< হোশেয় ভাববাদীর বই 2 >

1 “তোমাদের ভাইদের বলো, ‘আমার প্রজা’ এবং তোমাদের বোনেদের বলো, ‘আমার প্রিয়পাত্রী।’
“Nena kwa abale ako kuti, ‘Ndinu anthu anga,’ kwa alongo ako kuti ‘Ndinu okondedwa anga.’”
2 “তোমাদের মাকে তিরস্কার করো, তিরস্কার করো তাকে, কারণ সে আমার স্ত্রী নয়, এবং আমিও তার স্বামী নই। সে তার মুখমণ্ডল থেকে ব্যভিচারী চাউনি এবং তার স্তনযুগলের মধ্য থেকে অবিশ্বস্ততা দূর করুক।
“Dzudzulani amayi anu, adzudzuleni iwo, pakuti si mkazi wanga, ndipo ine sindine mwamuna wake. Iyeyo achotse maonekedwe adama pa nkhope yake, ndi kusakhulupirika pa mawere ake.
3 তা না হলে আমি তাকে বিবস্ত্র করব এবং জন্মক্ষণে সে যেমন ছিল, তেমনই তাকে উলঙ্গ রেখে দেব; আমি তাকে এক মরুপ্রান্তর সদৃশ করব, তাকে এক শুষ্ক-ভূমিতে পরিণত করব এবং পিপাসায় তার প্রাণ হরণ করব।
Akapanda kutero ndidzamuvula, ndipo adzakhala wamaliseche monga tsiku limene anabadwa; ndidzamuwumitsa ngati chipululu, adzakhala ngati dziko lopanda madzi, ndi kumupha ndi ludzu.
4 আমি তার ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান।
Sindidzaonetsa chikondi changa pa ana ake, chifukwa ndi ana a mʼchiwerewere.
5 তাদের মা অবিশ্বস্ত হয়েছে ও কলঙ্কিত হয়ে তাদের গর্ভে ধারণ করেছে। সে বলেছে, ‘আমি আমার প্রেমিকদের পশ্চাদগামী হব, যারা আমার অন্নজল, আমার পশম ও মসিনার পোশাক, আমার তেল ও আমার পানীয় যুগিয়ে দেয়।’
Amayi awo akhala akuchita zachiwerewere ndipo anawabereka anawo akuchita zinthu zochititsa manyazi. Iwo anati, ‘Ine ndidzatsatira zibwenzi zanga, zimene zimandipatsa chakudya ndi madzi, ubweya ndi thonje, mafuta ndi chakumwa.’
6 তাই আমি কাঁটাঝোপে তার পথ রুদ্ধ করব; আমি তাকে প্রাচীরের মধ্যে অবরুদ্ধ করব, যেন সে তার সেই পথ খুঁজে না পায়।
Choncho njira yake ndidzayitseka ndi minga; ndidzamuzinga ndi khoma kotero kuti sadzapezanso njira yotulukira.
7 সে তার প্রেমিকদের পশ্চাদ্ধাবন করবে, কিন্তু তাদের নাগাল পাবে না; সে তাদের অন্বেষণ করবে, কিন্তু তাদের সন্ধান পাবে না। তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব, কারণ তখন আমি এখনকার চেয়ে ভালো ছিলাম।’
Adzathamangira zibwenzi zake koma sadzazipeza; adzazifunafuna koma sadzazipeza. Pamenepo iye adzati, ‘Ndibwerera kwa mwamuna wanga woyamba uja, pakuti ndinali pabwino ndi iyeyo kusiyanitsa ndi pano.’
8 সে স্বীকার করেনি যে, আমিই সেই জন যে তাকে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল দিতাম, তাকে অপরিমিত পরিমাণে সোনা ও রুপো দিতাম, যা তারা বায়াল-দেবতার উদ্দেশে ব্যবহার করেছে।
Iye sanazindikire kuti ndine amene ndinkamupatsa tirigu, vinyo watsopano ndi mafuta. Ndine amene ndinkamukhuthulira siliva ndi golide, zimene ankapangira mafano a Baala.
