< হোশেয় ভাববাদীর বই 11 >
1 “ইস্রায়েল যখন শিশু ছিল, আমি তাকে ভালোবাসলাম, এবং মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম।
“Wakati Israeli alikuwa kijana nilimpenda, na nikamwita mtoto wangu kutoka Misri.
2 কিন্তু আমি ইস্রায়েলকে যতবার ডেকেছি, তারা তত বেশি আমার কাছ থেকে দূরে সরে গেল। তারা বায়াল-দেবতাদের সামনে বলি উৎসর্গ করল এবং তারা প্রতিমাদের সামনে ধূপদাহ করল।
Kwa kadiri waliyoitwa, ndivyo walivyoondoka kwangu. Wakawafanyia dhabihu Baali, wakatafuta uvumba kwa sanamu.
3 আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম, তাদের কোলে নিতাম; তারা কিন্তু বুঝলো না। যে আমিই তাদের সুস্থ করেছিলাম।
Lakini mimi ndio niliyemfundisha Efraimu kutembea. Ndiye niliyewainua kwa silaha zao, lakini hawakujua kwamba niliwajali.
4 আমি মানবিক সদিচ্ছা ও স্নেহের দড়ি দিয়ে তাদের চালিত করতাম; তাদের ঘাড় থেকে জোয়াল তুলে নিতাম এবং ঝুঁকে পড়ে তাদের খাবার খাওয়াতাম।
Niliwaongoza kwa kamba za ubinadamu, na mafungo ya upendo. Mimi nilikuwa kama mtu aliyepunguza jozi juu ya taya zao, na nikainama na kuwalisha.
5 “তারা কি মিশরে ফিরে যাবে না এবং আসিরিয়া কি তাদের উপরে রাজত্ব করবে না, যেহেতু তারা অনুতপ্ত হতে চায়নি?
Je, hawatarudi nchi ya Misri? Je, Ashuru haitatawala juu yao kwa sababu wanakataa kurudi kwangu?
6 তাদের নগরগুলিতে তরোয়াল ঝলসে উঠবে, যা ভেঙে ফেলবে তাদের নগরদ্বারগুলির খিল এবং পরিসমাপ্তি ঘটাবে তাদের পরিকল্পনাসমূহের।
Upanga utaanguka juu ya miji yao na kuharibu makomeo ya milango yao; itawaangamiza kwa sababu ya mipango yao wenyewe.
7 আমার প্রজারা আমার কাছ থেকে মুখ ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। তাই যতই তারা পরাৎপর ঈশ্বরকে ডাকুক, তিনি কিন্তু কোনোভাবেই তাদের তুলে ধরবেন না।
Watu wangu wameamua kuniacha. Ingawa wanaita kwa Aliye Juu, hakuna mtu atawasaidia.
8 “ইফ্রয়িম, আমি কীভাবে তোমাকে ত্যাগ করতে পারি? ইস্রায়েল, আমি কীভাবে তোমাকে অন্যের হাতে সমর্পণ করব? আমি কীভাবে তোমার প্রতি অদ্মার মতো আচরণ করব? কীভাবেই বা আমি তোমাকে সবোয়িমের তুল্য করে তুলবো? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সমস্ত অনুকম্পা উথলে উঠছে।
Ninawezaje kukuacha, Efraimu? Ninawezaje kukupeleka, Israeli? Ninawezaje kukufanya kama Adma? Ninawezaje kukufanya kama Seboimu? Moyo wangu umebadilika ndani yangu; huruma zangu zote zimeongezeka.
9 আমার ভয়ংকর ক্রোধ আমি কার্যকর করব না, কিংবা ইফ্রয়িমের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে তাঁকে ছারখার করব না। কারণ আমি ঈশ্বর, মানুষ নই, তোমাদের মধ্যবর্তী আমি সেই এক ও অদ্বিতীয় পবিত্রজন। তাই আমি সক্রোধে উপস্থিত হব না।
Sitafanya hasira yangu kali; Mimi sitawaangamiza Efraimu tena. Kwa maana mimi ni Mungu, wala si mtu; Mimi ni Mtakatifu kati yenu, nami sitakuja katika ghadhabu.
10 তারা সদাপ্রভুর অনুসরণ করবে; তিনি সিংহের মতো গর্জন করবেন। এবং যখন তিনি গর্জন করেন, তখন তাঁর সন্তানেরা পশ্চিমদিক থেকে কম্পিত হয়ে আসবে।
Watanifuata, Bwana. Nitanguruma kama simba. Nami nitaomboleza, na watu watakuja wakitetemeka kutoka magharibi.
11 মিশর থেকে পাখির মতো তারা কাঁপতে কাঁপতে আসবে, আসিরিয়া থেকে ঘুঘুর মতো আসবে। আমি তাদের গৃহে তাদের প্রতিষ্ঠিত করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
Watakuja wakitetemeka kama ndege kutoka Misri, kama njiwa kutoka nchi ya Ashuru. Nitawafanya wapate kuishi katika nyumba zao.” Hii ndiyo tamko la Bwana.
12 ইফ্রয়িম মিথ্যা কথায় ও ইস্রায়েল ছলনায় আমাকে ঘিরে আছে। এবং যিহূদা ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্য এমনকি বিশ্বস্ত পবিত্রজনের বিরুদ্ধেও।
Efraimu ananizunguka kwa maneno ya uongo, na nyumba ya Israeli kwa udanganyifu. Lakini Yuda bado anaendelea nami, Mungu, na ni mwaminifu kwangu, Mtakatifu.