< ইব্রীয় 2 >

1 সেজন্য, আমরা যা শুনেছি, তার প্রতি অবশ্যই আরও যত্নসহকারে মনোযোগ দেব, যেন আমরা বিপথে না যাই।
Ndava yeniyo yikutigana neju kugakamula neju uchakaka wetiuyuwini, muni tikotoka kuyaga.
2 কারণ স্বর্গদূতদের দ্বারা কথিত বাণী যদি বাধ্যতামূলক হয় এবং তা কোনও ভাবে লঙ্ঘন বা অমান্য করার ফলে যদি ন্যায্য শাস্তি প্রাপ্য হয়,
Ujumbi wula wewajoviwi na vamitumu va kunani kwa Chapanga walolikini kuvya chakaka, hati mundu yeyoha mweaulandili lepi amala kuyidakila abuniwi ngati cheyaganikiwi.
3 তাহলে, এমন এক মহা পরিত্রাণ অবহেলা করলে আমরা কীভাবে নিষ্কৃতি পাব? এই পরিত্রাণের কথা প্রভুই প্রথমে ঘোষণা করেছিলেন; তাঁর কথা যারা শুনেছিলেন, তারাই আমাদের কাছে তার সত্যতা প্রতিপন্ন করেছেন।
Tete tihotola wuli kulama ngati tikuusadika lepi usangula mkulu ngati uwu? Hoti Bambu ajovili usangula uwu, kangi vala vevauyuwini chakaka.
4 আর ঈশ্বরও বিভিন্ন নিদর্শন, বিস্ময়কর কাজ এবং বিভিন্ন অলৌকিক কাজের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন এবং তাঁর ইচ্ছা অনুসারে পবিত্র আত্মার বিভিন্ন বরদান বিতরণ করা হয়েছে।
Mewawa Chapanga alangisi kuvya chakaka kwa kukita ulangisu ndalindali ya makangaso na gachinamtiti mu njila ya Mpungu Msopi kwa kuvapela vandu hipanji ngati cheaganili mwene.
5 আমরা যে নতুন জগতের কথা বলছি তা তিনি স্বর্গদূতদের হাতে সমর্পণ করেননি।
Chapanga avavikili lepi vamitumu kulongosa mulima weubwela, ndi mulima wula wetikuulongelela malovi gaki.
6 কিন্তু কোনো এক ব্যক্তি কোনো এক স্থানে সাক্ষ্য দিয়ে বলেছেন: “মানবজাতি কি, যে তাদের কথা তুমি চিন্তা করো? মানবসন্তান কি, যে তার তুমি যত্ন করো?
Nambu mu Mayandiku Gamsopi pandu pangi gijova kuvya, “Wu, mundu ndi yani hati umuhololelayi? Wu, Mwana wa mundu ndi yani hati umyangalila?
7 তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোটো করেছ; তুমি তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ,
Umhengili kuvya mdebe pahi ya vamitumu va kunani kwa Chapanga, umuwaliki njingwa na ukulu na utopesa.
8 আর সবকিছুই তাঁর পদানত করেছ।” ঈশ্বর সবকিছুই তার অধীনে রাখাতে এমন আর কিছুই রাখেননি, যা তার অধীন নয়। অথচ, বর্তমানে আমরা সবকিছু তার অধীনে দেখতে পাচ্ছি না।
Na veve uvikili vindu vyoha pahi ya magendelu gaki” Yijovekana kuvya Chapanga amukitili kuvya chilongosi panani ya vindu vyoha ndi changali kuleka hati chindu chimonga. Pamonga hinu naha tilola lepi kuvya apewili uhotola panani ya vindu vyoha.
9 আমরা সেই যীশুকে দেখতে পাচ্ছি, যাঁকে স্বর্গদূতদের সামান্য নিচে স্থান দেওয়া হয়েছিল, তিনি মৃত্যুযন্ত্রণা ভোগের কারণে মহিমা ও সমাদরের মুকুটে ভূষিত হয়েছেন, যেন ঈশ্বরের অনুগ্রহে তিনি সব মানুষের জন্য মৃত্যুর আস্বাদ গ্রহণ করেন।
Nambu tikumlola Yesu mweavikiwi palukumbi kuvya pandu padebe kuliku vamitumu va kunani kwa Chapanga, muni kwa ubwina wa Chapanga afwayi ndava ya vandu voha. Na hinu tikumlola awalikwi njwinga ya ukulu na utopesa kwa lifwa leang'aikili.
