< ইষ্রা 10 >

1 ইষ্রা যখন ঈশ্বরের গৃহের সামনে প্রণত হয়ে প্রার্থনা, পাপস্বীকার ও ক্রন্দন করছিলেন, তখন ইস্রায়েলীদের পুরুষ, মহিলা ও শিশুসহ এক বিরাট জনতা তার চারিদিকে সমবেত হল। তারাও তীব্র ক্রন্দন করতে লাগল।
Pamene Ezara ankapemphera ndi kuvomereza tchimo lawo, akulira ndipo atadzigwetsa pansi ku Nyumba ya Mulungu, anthu ambiri anabwera kwa iye kudzasonkhana naye. Panali amuna, akazi ndi ana, kuchokera mʼdziko lonse la Israeli ndipo ankalira kwambiri.
2 তখন এলম বংশজাত যিহীয়েলের পুত্র শখনিয় ইষ্রাকে বলল, “আমরা আমাদের চতুর্দিকে বিজাতীয়দের মধ্য থেকে মহিলাদের মনোনীত করে মিশ্র-বিবাহের দ্বারা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছি। তবুও ইস্রায়েলীদের পক্ষে এখনও এক প্রত্যাশা আছে।
Ndipo Sekaniya, mwana wa Yehieli, wa fuko la Elamu, anawuza Ezara kuti, “Ife takhala osakhulupirika kwa Mulungu wathu ndipo takhala tikukwatira akazi achilendo a mayiko akunowa. Koma ngakhale zili chomwechi, chikhulupiriro chilipobe pakati pa Aisraeli.
3 এখন আসুন, আমরা আমাদের প্রভুর ও যারা আমাদের ঈশ্বরের আজ্ঞাগুলিকে ভয় করে, তাদের পরামর্শ অনুসারে ঈশ্বরের সামনে এক নিয়ম সম্পাদন করে ওই সমস্ত স্ত্রীলোকদের ও তাদের সন্তানদের ত্যাগ করি।
Tsopano tiyeni tichite naye pangano Mulungu wathu, kuti tichotse akazi onsewa ndi ana awo, potsata malangizo a inu mbuye wanga ndi wa anthu amene amaopa malamulo a Mulungu wathu. Lolani kuti zichitike motsatira malamulo.
4 আপনি উঠুন; বিষয়টি আপনার হাতেই রয়েছে, আমরা আপনাকে সমর্থন জানাব, নির্ভয়ে এই কাজটি করুন।”
Tsono dzukani, imeneyi ndi ntchito yanu. Ife tikuthandizani. Limbani mtima ndipo gwirani ntchitoyi.”
5 তখন ইষ্রা উঠলেন এবং সেইমতো সমস্ত বিশিষ্ট যাজক, লেবীয় ও সমস্ত ইস্রায়েলকে শপথ করালেন এবং তারা সকলে শপথও গ্রহণ করলেন।
Choncho Ezara anayimirira ndipo analumbiritsa akulu a ansembe, Alevi ndi Aisraeli onse, kuti adzachitedi monga Sekaniya ananenera. Tsono onse analumbira.
6 এরপর ইষ্রা ঈশ্বরের গৃহের সামনে থেকে উঠে ইলীয়াশীবের পুত্র যিহোহাননের বাড়িতে গেলেন। সেখানে যাওয়ার আগে তিনি যতক্ষণ সেখানে ছিলেন ততক্ষণ কোনও খাদ্যগ্রহণ বা জলপান করলেন না; কারণ তিনি তখনও নির্বাসিতদের অবিশ্বস্ততার জন্যে শোক পালন করছিলেন।
Ezara anachoka ku Nyumba ya Mulungu napita ku chipinda cha Yehohanani, mwana wa Eliyasibu. Anatandala kumeneko usiku wonse ndipo sanadye chakudya kapena kumwa madzi popeza ankalira chifukwa cha kusankhulupirika kwa anthu obwera ku ukapolo.
