< হোশেয় ভাববাদীর বই 14 >
1 হে ইস্রায়েল, তোমরা ফিরে এসো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে। তোমাদের পাপ সমূহই তোমাদের পতনের কারণ!
Israeli, rudi kwa Bwana, Mungu wako, kwa kuwa umeanguka kwa sababu ya uovu wako.
2 তোমাদের বক্তব্য সঙ্গে নাও ও সদাপ্রভুর কাছে ফিরে এসো। তাঁকে বলো: “আমাদের সব পাপ ক্ষমা করো, আর অনুগ্রহ করে আমাদের ফিরিয়ে নাও, যাতে আমরা আমাদের ঠোঁটের ফল উৎসর্গ করতে পারি।
Chukueni maneno pamoja nanyi na mrudieni Yahweh. Mwambieni, “Ondoa uovu wetu wote, uyakubali mema, ili tuweze kukupa matunda ya midomo yetu.
3 আসিরিয়া আমাদের রক্ষা করতে পারে না, আমরা যুদ্ধের ঘোড়ায় চড়ব না। আমাদের হাতে তৈরি প্রতিমাগুলিকে আমরা আর কখনও ‘আমাদের দেবতা’ বলব না, কারণ তোমার মধ্যেই পিতৃহীনেরা অনুকম্পা লাভ করে।”
Ashuru haitatuokoa; hatutapanda farasi kwenda vitani. Hatuwezi tena kuiambia kazi ya mikono yetu, 'ninyi ni miungu yetu,' kwa maana kwako mtu asiye na baba hupata huruma.”
4 “আমি তাদের বিপথগমনের রোগ প্রতিকার করব, এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভালোবাসব, কেননা আমার ক্রোধ তাদের উপর থেকে সরে গেছে।
'Nitawaponya kugeuka kwao; Nami nitawapenda kwa moyo, kwa maana hasira yangu itaondoka kwake.
5 আমি ইস্রায়েলের কাছে হব শিশিরের মতো: সে প্রস্ফুটিত হবে লিলিফুলের মতো। লেবাননের সিডার গাছের মতো, যার শিকড় গভীরে প্রোথিত হবে;
Nitakuwa kama umande kwa Israeli; atachanua kama maua na kuchukua mizizi kama mwerezi nchini Lebanoni.
6 তা থেকে কোমল পল্লব নির্গত হবে। তার জৌলুস হবে জলপাই গাছের মতো, তার সুগন্ধ হবে লেবাননের সিডার গাছের মতো।
Matawi yake yataenea; Uzuri wake utakuwa kama mizeituni, na harufu yake kama mierezi ya Lebanoni.
7 মানুষেরা আবার তার ছায়ায় বসবাস করবে; সে শস্যদানার মতো বিকশিত হবে, সে দ্রাক্ষালতার মতো মুকুলিত হবে, এবং তার খ্যাতি হবে লেবানন থেকে আনা দ্রাক্ষারসের মতো।
Watu wanaoishi katika kivuli chake watarejea; watafufuliwa kama nafaka na maua kama mizabibu. Utukufu wake utakuwa kama divai ya Lebanoni.
8 হে ইফ্রয়িম, প্রতিমাগুলি নিয়ে আমি আর কি করব? আমি তাকে উত্তর দেব ও তার তত্ত্বাবধান করব। আমি এখন এক সবুজ-সতেজ দেবদারু গাছের মতো; তোমার ফলবান হওয়ার কারণ আমি।”
Efraimu, nifanye nini tena na sanamu? Mimi nitamjibu na kumtunza. Mimi ni kama mberoshi majani yake ni ya kijani daima; kutoka kwangu huja matunda yako.”
9 কে জ্ঞানবান? তাদের এসব বিষয় উপলব্ধি করতে দাও। বিচক্ষণ কে? তাদের এগুলি বুঝতে দাও। সদাপ্রভুর পথসকল ন্যায়সংগত; ধার্মিক ব্যক্তি সেইসব পথেই হাঁটে, কিন্তু বিদ্রোহীরা সেইসব পথে হোঁচট খায়।
Nani mwenye busara ili aelewe mambo haya? Nani anaelewa mambo haya ili awatambue? Kwa kuwa njia za Bwana ni sawa, na wenye haki watatembea ndani yao, lakini waasi wataanguka ndani yake.