< আদিপুস্তক 10 >
1 এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।
Wannan shi ne labarin Shem, Ham da Yafet,’ya’yan Nuhu maza, waɗanda su ma sun haifi’ya’ya maza bayan ambaliyar.
2 যেফতের ছেলেরা: গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।
’Ya’yan Yafet maza su ne, Gomer, Magog, Madai da Yaban, Tubal, Meshek, da kuma Tiras.
3 গোমরের ছেলেরা: অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।
’Ya’yan Gomer maza su ne, Ashkenaz, Rifat, da Togarma.
4 যবনের ছেলেরা: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।
’Ya’yan maza Yaban su ne, Elisha, Tarshish, Kittim da Rodanim.
5 (এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)
(Daga waɗannan mutane ne masu zama a bakin teku suka bazu zuwa cikin ƙasashensu da kuma cikin al’ummansu, kowanne da yarensa.)
6 হামের ছেলেরা: কূশ, মিশর, পূট ও কনান।
’Ya’yan Ham maza su ne, Kush, Masar, Fut, da Kan’ana.
7 কূশের ছেলেরা: সবা, হবীলা, সব্তা, রয়মা ও সব্তেকা। রয়মার ছেলেরা: শিবা ও দদান।
’Ya’yan Kush maza su ne, Seba, Hawila, Sabta, Ra’ama da Sabteka.’Ya’yan Ra’ama maza kuwa su ne, Sheba da Dedan.
8 কূশ সেই নিম্রোদের বাবা, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন।
Kush shi ne mahaifin Nimrod wanda ya yi girma ya zama jarumin yaƙi a duniya.
9 সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।”
Shi babban maharbi ne a gaban Ubangiji. Shi ya sa akan ce, kamar Nimrod babban maharbi a gaban Ubangiji.
10 শিনারে অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্নী তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল।
Cibiyoyin mulkinsa na farko su ne Babilon, Erek, Akkad, da Kalne a cikin Shinar.
11 সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর, কেলহ
Daga wannan ƙasa, sai ya tafi Assuriya, inda ya gina Ninebe, Rehobot Ir, Kala
12 ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।
da Resen, wadda take tsakanin Ninebe da Kala; wanda yake babban birni.
13 মিশর ছিলেন সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
Mizrayim shi ne mahaifin Ludiyawa, Anamawa, Lehabiyawa, Naftuhiyawa,
14 পথ্রোষীয়, কস্লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।
Fetrusiyawa, da Kasluhiyawa (inda Filistiyawa suka fito) da kuma Kaftorawa.
15 কনান ছিলেন তাঁর বড়ো ছেলে সীদোনের, ও হিত্তীয়,
Kan’ana shi ne mahaifin, Sidon ɗan farinsa, da na Hittiyawa,
16 যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,
Yebusiyawa, Amoriyawa, Girgashiyawa,
17 হিব্বীয়, অর্কীয়, সীনীয়,
Hiwiyawa, Arkiyawa, Siniyawa,
18 অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা। (পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল
Arbadiyawa, Zemarawa, da Hamawa. Daga baya zuriyar Kan’aniyawa suka yaɗu
19 এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)
har iyakar Kan’ana ta kai Sidon ta wajen Gerar har zuwa Gaza, sa’an nan ta milla zuwa Sodom, Gomorra, Adma da Zeboyim, har zuwa Lasha.
20 তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।
Waɗannan su ne’ya’yan Ham maza bisa ga zuriyarsu da yarurrukansu, cikin ƙasashensu da kuma al’ummominsu.
21 সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।
Aka kuma haifa wa Shem, wan Yafet,’ya’ya maza. Shem shi ne kakan’ya’yan Eber duka.
22 শেমের ছেলেরা: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম।
’Ya’yan Shem maza su ne, Elam, Asshur, Arfakshad, Lud da Aram.
23 অরামের ছেলেরা: ঊষ, হূল, গেথর, ও মেশক।
’Ya’yan Aram maza su ne, Uz, Hul, Geter da Mash.
24 অর্ফক্ষদ হলেন শেলহের বাবা, এবং শেলহ এবরের বাবা।
Arfakshad ne mahaifin Shela. Shela kuma shi ne mahaifin Eber.
25 এবরের দুটি ছেলের জন্ম হল: একজনের নাম দেওয়া হল পেলগ, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
Aka haifa wa Eber’ya’ya maza biyu. Aka ba wa ɗaya suna Feleg, gama a zamaninsa ne aka raba duniya; aka kuma sa wa ɗan’uwansa suna Yoktan.
26 যক্তন হলেন অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,
Yoktan shi ne mahaifin, Almodad, Shelef, Hazarmawet, Yera,
29 ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।
Ofir, Hawila da Yobab. Dukan waɗannan’ya’yan Yoktan maza ne.
30 (পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)
Yankin da suka zauna ya miƙe daga Mesha zuwa wajen Sefar a gabashin ƙasar tudu.
31 তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।
Waɗannan su ne’ya’yan Shem maza bisa ga zuriyarsu da yarurrukansu, cikin ƙasashensu da kuma al’ummominsu.
32 তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।
Waɗannan su ne zuriyar’ya’yan Nuhu maza bisa ga jerin zuriyarsu cikin al’ummominsu. Daga waɗannan ne al’ummomi suka bazu ko’ina a duniya bayan ambaliya.