< আদিপুস্তক 25 >
1 অব্রাহাম অন্য আর এক স্ত্রীকে বিয়ে করে আনলেন, যাঁর নাম কটুরা।
Ibrahim ya auro wata mace, mai suna Ketura.
2 তাঁর জন্য কটুরা সিম্রণ, যকষণ, মদান, মিদিয়ন, যিষবক ও শূহের জন্ম দিলেন।
Ta haifa masa Zimran, Yokshan, Medan, Midiyan, Ishbak da Shuwa.
3 যক্ষণ শিবা এবং দদানের বাবা; অশূরীয়, লটূশীয় ও লিয়ূম্মীয়রা হল দদানের বংশধর।
Yokshan shi ne mahaifin Sheba da Dedan. Zuriyar Dedan su ne mutanen Ashur, da mutanen Letush, da kuma mutanen Lewummin.
4 মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই কটূরার বংশধর।
’Ya’yan Midiyan maza su ne, Efa, Efer, Hanok, Abida, da kuma Elda’a. Dukan waɗannan zuriyar Ketura ce.
5 অব্রাহাম তাঁর অধিকারে থাকা সবকিছু ইস্হাককে দিলেন।
Ibrahim ya bar wa Ishaku kome da ya mallaka.
6 কিন্তু বেঁচে থাকাকালীনই অব্রাহাম তাঁর উপপত্নীদের ছেলেদের উপহারসামগ্রী দিলেন এবং তাঁর ছেলে ইস্হাকের কাছ থেকে তাদের দূরে সরিয়ে দিয়ে পূর্বদেশে পাঠিয়ে দিলেন।
Amma yayinda Ibrahim yake da rai, ya ba wa’ya’yan ƙwarƙwaransa maza kyautai, ya kuma sallame su daga ɗansa Ishaku zuwa ƙasashen gabas.
7 অব্রাহাম 175 বছর বেঁচেছিলেন।
Duka-duka, Ibrahim ya yi shekara ɗari da saba’in da biyar.
8 পরে অব্রাহাম শেষনিশ্বাস ত্যাগ করলেন এবং যথেষ্ট বৃদ্ধাবস্থায়, বৃদ্ধ ও পূর্ণায়ূ মানুষরূপে মারা গেলেন; এবং তিনি তাঁর পূর্বপুরুষদের সাথে মিলিত হলেন।
Sa’an nan Ibrahim ya ja numfashinsa na ƙarshe, ya kuma mutu da kyakkyawar tsufa, tsoho da kuma shekaru masu yawa; aka kuma tara shi ga mutanensa.
9 তাঁর ছেলে ইস্হাক ও ইশ্মায়েল তাঁকে হিত্তীয় সোহরের ছেলে ইফ্রোণের ক্ষেতে অবস্থিত মম্রির নিকটবর্তী মক্পেলা গুহাতে কবর দিলেন।
’Ya’yansa maza kuwa Ishaku da Ishmayel suka binne shi cikin kogon Makfela, kusa da Mamre, a cikin filin Efron ɗan Zohar mutumin Hitti,
10 সেই ক্ষেতটি অব্রাহাম হিত্তীয়দের কাছ থেকে কিনে নিয়েছিলেন। সেখানেই অব্রাহাম ও তাঁর স্ত্রী সারা সমাধিস্থ হলেন।
filin da Ibrahim ya saya daga Hittiyawa. A nan aka binne Ibrahim tare da matarsa Saratu.
11 অব্রাহামের মৃত্যুর পর, ঈশ্বর তাঁর সেই ছেলে ইস্হাককে আশীর্বাদ করলেন, যিনি তখন বের-লহয়-রোয়ীর কাছে বসবাস করছিলেন।
Bayan rasuwar Ibrahim, Allah ya albarkaci ɗansa Ishaku wanda a lokacin yana zama kusa da Beyer-Lahai-Royi.
12 এই হল অব্রাহামের ছেলে সেই ইশ্মায়েলের বংশবৃত্তান্ত, যাঁকে সারার ক্রীতদাসী, মিশরীয়া হাগার, অব্রাহামের জন্য জন্ম দিয়েছিল।
Waɗannan su ne zuriyar Ishmayel ɗan Ibrahim, wanda Hagar mutuniyar Masar, baranyar Saratu, ta haifa wa Ibrahim.