9 “অতএব, আমার শস্য পরিপক্ব হলে ও আমার নতুন দ্রাক্ষারস তৈরি হলে, আমি সেগুলি অপসারিত করব। তার নগ্নতা নিবারণের জন্য দেওয়া, আমার পশম ও মসিনার পোশাক আমি ফেরত নেব।
“Choncho Ine ndidzamulanda tirigu wanga pa nthawi yokolola, ndi vinyo wanga watsopano pa nthawi yopsinya mphesa. Ndidzamulanda ubweya ndi thonje langa, zomwe akanaphimba nazo umaliseche wake.
10 তাই এখন আমি তার প্রেমিকদের সামনে তার চরিত্রহীনতার কথা প্রকাশ করব; আমার হাত থেকে কেউ তাকে নিস্তার করতে পারবে না।
Motero tsopano ndidzaonetsa maliseche ake pamaso pa zibwenzi zake; palibe ndi mmodzi yemwe adzamupulumutse mʼmanja mwanga.
11 আমি তার সমস্ত আনন্দ উদ্‌যাপন, তার বাৎসরিক উৎসব-অনুষ্ঠান, তার অমাবস্যা, সাব্বাথদিনগুলি ও তার নিরূপিত পালাপার্বনগুলি আমি বন্ধ করে দেব।
Ndidzathetsa zikondwerero zake zonse: zikondwerero zake za chaka ndi chaka, za mwezi watsopano, za pa masiku a Sabata ndi maphwando ake onse a pa masiku okhazikitsidwa.
12 আমি তার সব দ্রাক্ষালতা, তার ডুমুর গাছগুলি আমি ধ্বংস করব, কারণ সে বলেছিল যে, সেগুলি তার প্রেমিকদের কাছ থেকে পাওয়া বেতনস্বরূপ; আমি সেগুলিকে ঘন ঝোপঝাড়ে পরিণত করব, বন্যপশুরা সেগুলি গ্রাস করবে।
Ndidzawononga mitengo yake ya mpesa ndi mitengo yake yamkuyu, imene iye ankanena kuti inali malipiro ake ochokera kwa zibwenzi zake. Ndidzayisandutsa chithukuluzi, ndipo zirombo zakuthengo zidzadya zipatsozo.
13 বায়াল-দেবতাদের উদ্দেশে সে যতদিন ধূপদাহ করেছিল, তার জন্য আমি তাকে শাস্তি দেব; সে আংটি ও বিভিন্ন অলংকারে নিজেকে সজ্জিত করত এবং তার প্রেমিকদের পশ্চাদগামী হত, কিন্তু আমাকে সে ভুলে গিয়েছিল,” সদাপ্রভু একথা ঘোষণা করেন।
Ndidzamulanga chifukwa cha masiku amene anafukiza lubani kwa Abaala; anadzikongoletsa povala mphete ndi mikanda yamtengowapatali ndipo anathamangira zibwenzi zake, koma Ine anandiyiwala,” akutero Yehova.
14 “অতএব আমি এখন তাকে বিমোহিত করব; তাকে মরুপ্রান্তরের পথে চালিত করব, ও তার সঙ্গে কোমল স্বরে কথা বলব।
“Koma tsopano ndidzamukopa mkaziyo; ndidzapita naye ku chipululu ndipo ndidzamuyankhula mwachikondi.
15 সেখানে আমি তাকে তার দ্রাক্ষাকুঞ্জ ফিরিয়ে দেব এবং আখোর উপত্যকাকে তৈরি করব এক আশার দুয়ারে। সেখানে সে তার যৌবনকালের দিনগুলির মতো প্রতিক্রিয়া করবে, যেমন যেদিন সে মিশর ছেড়ে বের হয়ে এসেছিল।”
Kumeneko ndidzamubwezera minda yake ya mpesa, ndipo ndidzasandutsa Chigwa cha Akori kukhala khomo la chiyembekezo. Kumeneko iye adzayimba nyimbo monga mʼmasiku a ubwana wake, monga tsiku limene anatuluka ku Igupto.
