< হোশেয় ভাববাদীর বই 1 >

1 যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে এবং যিহোয়াশের পুত্র ইস্রায়েলের রাজা যারবিয়ামের সময়ে সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোশেয়ের কাছে উপস্থিত হল:
Neno la Bwana lililomjia Hosea mwana wa Beeri wakati wa utawala wa Uzia, Yothamu, Ahazi na Hezekia, wafalme wa Yuda, na wakati wa utawala wa Yeroboamu mwana wa Yehoashi, mfalme wa Israeli.
2 সদাপ্রভু যখন হোশেয়ের মাধ্যমে কথা বলা শুরু করলেন, তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি যাও, এক ব্যভিচারী স্ত্রী ও অবিশ্বস্ততার সন্তানদের গ্রহণ করো, কারণ এই দেশ সদাপ্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ায় এক ভয়ংকর ব্যভিচার করেছে।”
Wakati Bwana alipoanza kuzungumza kupitia Hosea, Bwana alimwambia, “Nenda ukajitwalie mwanamke wa uzinzi na watoto wa uzinzi, kwa sababu nchi ina hatia ya uzinzi wa kupindukia kwa kumwacha Bwana.”
3 তাই তিনি গিয়ে দিবলায়িমের কন্যা গোমরকে বিবাহ করলেন, এবং সে গর্ভবতী হয়ে তাঁর জন্য এক পুত্র প্রসব করল।
Kwa hiyo alimwoa Gomeri binti Diblaimu, naye akachukua mimba na kumzalia Hosea mwana.
4 এরপর সদাপ্রভু হোশেয়কে বললেন, “ওর নাম রাখো যিষ্রিয়েল, কারণ যিষ্রিয়েলে হত্যালীলা সংঘটিত করার অপরাধে আমি যেহূর কুলকে সত্বর শাস্তি দেব এবং আমি ইস্রায়েল রাজ্যের পরিসমাপ্তি ঘটাব।
Kisha Bwana akamwambia Hosea, “Mwite Yezreeli, kwa kuwa kitambo kidogo nitaiadhibu nyumba ya Yehu kwa ajili ya mauaji ya kule Yezreeli, nami nitaukomesha ufalme wa Israeli.
5 সেদিন, আমি যিষ্রিয়েল উপত্যকায় ইস্রায়েলের ধনুক ভেঙে ফেলব।”
Katika siku ile nitavunja upinde wa Israeli katika Bonde la Yezreeli.”
6 গোমর আবার গর্ভবতী হয়ে এক কন্যাসন্তানের জন্ম দিল। তখন সদাপ্রভু হোশেয়কে বললেন, “ওর নাম রাখো লো-রুহামা, কারণ আমি আর ইস্রায়েল কুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না। আমি তাদের আর ক্ষমা করব না।
Gomeri akachukua tena mimba akamzaa binti. Kisha Bwana akamwambia Hosea, “Mwite Lo-Ruhama, kwa maana sitaonyesha tena upendo kwa nyumba ya Israeli, kwamba nisije kabisa nikawasamehe.
7 কিন্তু যিহূদা কুলের প্রতি আমি আমার ভালোবাসা প্রদর্শন করব। আমি তাদের উদ্ধার করব, তির, তরোয়াল বা যুদ্ধের দ্বারা নয়, অশ্ব বা অশ্বারোহীদের দ্বারাও নয়, কিন্তু তাদের ঈশ্বর সদাপ্রভুর দ্বারা।”
Hata hivyo nitaonyesha upendo kwa nyumba ya Yuda, nami nitawaokoa si kwa upinde, upanga au vita, wala kwa farasi na wapanda farasi, bali kwa njia ya Bwana Mungu wao.”
8 গোমর লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করানোর পরে তার আর একটি পুত্র হল।
Baada ya Gomeri kumwachisha Lo-Ruhama kunyonya, Gomeri alipata mwana mwingine.
9 তখন সদাপ্রভু বললেন, “ওর নাম রাখো লো-অম্মি, কারণ তোমরা আমার প্রজা নও এবং আমি তোমাদের ঈশ্বর নই।
Kisha Bwana akasema, “Mwite Lo-Ami kwa maana ninyi si watu wangu, nami si Mungu wenu.
10 “তবুও ইস্রায়েল-সন্তানদের সংখ্যা হবে সমুদ্রতটের সেই বালুকণার মতো, যার পরিমাপ করা বা গণনা করা যায় না। যেখানে তাদের বলা হয়েছিল, ‘তোমরা আমার প্রজা নও,’ সেখানে তাদের বলা হবে, ‘জীবন্ত ঈশ্বরের পুত্র।’
“Hata hivyo Waisraeli watakuwa kama mchanga kando ya bahari, ambao hauwezi kupimika wala kuhesabiwa. Mahali pale walipoambiwa, ‘Ninyi si watu wangu,’ wao wataitwa ‘wana wa Mungu aliye hai.’
11 কারণ যিহূদা কুল ও ইস্রায়েল কুলের লোকেরা পুনরায় সংযুক্ত হবে; তারা একজন নেতাকে নিযুক্ত করে সেই দেশ থেকে বের হয়ে আসবে, এবং যিষ্রিয়েলের সেদিন মহান হবে।”
Watu wa Yuda na watu wa Israeli wataunganishwa tena, nao watamchagua kiongozi mmoja nao watakwea watoke katika nchi, kwa kuwa siku ya Yezreeli itakuwa kuu sana.

< হোশেয় ভাববাদীর বই 1 >