13 এই হল ইশ্মায়েলের ছেলেদের নাম, যা তাদের জন্মের ক্রমানুসারে নথিভুক্ত করা হয়েছে: ইশ্মায়েলের বড়ো ছেলে নবায়োৎ, পরে কেদর, অদবেল, মিবসম,
Ga jerin sunayen’ya’yan Ishmayel maza bisa ga haihuwarsu, Nebayiwot ɗan farin Ishmayel, Kedar, Adbeyel, Mibsam,
15 হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।
Hadad, Tema, Yetur, Nafish da Kedema.
16 এরাই ইশ্মায়েলের সন্তান, এবং তাদের উপনিবেশ ও শিবির অনুসারে এই হল বারোজন গোষ্ঠী-শাসকদের নাম।
Waɗannan su ne’ya’yan Ishmayel maza, waɗanda kuma suke sunayen kabilu goma sha biyu masu mulki bisa ga wuraren zamansu da sansaninsu.
17 ইশ্মায়েল 137 বছর বেঁচেছিলেন। তিনি শেষনিশ্বাস ত্যাগ করে মারা গেলেন, এবং তাঁর পূর্বপুরুষদের সাথে মিলিত হলেন।
Duka-duka Ishmayel ya yi shekara ɗari da talatin da bakwai; sai ya ja numfashinsa na ƙarshe, ya kuma mutu, aka kuma tara shi ga mutanensa.
18 তাঁর বংশধরেরা আসিরিয়ার দিকে মিশরের পূর্বসীমার কাছাকাছি অবস্থিত হবীলা থেকে শূর পর্যন্ত বিস্তৃত এলাকায় বসতি স্থাপন করল। তারা তাদের দূর-সম্পর্কের আত্মীয়-গোষ্ঠীদের প্রতি শত্রুতাভাব বজায় রেখে বসবাস করে যাচ্ছিল।
Zuriyarsa sun zauna tsakanin Hawila ne da Shur, wanda yake kusa da gabashin iyakar Masar wajen Asshur. Sun yi zaman rikici da dukan sauran’yan’uwansu.
19 এই হল অব্রাহামের ছেলে ইস্হাকের পারিবারিক বংশবৃত্তান্ত। অব্রাহাম ইস্হাকের বাবা হলেন,
Waɗannan su ne zuriyar Ishaku ɗan Ibrahim. Ibrahim ya haifi Ishaku,
20 এবং ইস্হাক চল্লিশ বছর বয়সে সেই রিবিকাকে বিয়ে করলেন, যিনি পদ্দন-আরামের বাসিন্দা অরামীয় বথূয়েলের মেয়ে এবং অরামীয় লাবনের বোন।
Ishaku yana da shekara arba’in sa’ad da ya auri Rebeka’yar Betuwel, mutumin Aram, daga Faddan Aram,’yar’uwar Laban mutumin Aram.
21 ইস্হাক তাঁর স্ত্রীর হয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, কারণ রিবিকা নিঃসন্তান ছিলেন। সদাপ্রভু তাঁর প্রার্থনার উত্তর দিলেন, এবং তাঁর স্ত্রী রিবিকা গর্ভবতী হলেন।
Ishaku ya yi addu’a ga Ubangiji a madadin matarsa, saboda ba ta haihuwa. Ubangiji ya amsa addu’arsa, matarsa Rebeka kuwa ta yi ciki.
22 শিশুরা রিবিকার গর্ভে একে অপরকে ধাক্কা দিচ্ছিল, এবং তিনি বললেন, “আমার ক্ষেত্রে কেন এমন ঘটছে?” অতএব তিনি সদাপ্রভুর কাছে খোঁজ নিতে গেলেন।
Jariran suka kama kokawa da juna a cikinta, sai ta ce, “Me ya sa wannan yake faruwa da ni?” Saboda haka ta tafi don ta nemi nufin Ubangiji.
23 সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার গর্ভে দুই জাতি আছে, এবং তোমার মধ্য থেকেই দুই বংশ পৃথক হবে; এক বংশ অন্য বংশ থেকে বেশি শক্তিশালী হবে, এবং বড়ো ছেলে ছোটো ছেলের সেবা করবে।”
Ubangiji ya ce mata, “Al’ummai biyu suna a cikin mahaifarki mutum biyu da za ki haifa, za su rabu da juna, ɗayan zai fi ɗayan ƙarfi, babban kuma zai bauta wa ƙaramin.”
24 সন্তান প্রসবের সময়কাল ঘনিয়ে এলে দেখা গেল তাঁর গর্ভে যমজ সন্তান।
Da lokaci ya yi da za tă haihu, sai ga’yan biyu maza a mahaifarta.
