< যিহিস্কেল ভাববাদীর বই 27 >
1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Maganar Ubangiji ta zo mini cewa,
2 “হে মানবসন্তান, তুমি সোরের বিষয়ে বিলাপ করো।
“Ɗan mutum, ka yi makoki domin Taya.
3 সোরকে বলো, সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, অনেক উপকূলে জাতিগণের বণিক, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “‘হে সোর, তুমি বলো, “আমি সৌন্দর্যে নিখুঁত।”
Ka ce wa Taya, wadda take zaune a hanyar shiga zuwa teku, kasuwar masu yawa mutane a bakin teku, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, “‘Kin ce, ya Taya, “Ni kyakkyawa ce cikakkiya.”
4 সমুদ্রের মধ্যে তোমার রাজ্য; তোমার নির্মাণকারীরা তোমার সৌন্দর্যে সম্পূর্ণতা এনেছে।
Manyan tekuna ne wurin zamanki; maginanki sun sa kyanki ya zama cikakke.
5 তারা সনীর থেকে দেবদারু গাছ দিয়ে তোমার সমস্ত তক্তা তৈরি করেছে; লেবাননের সিডার গাছ নিয়ে তোমার জন্য মাস্তুল তৈরি করেছে।
Sun yi dukan katakanki daga itatuwan fir daga Senir; sun kwaso itatuwan al’ul daga Lebanon don su yi miki jigon jirgin ruwa.
6 বাশন দেশের ওক কাঠ দিয়ে তোমার দাঁড়গুলি তৈরি করেছে; সাইপ্রাসের উপকূল থেকে চিরহরিৎ গাছের কাঠ এনে তারা তোমার পাটাতন বানিয়ে হাতির দাঁত দিয়ে সাজিয়েছে।
Da oak daga Bashan suka yi sandunan tuƙan jirgin ruwa da itatuwan kasharina daga bakin tekun Saifurus suka yi daɓe jirgin ruwanki, suka kuma manne masa hauren giwa.
7 মিশরের সুন্দর নকশা তোলা মসিনার কাপড় দিয়ে তোমার পাল তৈরি করা হয়েছিল এবং সেটি তোমার পতাকা হিসেবে ব্যবহার হত; ইলীশা থেকে আনা নীল আর বেগুনি কাপড় ছিল তোমার চাঁদোয়া।
Lilin mai kyau mai ado daga Masar ne filafilan jirgin ruwanki suka kuma zama tutarki; an yi tutarki da shuɗi da shunayya daga bakin tekun Elisha.
8 সীদোন ও অর্বদের লোকেরা তোমার দাঁড় বাইত; হে সোর, দক্ষ লোকেরা তোমার নাবিক ছিল।
Mutanen Sidon da Arfad su ne matuƙan jirgin ruwanki; gwanayenki, ya Taya, suna ciki a matsayi matuƙan jiragen ruwa.
9 গবালের প্রাচীনেরা দক্ষ লোক হিসেবে তোমার মধ্যে মেরামতের কাজ করত। সমুদ্রের সব জাহাজ ও তাদের নাবিকেরা তোমার জিনিসপত্র দেওয়া-নেওয়া করার জন্য তোমার পাশে ভিড়ত।
Masu hikima na Gebal suna ciki a matsayin masu tattoshe mahaɗan katakon jirginki. Dukan jiragen ruwa da matuƙansu sukan zo wurinki don kasuwanci.
10 “‘পারস্য, লূদ ও পূট দেশের লোকেরা তোমার সৈন্যদলে যোদ্ধার কাজ করত। তারা তাদের ঢাল ও মাথা রক্ষার টুপি তোমার দেয়ালে টাঙিয়ে তোমার জাঁকজমক বাড়িয়ে তুলত।
“‘Mutanen Farisa, Lidiya da Fut su ne suka zama sojoji a cikin mayaƙanki. Sun rataye garkuwoyinsu da hulunan kwano a katangarki, suna kawo miki daraja.
11 অর্বদ ও হেলেকের লোকেরা তোমার চারপাশের প্রাচীরের উপর পাহারা দিত; গাম্মাদের লোকেরা তোমার উঁচু দুর্গ চৌকি দিত। তোমার চারপাশের দেয়ালে তারা তাদের ঢাল টাঙিয়ে রাখত; তোমার সৌন্দর্যের সম্পূর্ণতা তারাই এনেছিল।
Mutanen Arfad da Helek sun yi tsaron katangar a kowace gefe; mutanen Gammad su ne a hasumiyoyinki. Sun rataye garkuwoyinsu kewaye da katangarki; sun sa kyanki ya zama cikakke.
12 “‘তোমার প্রচুর ধনসম্পদের জন্য তর্শীশ তোমার সঙ্গে ব্যবসা করত; রুপো, লোহা, দস্তা ও সীসার বদলে তারা তোমার জিনিস নিত।
“‘Tarshish ta yi ciniki da ke saboda yawan wadatar kayayyakinki; sun sayi kayan cinikinki da azurfa, ƙarfe, kuza da dalma.
13 “‘গ্রীস, তূবল ও মেশক তোমার সঙ্গে ব্যবসা করত; তারা তোমার জিনিসপত্রের বদলে দিত দাস-দাসী ও ব্রোঞ্জের পাত্র।
“‘Girka, Tubal da Meshek sun yi kasuwanci da ke; sun sayi kayanki suka biya da bayi da kuma abubuwan da aka yi da tagulla.
