< যিহিস্কেল ভাববাদীর বই 28 >

1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Kisha neno la Yahwe likanijia, kusema,
2 “হে মানবসন্তান, তুমি সোরের শাসনকর্তাকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “‘তোমার অন্তরের অহংকারে তুমি বলো, “আমি দেবতা; সমুদ্রের মাঝখানে আমি ঈশ্বরের সিংহাসনে বসে আছি।” কিন্তু তুমি একজন মানুষ, দেবতা নও, যদিও তুমি মনে করো যে তুমি ঈশ্বরের মতো জ্ঞানী।
“Mwanadamu, waambie watawala wa Tiro, 'Bwana Yahwe asema hivi: Moyo wako unakiburi! Umesema, “mimi ni mungu! Nitakaa kwenye kiti cha miungu katika moyo wa bahari!” Ingawa wewe ni mtu na sio mungu, unaufanya moyo wako kama moyo wa mungu,
3 তুমি কি দানিয়েলের থেকেও জ্ঞানী? তোমার কাছে কি কোনও গুপ্ত বিষয় লুকানো হয়নি?
unafikiri kwamba unahekima kuliko Danieli, na kwamba hakuna siri ikushangazayo!
4 তোমার জ্ঞান ও বুদ্ধি দিয়ে তুমি নিজের জন্য সম্পদ লাভ করেছ এবং তোমার কোষাগারে সোনা ও রুপো জমা করেছ।
Umejitajirisha mwenyewe pamoja na hekima na ujuzi, na kujipatia dhahabu na fedha katika hazina yako!
5 ব্যবসায়ে তোমার দারুণ দক্ষতায় তুমি তোমার সম্পদ বাড়িয়েছ, এবং তোমার সম্পদের কারণে তোমার হৃদয় অহংকারে ভরে গিয়েছে।
Kwa hekima kubwa na kwa biashara yako, umeongeza utajiri wako, hivyo moyo wako una kiburi kwa sababu ya utajiri yako.
6 “‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন “‘যেহেতু তুমি নিজেকে মনে করো, ঈশ্বরের মতো জ্ঞানী,
Kwa hiyo, Bwana Yahwe asema hivi: Kwa sababu umetengeza moyo wako kama moyo wa mungu,
7 আমি তোমার বিরুদ্ধে বিদেশিদের নিয়ে আসব, জাতিদের মধ্যে সবচেয়ে নির্মম; তারা তোমার সৌন্দর্য এবং জ্ঞানের বিরুদ্ধে তাদের তরোয়াল উঠাবে এবং তোমার উজ্জ্বল ঐশ্বর্যকে বিদ্ধ করবে।
kwa hiyo nitaleta wageni juu yako, watu wa kuogofya kutoka mataifa mengine. Wataleta panga zao juu hekima ya uzuri wako, na watauchafua uzuri wako.
8 তারা তোমাকে কুয়োতে নামাবে, এবং তুমি সমুদ্রের গভীরে এক ভয়ংকর মৃত্যু ভোগ করবে।
Watakupeleka chini hata kwenye shimo, na utakufa kifo cha waliokufa katika Bahari.
9 তোমার বধকারীদের সাক্ষাতে, তুমি কি তখন বলবে, “আমি ঈশ্বর”? যাদের হাতে তুমি বধ হয়েছ, তুমি কেবল একজন মানুষ, ঈশ্বর নও।
Je! kweli utasema, “Mimi ni mungu” mbele ya uso wa yule akuuaye? Wewe ni mwanadamu na sio Mungu, na utakuwa kwenye mkono wa yule akujeruaye.
10 তুমি বিদেশিদের হাতে অচ্ছিন্নত্বকের মতো মরবে। আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’”
Utakufa kifo cha asiyetahiriwa kwa mkono wa wageni kwa kuwa nimesema hili-asema Bwana Yahwe.
11 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Neno la Yahwe likanijia, kusema,
12 “হে মানবসন্তান, সোরের রাজার জন্য তুমি বিলাপ করে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “‘তুমি ছিলে নিখুঁতের মুদ্রাংক, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত।
“Mwanadamu, inua maombolezo kwa ajili ya mfalme wa Tiro na umwambie, 'Bwana Yahwe asema hivi: Uliumbwa mkamilifu, umejaa hekima na ukamilifu wa hekima.
13 তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে; প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে: পোখরাজ, পীতমণি, হীরা, বৈদূর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, ফিরোজা ও পান্না। তোমার অলংকার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল; তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেইদিন এগুলি তৈরি করা হয়েছিল।
Ulikuwa katika Edeni, bustani ya Mungu. Kila jiwe la thamani lilikufunika: akiki, yakuti manjano, almasi, zabarajadi, shohamu, yaspi, yakuti samawi, zumaridi, baharamani, na dhahabu. Ilikuwa siku uliyokuwa umeiumba ambayo walikuwa wameiandaa.
14 রক্ষাকারী করূব হিসেবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে অভিষিক্ত করেছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে; তুমি অগ্নিময় পাথরের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে।
Nimekuweka juu ya mlima mtakatifu wa Mungu kama kerubi nimekutia mafuta kwa ajili ya kumlinda mwanadamu. Ulikuwa kati ya mawe ya moto ulipozunguka.
15 তোমার সৃষ্টির দিন থেকে তোমার চালচলনে তুমি নির্দোষ ছিলে যতক্ষণ না তোমার মধ্যে মন্দতা পাওয়া গেল।
Ulikuwa mwadilifu kwenye njia zako kutoka siku ulipoumbwa hadi uovu ulipoonekana ndani yako.
