< যিশাইয় ভাববাদীর বই 14 >

1 সদাপ্রভু যাকোব কুলের প্রতি সহানুভূতি দেখাবেন; আর একবার তিনি ইস্রায়েলকে বেছে নেবেন এবং তাদের স্বদেশে তাদের অধিষ্ঠিত করবেন। বিদেশিরা তাদের সঙ্গে যোগ দেবে এবং যাকোব কুলের সঙ্গে সংযুক্ত হবে।
Yehova adzachitira chifundo Yakobo; adzasankhanso Israeli ndi kuwalola kuti akhalenso mʼdziko lawo. Alendo adzabwera kudzakhala nawo ndi kudziphatika okha kukhala ngati a mʼnyumba ya Yakobo.
2 অন্যান্য জাতি তাদের নিয়ে তাদের স্বদেশে পৌঁছে দেবে। আর ইস্রায়েল কুল সদাপ্রভুর দেশে জাতিসমূহকে তাদের দাস-দাসীরূপে অধিকার করবে। তারা তাদের বন্দিকারীদের বন্দি করবে এবং তাদের পীড়নকারীদের উপরে শাসন করবে।
Anthu a mitundu ina adzaperekeza a Israeli ku dziko lawo. Tsono Aisraeli adzasandutsa anthu a mitundu ina aja kukhala antchito awo aamuna ndi aakazi mʼdziko la Yehova. Ndiye kuti Aisraeli adzasandutsa akapolo anthu amene kale anali ambuye awo. Iwo adzasandutsa akapolo anthu amene kale ankawalamulira ndi kuwazunza.
3 যেদিন সদাপ্রভু তোমাদের কষ্টভোগ, উদ্বেগ ও নির্মম দাসত্ব থেকে মুক্তি দেবেন,
Yehova akadzakupumitsani ku zowawa ndi mavuto, ndiponso kuntchito yakalavulagaga imene ankakugwiritsani,
4 তোমরা ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই ধিক্কারবাণী উচ্চারণ করবে: পীড়নকারীর শেষ সময় কেমন ঘনিয়ে এসেছে! কীভাবে তার ভয়ংকরতা সমাপ্ত হয়েছে!
mudzayankhula monyogodola mfumu ya Babuloni kuti, Wopsinja uja watha! Ukali wake uja watha!
5 সদাপ্রভু দুষ্টদের লাঠি ও শাসকদের রাজদণ্ড ভেঙে ফেলেছেন,
Yehova wathyola chikwapu cha anthu oyipa, Iye waphwanya ndodo ya olamulira.
6 যা একদিন অনবরত আঘাত দ্বারা লোকেদের নিধন করত; এবং ক্রোধে নিরন্তর আগ্রাসনের দ্বারা তারা জাতিসমূহকে বশ্যতাধীন করত।
Mfumu ya ku Babuloni inkakantha mitundu ya anthu mwaukali powamenya kosalekeza, Iyo inkagonjetsa anthu a mitundu ina mwaukali ndikuwazunza kosalekeza.
7 সমস্ত দেশ বিশ্রাম ও শান্তি ভোগ করছে; তারা গান গেয়ে আনন্দ করছে।
Koma tsopano mayiko onse ali pa mpumulo ndi pa mtendere; ndipo akuyimba mokondwa.
8 এমনকি, লেবাননের দেবদারু ও সিডার গাছগুলিও এই আনন্দ সংগীত গেয়ে বলে, “এখন যেহেতু তোমাকে নত করা হয়েছে, আর কোনো কাঠুরে আমাদের কাটতে আসে না।”
Ngakhale mitengo ya payini ndi mikungudza ya ku Lebanoni ikuyimba za iwe mokondwa ndipo ikuti, “Chigwetsedwere chako pansi, palibe wina anabwera kudzatigwetsa.”
