< গালাতীয় 5 >
1 স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন। অতএব, তোমরা অবিচল থাকো এবং দাসত্বের জোয়ালে নিজেদের পুনরায় বন্দি কোরো না।
Saboda’yanci ne Kiristi ya’yantar da mu. Sai ku tsaya daram, kada ku yarda ku sāke komawa ƙarƙashin nauyin bauta.
2 আমার কথা লক্ষ্য করো। আমি পৌল তোমাদের বলছি যে, তোমরা যদি নিজেদের সুন্নত করো, তাহলে তোমাদের কাছে খ্রীষ্টের কোনো মূল্যই থাকবে না।
Ku lura da kalmomina! Ni Bulus ina gaya muku cewa in kuka yarda aka yi muku kaciya, wannan ya nuna Kiristi ba shi da amfani a gare ku ba ko kaɗan.
3 যারা নিজেদের সুন্নত করতে চায়, তাদের প্রত্যেকের কাছে আমি আবার ঘোষণা করছি যে, সে সমস্ত বিধান পালন করতে বাধ্য।
Haka kuma ina ƙara sanar wa kowane mutumin da ya yarda aka yi masa kaciya cewa dole yă kiyaye dukan Doka.
4 তোমরা যারা বিধানের দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে চাইছ, তারা খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ; তোমরা অনুগ্রহ থেকে বিচ্যুত হয়েছ।
Ku da kuke ƙoƙarin kuɓuta ta wurin Doka an raba ku da Kiristi ke nan; kuka kuma fāɗi daga alheri.
5 কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি।
Amma ta wurin bangaskiya muna marmarin jira adalcin da muke bege ta wurin Ruhu.
6 কারণ খ্রীষ্ট যীশুতে সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন। কেবলমাত্র বিষয় যা গণ্য করা হয়, তা হল বিশ্বাস, যা ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রকাশ করে।
Gama a cikin Kiristi Yesu, kaciya ko rashin kaciya ba su da wani amfani. Abin da kawai yake da amfani shi ne, bangaskiyar da take bayyana kanta ta wurin ƙauna.
7 তোমরা তো ভালোভাবেই দৌড়াচ্ছিলে। কে তোমাদের বাধা দিল এবং সত্য পালন করতে দিল না?
Kun yi tsere mai kyau a dā. Wa ya shige gabanku ya hana ku bin gaskiya?
8 যিনি তোমাদের আহ্বান করেছেন, তাঁর কাছ থেকে এই ধরনের চাপ আসে না।
Wannan rarrashin da ake muku ba daga wanda ya kira ku ba ne.
9 অল্প একটু খামির সমস্ত ময়দার তালকে তাড়িময় করে তোলে।
“Ɗan yisti kaɗan ne yake gama dukan curin burodi.”
10 প্রভুতে আমি আত্মবিশ্বাসী যে, তোমরা আর কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে না। যে তোমাদের বিভ্রান্ত করছে, সে যেই হোক না কেন, সে তার শাস্তি ভোগ করবে।
Ina da tabbaci cikin Ubangiji cewa ba za ku bi wani ra’ayi dabam ba. Wannan da yake rikita ku za a hukunta shi, ko shi wane ne.
11 ভাইবোনেরা, আমি যদি এখনও সুন্নতের বিষয় প্রচার করে থাকি, তাহলে কেন এখনও আমি নির্যাতিত হচ্ছি? তাহলে তো ক্রুশের কথা প্রচারের বাধা দূর হয়ে যেত।
’Yan’uwa, da a ce har yanzu ina wa’azin kaciya ne, to, me ya sa ake tsananta mini har yanzu? In haka ne, ashe, an kawar da abin da yake sa tuntuɓe game da gicciye ke nan.
12 যারা তোমাদের কাছে অশান্তি সৃষ্টি করে আমার ইচ্ছা এই যে তারা সম্পূর্ণ পথ অতিক্রম করে নিজেদের নপুংসক করে ফেলুক।
Da ma a ce masu tā da hankalinku ɗin nan su yanke gabansu gaba ɗaya mana!