16 তোমার অনেক ব্যবসার দরুন তুমি অত্যাচারী হয়ে উঠলে এবং পাপ করলে। সেইজন্য আমি তোমাকে লজ্জিত করে ঈশ্বরের পাহাড় থেকে বের করেছিলাম, এবং হে রক্ষাকারী করূব, আমি তোমাকে অগ্নিময় পাথরের মধ্যে থেকে তাড়িয়ে দিলাম।
Kupitia biashara yako kubwa uliyokuwa umeijaza kwa udhalimu, hivyo umetenda dhambi. Hivyo nimekutupilia mbali ya mlima wa Mungu, kama mmoja wao wa aliyekuwa ameninajisi, na nimekuharibu, kerubi mlinzi, na kukutoa miongono mwa mawe ya moto.
17 তোমার সৌন্দর্যের কারণে তোমার হৃদয় অহংকারী হয়েছিল, এবং তোমার জাঁকজমকের জন্য তোমার জ্ঞানকে দূষিত করেছিলে। এই জন্য আমি তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম; রাজাদের সামনে আমি তোমাকে রাখলাম যেন তারা তোমাকে দেখতে পায়।
Moyo wako ulikuwa na kiburi kwa uzuri wako; umeiharibu hekima yako kwa sababu ya fahari yako. Nimekupeleka chini kwenye dunia. Nimekuweka mbele ya wafalme ili waweze kukuona.
18 তোমার অনেক পাপ ও অসৎ ব্যবসা দিয়ে তুমি নিজের উপাসনার জায়গাগুলি অপবিত্র করেছ। এই জন্য আমি তোমার মধ্যে থেকে আগুন বের করলাম আর তা তোমাকে পুড়িয়ে দিল, এবং যারা দেখছিল তাদের চোখের সামনে আমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম।
Kwa sababu ya wingi wa dhambi zako na biashara za udanganyifu, umepanajisi mahali pako patakatifu. Basi nimetengeneza moto kutoka ndani yako; utakula wewe. Nitakugeuza kwenye majivu juu ya dunia katika macho ya wote wakutazamao.
19 যে সমস্ত জাতি তোমাকে জানত তারা তোমার বিষয় হতভম্ব হল; তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ আর তুমি থাকবে না।’”
Wale wote waliokujua miongoni mwa watu watakao kutetemekewa; watakuwa watu wa kutisha, na hutakuwepo tena milele.”'
20 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Kisha neno la Bwana Yahwe likanijia, kusema,
21 “হে মানবসন্তান, তুমি সীদোনের দিকে মুখ রাখো; তার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো
“Mwanadamu, elekeza uso wako Sidoni na toa utabiri juu yake.
22 এবং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “‘হে সীদোন, আমি তোমার বিপক্ষে, এবং আমি তোমার মধ্যে মহিমান্বিত হব। তাতে তোমরা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি তোমাকে শাস্তি দেব এবং তোমার মধ্যে আমার পবিত্রতা প্রকাশ করব।
Sema, Bwana Yahwe asema hivi: Tazama! Niko juu yako, Sidoni! Kwa kuwa nitatukuzwa kati yako hivyo watu wako watajua kwamba mimi ni Yahwe wakati nitakapokuwa nimezitekeleza hukumu ndani yako. Nitaonyesha utakatifu ndani yako.
23 আমি তোমার মধ্যে মহামারি পাঠাব এবং তোমার রাস্তায় রক্ত বহাব। চারিদিক থেকে তরোয়ালের আক্রমণের ফলে, আহত লোকেরা তার মধ্যে পতিত হবে। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
Nitapeleka tauni juu yako na tazama mitaa yako, na walioua wataanguka kati yako. Wakati upanga utakapokuja juu yao kutoka pande zote, kisha mtajua kwamba mimi ni Yahwe.
24 “‘ইস্রায়েল কুলের জন্য ব্যথা দেওয়া কোনও কাঁটাগাছ এবং সূচালো কাঁটার মতো বিদ্বেষী প্রতিবেশী আর থাকবে না। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
Kisha hakutakuwa na mtemba uchomao na maumivu ya miba kwa ajili ya nyumba ya Israeli kutoka wale wote waliomzunguka wanaowadharau watu wake, hivyo watajua kwamba mimi ni Bwana Yahwe!'
25 “‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে পড়া ইস্রায়েলীদের আমি যখন জড়ো করব, তখন জাতিদের সামনে তাদের মধ্যে আমি নিজের পবিত্রতা প্রকাশ করব। তারা নিজেদের সেই দেশে বাস করবে, যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছিলাম।
Bwana Yahwe asema hivi, Nitakapowakusanya nyumba ya Israeli kutoka miongni mwa watu waliokuwa wamekusanyika, na wakati nilipokuwa nimewatenga miongoni mwao, hivyo mataifa aanaweza kuona, kisha watafanya nyumba zao katika nchi nitakayo mpatia mtumishi wangu Yakobo.
26 তারা সেখানে নিরাপদে বাস করবে এবং ঘরবাড়ি বানাবে ও আঙুর ক্ষেত করবে; তাদের বিদ্বেষী প্রতিবেশী সকল জাতিদের যখন আমি শাস্তি দেব তখন তারা নিরাপদে বাস করবে। তখন তারা জানবে যে আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।’”
Kisha wataishi salama ndani yake na kujenga nyumba, kulima mizabibu, na kuishi salama wakati nitakapo zitekeleza hukumu juu ya wote wale ambao sasa wanawadharau kutoka sehemu zote; basi watajua yakwamba mimi ni Yahwe Mungu wao!”'

< যিহিস্কেল ভাববাদীর বই 28 >