< যিশাইয় ভাববাদীর বই 15 >
1 মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী, মোয়াবের আর্ নগরী বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল! মোয়াবের কীর্ নগরীও বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!
Abin da Allah ya yi magana a kan Mowab shi ne, An lalatar da Ar a Mowab, an hallaka ta da dare! An lalatar da Kir a Mowab, an hallaka ta da dare!
2 দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে, কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে; মোয়াব নেবো ও মেদ্বার জন্য বিলাপ করছে। প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছে ও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।
Dibon ya haura zuwa haikalinta, zuwa masujadan kan tudu don tă yi kuka; Mowab ta yi ihu a kan Nebo da Medeba. An aske kowane kai an kuma yanke kowane gemu.
3 পথে পথে তারা শোকের বস্ত্র পরে; সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতে তারা সকলে বিলাপ করে, কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।
A tituna sun sa tsummoki a jikunansu; a kan rufin ɗakuna da kuma dandalin taruwa dukansu sai makoki suke yi, sun kwanta suna kuka.
4 হিষ্বোন ও ইলিয়ালী ক্রন্দন করে, তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়। তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে, তাদের হৃদয় মূর্ছিত হয়।
Heshbon da Eleyale sun yi kuka da ƙarfi, aka ji muryoyinsu ko’ina har zuwa Yahaz. Saboda haka mayaƙan Mowab suka yi kuka da ƙarfi, har zuciyarsu ta karai.
5 আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে; তার পলাতকেরা সোয়র পর্যন্ত, এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে। তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, যাওয়ার সময় তারা কাঁদতে থাকে; হোরোণয়িমে যাওয়ার পথে তারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।
Zuciyata ta yi kuka a kan Mowab; mutanenta sun gudu har zuwa Zowar, har zuwa Eglat Shelishiya. Sun haura zuwa Luhit, suna tafe suna kuka; a kan hanyar zuwa Horonayim suna makoki saboda hallakawarsu.
6 নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছে সেখানকার সব ঘাস শুকনো হয়েছে; শাকসবজি সব শেষ, সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।
Ruwayen Nimrim sun ƙafe ciyayin kuma sun bushe; tsire-tsire duk sun ɓace babu sauran ɗanyen abu.
7 তাই যে ঐশ্বর্য তারা আহরণ ও সঞ্চিত করেছে, তারা তা ঝাউবন-গিরিখাতের ওপারে নিয়ে যায়।
Saboda haka dukiyar da suka tara suka kuma ajiye sun ɗauka suka ƙetare Rafin Arabim da su.
8 তাদের হাহাকার-ধ্বনি মোয়াবের সীমানায় প্রতিধ্বনিত হয়; তাদের বিলাপের স্বর সুদূর ইগ্লয়িম পর্যন্ত ও তাদের হা-হুতাশের শব্দ বের্-এলীম পর্যন্ত পৌঁছে গেছে।
Ƙugin kukansu ya kai ko’ina a iyakar Mowab; kururuwarsu ta kai har zuwa Eglayim, makokinsu ya kai har zuwa Beyer-Elim.
9 দীমোনের জলরাশি রক্তে পূর্ণ, কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব, মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশে অবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব।
Ruwayen Dimon sun cika da jini, amma zan yi ƙari a kan Dimon, zan kawo zaki a kan masu gudu na Mowab da kuma a kan waɗanda suka ragu a ƙasar.