< আদিপুস্তক 14 >

1 সেই সময় যখন অম্রাফল শিনারের রাজা, অরিয়োক ইল্লাসরের রাজা, কদর্লায়োমর এলমের রাজা এবং তিদিয়ল গোয়ীমের রাজা,
A zamanin Amrafel sarkin Shinar, shi da Ariyok sarkin Ellasar, Kedorlayomer sarkin Elam, da kuma Tidal sarkin Goyim
2 তখন এই রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্‌মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বিলার (অর্থাৎ, সোয়রের) রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
suka tafi don su yaƙi Bera sarkin Sodom, Birsha sarkin Gomorra, Shinab sarkin Adma, Shemeber sarkin Zeboyim, da kuma sarkin Bela (wato, Zowar).
3 শেষোক্ত এসব রাজা সিদ্দীম উপত্যকায় (অর্থাৎ, মরুসাগরের উপত্যকায়) একজোট হয়ে সেনাবাহিনী মোতায়েন করলেন।
Dukan waɗannan sarakuna na bayan nan suka haɗa kai a Kwarin Siddim (Teku Gishiri).
4 বারো বছর তাঁরা কদর্লায়োমরের শাসনাধীন হয়ে ছিলেন, কিন্তু ত্রয়োদশতম বছরে তাঁরা বিদ্রোহ ঘোষণা করলেন।
Shekara goma sha biyu suna bauta wa Kedorlayomer, amma a shekara ta sha uku sai suka yi tawaye.
5 চতুর্দশতম বছরে, এমীয়দের রাজা কদর্লায়োমর এবং তাঁর সঙ্গী রাজারা মরুভূমির কাছাকাছি অবস্থিত এল-পারণ পর্যন্ত এগিয়ে গিয়ে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দের, হমে সুষীয়দের, শাবি-কিরিয়াথয়িমে এমীয়দের
A shekara ta goma sha huɗu, Kedorlayomer da sarakunan da suka haɗa kai da shi suka tafi suka cinye Refahiyawa a Ashterot Karnayim, Zuziyawa a Ham, Emawa a Shabe Kiriyatayim,
6 এবং সেয়ীরের পার্বত্য এলাকায় হোরীয়দের পরাজিত করলেন।
da Horiyawa a ƙasar tudun Seyir har zuwa El Faran kusa da hamada.
7 পরে সেখান থেকে ফিরে এসে তারা ঐনমিস্পটে (অর্থাৎ, কাদেশে) গেলেন, এবং সেই অমালেকীয়দের ও ইমোরীয়দেরও সমগ্র এলাকা তারা জোর করে দখল করে নিলেন, যারা হৎসসোন-তামরে বসবাস করছিল।
Sa’an nan suka juya suka tafi En Mishfat (wato, Kadesh), suka cinye dukan ƙasar Amalekawa, da kuma Amoriyawa waɗanda suke zaune a Hazazon Tamar.
8 পরে সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্‌মার রাজা, সবোয়িমের রাজা এবং বিলার (অর্থাৎ সোয়রের) রাজা কুচকাওয়াজ করে এগিয়ে গিয়ে সিদ্দীম উপত্যকায়
Sai sarkin Sodom, sarkin Gomorra, sarkin Adma, sarkin Zeboyim da sarkin Bela (wato, Zowar), suka fita suka ja dāgā a Kwarin Siddim
9 সেই এলমের রাজা কদর্লায়োমর, গোয়ীমের রাজা তিদিয়ল, শিনারের রাজা অম্রাফল ও ইল্লাসরের রাজা অরিয়োকের বিরুদ্ধে সৈন্যশিবির স্থাপন করলেন—যে চারজন রাজা পাঁচজনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।
gāba da Kedorlayomer sarkin Elam, Tidal sarkin Goyim, Amrafel sarkin Shinar da Ariyok sarkin Ellasar; sarakuna huɗu gāba da biyar.
10 ওই সিদ্দীম উপত্যকায় প্রচুর আলকাতরার খনি ছিল, এবং সদোম ও ঘমোরার রাজারা যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন কয়েকটি লোক সেইসব খনিতে গিয়ে পড়ল ও বাকিরা পাহাড়ে পালিয়ে গেল।
Kwarin Siddim kuwa ya cika da ramummukan kwalta, sa’ad da sarakunan Sodom da Gomorra suka gudu kuwa, waɗansu mutane suka fāɗa cikin ramummukan kwaltan, sauran kuwa suka gudu zuwa tuddai.
11 সেই চারজন রাজা সদোম ও ঘমোরার সব জিনিসপত্র ও তাদের সব খাবারদাবার বাজেয়াপ্ত করলেন এবং তাঁরা চলে গেলেন।
Sarakunan nan huɗu suka washe dukan kayayyakin Sodom da Gomorra, da kuma dukan abincinsu, sa’an nan suka tafi.
12 তাঁরা অব্রামের ভাইপো লোটকে ও তাঁর বিষয়সম্পত্তিও তুলে নিয়ে গেলেন, যেহেতু লোট সদোমেই বসবাস করছিলেন।
Suka kuma kama Lot ɗan ɗan’uwan Abram, wanda yake zaune a Sodom, da kayayyakinsa, suka yi tafiyarsu.
