< আদিপুস্তক 12 >

1 সদাপ্রভু অব্রামকে বললেন, “তোমার দেশ, তোমার আত্মীয়স্বজন ও তোমার পৈত্রিক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও, যা আমি তোমাকে দেখাতে চলেছি।
Ubangiji ya ce wa Abram, “Tashi ka bar ƙasarka, da mutanenka, da iyalin mahaifinka, ka tafi ƙasar da zan nuna maka.
2 “আমি তোমাকে এক মহাজাতিতে পরিণত করব, আর আমি তোমাকে আশীর্বাদ করব; আমি তোমার নাম মহান করে তুলব, আর তুমি এক আশীর্বাদ হবে।
“Zan mai da kai al’umma mai girma, zan kuma albarkace ka; zan sa sunanka yă zama mai girma, ka kuma zama sanadin albarka.
3 যারা তোমাকে আশীর্বাদ করবে, আমি তাদের আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে, আমি তাদের অভিশাপ দেব; আর পৃথিবীর সব লোকজন তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে।”
Zan albarkaci duk wanda ya albarkace ka, in kuma la’anci duk wanda ya la’anta ka, dukan mutanen duniya za su sami albarka ta wurinka.”
4 অতএব সদাপ্রভুর কথামতো অব্রাম চলে গেলেন; এবং লোট তাঁর সাথে গেলেন। 75 বছর বয়সে অব্রাম হারণ ছেড়ে বেরিয়ে এলেন।
Saboda haka Abram ya tashi yadda Ubangiji ya faɗa masa; Lot ma ya tafi tare da shi. Abram yana da shekaru 75, sa’ad da ya tashi daga Haran.
5 তিনি তাঁর স্ত্রী সারী, ভাইপো লোট, ও হারণে উপার্জিত সব বিষয়সম্পত্তি ও অর্জিত লোকজন সাথে নিয়ে কনান দেশের উদ্দেশে যাত্রা শুরু করে সেখানে পৌঁছে গেলেন।
Abram ya ɗauki matarsa Saira da Lot ɗan ɗan’uwansa, da dukan mallakar da suka tattara, da kuma mutanen da suka samu a Haran, suka kama hanya zuwa ƙasar Kan’ana.
6 অব্রাম সেই দেশের মধ্য দিয়ে ভ্রমণ করে শিখিমে মোরির সেই বিশাল গাছটির কাছে পৌঁছে গেলেন। সেই সময় কনানীয়েরা সেই দেশে বসবাস করত।
Abram ya ratsa ƙasar har zuwa wurin babban itace na More a Shekem. A lokacin Kan’aniyawa suna a ƙasar.
7 সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়ে বললেন, “তোমার সন্তানসন্ততিকে আমি এই দেশ দেব।” তাই তিনি সেখানে সেই সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন, যিনি তাঁকে দর্শন দিয়েছিলেন।
Ubangiji ya bayyana ga Abram ya ce, “Ga zuriyarka ne zan ba da wannan ƙasa.” Saboda haka Abram ya gina bagade a can ga Ubangiji, wanda ya bayyana gare shi.
8 সেখান থেকে তিনি বেথেলের পূর্বদিকে অবস্থিত পাহাড়ের দিকে চলে গেলেন এবং বেথেলকে পশ্চিমদিকে ও অয়কে পূর্বদিকে রেখে তিনি তাঁর তাঁবু খাটালেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সদাপ্রভুর আরাধনা করলেন।
Daga can, ya ci gaba zuwa wajen tuddai a gabashin Betel ya kafa tentinsa, Betel yana yamma, Ai, kuma a gabas. A can ya gina bagade ga Ubangiji ya kuma kira bisa sunan Ubangiji.
9 পরে অব্রাম যাত্রা শুরু করে নেগেভের দিকে এগিয়ে গেলেন।
Sa’an nan Abram ya tashi ya ci gaba da tafiya zuwa wajen Negeb.
