< যিশাইয় ভাববাদীর বই 22 >

1 দর্শন-উপত্যকার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী: তোমাদের এখন সমস্যাটা কী যে তোমরা সবাই ছাদের উপরে উঠেছ?
Neno kuhusu Bonde la Maono: Nini kinachokutaabisha sasa, kwamba ninyi nyote mmepanda juu ya mapaa?
2 ওহে বিশৃঙ্খলায় পূর্ণ নগর, ওহে কোলাহল ও হৈ হট্টগোলে পূর্ণ নগরী? তোমার নিহতেরা তরোয়ালের দ্বারা মারা যায়নি, তারা কেউ যুদ্ধেও মরেনি।
Ewe mji uliojaa ghasia, ewe mji wa makelele na sherehe! Watu wenu waliokufa hawakuuawa kwa upanga, wala hawakufa vitani.
3 তোমাদের সব নেতা একসঙ্গে পলায়ন করেছে; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে। তোমাদের মধ্যে যারা ধৃত হয়েছে, তারা একসঙ্গে বন্দি হয়েছে, যদিও শত্রু দূরে থাকতেই তারা পালিয়ে গিয়েছিল।
Viongozi wako wote wamekimbia pamoja, wamekamatwa bila kutumia upinde. Ninyi nyote mliokamatwa mlichukuliwa wafungwa pamoja, mlikimbia wakati adui alipokuwa bado mbali.
4 তাই আমি বললাম, “আমার কাছ থেকে ফিরে যাও, আমাকে তীব্র রোদন করতে দাও। আমার জাতির বিনাশের জন্য আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা কোরো না।”
Kwa hiyo nilisema, “Geukia mbali nami, niache nilie kwa uchungu. Usijaribu kunifariji juu ya maangamizi ya watu wangu.”
5 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভুর একটি দিন আছে, দর্শন-উপত্যকায় বিশৃঙ্খলার, পদদলিত করার ও বিভীষিকার, প্রাচীর ভেঙে ফেলার একটি দিন ও পর্বতগুলির কাছে কাঁদার।
Bwana, Bwana Mwenye Nguvu Zote, anayo siku ya ghasia, ya kukanyaga, na ya kuogofya katika Bonde la Maono, siku ya kuangusha kuta na ya kupiga kelele mpaka milimani.
6 এলম তার রথারোহীদের ও অশ্বের সঙ্গে তার তির রাখার তূণ তুলে নিয়েছে; কীরের লোকেরা ঢালগুলি অনাবৃত করেছে।
Elamu analichukua podo, pamoja na waendesha magari ya vita na farasi. Kiri anaifungua ngao.
7 তোমাদের বাছাই করা উপত্যকাগুলি রথে পরিপূর্ণ, সমস্ত নগরদ্বারে অশ্বারোহীদের নিযুক্ত করা হয়েছে।
Mabonde yako yaliyo mazuri sana yamejaa magari ya vita, nao wapanda farasi wamewekwa kwenye malango ya mji;
8 যিহূদার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আর তুমি সেদিন অরণ্যের প্রাসাদে রাখা অস্ত্রশস্ত্রগুলির দিকে তাকিয়েছিলে;
ulinzi wa Yuda umeondolewa. Nawe ulitazama siku ile silaha katika Jumba la Kifalme la Mwituni,
9 তুমি দেখেছিলে যে, দাউদ-নগরের প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক ফাটল ছিল, তুমি নিম্নতর পুষ্করিণীতে জল সঞ্চয় করেছিলে।
mkaona kuwa Mji wa Daudi una matundu mengi katika ulinzi wake, mkaweka akiba ya maji kwenye Bwawa la Chini.
10 তুমি জেরুশালেমের ভবনগুলি গণনা করেছিলে ও অনেক ঘরবাড়ি ভেঙে দেওয়ালগুলি শক্ত করেছিলে।
Mlihesabu majengo katika Yerusalemu nanyi mkabomoa nyumba ili kuimarisha ukuta.
11 তুমি পুরাতন পুষ্করিণীর জলের জন্য দুই প্রাচীরের মধ্যে জলাধার তৈরি করেছিলে, কিন্তু যিনি এই ঘটনা ঘটতে দিয়েছেন, তোমরা তাঁর দিকে দৃষ্টি করলে না, বা যিনি বহুপূর্বে এর পরিকল্পনা করেছিলেন, তাঁকে ভক্তি প্রদর্শন করলে না।
Mlijenga bwawa la maji katikati ya kuta mbili kwa ajili ya maji ya Bwawa la Zamani, lakini hamkumtazama Yule aliyelitengeneza, au kuwa na heshima kwa Yule aliyeubuni tangu zamani za kale.
12 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, সেদিন তোমাকে আহ্বান করেছিলেন যেন তোমরা কাঁদো ও বিলাপ করো, যেন তোমরা মাথার চুল ছিঁড়ে শোকবস্ত্র পরে নাও।
Bwana, Bwana Mwenye Nguvu Zote, aliwaita siku ile ili kulia na kuomboleza, kungʼoa nywele zenu na kuvaa nguo ya gunia.
13 কিন্তু দেখো, কেবলই আনন্দ ও হৈ হট্টগোল, গৃহপালিত পশুর নিধন ও মেষ হত্যা, মাংস ভোজন ও দ্রাক্ষারস পান! তোমরা বলেছ, “এসো, আমরা ভোজন ও পান করি, কারণ আগামীকাল আমরা মারা যাব!”
Lakini tazama, kuna furaha na sherehe, kuchinja ngʼombe na kuchinja kondoo, kula nyama na kunywa mvinyo! Mnasema, “Tuleni na kunywa, kwa kuwa kesho tutakufa!”
