< আদিপুস্তক 15 >

1 পরে, এক দর্শনের মাধ্যমে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে এল: “অব্রাম, ভয় কোরো না। আমি তোমার ঢাল, তোমার মহা পুরস্কার।”
Zitatha izi, Yehova anayankhula ndi Abramu mʼmasomphenya nati: “Usaope Abramu. Ine ndili ngati chishango chokutchinjiriza. Mphotho yako idzakhala yayikulu.”
2 কিন্তু অব্রাম বললেন, “হে সার্বভৌম সদাপ্রভু, তুমি আর আমাকে কী দেবে? আমি যে নিঃসন্তান ও দামাস্কাসের ইলীয়েষরই যে আমার ভূসম্পত্তির উত্তরাধিকারী হবে।”
Koma Abramu anati, “Haa! Ambuye Yehova, mukhoza kundipatsa chiyani popeza ndikanali wopanda mwana ndipo amene adzatenge chuma changa ndi Eliezara wa ku Damasiko?
3 আর অব্রাম বললেন, “তুমি তো আমাকে কোনও সন্তান দাওনি; তাই আমার ঘরের এক দাসই আমার উত্তরাধিকারী হবে।”
Inu simunandipatse ana kotero kuti wantchito wa ku nyumba kwanga ndiye amene adzalowe mʼmalo mwanga.”
4 তখন তাঁর কাছে সদাপ্রভুর এই বাক্য এল: “এই লোকটি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে ছেলে তোমার নিজের রক্তমাংস, সেই হবে তোমার উত্তরাধিকারী।”
Yehova anayankhula naye nati: “Munthu uyu sadzalowa mʼmalo mwako, koma mwana wako weniweni wamwamuna, wobereka wekha ndiye adzalowe mʼmalo mwako.”
5 তিনি অব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, “আকাশের দিকে তাকিয়ে দেখো ও যদি সম্ভব হয় তবে তারাগুলি গোনো।” পরে তিনি তাঁকে বললেন, “তোমার সন্তানসন্ততিরা এরকমই হবে।”
Yehova anapita naye Abramu panja nati, “Tayangʼana kumwambaku, ndipo chifukwa cha chimenechi uwerenge nyenyezi ngati ungathe kuziwerenga.” Ndipo anamuwuza kuti, “Ndi mmene adzakhalire ana ako ndi zidzukulu zako.”
6 অব্রাম সদাপ্রভুকে বিশ্বাস করলেন, এবং তিনি তা অব্রামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন।
Abramu anakhulupirira Yehova, ndipo ichi chinamuchititsa kukhala wolungama.
7 এছাড়াও তিনি অব্রামকে বললেন, “আমি সেই সদাপ্রভু, যিনি তোমাকে এই দেশের অধিকার দেওয়ার জন্য কলদীয় দেশের ঊর থেকে এদেশে বের করে এনেছি।”
Ndipo anamuwuza kuti, “Ine ndine Yehova amene ndinakuchotsa iwe ku mzinda wa Uri wa ku Akaldeya kuti ndikupatse dziko ili kuti likhale lako.”
8 কিন্তু অব্রাম বললেন, “হে সার্বভৌম সদাপ্রভু, আমি কীভাবে জানব যে আমি এদেশের অধিকার লাভ করব?”
Koma Abramu anati, “Haa! Ambuye Yehova, kodi ndingadziwe bwanji kuti lidzakhaladi langa?”
9 তাই সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি আমার কাছে তিন বছর বয়স্ক এক-একটি বকনা-বাছুর, ছাগল, ও মেষ, ও একইসাথে একটি ঘুঘু, ও একটি কপোতশাবক নিয়ে এসো।”
Kotero Yehova anati kwa iye, “Kanditengere kamsoti kangʼombe ka zaka zitatu, kamsoti ka mbuzi ka zaka zitatu, ndi nkhosa yayimuna ya zaka zitatu pamodzi ndi nkhunda ndi kamwana ka njiwa.”
10 অব্রাম এসব কিছু তাঁর কাছে আনলেন, সেগুলি দু-টুকরো করে কেটে অর্ধেক অর্ধেক অংশ পরস্পরের উল্টোদিকে সাজিয়ে রাখলেন; পাখিটিকে, অবশ্য তিনি দু-টুকরো করেননি।
Abramu anabweretsadi zonsezi nadula chilichonse pakati nʼkuzindandalika, chidutswa chilichonse kuyangʼanana ndi chinzake; koma njiwa ndi nkhunda sanazidule pakati.
