< যিহিস্কেল ভাববাদীর বই 36 >
1 “হে মানবসন্তান, ইস্রায়েলের সমস্ত পাহাড়ের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো এবং বলো, ‘হে ইস্রায়েলের সমস্ত পাহাড়, সদাপ্রভুর বাক্য শোনো।
“Na wewe, mwanadamu, itabirie milima ya Israeli na useme, 'Milima ya Israeli, lisikilizeni neno la Yahwe.
2 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, শত্রুরা তোমার বিরুদ্ধে বলেছে, “বাঃ! পুরানো উঁচু জায়গাগুলি আমাদের দখলে এসে গেছে।”’
Bwana Yahwe asema hivi: Adui amesema kuhusu ninyi, “Aha!” na “Mahala pa juu pa zamani pamekuwa milki yetu.”'
3 এজন্য ভবিষ্যদ্বাণী করো এবং বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা যাতে অন্যান্য জাতিগুলির দখলে আস এবং লোকদের হিংসার ও নিন্দার পাত্র হও সেইজন্য তারা চারিদিক থেকে তোমাদের ধ্বংস ও গ্রাস করেছে,
Kwa hiyo tabiri na sema, 'Bwana Yahwe asema hivi: Kwa sababu ya ukiwa wenu na kwa sababu mashambulizi yaliyokuja juu yenu kutoka pande zote, mmekuwa milki ya mataifa mengine; mmeambiwa kwa midomo yao waongeao, na kwa masingizio ya watu.
4 এই জন্য, হে ইস্রায়েলের পাহাড়েরা, সার্বভৌম সদাপ্রভুর বাক্য শোনো: সার্বভৌম সদাপ্রভু পাহাড় ও ছোটো পাহাড়, খাদ ও উপত্যকাগুলি, জনশূন্য ধ্বংসস্থান ও পরিত্যক্ত নগর সকলকে এই কথা বলেন, তোমরা চারিদিকের জাতিগণের বাকি অংশের লুট ও হাসির পাত্র হয়েছ।
Kwa hiyo, milima ya Israeli, sikilizeni neno la Bwana Yahwe: Bwana Yahwe asema hivi kwa milima na vilima, mifereji ya maji na mabonde, mahali palipoharibika kuwa ukiwa na miji iliyoachwa ambayo imetekwa nyara na kutokuwa huru kwa kutaniwa na mataifa yaliyowazunguka-
5 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমার অন্তরের জ্বালায় আমি অন্যান্য জাতিদের ও সমস্ত ইদোমের বিরুদ্ধে কথা বলেছি, কারণ তাদের মনের আনন্দে ও হিংসায় তারা আমার দেশকে নিজেদের দখলে এনেছে যেন তারা তার চারণভূমি লুট করতে পারে।’
kwa hiyo Bwana Yahwe asema hivi: Hakika nimeongea katika moto wa hasira yangu juu ya mataifa meningine, juu ya Edemu na wote waliochukua nchi yangu kwa ajili yao wenyewe kama milki, dhidi ya wale walikuwa na furaha yote katika mioyo yao na dharau katika roho zao, kama walivyoitwaa nchi yangu kwamba wangeweza kudai nchi za malisho kwa ajili yao.
6 অতএব তুমি ইস্রায়েল দেশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করো এবং পাহাড় ও ছোটো পাহাড়, খাদ ও উপত্যকাগুলিকে বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জ্বালাপূর্ণ ক্রোধে আমি এই কথা বলছি, কারণ তোমরা অন্যান্য জাতির কাছ থেকে অপমান ভোগ করেছ।
Kwa hiyo, tabiri kwa nchi ya Israeli na sema kwa milima na vilima, hata kwenye mifereji na mabonde, Bwana Yahwe asema hivi: Tazama! Katika ghadhabu yangu na hasira yangu nasema hivi kwa sababu mmechukua fedheha za mataifa.
7 এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি হাত তুলে শপথ করে বলছি যে, তোমাদের চারপাশের জাতিরাও অপমান ভোগ করবে।
Kwa hiyo, Bwana Yahwe asema hivi: Mimi mwenyewe nitainua mkono wangu kuapa kwamba mataifa yanayowazunguka yamkini yatawabebea aibu yao wenyewe.
8 “‘কিন্তু তোমরা, হে ইস্রায়েলের পাহাড়েরা, তোমাদের গাছের ডালপালা ছড়িয়ে দিয়ে আমার লোক ইস্রায়েলীদের অনেক ফল দেবে, কারণ তারা শীঘ্রই ফিরে আসবে।
Lakini ninyi, milima ya Israeli, mtachipuza matawi na kuzaa matunda kwa ajili ya watu wangu Israeli, kwa kuwa watarudi kwenu.
