< যিহিস্কেল ভাববাদীর বই 30 >

1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Neno la Bwana likanijia kusema:
2 “হে মানবসন্তান, ভাববাণী বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “‘বিলাপ করো এবং বলো, “হায়, সে কেমন দিন!”
“Mwanadamu, toa unabii na useme: ‘Hili ndilo Bwana Mwenyezi asemalo: “‘Ombolezeni ninyi na mseme, “Ole wa siku ile!”
3 কারণ সেদিনটি নিকটবর্তী, সদাপ্রভুর দিনটি নিকটবর্তী, সেটি মেঘে ঢাকা দিন, জাতিদের শেষ সময়।
Kwa kuwa siku ile imekaribia, siku ya Bwana imekaribia, siku ya mawingu, siku ya maangamizi kwa mataifa.
4 মিশরের উপর যুদ্ধ আসবে, আর কূশের উপর আসবে দারুণ যন্ত্রণা। যখন মিশরে লোকেরা মরে পড়ে থাকবে, তার ধনসম্পদ নিয়ে যাওয়া হবে তার ভিত্তি ধ্বংস হবে।
Upanga utakuja dhidi ya Misri, nayo maumivu makuu yataijia Ethiopia. Mauaji yatakapoangukia Misri, utajiri wake utachukuliwa na misingi yake itabomolewa.
5 কূশ ও পূট, লূদ ও সমস্ত আরব দেশ, লিবিয়া এবং নিয়মের অধীন দেশের লোকেরা যুদ্ধে মিশরের সঙ্গে মারা পড়বে।
Kushi na Putu, Ludi na Arabia yote, Libya na watu wa nchi ya Agano watauawa kwa upanga pamoja na Misri.
6 “‘সদাপ্রভু এই কথা বলেন, “‘মিশরের বন্ধু দেশের লোকেরা ধ্বংস হয়ে যাবে এবং তার শক্তির গর্ব অকৃতকার্য হবে। মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত লোকেরা তার মধ্যেই যুদ্ধে মারা পড়বে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
“‘Hili ndilo Bwana asemalo: “‘Wale walioungana na Misri wataanguka na kiburi cha nguvu zake kitashindwa. Kutoka Migdoli hadi Aswani, watauawa ndani yake kwa upanga, asema Bwana Mwenyezi.
7 তারা জনশূন্য হবে জনশূন্য দেশের মধ্যে আর তাদের নগরগুলি পড়ে থাকবে ধ্বংস হওয়া নগরগুলি মধ্যে।
“‘Hizo nchi zitakua ukiwa miongoni mwa nchi zilizo ukiwa, nayo miji yao itakuwa magofu miongoni mwa miji iliyo magofu.
8 তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি মিশরে আগুন লাগাব এবং তার সমস্ত সাহায্যকারী চুরমার হয়ে যাবে।
Ndipo watakapojua kwamba mimi ndimi Bwana, nitakapoiwasha Misri moto na wote wamsaidiao watapondwa.
9 “‘সেদিন নিশ্চিন্তে থাকা কূশকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার আদেশে জাহাজে করে বের হয়ে যাবে। মিশরের শেষ দিনে কূশের যন্ত্রণা হবে, কারণ সেদিন তার উপরেও নিশ্চয় আসবে।
“‘Siku hiyo wajumbe watatoka kwangu kwa merikebu, ili kuwatia hofu Ethiopia, wakiwa katika hali yao ya kuridhika. Maumivu makali yatawapata siku ya maangamizi ya Misri, kwa kuwa hakika itakuja.
10 “‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “‘ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাত দিয়ে মিশরের মস্ত বড়ো দলকে আমি শেষ করে দেব।
“‘Hili ndilo Bwana Mwenyezi asemalo: “‘Nitakomesha makundi ya wajeuri ya Misri kwa mkono wa Nebukadneza mfalme wa Babeli.
11 সে এবং তার সৈন্যদলকে—জাতিগণের মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর, আনা হবে দেশকে ধ্বংস করার জন্য। তারা মিশরের বিরুদ্ধে তাদের তরোয়াল ধরবে আর নিহত লোকদের দিয়ে দেশ ভরিয়ে দেবে।
Yeye na jeshi lake, taifa lililo katili kuliko mataifa yote, litaletwa ili kuangamiza nchi. Watafuta panga zao dhidi ya Misri na kuijaza nchi kwa waliouawa.
12 আমি নীলনদের স্রোত শুকিয়ে ফেলব এবং মন্দ জাতির কাছে দেশটা বিক্রি করে দেব; বিদেশিদের হাত দিয়ে দেশ ও তার মধ্যেকার সবকিছুকে আমি ধ্বংস করব। আমি সদাপ্রভু এই কথা বললাম।
Nitakausha vijito vya Naili na nitaiuza nchi kwa watu waovu, kwa mkono wa wageni, nitaifanya nchi ukiwa na kila kitu kilichomo ndani yake. Mimi Bwana nimenena haya.