13 আমার ভাইবোনেরা, তোমরা স্বাধীনতার জন্য আহূত হয়েছ, কিন্তু তোমাদের স্বাধীনতাকে শারীরিক লালসা চরিতার্থ করার জন্য প্রশ্রয় দিয়ো না; বরং প্রেমে পরস্পরের সেবা করো।
Ku’yan’uwana, an kira ku ga zama’yantattu. Amma kada ku yi amfani da’yancinku don aikata ayyukan mutuntaka a maimakon haka, ku yi hidimar juna da ƙauna.
14 সমস্ত বিধান এই একটিমাত্র আজ্ঞায় সারসংক্ষিপ্ত হয়েছে: “তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো।”
Dukan doka an taƙaita a cikin umarni ɗaya ne cewa, “Ka ƙaunaci maƙwabcinka kamar kanka.”
15 যদি তোমরা পরস্পরকে দংশন ও গ্রাস করো, সতর্ক হও, অন্যথায় তোমরা পরস্পরের দ্বারা ধ্বংস হবে।
In kun ci gaba da cizo, kuna kuma cin naman juna, ku yi hankali in ba haka ba za ku hallaka juna.
16 তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষ চরিতার্থ করবে না।
Saboda haka ina ce muku, ku yi rayuwa ta wurin Ruhu, ba za ku kuwa gamsar da sha’awace-sha’awacen mutuntaka ba.
17 কারণ শারীরিক লালসা পবিত্র আত্মার অভিলাষের বিপরীত এবং পবিত্র আত্মা শারীরিক লালসার অভিলাষের বিপরীত। সেগুলি পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ করে, যেন তোমরা যা চাও, তা করতে না পারো।
Gama mutuntaka yana son abin da Ruhu yake ƙi, Ruhu kuma yana son abin da mutuntaka yake ƙi. Waɗannan biyu kuwa gāba suke da juna, har ku kāsa yin abin da kuke so.
18 কিন্তু তোমরা যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হও, তাহলে তোমরা বিধানের অধীন নও।
Amma in Ruhu ne yake bishe ku, ba ku a ƙarƙashin Doka ke nan.
19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা;
Ayyukan mutuntaka kuwa a fili suke. Wato, fasikanci, ƙazanta da kuma lalata;
20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও
bautar gumaka da sihiri; ƙiyayya, faɗa, kishi, fushi mai zafi, sonkai, tsattsaguwa, hamayya,
21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।
da ƙyashi; buguwa, shashanci, da ire-irensu. Na gargaɗe ku, yadda na yi a dā, cewa masu irin wannan rayuwa ba za su gāji mulkin Allah ba.
22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা,
Amma amfanin da Ruhu yake bayar shi ne ƙauna, farin ciki, salama, haƙuri, kirki, nagarta, aminci,
23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।
sauƙinkai, da kuma kamunkai. Ai, ba ruwan Doka da waɗannan abubuwa.
24 আর যারা খ্রীষ্ট যীশুর, তারা শারীরিক লালসার সমস্ত আসক্তি ও অভিলাষকে ক্রুশার্পিত করেছে।
Waɗanda suke na Kiristi Yesu, sun gicciye mutuntaka tare da abubuwan da mutum yake marmari da kuma sha’awace-sha’awacensa.
25 আমরা যেহেতু পবিত্র আত্মার বশে জীবনযাপন করি, এসো আমরা আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলি।
Da yake muna rayuwa ta Ruhu ne, bari mu ci gaba da al’amuranmu ta wurin Ruhu.
26 এসো, আমরা অহংকারী না হই, পরস্পরকে উত্তেজিত না করি ও এক অপরের প্রতি হিংসা না করি।
Kada mu zama masu girman kai, muna tsokana muna kuma jin kishin juna.