7 এরপর সমগ্র যিহূদা এবং জেরুশালেমের বসবাসকারী নির্বাসিতদের উদ্দেশে এই আজ্ঞা ঘোষিত হল যেন তারা জেরুশালেমে এসে সমবেত হয়।
Tsono anthu analengeza mʼdziko lonse la Yuda ndi mʼmizinda yonse ya Yerusalemu kwa onse ochokera ku ukapolo aja kuti asonkhane ku Yerusalemu.
8 তিনদিনের মধ্যে যদি কেউ না আসতে পারে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সরকারি প্রধানদের ও প্রাচীনদের সিদ্ধান্ত মতোই একথা জানানো হল যে সেই লোককে নির্বাসিতদের সমাজ থেকে বহিষ্কারও করা হবে।
Ananena kuti wina aliyense amene saonekera pakutha pa masiku atatu, adzalandidwa katundu wake, potsata malangizo a nduna ndi akuluakulu, ndipo adzachotsedwa mʼgulu la anthu obwerako ku ukapolo.
9 তিনদিনের মধ্যে যিহূদা ও বিন্যামীনের সমস্ত পুরুষ জেরুশালেমে সমবেত হল। নবম মাসে বিংশতিতম দিনে সকলে যখন ঈশ্বরের গৃহের সামনে চত্বরে বসে সেই বিষয়ে আলোচনা করছিল তখন এই বিষয়টি ও প্রবল বৃষ্টিপাতের জন্য তারা হতাশায় বিহ্বল হয়ে পড়ল।
Choncho anthu onse a mʼdziko la Yuda ndi a mʼdziko la Benjamini anasonkhana ku Yerusalemu asanathe masiku atatu. Limeneli linali tsiku la 20 la mwezi wa 9. Anthu onse anakhala pansi pa bwalo la Nyumba ya Mulungu akunjenjemera chifukwa cha mvula yambiri imene inagwa.
10 তখন যাজক ইষ্রা দাড়িয়ে উঠে তাদের বললেন, “তোমরা অবিশ্বস্ত হয়েছ; তোমরা বিদেশি মহিলাদের বিয়ে করে ইস্রায়েলীদের অপরাধের বোঝা বাড়িয়ে তুলেছ।
Ndipo wansembe Ezara anayimirira nawuza anthuwo kuti, “Inu mwachimwa pomakwatira akazi achikunja ndi kumawonjezera pa tchimo la Aisraeli.
11 এখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর কাছে পাপস্বীকার করো এবং তাঁর অভিপ্রায় পালন করো। তোমরা তোমাদের চতুর্দিকের লোকেদের ও বিজাতীয় স্ত্রীদের সঙ্গে সব সংস্রব ত্যাগ করো।”
Tsopano lapani kwa Yehova, Mulungu wa makolo anu ndi kuchita zimene akufuna. Dzipatuleni kwa anthu a mayiko enawa ndi kwa akazi achikunjawa.”
12 সমবেত সকলে উচ্চরবে ঘোষণা করল, “আপনি ঠিকই বলছেন! আপনি যা বলছেন আমাদের তাই-ই করা উচিত।
Gulu lonse la anthu linayankha ndi mawu ofuwula kuti, “Nʼzoona! Tichita monga mwaneneramu.
13 কিন্তু এখানে অনেকে সমবেত হয়েছে এবং এখন ভারী বর্ষার সময় চলছে; সেইজন্য আমরা বাইরে দাঁড়াতে পারছি না। এছাড়া বিষয়টি দুই-একদিনের মধ্যে নিষ্পন্ন করা যাবে না কারণ আমরা মহাপাপ করেছি।
Koma pano pali anthu ambiri ndiponso mvula ikugwa kwambiri, choncho sitingakayime panja. Ndiponso ntchitoyi si ya tsiku limodzi kapena awiri, chifukwa tachimwa kwambiri pa zimene tachitazi.
14 অতএব আমাদের এই বিষয়টিকে যথাযথভাবে বিচার করার জন্য আমাদের কর্মকর্তাদের নিযুক্ত করা হোক। এরপর আমাদের নগরগুলিতে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছে তার এবং তাদের সঙ্গে নগরের প্রাচীনেরা ও বিচারপতিরা একটি নিরূপিত সময়ে এখানে আসুক, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমাদের ঈশ্বরের মহারোষ প্রশমিত হয়ে আমাদের থেকে দূরে সরে না যায়।”
Tsono mulole kuti atsogoleri athu ayimirire mʼmalo mwa anthu onse. Aliyense wa mʼmizinda yathu amene anakwatira mkazi wachikunja abwere pa nthawi imene inu munene, ndipo abwere pamodzi ndi akuluakulu ndi oweruza a mzindawo. Choncho mkwiyo wa Mulungu wathu udzatichoka.”