13 “‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন “‘আমি প্রতিমাগুলি ধ্বংস করব এবং মেম্ফিস থেকে অবস্তু-প্রতিমাগুলি শেষ করে দেব। মিশরে আর কোনও শাসনকর্তা থাকবে না, এবং দেশের সর্বত্র আমি ভয় ছড়িয়ে দেব।
“‘Hili ndilo Bwana Mwenyezi asemalo: “‘Nitaangamiza sanamu na kukomesha vinyago katika Memfisi Hapatakuwepo tena na mkuu katika nchi ya Misri, nami nitaeneza hofu katika nchi nzima.
14 আমি মিশরের উপরের এলাকাটিকে পতিত জমি করে ফেলে রাখব, সোয়নে আগুন লাগাব এবং থিব্‌সকে শাস্তি দেব।
Nitaifanya Pathrosi kuwa ukiwa na kuitia moto Soani, nami nitaipiga kwa adhabu Thebesi
15 আমি মিশরের দুর্গ, সীন নগরের উপর আমার ক্রোধ ঢেলে দেব, এবং থিব্‌সের সমস্ত লোককে ছেঁটে ফেলে দেব।
Nitaimwaga ghadhabu yangu juu ya Pelusiumu, ngome ya Misri, nami nitakatilia mbali makundi ya wajeuri wa Thebesi.
16 আমি মিশরে আগুন লাগাব; সীন নগর যন্ত্রণায় ছটফট করবে। থিব্‌সের বিরুদ্ধে লোকেরা হঠাৎ আসবে; মেম্ফিসের নিয়মিত যন্ত্রণায় থাকবে।
Nitaitia moto nchi ya Misri; Pelusiumu itagaagaa kwa maumivu makuu. Thebesi itachukuliwa na tufani, Memfisi itakuwa katika taabu daima.
17 আবেন ও পী-বেশতের যুবকেরা যুদ্ধে মারা যাবে, এবং নগরগুলি নিজেরাই বন্দিদশায় যাবে।
Wanaume vijana wa Oni na wa Pi-Besethi wataanguka kwa upanga nayo hiyo miji itatekwa.
18 তফন্‌হেষে দিনের বেলা অন্ধকার হয়ে যাবে যখন আমি মিশরের জোয়াল ভাঙব; সেখানে তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে। সে মেঘে ঢেকে যাবে, তার গ্রামগুলি বন্দিদশায় যাবে।
Huko Tahpanhesi mchana utatiwa giza nitakapovunja kongwa la Misri; hapo kiburi cha nguvu zake kitakoma. Atafunikwa na mawingu na vijiji vyake vitatekwa.
19 এইভাবে আমি মিশরকে শাস্তি দেব, আর তারা জানবে যে আমিই সদাপ্রভু।’”
Kwa hiyo nitaipiga Misri kwa adhabu, nao watajua kuwa Mimi ndimi Bwana.’”
20 দশম বছরের, দশম মাসের সাত দিনের দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Katika mwaka wa kumi na moja, mwezi wa kwanza, siku ya saba, neno la Bwana likanijia kusema:
21 “হে মানবসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙে দিয়েছি। ভালো হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয়নি যাতে সেটি তরোয়াল ধরার জন্য উপযুক্ত শক্তি পায়।
“Mwanadamu, nimevunja mkono wa Farao mfalme wa Misri. Haukufungwa ili upone au kuwekewa kipande cha ubao ili upate nguvu za kuweza kuchukua upanga.
22 এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে। আমি তার দুই হাতই ভেঙে দেব, ভালো ও ভাঙা উভয় হাতই, এবং তার হাত থেকে তরোয়াল ফেলে দেব।
Kwa hiyo hili ndilo Bwana Mwenyezi asemalo: Mimi ni kinyume na Farao mfalme wa Misri. Nitavunja mikono yake yote miwili, ule mkono ulio mzima pia na ule uliovunjika na kuufanya upanga uanguke toka mkononi mwake.
23 আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব।
Nitawatawanya Wamisri miongoni mwa mataifa na kuwafukuza huku na huko katika nchi zote.
24 আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব এবং আমার তরোয়াল তার হাতে দেব, কিন্তু আমি ফরৌণের হাত ভেঙে দেব, তাতে সে ব্যাবিলনের রাজার সামনে আহত লোকের মতো কাতরাবে।
Nitaitia nguvu mikono ya mfalme wa Babeli na kuutia upanga wangu mkononi mwake, lakini nitavunja mikono ya Farao, naye atalia kwa huzuni mbele yake kama mtu aliyetiwa jeraha la kumfisha.
25 আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তরোয়াল ব্যাবিলনের রাজার হাতে দেব আর সে মিশরের বিরুদ্ধে তা চালাবে, তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
Nitaitia nguvu mikono ya mfalme wa Babeli, lakini mikono ya Farao italegea. Ndipo watakapojua kwamba Mimi ndimi Bwana, nitakapoutia upanga wangu mkononi mwa mfalme wa Babeli, naye ataunyoosha dhidi ya Misri.
26 আর আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।”
Nitawatawanya Wamisri miongoni mwa mataifa na kuwafukuza huku na huko katika nchi mbalimbali. Ndipo watakapojua kwamba Mimi ndimi Bwana.”

< যিহিস্কেল ভাববাদীর বই 30 >