< ইব্রীয় 5 >
1 প্রত্যেক মহাযাজক মানুষের মধ্য থেকে মনোনীত হন এবং ঈশ্বর সম্পর্কিত বিষয়ে প্রতিনিধিত্ব করার ও পাপার্থক বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন।
Akan zaɓi kowane babban firist daga cikin mutane ne, akan kuma naɗa shi domin yă wakilce su a kan al’amuran Allah, domin yă miƙa kyautai da hadayu saboda zunubai.
2 যারা অজ্ঞ, যারা পথভ্রান্ত, তাদের সঙ্গে তিনি কোমল আচরণ করতে সমর্থ, যেহেতু তিনি স্বয়ং দুর্বলতার অধীন।
Da yake babban firist ɗin mai kāsawa ne, yana iya bin da jahilai da kuma waɗanda suka kauce hanya, a hankali.
3 এই জন্যই তাঁর নিজের ও সেই সঙ্গে প্রজাদের সব পাপের জন্য তাঁকে বিভিন্ন বলি উৎসর্গ করতে হয়।
Shi ya sa dole yă miƙa hadayu domin zunubansa, da kuma domin zunuban mutane.
4 কেউ এই সম্মান স্বয়ং নিজের উপর নিতে পারে না। তাঁকে অবশ্যই ঈশ্বরের দ্বারা আহূত হতে হবে, যেমন হারোণকে হতে হয়েছিল।
Ba wanda yakan kai kansa a wannan matsayi mai girma; sai ko Allah ya kira shi, kamar yadda aka yi wa Haruna.
5 তাই খ্রীষ্টও মহাযাজক হওয়ার মহিমা স্বয়ং গ্রহণ করেননি। কিন্তু ঈশ্বর তাঁকে বলেছিলেন, “তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি।”
Haka ma Kiristi bai kai kansa neman ɗaukaka na zama babban firist ba. Allah ne dai ya ce masa, “Kai Ɗana ne; yau na zama Uba a gare ka.”
6 অন্যত্র তিনি বলেন, “মল্কীষেদকের পরম্পরা অনুযায়ী, তুমিই চিরকালীন যাজক।” (aiōn )
Ya kuma ya ce a wani wuri, “Kai firist ne na har abada, bisa ga tsarin Melkizedek.” (aiōn )
7 যীশু তাঁর পার্থিব জীবনকালে তীব্র আর্তনাদ ও অশ্রুপাতের সঙ্গে সেই একজনের কাছে প্রার্থনা ও মিনতি উৎসর্গ করেছিলেন, যিনি তাঁকে মৃত্যু থেকে উদ্ধার করতে সমর্থ ছিলেন। তাঁর এই বিনম্র আত্মসমর্পণের জন্য তিনি উত্তর পেয়েছিলেন।
A lokacin da Yesu ya yi rayuwa a duniya, ya yi addu’o’i da roƙe-roƙe tare da kuka mai zafi da kuma hawaye ga wannan wanda yake da ikon cetonsa daga mutuwa, aka kuwa ji shi saboda tsananin bangirman da ya yi.
8 পুত্র হয়েও তিনি কষ্টযন্ত্রণা ভোগ করলেন ও তার মাধ্যমে বাধ্য হওয়ার শিক্ষা লাভ করলেন
Ko da yake shi ɗa ne, ya yi biyayya ta wurin shan wahala
9 এবং এভাবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে, তাঁর অনুগতদের জন্য তিনি চিরন্তন পরিত্রাণের উৎস হয়েছেন। (aiōnios )
kuma da aka mai da shi cikakke, sai ya zama hanyar samun madawwamin ceto ga dukan waɗanda suke masa biyayya. (aiōnios )
10 আর মল্কীষেদকের পরম্পরা অনুযায়ী ঈশ্বরের দ্বারা মহাযাজকরূপে অভিহিত হয়েছেন।
Allah kuwa ya naɗa shi yă zama babban firist, bisa ga tsarin Melkizedek.
11 এ বিষয়ে আমাদের অনেক কিছুই বলার আছে, কিন্তু তোমরা শিখতে মন্থর বলে, তা ব্যাখ্যা করা কষ্টসাধ্য।
Muna da abubuwa masu yawa da za mu faɗa game da wannan batu, sai dai yana da wuya a bayyana, da yake ba ku da saurin ganewa.
12 প্রকৃতপক্ষে, এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু ঈশ্বরের বাক্যের প্রাথমিক সত্য শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরই একজন শিক্ষকের প্রয়োজন। তোমাদের প্রয়োজন কঠিন খাবার নয়, কিন্তু দুধের।
Gaskiya, a yanzu ya kamata a ce kun zama malamai, sai ga shi kuna bukatar wani yă sāke koya muku abubuwa masu sauƙi game da abin da Allah ya faɗa. Kuna bukatar madara, ba abinci mai kauri ba!
13 যে দুধ খেয়ে বেঁচে থাকে সে এখনও শিশু, ধার্মিকতা বিষয়ের শিক্ষা সম্পর্কে তার কোনো পরিচয় নেই।
Duk wanda yake rayuwa a kan madara, shi kamar jariri ne har yanzu, kuma bai san ainihi mene ne ya dace ba.
14 কিন্তু প্রাপ্তবয়স্ক লোকদের প্রয়োজন কঠিন খাবার, যারা সবসময় অনুশীলনের মাধ্যমে ভালো ও খারাপের মধ্যে প্রভেদ নির্ণয় করতে নিজেদের অভ্যস্ত করে তুলেছে।
Amma abinci mai kauri na balagaggu ne, waɗanda suka hori kansu don su bambanta tsakanin nagarta da mugunta.