16 সদাপ্রভু বলেন, “সেদিন, তুমি আমাকে ‘আমার স্বামী’ বলে সম্বোধন করবে; তুমি আর আমাকে ‘আমার প্রভু’ বলে সম্বোধন করবে না।
“Tsiku limeneli,” Yehova akuti, “udzandiyitana kuti, ‘Amuna anga;’ sudzandiyitananso kuti, ‘Mbuye wanga.’
17 আমি তার ওষ্ঠাধর থেকে যাবতীয় বায়াল-দেবতার নাম মুছে দেব; তাদের নাম আর কখনও উচ্চারণ করা হবে না।
Ndidzachotsa mayina a Abaala pakamwa pake; sadzatchulanso mayina awo popemphera.
18 সেদিন আমি তাদের হয়ে মাঠের সমস্ত পশু, আকাশের সমস্ত পাখি এবং মাটিতে বিচরণকারী যাবতীয় সরীসৃপের সঙ্গে একটি চুক্তি করব। আমি দেশ থেকে লোপ করব ধনুক, তরোয়াল ও যুদ্ধ যেন সকলে নিরাপদে শয়ন করতে পারে।
Tsiku limenelo ndidzachita pangano ndi zirombo zakuthengo ndi mbalame zamumlengalenga ndiponso zolengedwa zokwawa pansi kuti ziyanjane ndi anthu anga. Ndidzachotsa mʼdzikomo uta, lupanga ndi zida zonse zankhondo, kuti onse apumule mwamtendere.
19 আমি তোমাকে চিরকালের জন্য আমার আপন করার জন্য বাগ্‌দান করব; আমি তোমাকে ধার্মিকতায়, ন্যায়বিচারে, প্রেমে ও করুণায় বাগ্‌দান করব।
Ndidzakutomera kuti ukhale mkazi wanga mpaka muyaya; ndidzakutomera mwachilungamo, mwaungwiro, mwachikondi ndi mwachifundo.
20 আমি বিশ্বস্ততার সঙ্গে তোমাকে বাগ্‌দান করব, এর ফলে তুমি সদাপ্রভুকে জানতে পারবে।”
Ndidzakutomera mokhulupirika ndipo udzadziwa Yehova.
21 সদাপ্রভু বলেন, “সেদিন আমি সাড়া দেব, আমি আকাশমণ্ডলের ডাকে সাড়া দেব আর তারা ধরিত্রীর আহ্বানে সাড়া দেবে;
“Tsiku limenelo Ine ndidzayankha,” akutero Yehova. “Ndidzayankha mlengalenga pempho lake lofuna mitambo ndipo mvula idzagwa pa dziko lapansi;
22 এবং ধরিত্রী তখন শস্য, নতুন দ্রাক্ষারস ও তেলের ডাকে সাড়া দেবে এবং তারা সকলে যিষ্রিয়েলকে সাড়া দেবে।
ndipo nthaka idzamvera kupempha kwa tirigu, vinyo ndi mafuta, ndipo zidzamvera Yezireeli.
23 আমি আমারই জন্য তাকে দেশের মধ্যে রোপণ করব; তাঁর প্রতি আমি আমার প্রেম প্রদর্শন করব, যাকে এক সময় বলেছিলাম, ‘তুমি আমার প্রিয়পাত্রী নও।’ যাদের আমি এক সময় বলেছিলাম, ‘আমার প্রজা নও,’ তাদের আমি বলব, ‘তোমরা আমার প্রজা’; আর তারা বলবে, ‘তুমি আমার ঈশ্বর।’”
Ndidzadzala Israeli mʼdziko kuti akhale wanga: ndidzaonetsa chikondi changa kwa anthu amene ndinkawatchula dzina loti, ‘Sakondedwa.’ Ndidzawawuza amene ndinkawatchula dzina loti, ‘Si anthu anga,’ kuti, ‘Ndinu anthu wanga;’ ndipo adzanena kuti, ‘ndinu Mulungu wathu,’”

< হোশেয় ভাববাদীর বই 2 >