9 নিম্নস্থ পাতাল তোমার আগমনে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়েছে; তোমাকে স্বাগত জানানোর জন্য এ তার মৃতজনেদের আত্মাকে তুলে পাঠায় তারা প্রত্যেকেই ছিল এই জগতের এক একজন নেতা। যারা জাতিসমূহের উপরে রাজা ছিল, এ তাদের সিংহাসন থেকে তুলে দাঁড় করায়। (Sheol h7585)
Ku manda kwatekeseka kuti akulandire ukamabwera; mizimu ya anthu akufa, aja amene anali atsogoleri a dziko lapansi, yadzutsidwa. Onse amene anali mafumu a mitundu ya anthu ayimiritsidwa pa mipando yawo. (Sheol h7585)
10 তারা সকলেই প্রত্যুত্তর করবে, তারা সবাই তোমাকে বলবে, “তুমিও আমাদেরই মতো দুর্বল হয়েছ; তুমি আমাদের সদৃশ হয়েছ।”
Onse adzayankha; adzanena kwa iwe kuti, “Iwenso watheratu mphamvu ngati ife; Iwe wafanana ndi ife.”
11 তোমার বীণাগুলির কোলাহল সমেত তোমার সমস্ত সমারোহ কবরে নামানো হয়েছে; শূককীট তোমার নিচে ছড়ানো হয়েছে, আর কীটেরা তোমাকে আবৃত করে। (Sheol h7585)
Ulemerero wako wonse walowa mʼmanda, pamodzi ndi nyimbo za azeze ako; mphutsi zayalana pogona pako ndipo chofunda chako ndi nyongolotsi. (Sheol h7585)
12 ওহে প্রভাতি তারা, ঊষাকালের সন্তান, তুমি কেমন স্বর্গ থেকে পতিত হয়েছ! তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ, সেই তোমাকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে!
Wagwa pansi bwanji kuchoka kumwamba, iwe nthanda, mwana wa mʼbandakucha! Wagwetsedwa pansi pa dziko lapansi, Iwe amene unagonjetsapo mitundu ya anthu!
13 তুমি মনে মনে বলেছিলে, “আমি স্বর্গে আরোহণ করব; ঈশ্বরের নক্ষত্রপুঞ্জেরও ঊর্ধ্বে, আমি আমার সিংহাসন তুলে ধরব; আমি সমাগম পর্বতে, উত্তর দিকের দূরতম প্রান্তে, আমার সিংহাসনে উপবিষ্ট হব।
Mu mtima mwako unkanena kuti, “Ndidzakwera mpaka kumwamba; ndidzakhazika mpando wanga waufumu pamwamba pa nyenyezi za Mulungu; ndidzakhala pa mpando waufumu pa phiri losonkhanirako, pamwamba penipeni pa phiri la kumpoto.
14 আমি মেঘমালার উপরে আরোহণ করব, আমি নিজেকে পরাৎপরের তুল্য করব।”
Ndidzakwera pamwamba pa mitambo; ndidzafanana ndi Wammwambamwamba.”
15 কিন্তু তোমাকে নামানো হয়েছে কবরের মধ্যে, পাতালের গভীরতম তলে। (Sheol h7585)
Koma watsitsidwa mʼmanda pansi penipeni pa dzenje. (Sheol h7585)
16 যারা তোমার দিকে তাকায়, তারা কটাক্ষ করে, তারা তোমার অবস্থা দেখে চিন্তা করে: “এ কি সেই লোক, যে পৃথিবীকে কাঁপিয়ে তুলত, রাজ্যগুলি যার ভয়ে কাঁপত?
Anthu akufa adzakupenyetsetsa nadzamalingalira za iwe nʼkumati, “Kodi uyu ndi munthu uja anagwedeza dziko lapansi ndi kunjenjemeretsa maufumu,
17 সেই লোক, যে জগৎকে মরুভূমি করে তুলেছিল, যে তার নগরগুলিকে উৎখাত করেছিল ও তার বন্দিদের স্বগৃহে ফিরে যেতে দেয়নি?”
munthu amene anasandutsa dziko lonse chipululu, amene anagwetsa mizinda yake ndipo sankalola kuti anthu ogwidwa abwerere kwawo?”
