< হোশেয় ভাববাদীর বই 9 >

1 ইস্রায়েল, তুমি আনন্দিত হোয়ো না; অন্যান্য জাতিদের মতো উল্লাসে মেতে উঠো না। কারণ তোমার ঈশ্বরের কাছে তুমি অবিশ্বস্ত হয়েছ; প্রত্যেকটি শস্য মাড়াইয়ের খামারে বেশ্যাবৃত্তির পারিশ্রমিক তোমার প্রীতিজনক।
Iwe Israeli, usakondwere; monga imachitira mitundu ina. Pakuti wakhala wosakhulupirika kwa Mulungu wako; umakonda malipiro a chiwerewere pa malo aliwonse opunthira tirigu.
2 শস্য মাড়াইয়ের খামার কিংবা দ্রাক্ষাপেষাই কল লোকেদের খাদ্য জোগাবে না; নতুন দ্রাক্ষারস লোকেদের জন্য অপ্রতুল হবে।
Malo opunthira tirigu ndi malo opsinyira mphesa sadzadyetsa anthu; adzasowa vinyo watsopano.
3 তারা সদাপ্রভুর দেশে থাকতে পারবে না; ইফ্রয়িম মিশরে ফিরে যাবে এবং আসিরিয়ায় গিয়ে অশুচি খাবার খাবে।
Sadzakhalanso mʼdziko la Yehova. Efereimu adzabwerera ku Igupto ndipo mudzadya chakudya chodetsedwa ku Asiriya.
4 তারা সদাপ্রভুর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে না, কিংবা তাদের দেওয়া বিভিন্ন বলিও তাঁকে সন্তুষ্ট করতে পারবে না। এসব বলি তাদের কাছে বিলাপকারীদের খাদ্যের মতো হবে; যারাই সেগুলি খাবে, তারাই অশুচি হবে। এই খাবার হবে তাদের নিজেদের জন্য; এগুলি সদাপ্রভুর মন্দিরে আসবে না।
Iwo sadzaperekanso chopereka cha chakumwa kwa Yehova, kapena nsembe zawo kuti akondweretse Yehovayo. Nsembe zotere zidzakhala kwa iwo ngati chakudya cha anamfedwa; onse akudya chakudya chimenechi adzakhala odetsedwa. Chakudya ichi chidzakhala chodya okha, sichidzalowa mʼnyumba ya Yehova.
5 তোমাদের নির্ধারিত উৎসবগুলির দিনে যেগুলি সদাপ্রভুর উৎসবের দিন, সেই দিনগুলিতে তোমরা কী করবে?
Kodi mudzachita chiyani pa tsiku la maphwando anu oyikika; pa masiku a zikondwerero za Yehova?
6 তারা যদিও বিনাশ এড়িয়ে যায়, মিশর তাদের একত্র করবে এবং মোফ তাদের কবর দেবে। তাদের রুপোর পাত্রগুলি হবে বিছুটি গাছের অধিকার, তাদের তাঁবুগুলি ছেয়ে যাবে কাঁটাঝোপে।
Ngakhale iwo atathawa chiwonongeko, Igupto adzawasonkhanitsa, ndipo Mefisi adzawayika mʼmanda. Khwisa adzamera pa ziwiya zawo zasiliva, ndipo minga idzamera mʼmatenti awo.
7 তাদের দণ্ডদানের দিন এগিয়ে আসছে, হিসেব নেওয়ার দিনও সমাগত; ইস্রায়েল জানুক একথা। যেহেতু তোমার পাপসকল অত্যন্ত বেশি এবং তোমার হিংস্রতা এত বিশাল যে, ভাববাদীও মূর্খ বিবেচিত হয়, অনুপ্রাণিত মানুষকে বাতিকগ্রস্ত মনে হয়।
Masiku achilango akubwera, masiku obwezera ali pafupi. Israeli adziwe zimenezi. Chifukwa machimo anu ndi ochuluka kwambiri ndipo udani wanu pa Mulungu ndi waukulu kwambiri. Mneneri amamuyesa chitsiru, munthu wanzeru za kwa Mulungu ngati wamisala.
8 ভাববাদী, আমাদের ঈশ্বরের সঙ্গে ইফ্রয়িমের উপরে প্রহরা দেন, তা সত্ত্বেও তার সমস্ত পথে ফাঁদ পাতা থাকে, আর তার ঈশ্বরের গৃহে বিদ্বেষ বিরাজ করে।
Mneneri pamodzi ndi Mulungu wanga ndiwo alonda a Efereimu, koma mneneri amutchera misampha mʼnjira zake zonse, ndipo udani ukumudikira mʼnyumba ya Mulungu wake.