25 প্রথমে যে ভূমিষ্ঠ হল, তার গায়ের রং ছিল লাল, এবং তার সারা শরীর ছিল লোমশ পোশাকের মতো; তাই তাঁরা তার নাম দিলেন এষৌ।
Wanda ya fara fita ja ne, dukan jikinsa kuwa kamar riga mai gashi. Don haka aka sa masa suna Isuwa.
26 পরে, তার সেই ভাই বেরিয়ে এল, যার হাত এষৌর গোড়ালি ধরে রেখেছিল; তাই তার নাম দেওয়া হল যাকোব। রিবিকা যখন তাদের জন্ম দেন তখন ইস্হাকের বয়স 60 বছর।
Bayan wannan, ɗan’uwansa ya fito, da hannunsa yana riƙe da ɗiɗɗigen Isuwa; don haka aka sa masa suna Yaƙub. Ishaku yana da shekara sittin, lokacin da Rebeka ta haife su.
27 ছেলেরা বেড়ে উঠেছিল, এবং এষৌ এমন এক নিপুণ শিকারি হয়ে উঠছিল, যিনি বাড়ির বাইরে ঘুরে বেড়াতেন, অন্যদিকে যাকোব ঘরের ভিতরে তাঁবুর মধ্যেই থাকতে পছন্দ করতেন।
Yaran suka yi girma, Isuwa kuwa ya zama riƙaƙƙen maharbi, mutumin jeji, yayinda Yaƙub, shiru-shiru ne mai son zama a tentuna.
28 যিনি শিকার করা পশুর মাংস খেতে পছন্দ করতেন, সেই ইস্হাক এষৌকে ভালোবাসতেন, কিন্তু রিবিকা যাকোবকে ভালোবাসতেন।
Ishaku, mai son ci naman jeji, ya ƙaunaci Isuwa, amma Rebeka ta ƙaunaci Yaƙub.
29 একবার যাকোব যখন খানিকটা ঝোল-তরকারী রান্না করছিলেন, এষৌ তখন মাঠ থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে এলেন।
Wata rana sa’ad da Yaƙub yana dafa fate. Isuwa ya shigo daga jeji, da yunwa sosai.
30 তিনি যাকোবকে বললেন, “তাড়াতাড়ি আমাকে লাল রংয়ের ওই ঝোল-তরকারী থেকে কিছুটা খেতে দাও! আমি ক্ষুধার্ত!” (এই জন্য তাঁকে ইদোম নামেও ডাকা হয়।)
Ya ce wa Yaƙub, “Ina roƙonka, ka ɗan ɗiba mini faten nan! Ina fama da yunwa!” (Shi ya sa aka kira shi Edom.)
31 যাকোব উত্তর দিলেন, “প্রথমে তুমি আমার কাছে তোমার জ্যেষ্ঠাধিকার বিক্রি করো।”
Yaƙub ya amsa ya ce, “Ka fara sayar mini da matsayinka na ɗan fari tukuna.”
32 দেখো, আমি প্রায় মরতে চলেছি, “এষৌ বললেন। জ্যেষ্ঠাধিকার আমার কী কাজে লাগবে?”
Isuwa ya ce, “Duba, ina gab da mutuwa, me matsayina na ɗan fari zai yi mini?”
33 কিন্তু যাকোব বললেন, “প্রথমে আমার কাছে শপথ করো।” অতএব এষৌ তাঁর কাছে শপথ করলেন, তাঁর জ্যেষ্ঠাধিকার যাকোবের কাছে বিক্রি করে দিলেন।
Amma Yaƙub ya ce, “Ka rantse mini tukuna.” Don haka ya rantse masa, ya sayar da matsayinsa na ɗan fari ga Yaƙub.
34 পরে যাকোব এষৌকে কয়েকটি রুটি ও মশুরি দিয়ে তৈরি কিছুটা ঝোল-তরকারী দিলেন। তিনি ভোজনপান করলেন, ও পরে উঠে চলে গেলেন। অতএব এষৌ তাঁর জ্যেষ্ঠাধিকার হেয় জ্ঞান করলেন।
Sa’an nan Yaƙub ya ba wa Isuwa burodi da ɗan miyan lansir. Ya ci, ya sha, sa’an nan ya tashi ya tafi. Ta haka Isuwa ya yi banza da matsayinsa na ɗan fari.