15 এই প্রস্তাবের বিরুদ্ধে মত রাখল কেবল অসহেলের পুত্র যোনাথন ও তিকবের পুত্র যহসিয় এবং তাদের সমর্থন জানাল মশুল্লম ও লেবীয় বংশজাত শব্বথয়।
Koma Yonatani yekha mwana wa Asaheli ndi Yahazieli mwana wa Tikiva ndiwo anatsutsapo pa zimenezi. Tsono Mesulamu ndi Mlevi Sebetai anawayikira kumbuyo.
16 সেই প্রস্তাব মতো নির্বাসন থেকে আগতরা এ সমস্ত কিছু যথাযথভাবে পালন করল। যাজক ইষ্রা এবং নিজ নিজ পিতৃকুল এবং নাম অনুসারে প্রত্যেক পরিবারে প্রধানকে নিযুক্ত করলেন এবং দশম মাসের প্রথম দিনে তারা সেই বিষয়ে অনুসন্ধান করার কাজে ব্রতী হলেন।
Choncho anthu obwerako ku ukapolo aja anachita zimene zimafunika. Ndipo wansembe Ezara anasankha amuna amene anali atsogoleri a mabanja potsata mafuko awo ndipo onsewo analembedwa mayina awo. Tsiku loyamba la mwezi wa khumi anayambapo kuyifufuza nkhani imeneyi.
17 প্রথম মাসের প্রথম দিনের মধ্যে যারা বিজাতীয় মহিলা বিয়ে করেছিল তাদের বিচার নিষ্পন্ন করলেন।
Ndipo pofika tsiku loyamba la mwezi woyamba anali atathana nawo anthu amene anakwatira akazi achilendo aja.
18 যাজক সম্প্রদায়ের সন্তানদের মধ্যে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছিল: যিহোষাদকের পুত্র যেশূয় তাঁর ছেলে ও ভাইদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
Nawu mʼndandanda wa ansembe amene anakwatira akazi achikunja: Pa banja la Yesuwa ndi abale ake, ana a Yozadaki, panali awa: Maaseiya, Eliezara, Yaribu ndi Gedaliya.
19 (তারা সকলে তাদের স্ত্রীদের ত্যাগ করার জন্য হাত রাখল এবং তাদের অপরাধের জন্য প্রত্যেকে তাদের পালের মধ্যে থেকে একটি মেষ দোষার্থক-নৈবেদ্যরূপে উৎসর্গ করল)
Iwo anatsimikiza zochotsa akazi awo ndipo chifukwa cha kulakwa kwawo aliyense anapereka nkhosa yayimuna ngati nsembe yopepesera machimo.
20 ইম্মেরের ছেলেদের মধ্যে: হনানি ও সবদিয়,
Pa banja la Imeri panali awa: Hanani ndi Zebadiya.
21 হারীমের ছেলেদের মধ্যে: মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল এবং উষিয়।
Pa banja la Harimu panali awa: Maseya, Eliya, Semaya, Yehieli ndi Uziya.
22 পশ্‌হূরের ছেলেদের মধ্যে: ইলীয়ৈনয়, মাসেয়, ইশ্মায়েল, নথনেল, যোষাবদ এবং ইলিয়াসা।
Pa banja la Pasuri panali awa: Eliyoenai, Maseya, Ismaeli, Netaneli, Yozabadi ndi Eleasa.
23 লেবীয়দের সম্প্রদায়ের মধ্যে: যোষাবদ, শিমিয়ি, কলায় (অথবা কলীট), পথাহিয়, যিহূদা এবং ইলীয়েষর।
Pakati pa Alevi panali: Yozabadi, Simei, Kelaya (ndiye kuti, Kelita). Petaya, Yuda ndi Eliezara.
