< যিশাইয় ভাববাদীর বই 17 >
1 দামাস্কাসের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী আমার কাছে উপস্থিত হল: “দেখো, দামাস্কাস আর কোনো নগররূপে থাকবে না, কিন্তু তা হবে একটি ধ্বংসস্তূপ।
Tamko kuhusu Damaskasi.
2 অরোয়েরের নগরগুলি জনশূন্য হবে, তা পশুপালের জন্য ছেড়ে দেওয়া হবে, যারা সেখানে শুয়ে বিশ্রাম করবে, কেউ তাদের কোনো ভয় দেখাবে না।
Miji ya Aroera itaharibiwa. Patakuwa na nafasi kwa ajili ya kutunzia mifugo, na hakuna hatakayeizuia.
3 ইফ্রয়িম থেকে দুর্গ-নগরীগুলি অদৃশ্য হবে, দামাস্কাস থেকে উধাও হবে রাজকীয় পরাক্রম; অরাম দেশের অবশিষ্ট লোকেরা হবে ইস্রায়েলের অন্তর্হিত গৌরবের মতো,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
Miji ilioachwa itatoweka kutoka Efraimu, ufalme katuka Damskasi, na walobaki Aramu-watakuwa kama utukufu wa watu wa Israeli-Hili ni tamko la Yahwe wa majeshi.
4 “সেদিন যাকোব কুলের মহিমা ম্লান হয়ে যাবে; তার শরীরের মেদ ঝরে যাবে।
Itakuwa siku hiyo utukufu wa Yakobo utapungua, utakuwa mwembamba na kunona kwa mwili wake utapungua.
5 তা হবে লোকেদের মাঠ থেকে পাকা শস্য সংগ্রহের মতো, যখন তারা হাত বাড়িয়ে শিষ কাটে—তা হবে রফায়ীমের উপত্যকায় পতিত শিষ কুড়িয়ে নেওয়ার মতো।
Itakuwa kama mvuna ikusanyavyo mavuno, na mkono wake huvuna maganda ya mazao. Itakuwa kama mtu atoae maganda ya mavuno katika bonde la Refaimu.
6 তবুও কুড়িয়ে নেওয়ার মতো কিছু শস্য অবশিষ্ট থাকবে, যেমন কোনো জলপাই গাছকে ঝেড়ে ফেলা হয় এবং উপরের ডালগুলিতে দুটি কি তিনটি জলপাই থেকেই যায়, ফলন্ত শাখায় যেমন চারটি কি পাঁচটি ফল থেকে যায়,” সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন।
Masalia yataachwa, hata hivyo, mti wa mzabibu utatingishwa: Mizeituni miwili au mitatu iliyo juu sana matawi yake yako juu, manne au matano katka tawi la juu katika mti unaozaa-hili ni tamko la Yahwe, Mungu wa Israeli.
7 সেদিন লোকেরা তাদের স্রষ্টার দিকে তাকাবে, তারা তাদের দৃষ্টি ইস্রায়েলের পবিত্রতমজনের প্রতি ফিরাবে।
Siku hiyo watu watawangalia Muumba wake, na macho yatamuangalia Mtakatifu wa Israeli.
8 তারা আর বেদিগুলির দিকে তাকাবে না, যেগুলি তাদেরই হাতের তৈরি করা, আর তাদের হাতে তৈরি আশেরার খুঁটিগুলি ও ধূপবেদিগুলির প্রতি তাদের কোনো সমীহ থাকবে না।
Hawatangalia madhabahu, kazi za mikono yao, wala hataangalia kile kinachofanywa na vidole vyao, nguzo za Ashera na picha ya jua.
9 সেদিন, দৃঢ় নগরগুলি, যেগুলি ইস্রায়েলীদের ভয়ে তারা পরিত্যাগ করেছিল, সেগুলি ঘন জঙ্গল ও লতাগুল্মের জন্য পরিত্যক্ত হবে। সমস্ত দেশটিই জনশূন্য হবে।
Siku hiyo miji yenye nguvu itakuwa kama msitu uliotelekezwa na juu ya kilele cha mlima, na palipo achwa kwa sababu ya wana wa Israeli patakuwa ukiwa.
10 তোমরা তোমাদের পরিত্রাতা ঈশ্বরকে ভুলে গিয়েছ; তোমরা তোমাদের শৈল, তোমাদের দুর্গকে মনে রাখোনি। তাই, যদিও তোমরা উৎকৃষ্ট সব বৃক্ষচারা রোপণ করো, বিদেশ থেকে আনা দ্রাক্ষালতা লাগাও,
Maana mmemsahau Mungu wa wakovu wenu, na umeudharau mwamba wa nguvu zako. Hivyo basi umeotesha miti mizuri, na mizabibu mizuri iliyotoka ugenini,
11 যদিও যেদিন তোমরা সেগুলি লাগাও, সেদিনই সেগুলিকে বাড়িয়ে তোলো, সকালবেলা যখন তোমরা তাদের লাগাও, তোমরা সেগুলি পুষ্পিত করো, তবুও রোগ ও অনিরাময়যোগ্য ব্যথাবেদনার দিনে, তোমরা কিছুই শস্যচয়ন করতে পারবে না।
Siku hiyo uliootesha na fensi na kulima. Mbegu zako zitaota mapema na kukua, lakini mavuno yatashindikana siku hiyo itakuwa huzuni na kukata tamaa.
12 আহা, অনেক জাতি কেমন গর্জন করছে, সমুদ্রগর্জনের মতোই তাদের গর্জনের শব্দ! আহ্, জাতিগুলির ভীষণ কোলাহল, মহাজলরাশির মতোই তারা গর্জন করছে!
Ole! Watu wenye ghasia, Kishindo chake ni kama mngurumo wa bahari, na kasi ya mataifa, wananguruma kama ngurumo ya maji mengi!
13 যদিও লোকেরা সফেন জলরাশির মতো গর্জন করে, যখন তিনি তাদের তিরস্কার করেন, তারা বহুদূরে পালিয়ে যায়, তারা পাহাড়ের উপরে তুষের মতো বাতাসে উড়ে যায়, ঝড়ের মুখে ঘূর্ণায়মান ধুলির মতো হয়।
Mataifa yataunguruma kama maji mengi yaendao kasi, lakini Mungu atawakemea.
14 সন্ধ্যাবেলা আকস্মিক সন্ত্রাসের মতো হবে! সকালবেলা সেগুলি অন্তর্হিত হবে! এই হবে তাদের অধিকার যারা আমাদের লুট করে, যারা আমাদের লুণ্ঠন করে, এই হবে তাদের পাওনা।
Watakimbia mbali sana na watafukuzwa kama pumba kwenye mlima mbele ya upepo, kama mavumbi yazungukayo kwenye dhoruba. Wakati wa usiku, ona, hofu! Na kabla ya alfajiri watakwenda; hili ndilo eneo la wale waliotupora, na wale wanaotunyang'anya mali zetu.