< যিশাইয় ভাববাদীর বই 16 >
1 দেশের শাসনকর্তার কাছে উপহাররূপে কতগুলি মেষশাবক পাঠাও, মরুভূমির ওপারে, সেলা থেকে সিয়োন-কন্যার পর্বতে পাঠাও।
Pelekeni wana-kondoo kama ushuru kwa mtawala wa nchi, Kutoka Sela, kupitia jangwani, hadi mlima wa Binti Sayuni.
2 বাসা থেকে ফেলে দেওয়া পাখির পালিয়ে যাওয়া শব্দের মতো, অর্ণোন নদীর পারঘাটাগুলিতে মোয়াবের নারীদের অবস্থা তেমনই হবে।
Kama ndege wanaopapatika waliofukuzwa kutoka kwenye kiota, ndivyo walivyo wanawake wa Moabu kwenye vivuko vya Arnoni.
3 “আমাদের পরামর্শ দাও, এক সিদ্ধান্তের কথা বিবেচনা করো। মধ্যাহ্নে তোমাদের ছায়াকে রাত্রির মতো অন্ধকারময় করো। পলাতকদের লুকিয়ে রাখো, শরণার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না।
“Tupeni shauri, toeni uamuzi. Wakati wa adhuhuri, fanyeni kivuli chenu kama usiku. Waficheni watoro, msisaliti wakimbizi.
4 মোয়াবের পলাতকেরা তোমাদের সঙ্গে বসবাস করুক; ধ্বংসকারীর হাত থেকে তোমরা তাদের আশ্রয়স্বরূপ হও।” অত্যাচারীদের সময় শেষ হয়ে আসবে, বিনাশের সময় নিবৃত্ত হবে; আক্রমণকারী দেশ থেকে উধাও হবে।
Waacheni watoro wa Moabu wakae pamoja nanyi; kuweni mahali pao pa salama ili kuepuka mharabu.” Mtesi atafikia mwisho na maangamizi yatakoma, aletaye vita atatoweka kutoka nchi.
5 ভালোবাসায় এক সিংহাসন স্থাপিত হবে; বিশ্বস্ততায় একজন তার উপরে উপবিষ্ট হবেন— দাউদের কুল থেকে একজন তার উপরে বসবেন। তিনি ন্যায়পরায়ণতায় বিচার করবেন এবং দ্রুততার সঙ্গে ধার্মিকতা প্রতিষ্ঠা করবেন।
Kwa upendo kiti cha enzi kitaimarishwa, kwa uaminifu mtu ataketi juu yake, yeye atokaye nyumba ya Daudi: yeye ambaye katika kuhukumu hutafuta haki, na huhimiza njia ya haki.
6 আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, তার অতি ঔদ্ধত্য ও অহমিকার কথা, তার গর্ব ও তার দাম্ভিকতার বিষয় কিন্তু তার দর্প নিতান্তই শূন্যগর্ভ।
Tumesikia juu ya kiburi cha Moabu: kiburi chake cha kujivuna na udanganyifu, kiburi chake na ufidhuli wake, lakini majivuno yake si kitu.
7 সেই কারণে, মোয়াবীয়েরা বিলাপ করে, তারা মোয়াবের জন্য একসঙ্গে বিলাপ করে। তারা কীর্-হেরসের কিশমিশের পিঠের জন্য বিলাপ ও ক্রন্দন করে।
Kwa hiyo Wamoabu wanaomboleza, wanaiombolezea Moabu kwa pamoja. Wanaomboleza na kuhuzunika kwa ajili ya watu wa Kir-Haresethi.
8 হিষ্বোনের মাঠগুলি শুকিয়ে যায়, সিব্মার আঙুর গাছগুলিও শুকিয়ে যায়। জাতিসমূহের শাসকেরা উৎকৃষ্ট আঙুরগাছগুলিকে পদদলিত করেছে, যেগুলি একদিন যাসের পর্যন্ত ও মরুভূমির দিকে ছড়িয়ে যেত। তাদের শাখাগুলি ছড়িয়ে পড়েছিল, আর সুদূর সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
Mashamba ya Heshboni yananyauka, pia na mizabibu ya Sibma. Watawala wa mataifa wamekanyaga mizabibu iliyo mizuri sana, ambayo ilipata kufika Yazeri na kuenea kuelekea jangwani. Machipukizi yake yalienea yakafika hadi baharini.
9 তাই সিব্মার আঙুর গাছগুলির জন্য আমি কাঁদি, যেমন যাসেরও কাঁদে। হিষ্বোন ও ইলিয়ালী, আমি চোখের জলে তোমাদের ভেজাব! তোমাদের পাকা ফল ও তোমাদের শস্যচয়নের জন্য আনন্দের স্বর আমি স্তব্ধ করব।
Hivyo ninalia kama Yazeri aliavyo, kwa ajili ya mizabibu ya Sibma. Ee Heshboni, ee Eleale, ninakulowesha kwa machozi! Kelele za furaha kwa ajili ya tunda lako lililoiva na kwa ajili ya mavuno zimekomeshwa.
10 ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে; আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না। কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না, কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।
Furaha na shangwe zimeondolewa kutoka mashamba ya matunda; hakuna yeyote aimbaye wala apazaye sauti katika mashamba ya mizabibu; hakuna yeyote akanyagaye zabibu shinikizoni, kwa kuwa nimekomesha makelele.
11 বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে, আমার অন্তর কীর্-হেরসের জন্য করে।
Moyo wangu unaomboleza kwa ajili ya Moabu kama kinubi, nafsi yangu yote kwa ajili ya Kir-Haresethi.
12 মোয়াব যখন তার উঁচু স্থানে দেখা দেয়, সে কেবলমাত্র নিজেকে ক্লান্ত করে তোলে; সে যখন তার অর্চনার স্থানে প্রার্থনা করতে যায়, তা কোনও কাজে আসে না।
Wakati Moabu anapojitokeza mahali pake pa juu, anajichosha mwenyewe tu; anapokwenda mahali pake pa kuabudia miungu ili kuomba, haitamfaidi lolote.
13 সদাপ্রভু এই বাণী ইতিমধ্যে মোয়াবের সম্পর্কে বলেছেন।
Hili ndilo neno ambalo Bwana ameshasema kuhusu Moabu.
14 কিন্তু এখন সদাপ্রভু বলেন: “চুক্তি দ্বারা আবদ্ধ দাস যেমন দিন গোণে, তিন বছরের মধ্যে তেমনই মোয়াবের সমারোহ ও তার বহুসংখ্যক লোক তুচ্ছীকৃত হবে এবং তার অবশিষ্ট বেঁচে থাকা লোকেরা সংখ্যায় অল্প ও দুর্বল হবে।”
Lakini sasa Bwana anasema: “Katika miaka mitatu, kama vile mtumishi aliyefungwa na mkataba angeihesabu, fahari ya Moabu na watu wake wengi watadharauliwa, nao walionusurika watakuwa wachache sana, tena wanyonge.”