< আদিপুস্তক 8 >

1 কিন্তু ঈশ্বর নোহকে এবং জাহাজে তাঁর সাথে থাকা সব বন্য ও গৃহপালিত পশুকে স্মরণ করলেন, এবং পৃথিবীতে তিনি বাতাস পাঠালেন, ও জল সরে গেল।
Mungu akamtazama Nuhu, wanyama wote wa mwitu, na wanyama wote wa kufugwa ambao walikuwa pamoja naye kwenye safina. Mungu akafanya upepo uvume juu ya nchi, na maji yakaanza kuzama chini.
2 এদিকে মাটির নিচে থাকা জলের উৎসগুলি, ও আকাশমণ্ডলের জানালাগুলি বন্ধ হয়ে গেল, এবং আকাশ থেকে বৃষ্টি পড়াও বন্ধ হল।
Chemichemi za vilindi pamoja na madirisha ya mbingu vikafungwa, na mvua ikakoma kunyesha.
3 পৃথিবী থেকে জল সরার প্রক্রিয়া অব্যাহত রইল। 150 দিন পর জল নিচে নামল,
Maji ya gharika yakaanza kuzama kidogo kidogo katika nchi. na mwisho wa siku miamoja na hamsini maji yakawa yamezama chini.
4 এবং সপ্তম মাসের সপ্তদশতম দিনে জাহাজটি আরারট পর্বতের চূড়ায় এসে স্থির হল।
safina ikatulia katika mwezi wa saba, siku ya kumi na saba ya mwezi, juu ya milima ya Ararati.
5 দশম মাস পর্যন্ত জল অনবরত সরে এল, এবং দশম মাসের প্রথম দিনে পাহাড়-পর্বতের চূড়াগুলি দৃষ্টিগোচর হল।
Maji yakaendelea kuzama chini hadi mwezi wa kumi. Siku ya kwanza ya mwezi, vilele vya milima vikaonekana.
6 চল্লিশ দিন পর নোহ সেই জানালাটি খুলে দিলেন, যেটি তিনি সেই জাহাজে তৈরি করেছিলেন
Ikatokea kwamba baada ya siku arobaini Nuhu alifungua dirisha la safina ambayo aliitengeneza.
7 এবং একটি দাঁড়কাক বাইরে পাঠালেন, আর পৃথিবীতে জল না শুকানো পর্যন্ত সেটি ইতস্তত বাইরে যাচ্ছিল ও ফিরে আসছিল।
Akatuma kunguru na akaruka hadi maji yalipo kauka katika nchi.
8 পরে স্থলভূমির উপরে জল শুকিয়েছে কি না, তা দেখার জন্য তিনি একটি পায়রা বাইরে পাঠালেন।
Kisha akatuma njiwa kuona kama maji yamezama chini kutoka kwenye uso wa nchi,
9 কিন্তু পায়রাটি তার পা রাখার জায়গা পায়নি, কারণ পৃথিবীর উপরে সর্বত্র তখনও জল জমে ছিল; তাই সেটি জাহাজে নোহের কাছে ফিরে এল। তখন তিনি তাঁর হাত বাড়িয়ে পায়রাটিকে ধরে জাহাজে তাঁর নিজের কাছে ফিরিয়ে আনলেন।
lakini njiwa hakuona sehemu ya kutua unyayo wake, na akarudi kwake ndani ya safina, kwa kuwa maji yalikuwa bado yamefunika nchi yote. Akanyoosha mkono wake, akamchukua na kumuweka ndani ya safina pamoja naye.
10 তিনি আরও সাত দিন অপেক্ষা করলেন এবং আবার জাহাজ থেকে সেই পায়রাটিকে বাইরে পাঠালেন।
Akasubiri siku saba zingine akatuma tena njiwa kutoka kwenye safina.
11 সন্ধ্যাবেলায় যখন সেই পায়রাটি তাঁর কাছে ফিরে এল, তখন সেটির চঞ্চুতে ছিল জলপাই গাছের একটি টাটকা পাতা! তখন নোহ জানতে পারলেন যে পৃথিবী থেকে জল সরে গিয়েছে।
Njiwa akarudi kwake jioni. Tazama! katika mdomo wake kulikuwa na jani bichi la mzeituni lililochumwa. Kwa hiyo Nuhu akatambua kuwa maji yamekwisha zama chini ya nchi.
12 তিনি আরও সাত দিন অপেক্ষা করলেন এবং আবার সেই পায়রাটিকে বাইরে পাঠালেন, এবার কিন্তু সেটি আর তাঁর কাছে ফিরে এল না।
Akasubiri siku saba zingine na akamtuma njiwa tena. Njiwa hakurudi kwake tena.