9 আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদের দিকে মনোযোগ দেব; তাতে তোমাদের উপর চাষ করা ও বীজ বোনা হবে,
Maana tazama, nipo kwa ajili yenu, na kuwachukulia kwa fadhili; mtalimwa na kupandwa mbegu.
10 হ্যাঁ, সমস্ত ইস্রায়েল—আমি তোমার উপরে অসংখ্য মানুষকে থাকতে দেব। নগরগুলিতে লোকজন বাস করবে এবং ধ্বংসস্থানগুলি আবার গড়া হবে।
Hivyo nitawaongeza juu ya milima yenu watu katika nyumba ya Israeli, yote. Miji itakaa na palipoharibiwa kujengwa.
11 আমি তোমার উপরে বসবাসকারী মানুষ ও পশুর সংখ্যা বাড়িয়ে দেব এবং তারা ফলবান ও সংখ্যায় অনেক হবে। আমি তোমাদের উপরে আগের মতোই লোকজন বাস করাব এবং আগের চেয়েও তোমাদের বেশি সফলতা দান করব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Nitaongeza mtu na wanyama juu yenu milima ili kwamba itaongezeka na kuzaa. Kisha nitawafanya kuishi kama mlivyokuwa, na nitawafanya kustawi zaidi kuliko mlivyokuwa zamani, kwa kuwa mtajua yakwamba mimi ni Yahwe.
12 আমি তোমার উপর লোকজনকে, আমার লোক ইস্রায়েলকে, বসবাস করাব। তারা তোমাদের অধিকার করবে, এবং তোমরা তাদের উত্তরাধিকারের জায়গা হবে; তোমরা আর কখনও তাদের সন্তানহারা করবে না।
Nitawaleta watu, watu wangu Israeli, kutembea juu yenu. Watakumiliki, na utakuwa urithi wao, na hutasababisha tena watoto wao kufa.
13 “‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যেহেতু কিছু লোক তোমাদের বলে, “তুমি মানুষকে গ্রাস করো এবং নিজের জাতিকে সন্তানহারা করো,”
Bwana Yahwe asema hivi: Kwa sababu wanakwambia, “Wewe unakula watu, na watoto wa nchi yako wamekufa,”
14 সেইহেতু তুমি মানুষকে আর গ্রাস করবে না কিংবা তোমার জাতিকে সন্তানহারা করবে না, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
kwa hiyo hautawala watu wangu tena, na hutalifanya tena taifa lako kuomboleza vifo vyao. Hivi ndivyo Bwana Yahwe asemavyo.
15 আমি তোমাকে আর জাতিগণের ঠাট্টা-বিদ্রুপ শোনাব না, এবং তাদের করা অপমান আর তোমাকে সহ্য করতে হবে না অথবা তোমার জাতি আর বিঘ্ন পাবে না, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’”
Wala sintokuruhusu kusikiliza fedhiha za mataifa tena; hautachukua tena aibu ya watu au kufanya taifa lako kuanguka-hivi ndivyo Bwana Yahwe asemavyo.”'
16 সদাপ্রভুর বাক্য আমার কাছে আবার উপস্থিত হল:
Kisha neno la Yahwe likanijia, kusema,
17 “হে মানবসন্তান, ইস্রায়েলীরা নিজেদের দেশে বাস করার সময়ে তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম দিয়ে দেশটা অশুচি করেছিল। আমার চোখে তাদের আচার-ব্যবহার ছিল এক ঋতুকালীন স্ত্রীলোকের মতন।
“Mwanadamu, wakati nyumba ya Israeli walipoikalia nchi yao, waliinajisi kwa njia zao na matendo yao. Njia zao zilikuwa kama uchafu wa hedhi ya mwanamke mbele yangu.
18 সেইজন্য আমি তাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়েছিলাম কারণ তারা দেশের মধ্যে রক্তপাত করেছিল আর তাদের প্রতিমাগুলি দিয়ে দেশটা অশুচি করেছিল।
Hivyo nilimwaga ghadhabu yangu juu yao kwa ajili ya damu ambayo waliyoimwaga juu ya nchi na kwa ajili ya uchafu wa hiyo kwa sanamu zao.
