< হবককূক ভাববাদীর বই 2 >

1 আমি নিজের নজর-ঘাঁটিতে দাঁড়াব এবং দুর্গের উপর অবস্থান করব; সেখানে অপেক্ষা করে দেখব যে সদাপ্রভু আমাকে কী বলছেন, এবং আমি কীভাবে এই নালিশের উত্তর দেব।
Ndidzakhala pa malo anga aulonda, ndi kuyima pa mitumbira ya nkhondo; ndidzadikira kuti ndimve zimene Iye adzandiwuze, ndi yankho limene ndidzapatsidwe pa madandawulo anga.
2 তখন সদাপ্রভু উত্তর দিলেন: “এই দর্শন লেখো স্পষ্ট করে ফলকের উপর লেখো যাতে একজন দৌড়বাজ অন্যদের কাছে সঠিক বার্তা বহন করতে পারে।
Tsono Yehova anandiyankha, nati: “Lemba masomphenyawa ndipo uwalembe mooneka bwino pa mapale kuti wowerenga awawerenge mosavuta.
3 কারণ এই দর্শন নির্ধারিত সময়ের অপেক্ষায় রয়েছে; এটা শেষ সময়ের কথা বলে এবং মিথ্যা প্রমাণিত হবে না। এটা ঘটতে দেরি হলেও, অপেক্ষা করো; নিশ্চয়ই এটা ঘটবে এবং দেরি হবে না।
Pakuti masomphenyawa akudikira nthawi yake; masomphenyawa akunena zamʼtsogolo ndipo sizidzalephera kuchitika. Ngakhale achedwe kukwaniritsidwa, uwayembekezere; zidzachitika ndithu ndipo sadzachedwa.
4 “দেখো, শত্রু অহংকারে ফুলে উঠেছে; তার ইচ্ছাসকল ন্যায্য নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে,
“Taona, mdani wadzitukumula; zokhumba zake sizowongoka, koma wolungama adzakhala ndi moyo mwachikhulupiriro.
5 প্রকৃতপক্ষে, সুরা তাকে প্রতারণা করে; সে দাম্ভিক এবং কখনও বিশ্রাম করে না। কারণ পাতালের মতো সে লোভী এবং মৃত্যুর মতো কখনোই সন্তুষ্ট হয় না, সমগ্র জাতিগণদের সে নিজের কাছে একত্রিত করে এবং সকলকে বন্দি করে। (Sheol h7585)
Ndithu, wasokonezeka ndi vinyo; ndi wodzitama ndiponso wosakhazikika. Pakuti ngodzikonda ngati manda, ngosakhutitsidwa ngati imfa, wadzisonkhanitsira mitundu yonse ya anthu ndipo wagwira ukapolo anthu a mitundu yonse. (Sheol h7585)
6 “কিন্তু তাদের সকলে কি তাকে বিদ্রুপ ও অবজ্ঞার সঙ্গে, এই বলে, উপহাস করবে না, “‘ধিক্ তাকে, যে চুরি করা সম্পত্তি জমিয়ে রাখে এবং জোর করে আদায় করে নিজেকে ধনী করে! এইভাবে আর কত দিন চলবে?’
“Kodi onse ogwidwawo sadzamunyoza ndi kumunyogodola ponena kuti, “Tsoka kwa amene amadzikundikira katundu amene si wake ndipo amadzilemeretsa ndi chuma cholanda! Kodi izi zidzachitika mpaka liti?
7 তোমার পাওনাদাররা কি হঠাৎ তোমার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে না? তারা কি সজাগ হয়ে তোমাকে ভীত করবে না? তখন তোমরা ওদের শিকার হবে।
Kodi angongole ako sadzakuwukira mwadzidzidzi? Kodi sadzadzuka ndi kukuchititsa mantha? Pamenepo iwe udzalandidwa kalikonse.
8 যেহেতু তোমরা বহু জাতিগণদের লুট করেছ, তাই অবশিষ্ট ব্যক্তিরা তোমাদের লুট করবে। কারণ তোমরা মানুষের রক্তপাত করেছ; তোমরা দেশ, নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ।
Pakuti unafunkha mitundu yambiri ya anthu, mitundu ina imene inatsala idzakufunkha iweyo. Pakuti wakhetsa magazi a anthu; wawononga mayiko ndi mizinda ndi aliyense wokhala mʼmenemo.
9 “ধিক্ তাকে, যে দুষ্কর্মের লাভে নিজের ঘর তৈরি করে, বিপর্যয়ের কবল থেকে বাঁচবার জন্য উঁচু স্থানে বসতি স্থাপন করে!
“Tsoka kwa amene amalemera ndi chuma chochipeza mwachinyengo, kukweza malo ake okhalapo, kuthawa mavuto!
10 তুমি বহু জাতির পতনের পরিকল্পনা করেছ, নিজের ঘরকে লজ্জিত এবং নিজের জীবন নষ্ট করেছ।
Wakonzekera kuwononga mitundu yambiri ya anthu, kuchititsa manyazi nyumba yako yomwe ndi kuwononga moyo wako.
