< যিহিস্কেল ভাববাদীর বই 35 >

1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Kisha neno la Yahwe likanijia, kusema,
2 “হে মানবসন্তান, তুমি তোমার মুখ সেয়ীয় পাহাড়ের বিরুদ্ধে রাখো; তার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী বলো,
“Mwanadamu, weka uso wako juu ya Mlima Seiri na tabiri dhidi yake.
3 এবং বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সেয়ীর পাহাড়, আমি তোমার বিরুদ্ধে, আমার হাত বাড়িয়ে তোমাকে একটি জনশূন্য পতিত জমি করে রাখব।
Uiambie, 'Bwana Yahwe asema hivi: Tazama! ni juu yako, Mlima Seiri, nitakupiga kwa mkono wangu na kukufanya ukiwa na tishio.
4 আমি তোমার নগরগুলি ধ্বংসস্থান করব এবং তুমি হবে জনশূন্য। তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।
Nitaiharibu miji yenu, na wewe mwenyewe utakuwa ukiwa; kisha utajua kuwa mimi ni Yahwe.
5 “‘কারণ তোমার প্রাচীন শত্রুভাব আছে এবং ইস্রায়েলীদের বিপদের সময় যখন তাদের শাস্তি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে তখন তুমি তরোয়ালের হাতে তাদের তুলে দিয়েছ,
Kwa sababu umekuwa adui kwa watu wangu Israeli siku zote, na kwa sababu umewatoa kwenye mikono ya upanga wakati wa mateso yao, wakati adhabu yao itakapokuwa katika ukubwa wake.
6 এজন্য, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, আমি তোমাকে রক্তপাতের হাতে তুলে দেব এবং তা তোমার পিছনে তাড়া করবে। যেহেতু তুমি রক্তপাত ঘৃণা করোনি, রক্তপাতই তোমার পিছনে তাড়া করবে।
Kwa hiyo, kama niishivyo-hivi ndivyo Bwana Yahwe asemavyo-nitaandaa kwa ajili ya damu, na damu na kukufutilia! Kwa kuwa hukuchukia damu, damu itakufuatilia.
7 আমি সেয়ীর পাহাড়কে জনশূন্য করব এবং যারা সেখানে যাওয়া-আসা করে তাদের উচ্ছিন্ন করব।
Nitaufanya Mlima Seiri mkamilifu na ukiwa wakati nitakapoukatilia mbali kutoka huo yeyote apitaye na arudiye tena.
8 আমি তোমার পাহাড়গুলিকে নিহত লোকদের দিয়ে ভরে দেব; যারা যুদ্ধে মারা গেছে তারা তোমার পাহাড়গুলিতে, উপত্যকাগুলিতে এবং তোমার সব জলের স্রোতে পড়ে থাকবে।
Kisha nitaijaza milima kwa watu wao waliokufa. Milima yako na mabonde na mifereji-wale walioawa kwa upanga wataanguka kati yao.
9 চিরকালের জন্য আমি তোমাকে জনশূন্য করে রাখব; তোমার নগরগুলিতে কেউ বাস করবে না। তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।
Nitakufanya mkiwa daima. Miji yako haitakaliwa na watu, lakini mtajua kwamba mimi ni Yahwe.
10 “‘কারণ তুমি বলেছ, “এই দুই জাতি এবং দেশ আমাদের হবে আর আমরা সেগুলির অধিকারী হব,” যদিও আমি সদাপ্রভু সেখানে ছিলাম,
Umesema, “Haya mataifa mawili na hizi nchi mbili zitakuwa zangu, na tutazimiliki,” hata wakati Yahwe alipokuwa pamoja nao.
11 এজন্য, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তাদের প্রতি ঘৃণায় তুমি যেমন রাগ ও হিংসা দেখিয়েছ সেই অনুসারেই আমি তোমার সঙ্গে ব্যবহার করব এবং আমি যখন তোমার বিচার করব তখন তাদের মধ্যে আমি নিজেকে প্রকাশ করব।
Kwa hiyo, kama niishivyo-hivi ndivyo Bwana Yahwe asemavyo-hivyo nitafanya kulingana na hasira yako na kulingana na wivu wako ambao uliousikia katika chuki yako ya Israeli, na nitajidhihirisha kwao nitakapokuhukumu.
12 তখন তুমি জানবে যে, তুমি ইস্রায়েলের সব পাহাড়ের বিরুদ্ধে যেসব অপমানের কথা বলেছ তা আমি সদাপ্রভু শুনেছি। তুমি বলেছ, “সেগুলি ধ্বংস হয়ে পড়ে আছে এবং তা গ্রাস করার জন্য আমাদের দেওয়া হয়েছে।”
Hivyo utajua kwamba mimi ni Yahwe. Nimeyasikia matukano yako yote uliyasema dhidi ya milima ya Israeli, uliposema, “Wameharibiwa; wametolewa kwetu tuwale.
13 তুমি আমার বিরুদ্ধে গর্ব করে অনেক কথা বলেছ, আর আমি সেইসব শুনেছি।
“Nanyi mmejitukuza juu yangu kwa kile mlichokisema, na mmeongeza maneno juu yangu; na kuyasikia yote.
14 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন সমস্ত পৃথিবী যখন আনন্দ করবে তখন আমি তোমাকে জনশূন্য করব।
Bwana Yahwe asema hivi: Nitakufanya ukiwa, wakati dunia nzima itakapofurahi.
15 ইস্রায়েল কুলের অধিকার হিসেবে যে দেশ পেয়েছে তা জনশূন্য দেখে তুমি যেমন আনন্দ করেছ তেমনি করে আমি তোমার সঙ্গে ব্যবহার করব। হে সেয়ীর পাহাড়, তুমি এবং ইদোমের বাকি সমস্ত জায়গা জনশূন্য হবে। তখন লোকে জানবে যে আমিই সদাপ্রভু।’”
Kama vile unavyofurahi juu ya urithi wa watu wa Israeli kwa sababu ukiwa ya wake, ndivyo nitakavyokutenda wewe. Utakuwa ukiwa, Mlima Seiri, na Edomu yote! Kisha watajua kwamba mimi ni Yahwe.”'

< যিহিস্কেল ভাববাদীর বই 35 >