11 পরে পশুপাখির শবগুলির উপর শিকারি পাখিরা নেমে এল, কিন্তু অব্রাম তাদের তাড়িয়ে দিলেন।
Pamene miphamba inabwera kuti itole nyama ija, Abramu anayipirikitsa.
12 সূর্য যখন অস্ত যাচ্ছিল, অব্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন, এবং ত্রাসজনক অন্ধকার তাঁর উপর নেমে এল।
Pamene dzuwa limalowa Abramu anagona tulo tofa nato ndipo mdima wandiweyani ndi wochititsa mantha unamuphimba.
13 সদাপ্রভু তখন তাঁকে বললেন, “নিশ্চিত জেনে রাখো যে তোমার বংশধরেরা 400 বছর এমন একটি দেশে অপরিচিত মানুষ হয়ে বসবাস করবে, যা তাদের নিজস্ব নয়, এবং তারা সেখানে ক্রীতদাসে পরিণত হবে এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হবে।
Tsono Yehova anati kwa iye, “Uyenera kudziwa mosakayika kuti zidzukulu zako zidzakhala alendo mʼdziko lachilendo ndipo zidzakhala akapolo ndi kuzunzidwa zaka 400.
14 কিন্তু যে দেশে তারা ক্রীতদাস হয়ে থাকবে, সেই দেশটিকে আমি শাস্তি দেব, এবং শেষ পর্যন্ত তারা প্রচুর বিষয়সম্পত্তি নিয়ে বেরিয়ে আসবে।
Koma ndidzalanga dziko limene zidzukulu zako zidzagwireko ukapolo ndipo pambuyo pake iwo adzatulukamo ndi chuma chambiri.
15 তুমি অবশ্য, শান্তিতে মারা গিয়ে তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে, এবং বেশ বৃদ্ধ অবস্থায় কবরস্থ হবে।
Komabe iweyo udzamwalira mu mtendere ndi kuyikidwa mʼmanda utakalamba bwino.
16 চতুর্থ প্রজন্মে তোমার বংশধরেরা এখানে ফিরে আসবে, কারণ ইমোরীয়দের পাপ এখনও পর্যন্ত চূড়ান্ত সীমায় পৌঁছায়নি।”
Patapita mibado inayi, adzukulu ako adzabwereranso kuno popeza tchimo la Aamori silinafike pachimake kuti alangidwe.”
17 সূর্য অস্ত যাওয়ার ও অন্ধকার নেমে আসার পর, জ্বলন্ত এক মশাল সমেত ধোঁয়ায় ভরা একটি উনুন আবির্ভূত হল এবং সেই টুকরোগুলির মাঝখান দিয়ে চলে গেল।
Dzuwa litalowa ndipo mdima utagwa, panaoneka mʼphika wofuka nthunzi ya moto ndi sakali yoyaka ndipo zinadutsa pakati pa zidutswa za nyama zija.
18 সেদিন সদাপ্রভু অব্রামের সঙ্গে একটি নিয়ম স্থাপন করে বললেন, “আমি মিশরের ওয়াদি থেকে সেই মহানদী ইউফ্রেটিস পর্যন্ত এই দেশটি—
Pa tsiku limenelo, Yehova anachita pangano ndi Abramu nati, “Ndikulonjeza kuti ndidzapereka dziko ili kwa zidzukulu zako, kuchokera ku mtsinje wa ku Igupto mpaka ku mtsinje waukulu wa Yufurate.
19 কেনীয়, কনিষীয়, কদমোনীয়,
Ndidzakupatsani dziko la Akeni, Akenizi, Akadimoni,
20 হিত্তীয়, পরিষীয়, রফায়ীয়,
Ahiti, Aperezi, Arefaimu,
21 ইমোরীয়, কনানীয়, গির্গাশীয় ও যিবূষীয়দের দেশটি তোমার বংশধরদের দিয়েছি।”
Aamori, Akanaani, Agirigasi ndi Ayebusi.”

< আদিপুস্তক 15 >