13 নোহের জীবনকালের 601 তম বছরের প্রথম মাসের প্রথম দিনে, পৃথিবীর উপরে জল শুকিয়ে গেল। নোহ তখন জাহাজ থেকে আচ্ছাদনটি সরিয়ে দিলেন এবং দেখতে পেলেন যে স্থলভূমির উপরদিকটি শুকিয়ে গিয়েছে।
Ikawa kwamba katika mwaka wa mia sita na moja, katika mwezi wa kwanza, siku ya kwanza ya mwezi, maji yalikuwa yamekauka katika nchi. Nuhu akaondoa kifuniko cha safina, akatazama nje, na akaona kwamba, Tazama, uso wa nchi ulikuwa umekauka.
14 দ্বিতীয় মাসের সাতাশতম দিনে পৃথিবী পুরোপুরি শুকিয়ে গেল।
Katika mwezi wa pili, siku ya ishirini na saba ya mwezi, nchi ilikuwa imekauka.
15 ঈশ্বর তখন নোহকে বললেন,
Mungu akamwambia Nuhu,
16 “তুমি ও তোমার স্ত্রী ও তোমার ছেলেরা ও তাদের স্ত্রীরা—তোমরা জাহাজ থেকে বাইরে বেরিয়ে এসো।
“Toka nje ya safina, wewe, mke wako, wanao wa kiume, na wake wa wanao pamoja nawe.
17 যেসব জীবিত প্রাণী তোমার সাথে আছে—পাখিরা, পশুরা, ও সব সরীসৃপ প্রাণী—সবাইকে বাইরে বের করে আনো, যেন সেগুলি পৃথিবীতে বংশবৃদ্ধি করে এখানে ফলবান হয় ও সংখ্যায় বৃদ্ধি পায়।”
Wachukuwe utoke nje pamoja nao kila kiumbe hai chenye mwili ambacho kiko nawe - ndege, wanyama wa kufugwa, na kila kitambaacho ambacho hutambaa juu ya nchi - ili kwamba viweze kukua na kuwa na idadi kubwa zaidi ya viumbe hai katika nchi yote, kwa kuzaliana na kuongezeka juu ya nchi.”
18 অতএব নোহ তাঁর স্ত্রীকে, ছেলেদের, এবং তাঁর পুত্রবধূদের সাথে নিয়ে বাইরে বের হয়ে এলেন।
Kwa hiyo Nuhu akatoka nje pamoja na watoto wake wa kiume, mke wake, na wake wa wa wanawe pamoja naye.
19 সব পশু এবং সরীসৃপ প্রাণী ও পাখি—পৃথিবীতে বিচরণকারী সবকিছু, তাদের প্রজাতি অনুসারে এক এক করে জাহাজ থেকে বাইরে বের হয়ে এল।
Kila kiumbe hai, kila kitambaacho, na kila ndege, na kila kiendacho juu ya nchi, kwa kabila zao, wakaiacha safina.
20 পরে নোহ সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি তৈরি করলেন এবং, সব শুচিশুদ্ধ পশু ও শুচিশুদ্ধ পাখির মধ্যে থেকে কয়েকটি নিলেন, ও সেই বেদিতে হোমবলি উৎসর্গ করলেন।
Nuhu akajenga madhabahu kwa Yahwe. Akachukua baadhi ya wanyama walio safi na baadhi ya ndege walio safi, na kutoa sadaka ya kuteketezwa juu ya madhabahu.
21 সদাপ্রভু সেই প্রীতিকর সৌরভের ঘ্রাণ নিয়ে মনে মনে বললেন: “মানুষের জন্য আমি আর কখনোই ভূমিকে অভিশাপ দেব না, যদিও শিশুকাল থেকেই মানুষের অন্তরের সব প্রবণতা মন্দ। যেভাবে আমি সব জীবিত প্রাণীকে ধ্বংস করেছি, আমি আর তা করব না।
Yahwe akanusa harufu nzuri ya kuridhisha na akasema moyoni mwake, “Sita laani tena ardhi kwa sababu ya mwanadamu, ingawa nia za mioyo yao ni mbaya tokea utoto. Wala sita haribu kilakitu chenye uhai, kama nilivyo fanya.
22 “যতদিন এই পৃথিবী টিকে থাকবে, বীজবপনকাল ও ফসল গোলাজাত করার সময়, শৈত্য ও উত্তাপ, গ্রীষ্মকাল ও শীতকাল, দিন ও রাত কখনোই শেষ হবে না।”
Wakati nchi isaliapo, majira ya kupanda mbegu na mavuno, baridi na joto, kiangazi na majira ya baridi, mchana na usiku havitakoma.”

< আদিপুস্তক 8 >

A Dove is Sent Forth from the Ark
A Dove is Sent Forth from the Ark