9 তারা ডুবে গেছে দুর্নীতির গভীরে, যা এক সময় গিবিয়াতে হত। ঈশ্বর তাদের দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের জন্য তাদের শাস্তি দেবেন।
Iwo azama mu zachinyengo monga masiku a Gibeya. Mulungu adzakumbukira zolakwa zawo ndipo adzawalanga chifukwa cha machimo awo.
10 “আমি যখন ইস্রায়েলকে খুঁজে পেয়েছিলাম, তখন মনে হয়েছিল মরুপ্রান্তরে আঙুর খুঁজে পেয়েছি; আমি যখন তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম, তখন মনে হয়েছিল ডুমুর গাছে অগ্রিম ফল এসেছে। কিন্তু তারা যখন বায়াল-পিয়োরে উপস্থিত হল, তখন তারা সেই ন্যক্কারজনক মূর্তির কাছে নিজেদের উৎসর্গ করল এবং তাদের সেই প্রিয়পাত্রের মতোই জঘন্য হয়ে উঠল।
“Pamene ndinamupeza Israeli zinali ngati kupeza mphesa mʼchipululu. Nditaona makolo anu, zinali ngati ndikuona nkhuyu zoyambirira kupsa. Koma atafika ku Baala Peori, anadzipereka ku fano lija lochititsa manyazi ndipo anakhala onyansa ngati chinthu chimene anachikondacho.
11 ইফ্রয়িমের গৌরব পাখির মতো উড়ে যাবে, প্রসব, গর্ভাবস্থা, গর্ভধারণ কিছুই হবে না।
Ulemerero wa Efereimu udzawuluka ngati mbalame. Sipadzakhalanso kubereka ana, kuyembekezera kapena kutenga pathupi.
12 তা সত্ত্বেও যদি তারা শিশুদের লালনপালন করে, তাহলে আমি তাদের প্রত্যেককে মৃত্যুশোক দেব। ধিক্ তাদের, যখন আমি তাদের পরিত্যাগ করি!
Ngakhale atalera ana ndidzachititsa kuti mwana aliyense amwalire. Tsoka kwa anthuwo pamene Ine ndidzawafulatira!
13 আমি ইফ্রয়িমকে সোরের মতো দেখেছি, যে এক মনোরম স্থানে রোপিত। কিন্তু ইফ্রয়িম তার ছেলেমেয়েদের ঘাতকের কাছে নিয়ে আসবে।”
Ndaona Efereimu ngati Turo, atadzalidwa pa nthaka ya chonde. Koma Efereimu adzatsogolera ana ake kuti akaphedwe.”
14 হে সদাপ্রভু, তুমি তাদের দাও— তুমি তাদের কী দেবে? তুমি তাদের গর্ভস্রাবী জঠর ও শুষ্ক স্তন দাও।
Inu Yehova, muwapatse. Kodi mudzawapatsa chiyani? Apatseni mimba yomangopita padera ndi mawere owuma.
15 “গিল্‌গলে তাদের প্রতিটি দুষ্টতার জন্য, আমি সেখানে তাদের ঘৃণা করেছিলাম। তাদের পাপপূর্ণ সমস্ত কাজের জন্য আমার গৃহ থেকে আমি তাদের বিতাড়িত করব। আমি আর তাদের ভালোবাসব না; কারণ তাদের নেতারা সবাই বিদ্রোহী।
“Chifukwa cha zoyipa zawo zonse ku Giligala, Ine ndinawada kumeneko. Chifukwa cha machitidwe awo auchimo, ndidzawapirikitsa mʼnyumba yanga. Sindidzawakondanso; atsogoleri awo onse ndi owukira.
16 ইফ্রয়িম ব্যাধিগ্রস্ত হয়েছে, তাদের শিকড় শুকিয়ে গেছে; তাই তারা কোনো ফল উৎপন্ন করে না। এমনকি তারা যদি সন্তানের জন্মও দেয়, তাহলে আমি তাদের স্নেহচ্ছায়ায় লালিত বংশধরদের মেরে ফেলব।”
Efereimu wathedwa, mizu yake yauma sakubalanso zipatso. Ngakhale atabereka ana, Ine ndidzapha ana awo okondedwawo.”
17 আমার ঈশ্বর তাদের অগ্রাহ্য করবেন, কারণ তারা তাঁর আদেশ পালন করেনি; তাই বিভিন্ন জাতির মধ্যে তারা ইতস্তত ঘুরে বেড়াবে।
Mulungu wanga adzawakana chifukwa sanamumvere Iye; adzakhala oyendayenda pakati pa anthu a mitundu ina.

< হোশেয় ভাববাদীর বই 9 >