18 জাতিসমূহের সমস্ত রাজা রাজকীয় মহিমায় নিজের নিজের কবরে শুয়ে আছেন।
Mafumu onse a mitundu ya anthu akugona mwaulemu aliyense mʼmanda akeake.
19 কিন্তু তুমি প্রত্যাখ্যাত বৃক্ষশাখার মতো তোমার কবর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়েছ। যারা তরোয়ালের দ্বারা বিদ্ধ হয়েছিল, তুমি সেই নিহতদের শবে ঢাকা পড়েছ, যাদের পাথরের স্তূপের মধ্যে গর্তে নামিয়ে দেওয়া হয়েছে, যেভাবে কোনো মৃতদেহকে পদদলিত করা হয়।
Koma iwe watayidwa kunja kwa manda ako, ngati nthambi yowola ndi yonyansa. Mtembo wako waphimbidwa ndi anthu ophedwa; amene anabayidwa ndi lupanga, anatsikira mʼdzenje lamiyala ngati mtembo woponderezedwa.
20 তাদের মতো তোমাকে কবর দেওয়া হবে না, কারণ তুমি তোমার দেশ ধ্বংস করেছ এবং তোমার প্রজাদের হত্যা করেছ। দুষ্টদের বংশধরদের কথা আর কখনও উল্লেখ করা হবে না।
Sudzayikidwa nawo mʼmanda mwaulemu, chifukwa unawononga dziko lako ndi kupha anthu ako. Zidzukulu za anthu oyipa sizidzakumbukika nʼpangʼono pomwe.
21 তাদের পিতৃপুরুষদের পাপসমূহের জন্য, তার সন্তানদের হত্যা করার জন্য স্থান প্রস্তুত করো; দেশের অধিকার ভোগ করার জন্য তারা আর উঠবে না, নগর পত্তনের দ্বারা তারা আর পৃথিবী আচ্ছন্ন করবে না।
Konzani malo woti muphere ana ake aamuna chifukwa cha machimo a makolo awo; kuti angadzuke ndi kulanda dziko lapansi ndi kulidzaza dziko lonselo ndi mizinda yawo.
22 “আমি তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াব,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি ব্যাবিলন থেকে তার ও তার বেঁচে থাকা লোকদের নাম, তার সন্তানসন্ততি ও বংশধরদের নাম মুছে ফেলব,” সদাপ্রভু এই কথা বলেন।
Yehova Wamphamvuzonse akuti, “Ine ndidzathira nkhondo mzinda wa Babuloni. Ndidzachotseratu mu Babuloni dzina lake ndi onse otsaliramo. Ndiye kuti sipadzakhala ana kapena zidzukulu,” akutero Yehova.
23 “আমি তাকে প্যাঁচাদের নিবাসস্থান করব, এবং তা হবে এক জলাভূমির মতো; আমি বিনাশরূপ ঝাড়ু দিয়ে তাকে ঝাঁট দেব,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
“Ndidzawusandutsa mzindawo malo okhalamo anungu ndiponso dambo lamatope; ndidzawusesa ndi tsache lowononga,” akutero Yehova Wamphamvuzonse.
24 সর্বশক্তিমান সদাপ্রভু শপথ করে বলেছেন: “আমি যেমন পরিকল্পনা করেছি, নিশ্চিতরূপে সেইরকমই হবে, আর আমার অভিপ্রায় যে রকম, তাই স্থির থাকবে।
Yehova Wamphamvuzonse walumbira kuti, “Ndithudi, monga ndaganizira ndidzachitadi choncho, ndipo monga momwe ndatsimikizira zidzakhala momwemo ndithu.