13 একজন লোক পালিয়ে গিয়ে হিব্রু অব্রামের কাছে এসে খবর দিল। অব্রাম তখন সেই ইষ্কোলের ও আনেরের এক ভাই ইমোরীয় মম্রির বিশাল গাছগুলির কাছে বসবাস করছিলেন, যারা সবাই অব্রামের বন্ধু ছিলেন।
Sai wani wanda ya tsira, ya zo ya faɗa wa Abram mutumin Ibraniyawa. Abram kuwa yana zama kusa da manyan itatuwan Mamre, Mamre mutumin Amoriyawa ne ɗan’uwan Eshkol da Aner, su kuwa abokan Abram ne.
14 অব্রাম যখন শুনলেন যে তাঁর আত্মীয়কে বন্দি করা হয়েছে, তখন তিনি তাঁর ঘরে জন্মানো 318 জন প্রশিক্ষণপ্রাপ্ত লোককে ডাক দিলেন ও দান পর্যন্ত তাঁদের পশ্চাদ্ধাবন করে গেলেন, যাঁরা লোটকে বন্দি করেছিলেন।
Da Abram ya ji cewa an kama danginsa, sai ya tara horarrun mutane 318, da aka haifa a gidansa, ya bi sawun sarakunan da suka tafi da Lot, har Dan.
15 রাতের বেলায় তাঁদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অব্রাম তাঁর লোকজনকে কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন, ও দামাস্কাসের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করলেন।
Da dad dare, Abram ya rarraba mutanensa don su fāɗa wa sarakunan nan, ya ɗibge su, ya kore su har zuwa Hoba, arewa da Damaskus.
16 তিনি সব জিনিসপত্র পুনরুদ্ধার করলেন এবং তাঁর আত্মীয় লোটকে ও তাঁর বিষয়সম্পত্তি, তথা মহিলাদের ও অন্যান্য লোকজনকেও ফিরিয়ে আনলেন।
Ya washe su da kuma dukan kayayyakinsu, ya kuma dawo da Lot danginsa da mallakarsa, tare da mata da sauran mutane.
17 অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে জোট বাঁধা রাজাদের পরাজিত করে ফিরে আসার পর শাবী উপত্যকায় (অর্থাৎ, রাজার উপত্যকায়) সদোমের রাজা তাঁর সাথে দেখা করার জন্য বেরিয়ে এলেন।
Bayan Abram ya dawo daga cin Kedorlayomer da sarakunan da suka haɗa kai da shi a yaƙi, sai sarkin Sodom ya fito don yă tarye Abram a Kwarin Shabe (wato, Kwarin Sarki).
18 তখন শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বের করে নিয়ে এলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন।
Sai Melkizedek sarkin Salem ya kawo burodi da ruwan inabi. Shi firist ne na Allah Mafi Ɗaukaka,
19 তিনি অব্রামকে আশীর্বাদ করে বললেন, “অব্রাম, স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বরের আশীর্বাদধন্য হোন,
ya albarkaci Abram yana cewa, “Allah Mafi Ɗaukaka Mahaliccin sama da ƙasa yă albarkace Abram.
20 আর সেই পরাৎপর ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আপনার শত্রুদের আপনার হাতে সঁপে দিয়েছেন।” পরে অব্রাম তাঁকে নিজের সবকিছুর দশমাংশ দিলেন।
Kuma albarka ta tabbata ga Allah Mafi Ɗaukaka wanda ya ba da maƙiyanka a hannunka.” Sa’an nan Abram ya ba shi kashi ɗaya bisa goma na kome.
21 সদোমের রাজা অব্রামকে বললেন, “লোকজন আমাকে দিন ও সব জিনিসপত্র আপনি নিজের কাছে রেখে দিন।”
Sarkin Sodom ya ce wa Abram, “Ka ba ni mutanena da ka ƙwace daga hannun sarakunan nan kawai, ka riƙe kayayyakin don kanka.”
22 কিন্তু অব্রাম সদোমের রাজাকে বললেন, “স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বর সেই সদাপ্রভুর উদ্দেশে হাত তুলে আমি শপথ করছি
Amma Abram ya ce, wa sarkin Sodom, “Na ɗaga hannu ga Ubangiji Allah Mafi Ɗaukaka, Mahaliccin sama da ƙasa, na riga na rantse
23 যে আপনার অধিকারে থাকা কোনো কিছুই আমি গ্রহণ করব না, এমনকি একটি সুতো বা চটিজুতোর একটি ফিতেও নয়, যেন আপনি কখনও বলতে না পারেন, ‘আমি অব্রামকে ধনবান করে তুলেছি।’
cewa ba zan karɓi kome da yake naka ba, ko zare ko maɗaurin takalma, don kada ka ce, ‘Na azurta Abram.’
24 আমার লোকজন যা খেয়েছে ও যারা আমার সাথে গিয়েছিল—সেই আনের, ইষ্কোল ও মম্রির ভাগে যা পড়ে, সেটুকু ছাড়া আমি আর কিছুই গ্রহণ করব না। তারা তাদের ভাগ বুঝে নিক।”
Ba zan karɓi kome ba, sai dai abin da mutanena suka ci da kuma rabon mutanen da suka tafi tare da ni, ga Aner, Eshkol, da Mamre. Bari su ɗauki rabonsu.”

< আদিপুস্তক 14 >