদের সাক্ষাতে—মহান মহিমার সঙ্গে।
Sa’an nan wata zai ruɗe, rana ta ji kunya; gama Ubangiji Maɗaukaki zai yi mulki a kan Dutsen Sihiyona da kuma a cikin Urushalima, da kuma a gaban dattawanta, da ɗaukaka.