11 প্রাচীরের পাথরগুলি কেঁদে উঠবে, এবং ছাদের কড়িকাঠ তা প্রতিধ্বনিত করবে।
Mwala pa khoma udzafuwula, ndipo mitanda ya matabwa idzavomereza zimenezi.
12 “ধিক্ তাকে, যে রক্তপাতের মাধ্যমে নগর নির্মাণ করে, আর দুষ্কর্মের সাথে নগর স্থাপন করে!
“Tsoka kwa amene amanga mzinda pokhetsa magazi ndi kukhazikitsa mzinda pochita zoyipa!
13 সর্বশক্তিমান সদাপ্রভু কি নির্ধারণ করেননি যে জাতিগণের পরিশ্রম আগুনের কেবল ইন্ধনমাত্র, এবং তারা এত পরিশ্রম করে কিন্তু সবকিছুই ব্যর্থ হয়!
Kodi Yehova Wamphamvuzonse sanatsimikize kuti ntchito za anthu zili ngati nkhuni pa moto, ndi kuti mitundu ya anthu imadzitopetsa popanda phindu?
14 কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, পৃথিবী তেমনই সদাপ্রভুর মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে।
Pakuti dziko lapansi lidzadzaza ndi chidziwitso cha ulemerero wa Yehova, monga momwe madzi amadzazira nyanja.
15 “ধিক্ তাকে, যে তার প্রতিবেশীদের সুরা পান করায়, সুরাপাত্র থেকে ঢেলে যায় যতক্ষণ না পর্যন্ত তারা মত্ত হয়ে ওঠে, যেন সে তাদের নগ্ন শরীরের প্রতি দৃষ্টি দিয়ে উপভোগ করতে পারে!
“Tsoka kwa amene amamwetsa anzake zakumwa zoledzeretsa, kutsanula mʼbotolo mpaka ataledzera, kuti aone umaliseche wawo.
16 মহিমাতে নয় তুমি লজ্জায় পরিপূর্ণ হবে। এখন তোমার পালা! সুরা পান করো এবং তোমার নগ্নতা প্রকাশ পাক। সদাপ্রভুর বিচারের পানপাত্র থেকে পান করো এবং তোমার সব গৌরব লাঞ্ছনায় রূপান্তরিত হবে।
Udzachita manyazi mʼmalo mokhala ndi ulemerero. Tsopano ino ndi nthawi yako! Imwa mpaka umaliseche wako uwonekere! Chikho chochokera mʼdzanja lamanja la Yehova chikubwera kwa iwe, ndipo manyazi adzaphimba ulemerero wako.
17 লেবাননের প্রতি তুমি যা অত্যাচার করেছ তা তোমাকে অভিভূত করবে, তুমি বন্যপশুদের ধ্বংস করেছ, আর তাদের আতঙ্ক তোমার হবে। কারণ তুমি মানুষের রক্তপাত করেছ; তোমরা দেশ, নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ।
Udzathedwa nzeru ndi chiwawa chimene unachita ku Lebanoni, ndiponso udzachita mantha ndi nyama zimene unaziwononga. Pakuti wakhetsa magazi a anthu; wawononga mayiko ndi mizinda ndi aliyense wokhala mʼmenemo.
18 “কারিগরের তৈরি খোদিত মূর্তির কি মূল্য? অথবা এক প্রতিমূর্তি যে মিথ্যা শেখায়? কারণ যে সেটা বানায় সে নিজের সৃষ্টিতেই আস্থা রাখে; সে মূর্তি নির্মাণ করে যা কথা বলতে পারে না।
“Kodi fano lili ndi phindu lanji, poti analisema ndi munthu, kapena chifanizo chimene chimaphunzitsa mabodza? Pakuti munthu amene walipanga amakhulupirira ntchito ya manja ake; amapanga mafano amene samatha kuyankhula.
19 ধিক্ তাকে, যে কাঠকে বলে, ‘জীবিত হও!’ আর নির্জীব পাথরকে বলে ‘ওঠো!’ সেটা কি পথ দেখাতে পারে? এটা সোনা ও রুপো দিয়ে আবৃত; এর মধ্যে কোনো শ্বাস নেই।”
Tsoka kwa amene amawuza mtengo kuti, ‘Khala wamoyo!’ Kapena mwala wopanda moyo kuti, ‘Dzuka!’ Kodi zimenezi zingathe kulangiza? Ndi zokutidwa ndi golide ndi siliva; mʼkati mwake mulibe mpweya.
20 কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন; সমস্ত পৃথিবী তাঁর সামনে নীরব থাকুক।
Koma Yehova ali mʼNyumba yake yopatulika; dziko lonse lapansi likhale chete pamaso pake.”

< হবককূক ভাববাদীর বই 2 >