24 গায়ক সম্প্রদায়ের মধ্যে: ইলীয়াশীব। দ্বাররক্ষীদের মধ্যে: শল্লুম, টেলম এবং উরি।
Pakati pa oyimba nyimbo panali Eliyasibu. Ochokera kwa alonda a zipata: Salumu, Telemu ndi Uri.
25 এবং অন্যান্য ইস্রায়েলীদের মধ্যে: পরোশের সন্তানদের মধ্যে: রমিয়, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলিয়াসর, মল্কিয় ও বনায়।
Ochokera pakati pa Aisraeli ena: a fuko la Parosi anali Ramiya, Iziya, Malikiya, Miyamini, Eliezara, ndi Benaya.
26 এলমের সন্তানদের মধ্যে: মত্তনিয়, সখরিয়, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ এবং এলিয়।
A fuko la Elamu anali Mataniya, Zekariya, Yehieli, Abidi, Yeremoti ndi Eliya.
27 সত্তূরের সন্তানদের মধ্যে: ইলীয়ৈনয়, ইলীয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা।
A fuko la Zatu anali Eliyoenai, Eliyasibu, Mataniya, Yeremoti, Zabadi ndi Aziza.
28 বেবয়ের সন্তানদের মধ্যে: যিহোহানন, হনানিয়, সব্বয়, অৎলয়।
A fuko la Bebai anali Yehohanani, Hananiya, Zabayi ndi Atilayi.
29 বানির সন্তানদের মধ্যে: মশুল্লম, মল্লূক, অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।
A fuko la Bani anali Mesulamu, Maluki, Adaya, Yasubu, Seali ndi Yeremoti.
30 পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে: অদন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, বিন্নূয়ী এবং মনঃশি।
A fuko la Pahati-Mowabu anali Adina, Kelali, Benaya, Maseya, Mataniya, Bezaleli, Binuyi ndi Manase.
31 হারীমের সন্তানদের মধ্যে: ইলীয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়, শিমিয়োন,
A fuko la Harimu anali Eliezara, Isiya, Malikiya, Semaya, Simeoni,
32 বিন্যামীন, মল্লূক, শমরিয়।
Benjamini, Maluki ndi Semariya.
33 হশুমের সন্তানদের মধ্যে: মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলীফেলট, যিরেময়, মনঃশি, শিমিয়ি
A fuko la Hasumu anali Mataneyi, Matata, Zabadi, Elifeleti, Yeremayi, Manase ndi Simei.
34 বানির সন্তানদের মধ্যে: মাদয়, অম্রাম, উয়েল,
A fuko la Bani anali Madai, Amramu, Uweli,
35 বনায়, বেদিয়া, কলূহূ,
Benaya, Bediya, Keluhi,
36 বনিয়, মরেমোৎ, ইলীয়াশীব,
Vaniya, Meremoti, Eliyasibu,
37 মত্তনিয়, মত্তনয় এবং যাসয়,
Mataniya, Matenayi ndi Yasu.
38 বানি, বিন্নূয়ী, শিমিয়ি
A fuko la Binuyi anali Simei,
39 শেলিমিয়, নাথন, অদায়া,
Selemiya, Natani, Adaya,
40 মক্নদ্‌বয়, শাশয়, শারয়
Makinadebayi, Sasai, Sarai,
41 অসরেল, শেলিমিয়, শমরিয়
Azaleli, Selemiya, Semariya,
42 শল্লুম, অমরিয় এবং যোষেফ।
Salumu, Amariya ndi Yosefe.
43 নেবোর সন্তানদের মধ্যে: যিয়ীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনা, যাদয়, যোয়েল এবং বনায়।
A fuko la Nebo anali Yeiyeli, Matitiya, Zabadi, Zebina, Yadai, Yoweli ndi Benaya.
44 এরা সকলে বিজাতীয় মহিলা বিয়ে করেছিল এবং এই স্ত্রীদের গর্ভজাত সন্তানেরাও আছে।
Onsewa anakwatira akazi achilendo. Tsono anawasudzula akaziwo ndi kuwatumiza kwawo pamodzi ndi ana awo.

< ইষ্রা 10 >