25 আমি স্বদেশে আসিরীয়দের চূর্ণ করব; আমার পর্বতগুলির উপরে, আমি তাকে পদদলিত করব। আমার প্রজাদের উপর থেকে তার জোয়াল সরিয়ে ফেলা হবে, তাদের কাঁধ থেকে তার বোঝা অপসারিত হবে।”
Ndidzawawononga Asiriya mʼdziko langa; ndidzawapondereza ndi mapazi pa mapiri anga; ndidzachotsa goli lawo pa anthu anga, ndipo ndidzachotsa katundu wawo pa mapewa awo.”
26 সমস্ত জগতের জন্য এই পরিকল্পনা স্থির করা হয়েছে; এই হাত সব জাতির উপরে প্রসারিত হয়েছে।
Izi ndizo ndakonza kuti zichitike pa dziko lonse lapansi, ndatambasula dzanja pa anthu a mitundu yonse.
27 কারণ সর্বশক্তিমান সদাপ্রভু যে সংকল্প করেছেন, কে তা নাকচ করবে? তাঁর হাত প্রসারিত হয়েছে, কে তা ফিরাতে পারবে?
Pakuti Yehova Wamphamvuzonse watsimikiza, ndipo ndani angamuletse? Dzanja lake latambasulidwa ndipo ndani angalibweze?
28 রাজা আহসের মৃত্যু বছরে এই ভবিষ্যদ্‌বাণী উপস্থিত হয়েছিল:
Uthenga uwu unabwera chaka chimene mfumu Ahazi anamwalira:
29 ফিলিস্তিনীরা, যে লাঠি দ্বারা তোমাদের আঘাত করেছিল, তা ভেঙেছে বলে তোমরা উল্লসিত হোয়ো না; কারণ সেই মূল-সাপ থেকে এক কালসাপ নির্গত হবে, জ্বলন্ত উড়ন্ত নাগই হবে তার গর্ভফল।
Musakondwere inu Afilisti nonse kuti Asiriya amene anali ngati ndodo yokukanthani anathedwa; chifukwa kuchokera ku njoka yomweyi (mfumu ya Aasiriya) mudzatuluka mphiri, ndipo chipatso chake chidzakhala njoka yaliwiro ndiponso yaululu.
30 দরিদ্রদের মধ্যে দরিদ্রতম চারণভূমি পাবে, আর নিঃস্ব-অভাবী মানুষেরা নিরাপদে বিশ্রাম করবে। কিন্তু তোমার মূল আমি দুর্ভিক্ষে ধ্বংস করব; তোমার বেঁচে থাকা লোকদের ধ্বংস করব।
Osaukitsitsa adzapeza chakudya ndipo amphawi adzakhala mwamtendere. Koma anthu ako ndidzawawononga ndi njala, ndipo njalayo idzapha ngakhale opulumuka ako.
31 ওহে তোরণদ্বার, বিলাপ করো! ওহে নগর, একটানা আর্তনাদ করো! ফিলিস্তিনী তোমরা সবাই গলে যাও! উত্তর দিক থেকে এক ধোঁয়ার মেঘ আসছে, তাদের সৈন্যশ্রেণীর একজনও স্থানচ্যূত হয় না।
Lirani kwambiri, anthu a pa chipata! Fuwulani kwambiri, anthu a mu mzinda! Njenjemerani ndi mantha, inu Afilisti nonse! Mtambo wa utsi ukuchokera kumpoto, ndipo palibe wamantha pakati pa ankhondo ake.
32 সেই জাতির দূতদের কী উত্তর দেওয়া হবে? “সদাপ্রভু সিয়োনকে প্রতিষ্ঠিত করেছেন, তাঁর ক্লিষ্ট প্রজারা তার মধ্যে আশ্রয়স্থান পাবে।”
Kodi tidzawayankha chiyani amithenga a ku Filisitiya? “Yehova wakhazikitsa Ziyoni, ndipo mu mzinda wakewu, anthu ozunzika apeza populumukira.”

< যিশাইয় ভাববাদীর বই 14 >