19 আমি তাদের জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করেছি আর বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছি; আমি তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম অনুসারে বিচার করেছি।
Nimewatawanya miongoni mwa mataifa; walitawanyika katika nchi nyingi. Nimewahukumu kulingana na njia zao na matendo yao.
20 আর তারা জাতিদের মধ্যে যেখানেই গেছে সেখানেই আমার পবিত্র নাম অপবিত্র করেছে, কারণ লোকে তাদের সম্বন্ধে বলেছে, ‘এরা সদাপ্রভুর লোক, অথচ তাঁর দেশ তাদের ছাড়তে হয়েছে।’
Kisha wakaenda kati ya mataifa, na popote walipoenda, walilitukana jina langu takatifu wakati watu waliwasema, 'Je! hawa kweli ni watu wa Yahwe? Kwa kuwa wamefukuzwa nje ya nchi yake.
21 আমার নামের পবিত্রতা রক্ষার দিকে আমার মনোযোগ ছিল, যা ইস্রায়েল জাতি যা সব জাতির মধ্যে গেছে সেখানেই আমার নাম অপবিত্র করেছে।
Lakini nilikuwa na huruma kwa ajili ya jina langu takatifu ambalo nyumba ya Israeli walilinajisi miongoni mwa mataifa, walipoenda huko.
22 “অতএব ইস্রায়েল কুলকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েল কুল, আমি যে তোমাদের জন্য এই কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের জন্যিই করব, যা তোমরা যেখানে গিয়েছ সেখানেই জাতিগণের মধ্যে অপবিত্র করেছ।
Kwa hiyo waambie nyumba ya Israeli, 'Bwana Yahwe asema hivi: Sifanyi haya kwa ajili yenu, nyumba ya Israeli, lakini jina langu, mlilolitukana miongoni mwa mataifa kila sehemu mlipoenda.
23 আমি আমার মহান নামের পবিত্রতা দেখাব, যা জাতিগণের মধ্যে অপবিত্র করা হয়েছে, যে নাম তুমি তাদের মধ্যে অপবিত্র করেছ। আর জাতিগণ জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাদের চোখের সামনে তোমাদের মধ্য দিয়ে নিজের পবিত্রতা দেখাব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
Kwa kuwa nitalifanya jina langu kuu kuwa takatifu, mlilolitukana miongoni mwa mataifa-katikati ya mataifa, mmelitukana. Kisha mataifa watajua kwamba mimi ni Yahwe-hivi ndivyo asemavyo Bwana Yahwe-asemavyo-wakati mtakapoona kwamba mimi ni mtakatifu.
24 “‘আমি জাতিগণের মধ্যে দিয়ে তোমাদের বের করে আনব; সমস্ত দেশ থেকে আমি তোমাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব।
Nitawachukua kutoka mataifa na kuwakusanya kutoka kila nchi, na nitawaleta hata nchi yenu.
25 আমি তোমাদের উপর পরিষ্কার জল ছিটিয়ে দেব, আর তাতে তোমরা শুচি হবে; তোমাদের সমস্ত নোংরামি ও প্রতিমা থেকে আমি তোমাদের শুচি করব।
Kisha nitanyunyiza maji masafi juu yenu ili muwe wasafi kutoka kwenye uchafu wote, na nitawasafisha kutoka sanamu zenu zenu.
26 আমি তোমাদের এক নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা দেব। আমি তোমাদের ভিতর থেকে পাথরের হৃদয় বের করে মাংসের হৃদয় দেব।
Nitawapatia moyo mpya na roho mpya sehemu zenu za ndani, na nitautoa moyo wa jiwe kutoka kwenye nyama zenu. Kwa kuwa nitawapatia moyo wa nyama.
27 আর আমি তোমার মধ্যে আমার আত্মা স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন করো ও আমার বিধানের বিষয়ে যত্নবান হও।
Nitaiweka Roho yangu ndani yenu na kuwawezesha kutembea katika sheria zangu na kuziweka hukumu zangu, hivyo mtazitenda.
28 তোমাদের পূর্বপুরুষদের যে দেশ আমি দিয়েছিলাম সেখানে তোমরা বাস করবে; তোমরা আমারই লোক হবে, আর আমি তোমাদের ঈশ্বর হব।
Kisha mtakaa katika nchi niliyowapa babu zenu; mtakuwa watu wangu, nami nitakuwa Mungu wenu.
29 আমি তোমাদের সব অশুচিতা থেকে তোমাদের রক্ষা করব। আমি তোমাদের প্রচুর ফসল দেব এবং তোমাদের দেশে আর দুর্ভিক্ষ আনব না।
Kwa kuwa nitawaokoa kutokana na uchafu wenu wote. Nitaita ngano kuiongeza. Sitaweka tena njaa juu yenu.
