< আদিপুস্তক 16 >
1 অব্রামের স্ত্রী সারী, তাঁর জন্য কোনও সন্তানের জন্ম দেননি। কিন্তু সারীর এক মিশরীয় ক্রীতদাসী ছিল, যার নাম হাগার;
Kisha Sarai mke wa Abram, alikuwa hajamzalia mtoto, lakini alikuwa na mtumishi wa kike, Mmisri ambaye jina lake aliitwa Hajiri.
2 তাই সারী অব্রামকে বললেন, “সদাপ্রভু আমাকে নিঃসন্তান করে রেখেছেন। যাও, আমার ক্রীতদাসীর সঙ্গে গিয়ে শোও; হয়তো তার মাধ্যমে আমি এক পরিবার গড়ে তুলতে পারব।” সারীর কথায় অব্রাম সম্মত হলেন।
Kwa hiyo Sarai akamwambia Abram, “Tazama, Yahwe hajanifanya mimi kuwa na watoto. Nenda na ulale na mtumishi wangu. Ili kwamba niweze kupata watoto kupitia yeye.” Abram akasikiliza sauti ya Sarai.
3 অতএব অব্রাম কনানে দশ বছর বসবাস করার পর, তাঁর স্ত্রী সারী মিশরীয় ক্রীতদাসী হাগারকে নিয়ে তাকে নিজের স্বামীর স্ত্রী হওয়ার জন্য তাঁর হাতে তুলে দিলেন।
Ilikuwa baada ya Abram kuishi miaka kumi katika nchi ya Kanaani ndipo Sarai, mke wa Abram, alimtoa Hajiri yule mmisri mtumishi wake kwa mume wake awe kama mke wake.
4 অব্রাম হাগারের সঙ্গে সহবাস করলেন, এবং সে গর্ভবতী হল। হাগার যখন জানতে পারল যে সে গর্ভবতী হয়েছে, তখন সে তার মালকিনকে অবজ্ঞা করতে লাগল।
Kwa hiyo akawa na mahusiano na Hajiri, na akabeba mimba. Na alipoona kuwa amebeba mimba, akamdharau bibi yake.
5 তখন সারী অব্রামকে বললেন, “আমি যে অন্যায় ভোগ করছি, তার জন্য তুমিই দায়ী। আমি আমার ক্রীতদাসীকে তোমার হাতে তুলে দিয়েছি, আর এখন সে যখন জানতে পেরেছে যে সে গর্ভবতী হয়েছে, সে আমাকেই অবজ্ঞা করছে। সদাপ্রভুই তোমার ও আমার মধ্যে বিচারক হোন।”
Kisha Sarai akamwambia Abram, “Jambo hili baya kwangu ni kwa sababu yako. Nilimtoa mtumishi wangu wa kike katika kumbatio lako. Na alipoona kuwa amebeba mimba, nilidharaulika machoni pake. Na sasa acha Yahwe aamuwe kati yangu na wewe.”
6 “তোমার ক্রীতদাসী তোমারই হাতে আছে,” অব্রাম বললেন, “তোমার যা ভালো মনে হয়, তুমি তার সাথে তাই করো।” তখন সারী হাগারের সঙ্গে দুর্ব্যবহার করলেন; তাই সে তাঁর কাছ থেকে পালিয়ে গেল।
Lakini Abram akamwambia Sarai, “Tazama, hapa, mtumishi wako yuko katika uwezo wako, fanya unachofikiri ni kizuri sana kwake.” Kwa hiyo Sarai akakabiliana naye kwa ukatili, na akatoroka.
7 মরুভূমিতে একটি জলের উৎসের কাছে সদাপ্রভুর দূত হাগারকে খুঁজে পেলেন; এটি সেই জলের উৎস, যা শূরের দিকে যাওয়ার পথের ধারে অবস্থিত।
Malaika wa Yahwe akamkuta karibu na chemichemi ya maji katika jangwa, chemichemi iliyo katika njia kuelekea Shuri.
8 আর দূত হাগারকে বললেন, “হে সারীর ক্রীতদাসী হাগার, তুমি কোথা থেকে এসেছ, ও কোথায় যাচ্ছ?” “আমি আমার মালকিন সারীর কাছ থেকে পালিয়ে যাচ্ছি,” সে উত্তর দিল।
Akasema, Hajiri, mtumishi wa Sarai, umetoka wapi na unakwenda wapi?” Na akasema, ninamtoroka bibi yangu Sarai.”
9 তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, “তোমার মালকিনের কাছে ফিরে যাও ও তার বশ্যতাস্বীকার করো।”
Malaika wa Yahwe akamwambia, “Rudi kwa bibi yako, na unyenyekee chini ya mamlaka yake.”
10 সদাপ্রভুর দূত আরও বললেন, “আমি তোমার বংশধরদের সংখ্যা এত বৃদ্ধি করব যে গোনার পক্ষে তারা বহুসংখ্যক হয়ে উঠবে।”
Kisha Malaika wa Yahwe akamwambia, “Nitazidisha uzao wako maradufu, kiasi kwamba watakuwa wengi wasioweza kuhesabika.”
11 সদাপ্রভুর দূত তাকে আরও বললেন: “এখন তুমি গর্ভবতী হয়েছ আর তুমি এক ছেলের জন্ম দেবে। তুমি তার নাম দেবে ইশ্মায়েল, কারণ সদাপ্রভু তোমার দুর্দশার কথা শুনেছেন।
Malaika wa Yahwe pia akamwambia, “Tazama, wewe unamimba, na utazaa mtoto kiume, na utamwita jina lake Ishmaeli, kwasabab Yahwe amesikia mateso yako.
12 সে বন্য গাধার মতো এক মানুষ হবে; প্রত্যেকের বিরুদ্ধে তার হাত উঠবে আর প্রত্যেকের হাত তার বিরুদ্ধে উঠবে, আর তার সব ভাইয়ের প্রতি শত্রুতা বজায় রেখে সে বসবাস করবে।”
Atakuwa punda mwitu wa mtu. Atakuwa adui dhidi ya kila mtu, na kila mtu atakuwa adui yake, na ataishi kando na ndugu zake wote.”
13 যে সদাপ্রভু হাগারের সঙ্গে কথা বলেছিলেন, সে তাঁর এই নাম দিল: “তুমি দর্শনকারী ঈশ্বর,” কারণ সে বলল, “আমি এখন এমন একজনকে দেখেছি, যিনি আমাকে দেখেছেন।”
Kisha akamwita jina hili Yahwe aliye zungumza naye, “Wewe ni Mungu unionaye mimi,” kwa kuwa alisema, “je ninaendelea kweli kuona, hata baada ya kuwa ameniona?”
14 সেইজন্য সেই কুয়োর নাম হল বের-লহয়-রোয়ী; কাদেশ ও বেরদের মাঝখানে এটি এখনও আছে।
Kwa hiyo kisima kiliitwa Beerlahairori; Tazama, kiko kati ya Kadeshi na Beredi.
15 অতএব হাগার অব্রামের জন্য এক ছেলের জন্ম দিল, এবং সে যে ছেলের জন্ম দিল, অব্রাম তার নাম দিলেন ইশ্মায়েল।
Hajiri akamzalia Abram mwana wa kiume, na Abram akamwita mwanawe, ambaye Hajiri amemzaa jina, Ishmaeli.
16 হাগার যখন অব্রামের জন্য ইশ্মায়েলের জন্ম দিল, তখন অব্রামের বয়স ছিয়াশি বছর।
Abram alikuwa na umri wa miaka themanini na sita wakati Hajiri alipomzaa Ishmaeli kwa Abram.