10 যাঁর জন্য ও যাঁর মাধ্যমে সবকিছু অস্তিত্বলাভ করেছে, সেই ঈশ্বর তাঁর বহু সন্তানকে মহিমায় অংশীদার করার পরিকল্পনাকে সম্পূর্ণ করার জন্য যিনি তাদের পরিত্রাণের প্রবর্তক তাঁকে কষ্টভোগের মাধ্যমে সিদ্ধি প্রদান করেছেন। ঈশ্বরের পক্ষে তাই যথার্থ কাজ হয়েছিল।
Ndava ya kuvaleta vana vamahele mu ukulu waki, yamganisi Chapanga mweiwumba na kuyunga vindu vyoha amkamilisa Yesu Kilisitu mu njila ya mang'ahiso. Ndava Yesu ndi chilongosi mkulu wa usangula.
11 যিনি মানুষকে পবিত্র করেন ও যারা পবিত্র হয়, তারা উভয়েই এক পরিবারভুক্ত। তাই তাদের ভাই (বা বোন) বলতে যীশু লজ্জিত নন।
Mwene avanyambisa vandu vevakumbudila Chapanga, mwene na vala vevinyambiswa, voha vivya na Dadi mmonga. Ndava yeniyo Yesu ikola lepi soni kuvakemela vandu avo valongo vaki.
12 তিনি বলেন, “আমার ভাইবোনেদের কাছে আমি তোমার নাম ঘোষণা করব; সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।”
Cheijova kwa Chapanga, “Veve Chapanga yati nikulikokosa liina laku kwa valongo vangu, yati nikuyimbila lunyimbu lwa kukulumba pagati ya mngonganu wavi.”
13 আবার, “আমি তাঁরই উপর আমার আস্থা স্থাপন করব।” তিনি আরও বলেন, “দেখো, এই আমি ও আমার সন্তানেরা, ঈশ্বর যাদের আমায় দিয়েছেন।”
Mewawa ijova, “Yati nikumvikila huvalila Chapanga.” Na kangi ijova, “Nene nivii penapa pamonga na vana veanipeli Chapanga vavyai vana vangu.”
14 যেহেতু সন্তানেরা রক্তমাংস বিশিষ্ট, তাই তিনি তাদের মানব-স্বভাবের অংশীদার হলেন, যেন তাঁর মৃত্যুর দ্বারা তিনি মৃত্যুর উপরে যার ক্ষমতা আছে অর্থাৎ দিয়াবলকে ধ্বংস করতে পারেন,
Hinu, ndava muni vana avo ndi vandu vevavi na higa na ngasi, mewawa Yesu abwelili muni avyai ngati vene akahanganila muumundu wavi. Akitili chenicho muni mu njila ya lifwa, amhotola Setani mweavili na makakala ndava ya lifwa,
15 এবং মৃত্যুভয়ে যারা সমস্ত জীবন দাসত্বের শিকলে বন্দি ছিল, তিনি তাদের মুক্ত করতে পারেন।
na mewa muni avalekekesa vala vevavi vavanda muwumi wavi woha, ndava ya kuyogopa lifwa.
16 নিশ্চিতরূপেই তিনি স্বর্গদূতদের নয়, কিন্তু অব্রাহামের বংশধরদের সাহায্য করেন।
Muni chakaka kuvya mwene abwelili lepi ndava ya kuvatangatila vamitumu va kunani kwa Chapanga, nambu kuvatangatila chiveleku cha Ibulahimu.
17 এই কারণে, তাঁকে সর্বতোভাবে তাঁর ভাইবোনেদের মতো হতে হয়েছিল, যেন ঈশ্বরের সেবায় তিনি এক করুণাময় ও বিশ্বস্ত মহাযাজক হতে পারেন এবং প্রজাদের সব পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারেন।
Ndi muni yamganili abwela avyai ngati vandu vangi chevavili mukila chindu, muni avyai Mteta Mkulu wavi mweavi msadikika na lipyana mukumhengela Chapanga, muni kumbudila Chapanga kwa vandu kulekekeswai.
18 কারণ প্রলোভিত হয়ে তিনি স্বয়ং যন্ত্রণাভোগ করেছিলেন বলে, যারা প্রলুব্ধ হচ্ছে, তাদের তিনি সাহায্য করতে সক্ষম।
Ndava mwene anga'aiswi pala pealingiwa, ahotola kuvatangatila vala vevilingiwa.

< ইব্রীয় 2 >