10 এদিকে সেই দেশে এক দুর্ভিক্ষ হল, এবং অব্রাম মিশরে কিছুদিন বসবাস করার জন্য সেখানে নেমে গেলেন, কারণ দুর্ভিক্ষটি বেশ দুঃসহ হল।
To, a lokacin, an yi yunwa a ƙasar, sai Abram ya gangara zuwa Masar don yă zauna a can na ɗan lokaci, domin yunwa ta yi tsanani.
11 মিশরে প্রবেশ করার ঠিক আগে তিনি তাঁর স্ত্রী সারীকে বললেন, “আমি জানি তুমি খুব সুন্দরী।
Yayinda yana gab da shiga Masar, sai ya ce wa matarsa Saira, “Na sani ke kyakkyawar mace ce.
12 মিশরীয়রা যখন তোমায় দেখে বলবে, ‘এ তো এই লোকটির স্ত্রী।’ তখন তারা আমায় হত্যা করবে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে।
Sa’ad da Masarawa suka ganki, za su ce, ‘Wannan matarsa ce.’ Za su kuwa kashe ni, su bar ki da rai.
13 তুমি বোলো, তুমি আমার বোন, যেন তোমার খাতিরে আমি ভালো ব্যবহার পাই ও তোমার জন্য আমার প্রাণরক্ষা হয়।”
Saboda haka ki ce ke’yar’uwata ce, domin ta dalilinki a mutunta ni, a kuma bar ni da rai.”
14 অব্রাম যখন মিশরে এলেন, তখন মিশরীয়রা দেখল যে সারী পরম সুন্দরী।
Sa’ad da Abram ya isa Masar, Masarawa suka ga cewa Saira kyakkyawa mace ce ƙwarai.
15 আর ফরৌণের কর্মকর্তারা সারীকে দেখে ফরৌণের কাছে তাঁর প্রশংসা করলেন, এবং সারীকে ফরৌণের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হল।
Sa’ad da fadawan Fir’auna suka gan ta kuwa, sai suka yabe ta wajen Fir’auna, aka kuwa kawo ta cikin fadarsa.
16 সারীর খাতিরে তিনি অব্রামের সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন, এবং অব্রাম প্রচুর মেষ ও গবাদি পশু, গাধা ও গাধি, দাস-দাসী ও উট অর্জন করলেন।
Ya mutunta Abram sosai saboda ita, Abram kuwa ya mallaki tumaki da shanu, da jakuna maza da mata, da bayi maza da mata, da kuma raƙuma.
17 কিন্তু অব্রামের স্ত্রী সারীর কারণে সদাপ্রভু ফরৌণ ও তাঁর পরিবারের উপর সংকটজনক রোগব্যাধি চাপিয়ে দিলেন।
Amma Ubangiji ya wahalar da Fir’auna da gidansa da cututtuka masu zafi saboda Saira, matar Abram.
18 তাই ফরৌণ অব্রামকে ডেকে পাঠালেন, “আপনি আমার প্রতি এ কী করলেন?” তিনি বললেন, “আপনি কেন আমায় বলেননি যে ইনি আপনার স্ত্রী?
Saboda haka Fir’auna ya kira Abram ya ce, “Me ke nan ka yi mini? Me ya sa ba ka faɗa mini cewa ita matarka ce ba?
19 আপনি কেন বললেন, ‘এ আমার বোন,’ তাইতো আমি তাঁকে আমার স্ত্রীরূপে গ্রহণ করেছি? তবে এখন, এই রইল আপনার স্ত্রী। তাঁকে নিন আর চলে যান!”
Don me ka ruɗe ni cewa, ‘Ita’yar’uwata ce,’ har na ɗauke ta tă zama matata? To, ga matarka. Ɗauke ta ka tafi.”
20 পরে ফরৌণ তাঁর লোকজনকে অব্রামের বিষয়ে আদেশ দিলেন, এবং তারা তাঁর স্ত্রী ও তাঁর অধিকারে থাকা সবকিছু সমেত তাঁকে বিদায় করে দিলেন।
Sa’an nan Fir’auna ya yi wa mutanensa umarni a kan Abram, suka kuwa sallame shi tare da matarsa da kuma dukan abin da yake da shi.

< আদিপুস্তক 12 >