< যিহিস্কেল ভাববাদীর বই 6 >

1 সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল,
Maganar Ubangiji ta zo mini cewa,
2 “হে মানবসন্তান, তুমি ইস্রায়েলের পর্বতের দিকে মুখ করে তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো
“Ɗan mutum, ka kafa idonka a kan duwatsun Isra’ila; ka yi annabci a kansu
3 এবং বলো: ‘হে ইস্রায়েলের পর্বত, সার্বভৌম সদাপ্রভুর বাক্য শোনো। পাহাড় ও পর্বত, খাদ ও উপত্যকার প্রতি সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে আসব এবং তোমাদের উচ্চ স্থানগুলি ধ্বংস করে দেব।
ka ce, ‘Ya ku duwatsun Isra’ila, ku ji maganar Ubangiji Mai Iko Duka. Ga abin da Ubangiji Mai Iko Duka ya ce wa duwatsu da tuddai, ga rafuffuka da kuma kwaruruka. Ina shirin kawo takobi a kanku, kuma zan hallaka masujadanku.
4 তোমাদের বেদি সব ধ্বংস করা হবে এবং তোমাদের ধূপবেদিগুলি ভেঙে ফেলা হবে; আর তোমাদের প্রতিমাগুলির সামনে তোমাদের লোকদের আমি মেরে ফেলব।
Za a ragargaza bagadanku a kuma farfasa bagadanku na ƙone turare; zan kuma kashe mutanenku a gaban gumakanku.
5 আমি ইস্রায়েলীদের মৃতদেহগুলি তাদের প্রতিমাদের সামনে রাখব এবং তোমাদের বেদির চারপাশে তোমাদের হাড়গুলি ছড়িয়ে দেব।
Zan shimfiɗa gawawwakin Isra’ilawa a gaban gumakansu, in kuma watsar da ƙasusuwanku kewaye da bagadanku.
6 তোমরা যেখানেই বসবাস করো না কেন সেখানকার নগরগুলি খালি পড়ে থাকবে এবং পূজার্চনার উঁচু স্থানগুলি ধ্বংস হবে, তার ফলে তোমাদের বেদিগুলি জনশূন্য ও বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকবে, তোমাদের প্রতিমাগুলি চুরমার ও ধ্বংস হবে, তোমাদের ধূপবেদিগুলি ভেঙে পড়ে যাবে এবং তোমাদের তৈরি সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে।
Duk inda kuke zama, garuruwa za su zama kango, za a kuma ragargaza masujadai, saboda bagadanku su rurrushe su zama kango, a kuma farfasa gumakanku su lalace, za a rurrushe bagadan ƙone turarenku, a kuma shafe dukan abin da kuka yi.
7 তোমাদের মধ্যে তোমাদের লোকেরা মরে পড়ে থাকবে, আর তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
Za a kashe mutanenku a cikinku, za ku kuwa sani ni ne Ubangiji.
8 “‘কিন্তু আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব, তোমাদের কিছু যখন বিভিন্ন দেশে ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা তরোয়াল থেকে মৃত্যুর হাত এড়াতে পারবে।
“‘Amma zan bar waɗansu, gama waɗansunku za su tsere wa takobi sa’ad da aka watsar da ku a cikin ƙasashe da al’ummai.
9 আর যে সকল জাতির মধ্যে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে, যারা রক্ষা পাবে তারা আমায় মনে রাখবে—তাদের ব্যভিচারী হৃদয় আমাকে কেমন দুঃখ দিয়েছে, যার কারণে আমাকে ত্যাগ করেছে, এবং তাদের চোখ, যা তাদের প্রতিমাদের প্রতি কামনা করেছ। তাদের সব মন্দ ও জঘন্য কাজের জন্য তারা নিজেরাই নিজেদের ঘৃণা করবে।
Sa’an nan a cikin al’ummai inda aka kai ku zaman bauta, waɗanda suka a tsere za su tuna da ni, yadda raina ya ɓaci ta wurin zukatansu marasa imani, waɗanda suka rabu da ni, da kuma ta wurin idanunsu, waɗanda suka yi sha’awace-sha’awacen gumakansu. Za su ji ƙyamar kansu saboda mugayen abubuwan da suka aikata.
10 আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু; তাদের উপর এই বিপদ আনতে আমি অনর্থক বলিনি।
Za su kuwa san cewa ni ne Ubangiji; ba a banza na ce zan kawo musu wannan masifa ba.
11 “‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি করাঘাত ও মাটিতে পদাঘাত করো আর চেঁচিয়ে বলো “হায়!” কারণ ইস্রায়েল কুল তাদের মন্দ ও জঘন্য কাজের জন্য যুদ্ধে, দুর্ভিক্ষে ও মহামারিতে মারা পড়বে।
“‘Ga abin da Ubangiji Mai Iko Duka ya ce ku tafa hannuwanku tare ku kuma taka ƙafafunku ku yi ihu ku ce, “Kaito!” Saboda dukan mugaye da kuma abubuwan banƙyama na gidan Isra’ila, gama za su mutu ta wurin takobi, yunwa da annoba.
12 যে দূরে আছে সে মহামারিতে মরবে, এবং যে কাছে আছে সে যুদ্ধে মারা পড়বে, আর যে বেঁচে যাবে সে দুর্ভিক্ষে মরবে। এইভাবে আমার ক্রোধ আমি তাদের উপর সম্পূর্ণভাবে ঢেলে দেব।
Wanda yake da nisa zai mutu da annoba, shi da yake kusa kuma zai mutu ta takobi, wanda kuma ya tsira aka kuma bari zai mutu da yunwa. Ta haka zan aukar da fushina a kansu.
13 আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু, তাদের লোকেরা যখন বেদির চারপাশে প্রতিমাগুলির মধ্যে, সমস্ত বড়ো বড়ো পাহাড়ের উপরে, ডালপালা ছড়ানো প্রত্যেকটি গাছের নিচে এবং পাতাভরা এলা গাছের তলায়—যেখানে তারা তাদের প্রতিমাগুলি উদ্দেশ্যে ধূপ জ্বালাত সেইসব জায়গায় তারা মরে পড়ে থাকবে।
Za su kuwa san cewa ni ne Ubangiji, sa’ad da gawawwakin mutanensu suna kwance a kusa da gumakansu da kewaye da bagadansu, a kowane kan tudu mai tsawo da kuma a kan dukan kan duwatsu, a ƙarƙashin kowane inuwar itace da kuma kowane oak mai ganye, wuraren da suke ƙone turare masu ƙanshi wa dukan gumakansu.
14 আর আমি তাদের বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং মরুএলাকা থেকে দিব্‌লা পর্যন্ত জনশূন্য ও ধ্বংসস্থান করব—তারা যেখানেই থাকুক। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।’”
Zan kuma miƙa hannuna a kansu in mai da ƙasarsu kango daga hamadan Dibila, a duk inda suke zama. Sa’an nan za su san cewa ni ne Ubangiji.’”

< যিহিস্কেল ভাববাদীর বই 6 >