30 আমি গাছের ফল ও ক্ষেতের ফসল বৃদ্ধি করব, যেন দুর্ভিক্ষের দরুন তোমরা জাতিগণের মধ্যে আর অসম্মান ভোগ না করো।
Nitaongeza tunda la mti na kuzalisha kwenye mashamba ili kwamba msichukue tena aibu ya njaa juu ya mataifa.
31 তখন তোমরা তোমাদের মন্দ আচরণ ও অসৎ কাজের কথা স্মরণ করবে এবং নিজেদের পাপ ও জঘন্য কাজকর্মের জন্য নিজেরাই নিজেদের ঘৃণা করবে।
Kisha mtazikumbuka njia zenu mbaya na matendo yenu ambayo hayakuwa mazuri, na mtaonyesha chuki kwenye nyuso zenu kwa sababu ya dhambi zenu na matendo yenu maovu.
32 সার্বভৌম সদাপ্রভু বলেন, তোমরা জেনে রাখো যে, আমি তোমাদের জন্য এই কাজ করছি তা নয়। হে ইস্রায়েল কুল, তোমাদের আচরণের জন্য তোমরা লজ্জিত ও দুঃখিত হও!
Sifanyi hili kwa ajili yenu-hivi ndivyo Bwana Yahwe asemavyo-ijulikane kwenu. Hivyo tahayarikeni na kufadhaika kwa sababu ya njia zenu, nyumba ya Israeli.
33 “‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যেদিন আমি সব পাপ থেকে তোমাদের পরিষ্কার করব সেদিনই আমি নগরগুলিতে লোকদের বাস করাব এবং ধ্বংসস্থানগুলি আবার তৈরি করা হবে।
Bwana Yahwe asema hivi: Katika siku niliyowatakasa kutoka kwenye uovu wenu wote, nitawafanya miji ikaliwe na kuzijenga sehemu zilizoharibiwa.
34 পথিকেরা যে দেশ ধ্বংস অবস্থায় দেখত সেখানে কৃষিকাজ হবে।
Kwa kuwa mtailima nchi iliyoharibiwa hadi itakapoonekana haijaaharibika mbele za macho ya wote wapitao karibu.
35 তারা বলবে, “এই দেশটা আগে ধ্বংস হয়ে পড়েছিল সেটি এখন এদন উদ্যানের মতো হয়েছে; নগরগুলি ধ্বংস অবস্থায় পড়েছিল, জনশূন্য ও ভাঙাচোরা হয়েছিল, এখন সেগুলি প্রাচীরে ঘেরা ও লোকেরা সেখানে বাস করছে।”
Kisha watasema, “Hii nchi ilikuwa ukiwa, lakini imekuwa kama bustani ya Edeni; miji ya ukiwa na isiyo na wakaaji iliyo magofu ambayo ilibomolewa sasa inakaliwa.
36 তখন তোমাদের চারপাশের বেঁচে থাকা জাতিরা জানবে যে, আমি সদাপ্রভুই ভাঙা জায়গা আবার গড়েছি এবং পতিত জায়গায় আবার গাছ লাগিয়েছি। আমি সদাপ্রভু এই কথা বলেছি এবং আমি তাই করব।’
Kisha mataifa mengine waliowazunguka watajua yakwamba mimi ni Yahwe, kwamba nimejenga palipokuwa pameharibiwa na kuipanda mbegu sehemu iliyokuwa ukiwa.
37 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি আর একবার ইস্রায়েল কুলকে আমার কাছে অনুরোধ জানাতে দেব এবং এই কাজ তাদের জন্য করব: আমি তাদের লোকসংখ্যা মেষপালের মতো বৃদ্ধি করব,
Bwana Yahwe asema hivi: Tena nitaulizwa na nyumba ya Israeli kufanya hivi kwa ajili yao, kuwaongeza kama kundi la watu.
38 যেমন জেরুশালেমে পর্বের সময় উৎসর্গের জন্য মেষে ভরে যায়। তেমনি ধ্বংস হওয়া নগরগুলি মানুষে ভরে যাবে। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
Kama kundi lililotengwa kwa ajili ya sadaka, kama kundi katika Yerusalimu katika sikukuu yake iliyoteuliwa, hivyo miji itaharibiwa kwa kujazwa na makundi ya watu na watajua kwamba mimi ni Yahwe.”'