14 সর্বশক্তিমান সদাপ্রভু আমার কানে এই কথা প্রকাশ করলেন: “তোমাদের মৃত্যুদিন পর্যন্ত, এই পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না,” একথা বলেন প্রভু, যিনি সর্বশক্তিমান সদাপ্রভু।
Bwana Mwenye Nguvu Zote amelifunua hili nikiwa ninasikia: Bwana, Bwana Mwenye Nguvu Zote, asema: “Mpaka siku ya kufa kwenu, dhambi hii haitafanyiwa upatanisho.”
15 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, এই কথা বলেন: “তুমি শিব্‌ন, যে প্রাসাদের তত্ত্বাবধায়ক, ওই পরিচারকের কাছে গিয়ে বলো:
Hili ndilo Bwana, Bwana Mwenye Nguvu Zote, asemalo: “Nenda ukamwambie huyu wakili Shebna, ambaye ni msimamizi wa jumba la kifalme:
16 তুমি এখানে কী করছ আর কে-ই বা তোমাকে অনুমতি দিয়েছে তোমার কবর এখানে কেটে রাখার, পাহাড়ের উপরে তোমার কবর খোদাই করার, শৈলের মধ্যে তোমার বিশ্রামস্থান বাটালি দিয়ে নির্মাণ করার?
Unafanya nini hapa, na ni nani aliyekupa ruhusa kujikatia kaburi lako mwenyewe, ukichonga kaburi lako mahali palipo juu, na kutoboa kwa patasi mahali pako pa kupumzikia katika mwamba?
17 “তুমি সাবধান হও, ওহে শক্তিশালী মানুষ, সদাপ্রভু তোমাকে শক্ত হাতে ধরে নিক্ষেপ করতে চলেছেন।
“Jihadhari, Bwana yu karibu kukukamata thabiti, na kukutupa mbali, ewe mtu mwenye nguvu.
18 তিনি তোমাকে শক্ত করে গুটিয়ে বলের মতো করবেন এবং বৃহৎ এক দেশে তোমাকে ছুঁড়ে দেবেন। সেখানে তোমার মৃত্যু হবে আর তোমার অহংকারের রথগুলি সেখানেই থাকবে, যেগুলি তোমার মনিবের গৃহের কলঙ্কস্বরূপ হবে!
Atakuvingirisha uwe kama mpira na kukutupa katika nchi kubwa. Huko ndiko utakakofia, na huko ndiko magari yako ya vita ya fahari yatabakia, wewe unayeifedhehesha nyumba ya bwana wako!
19 আমি তোমার কার্যালয় থেকে তোমাকে বরখাস্ত করব, তোমার পদ থেকে তুমি বহিষ্কৃত হবে।
Nitakuondoa kutoka kazi yako, nawe utaondoshwa kutoka nafasi yako.
20 “সেদিন, আমি আমার দাস, হিল্কিয়ের পুত্র ইলিয়াকীমকে আহ্বান করব।
“Katika siku ile, nitamwita mtumishi wangu, Eliakimu mwana wa Hilkia.
21 আমি তাকে তোমার পোশাক পরিয়ে দেব এবং তোমার কোমরবন্ধনী তার কোমরে জড়াব ও তোমার শাসনপদ তার হাতে দেব। যারা জেরুশালেমে থাকে ও যিহূদা কুলে বসবাস করে, আমি তাকে তাদের পিতৃস্বরূপ করব।
Nitamvika joho lako, nami nitamfunga mshipi wako kiunoni mwake, na kumkabidhi mamlaka yako. Yeye atakuwa baba kwa wale wanaoishi Yerusalemu na kwa nyumba ya Yuda.
22 আমি দাউদ কুলের চাবি তার স্কন্ধে ন্যস্ত করব; সে যা খুলবে, কেউ তা বন্ধ করতে পারবে না এবং সে যা বন্ধ করবে, কেউ তা খুলতে পারবে না।
Nitaweka mabegani mwake ufunguo wa nyumba ya Daudi. Kile afunguacho hakuna awezaye kufunga, na kile afungacho hakuna awezaye kufungua.
23 আমি এক সুদৃঢ় স্থানে তাকে গোঁজের মতো স্থাপন করব; সে তার পিতৃকুলে এক সম্মানের আসনস্বরূপ হবে।
Nitamgongomea kama kigingi kilicho mahali palipo imara, naye atakuwa kiti cha enzi cha heshima kwa ajili ya nyumba ya baba yake.
24 তার বংশের সব গরিমা তারই উপরে ঝুলবে: তার সন্তানসন্ততি ও বংশধরেরা, যেমন কোনো গোঁজের উপরে ছোটো-বড়ো নির্বিশেষে সব পাত্র ঝুলতে থাকে।”
Utukufu wote wa jamaa yake utakuwa juu yake: Watoto wa jamaa hiyo na machipukizi yake, vyombo vyake vyote vidogo, tangu bakuli hadi magudulia yote.”
25 সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, “সেদিন, সেই দৃঢ় স্থানে স্থাপিত গোঁজ আলগা হয়ে যাবে; তা উপড়ে নিচে পড়ে যাবে এবং তার মধ্যে ঝুলে থাকা সমস্ত ভার কেটে ফেলা হবে।” কারণ সদাপ্রভু স্বয়ং এই কথা বলেছেন।
Bwana Mwenye Nguvu Zote asema, “Katika siku ile, kigingi kilichogongomewa mahali imara kitaachia njia. Kitakatwa, nacho kitaanguka na mzigo ulioningʼinia juu yake utaanguka chini.” Bwana amesema.

< যিশাইয় ভাববাদীর বই 22 >