< হোশেয় ভাববাদীর বই 8 >

1 “তোমরা মুখে তূরী দাও! সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল উদীয়মান, কারণ লোকেরা আমার সঙ্গে কৃত চুক্তিভঙ্গ করেছে এবং আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
“Ika lipenga pakamwa pako. Ngati chiwombankhanga, kutsutsana ndi nyumba ya Yehova chifukwa anthu aphwanya pangano langa ndiponso agalukira lamulo langa.
2 ইস্রায়েল আমার কাছে কেঁদে বলে, ‘হে আমাদের ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করি!’
Israeli akulirira kwa Ine kuti, ‘Inu Mulungu wathu, ife timakudziwani!’
3 কিন্তু যা কিছু ভালো, ইস্রায়েল তা অগ্রাহ্য করেছে; তাই এক শত্রু তার পশ্চাদ্ধাবন করবে।
Koma Israeli wakana zabwino; mdani adzamuthamangitsa.
4 আমার সম্মতি ছাড়াই তারা রাজাদের প্রতিষ্ঠিত করে; আমার অনুমোদন ছাড়াই তারা মনোনীত করে সম্মানীয়দের। তাদের সোনা ও রুপোর দ্বারা তারা বিভিন্ন প্রতিমা নির্মাণ করে এবং নিজেদেরই ধ্বংস ডেকে আনে।
Amalonga mafumu mosatsata kufuna kwanga. Amasankha akalonga popanda chilolezo changa. Amadzipangira mafano asiliva ndi agolide koma adzawonongeka nawo.
5 শমরিয়া, তোমাদের বাছুর-প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দাও! তাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে। আর কত দিন শুচিশুদ্ধ হওয়ার কাজে তারা অক্ষম থাকবে?
Iwe Samariya, taya fano lako la mwana wangʼombe! Mkwiyo wanga wayakira anthuwo. Padzapita nthawi yayitali chotani asanasinthike kukhala oyera mtima?
6 ওই প্রতিমাগুলি ইস্রায়েল থেকেই সৃষ্ট! ওই বাছুর-প্রতিমাটি একজন কারিগর নির্মাণ করেছে; ওটি ঈশ্বর নয়। শমরিয়ার ওই বাছুর-প্রতিমাকে খণ্ড খণ্ড করে ফেলা হবে।
Mafanowa ndi ochokera ku Israeli! Mwana wa ngʼombe uyu anapangidwa ndi munthu waluso; si Mulungu amene anamupanga. Adzaphwanyidwa nʼkukhala zidutswa, mwana wangʼombe wa ku Samariya.
7 “তারা বায়ুস্বরূপ বীজবপন করে এবং ঘূর্ণিবায়ুস্বরূপ শস্য কাটে। সেগুলির শিষের মাথায় শস্যদানা থাকে না, তাই তাতে কোনো ময়দা তৈরি হবে না। যদি তাতে শস্যদানা উৎপন্ন হত, তাহলে বিদেশিরা তা খেয়ে ফেলত।
“Aisraeli amadzala mphepo ndipo amakolola kamvuluvulu. Tirigu alibe ngala; sadzabala chakudya. Akanabala chakudya alendo akanadya chakudyacho.
8 ইস্রায়েলকে গ্রাস করা হয়েছে; এখন এক অসার বস্তুর মতো জাতিসমূহের মধ্যে তাঁর অবস্থান।
Israeli wamezedwa, tsopano ali pakati pa anthu a mitundu ina ngati chinthu cha chabechabe.
9 যেমন কোনো বুনো গর্দভ একা একা বিচরণ করে, সেভাবেই তারা আসিরিয়ায় গিয়েছিল। ইফ্রয়িম প্রেমিকদের কাছে নিজেকে বিক্রি করেছে।
Pakuti iwo anapita ku Asiriya ngati mbidzi yongodziyendera pa yokha. Efereimu wadzigulitsa kwa zibwenzi zake.
10 যদিও তারা নিজেদের অন্য জাতিদের কাছে বিক্রি করেছে, কিন্তু আমি এখন তাদের একত্রিত করব। পরাক্রান্ত রাজার অত্যাচারে তারা ক্রমশ ক্ষয়ে যাবে।
Ngakhale wadzigulitsa pakati pa mitundu ya anthu, Ine ndidzawasonkhanitsa pamodzi. Iwo adzayamba kuzunzika pansi pa ulamuliro wankhanza wa mfumu yamphamvu.
11 “যদিও ইফ্রয়িম পাপবলির উদ্দেশে বহু বেদি নির্মাণ করেছে, কিন্তু সেগুলি পরিণত হয়েছে পাপ করার বেদিতে।
“Ngakhale Efereimu anamanga maguwa ambiri a nsembe zoperekedwa chifukwa cha tchimo, maguwa amenewa akhala malo ochimwirapo.
12 আমি তাদের জন্য আমার বিধানে বহু বিষয় লিখেছিলাম, কিন্তু তারা সেগুলিকে বিজাতীয় বিষয় মনে করল।
Ndinawalembera zinthu zambiri za malamulo anga, koma iwo anaziyesa ngati zinthu zachilendo.
13 তারা আমার কাছে বলি-উপহার উৎসর্গ করে, এবং সেই মাংস তারা ভক্ষণও করে; কিন্তু সদাপ্রভু তাদের প্রতি সন্তুষ্ট নন। এবারে তিনি তাদের সব দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের শাস্তি দেবেন; তারা আবার মিশরে ফিরে যাবে।
Amapereka nsembe za nyama kwa Ine ndipo iwo amadya nyamayo, koma Yehova sakondwera nazo. Tsopano Iye adzakumbukira zoyipa zawo ndi kuwalanga chifukwa cha machimo awo: iwowo adzabwerera ku Igupto.
14 ইস্রায়েল তার নির্মাতাকে ভুলে গেছে এবং বহু প্রাসাদ নির্মাণ করেছে; যিহূদা বহু নগরকে প্রাচীর দিয়ে সুরক্ষিত করেছে। কিন্তু তাদের নগরগুলির উপরে আমি অগ্নিবর্ষণ করব, যা তাদের দুর্গগুলিকে গ্রাস করবে।”
Israeli wayiwala Mlengi wake ndipo wamanga nyumba zaufumu; Yuda wachulukitsa mizinda ya malinga. Koma Ine ndidzaponya moto pa mizinda yawoyo, moto umene udzatenthe malinga awo.”

< হোশেয় ভাববাদীর বই 8 >