14 “‘তোমার জিনিসপত্রের বদলে বৈৎ-তোগর্মের লোকেরা দিত ঘোড়া, যুদ্ধের ঘোড়া ও খচ্চর।
“‘Mutanen Bet Togarma sun sayi kayan cinikinki da dawakai, dawakan yaƙi da alfadarai.
15 “‘দদানের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা করত, এবং উপকূলের অনেকেই তোমার ক্রেতা ছিল; তারা হাতির দাঁত ও আবলুস কাঠ দিয়ে তোমার দাম মিটাত।
“‘Mutanen Dedan sun yi kasuwanci da ke, bakin teku masu yawa abokan cinikinki ne; sun biya ki da hauren giwa da katakon kanya.
16 “‘তোমার তৈরি অনেক জিনিসের জন্য অরাম তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত ফিরোজা মণি, বেগুনি কাপড়, নকশা তোলা কাপড়, মসিনা কাপড়, প্রবাল ও পদ্মরাগমণি।
“‘Mutanen Aram sun yi ciniki da ke saboda yawan kayanki; suka sayi kayan cinikinki da zumurrudu, da shunayya, da kayan ado, da lilin mai taushi, da murjani, da yakutu.
17 “‘যিহূদা ও ইস্রায়েল তোমার সঙ্গে ব্যবসা করত; তারা তোমার জিনিসের বদলে মিন্নীতের গম, খাবার জিনিস, মধু, তেল ও সুগন্ধি মলম দিত।
“‘Yahuda da Isra’ila sun yi kasuwanci da ke; sun sayi kayanki da alkama da Minnit da alawa, da zuma, da mai, da ganyaye masu ƙanshi.
18 “‘তোমার তৈরি অনেক জিনিস ও প্রচুর ধনসম্পদের জন্য দামাস্কাস তোমার বণিক ছিল, তারা হিলবোনের দ্রাক্ষারস এবং জাহার থেকে পশম এনে ব্যবসা করত
“‘Mutanen Damaskus sun ga abin da za ki iya bayarwa sai suka yi ciniki da ke, ta sayi kayanki da ruwan inabi daga Helbon, da ulu daga Zahar.
19 এবং বদান ও যবন উষল থেকে লোকেরা এসে তোমার জিনিসপত্রের বদলে নিয়ে যেত পিটানো লোহা, নীরসে ধরনের দারুচিনি ও বচ।
Wedan da Yaban kusa da Uzal, suka sayi kayanki; wato gyararren ƙarfe da kayan yaji.
20 “‘দদান তোমার সঙ্গে ঘোড়ার পিঠের গদির কাপড়ের ব্যবসা করত।
“‘Mutanen Dedan sun sayi kayanki da sirdin zama a kan dawakai.
21 “‘আরব ও কেদরের শাসনকর্তারা ছিল তোমার ক্রেতা; তারা তোমার জিনিসের বদলে মেষের বাচ্চা, মেষ ও ছাগল দিত।
“‘Mutanen Arabiya da dukan sarakunan Kedar abokan cinikinki ne; sun yi ciniki da ke suka sayi kayanki da’yan raguna, da raguna, da awaki.
22 “‘শিবা ও রয়মার ব্যবসায়ীরা তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত সব রকমের ভালো ভালো মশলা, দামি পাথর ও সোনা।
“‘’Yan kasuwan Sheba da Ra’ama sun yi ciniki da ke; suka sayi kayanki da kayan yaji mafi kyau iri-iri, da duwatsu masu daraja iri-iri, da zinariya.
23 “‘হারণ, কন্নী, এদন ও শিবার ব্যবসায়ীরা এবং আসিরিয়া ও কিলমদ তোমার সঙ্গে ব্যবসা করত।
“‘Haran, Kanne da Eden da kuma’yan kasuwan Sheba, Assuriya da Kilmad sun yi ciniki da ke.
24 তারা তোমার বাজারে সুন্দর সুন্দর পোশাক, নীল কাপড়, নকশা তোলা কাপড় এবং বিভিন্ন রংয়ের গালিচা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আনত।
A kasuwarki sun yi ciniki da ke suka sayar miki tufafi masu tsada, da na shuɗi, da masu ado, da dardumai masu ƙyalƙyali da kirtani, da igiyoyi waɗanda aka tuƙa da kyau.
25 “‘তর্শীশের জাহাজগুলি তোমার জিনিসপত্র বয়ে নিয়ে আসত। সমুদ্রের মাঝখানে ভারী জিনিসপত্র নিয়ে তুমি পূর্ণ ছিলে।
“‘Jiragen ruwan Tarshish sun zama masu jigilar kayanki. Kin cika da kaya masu nauyi a tsakiyar teku.
26 যারা দাঁড় বাইত তারা তোমাকে দূর সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু সমুদ্রের মাঝখানে পূবের বাতাসে তোমাকে টুকরো টুকরো করে দেবে।
Matuƙan jiragenki sun kai ki can cikin manyan tekuna. Amma iskar gabas za tă farfasa ki kucu-kucu a tsakiyar teku.
27 তোমার ধনসম্পদ, ব্যবসার জিনিস ও অন্যান্য জিনিস, তোমার নাবিকেরা, মেরামতকারীরা, তোমার ব্যবসায়ীরা ও তোমার সব সৈন্যেরা এবং তোমার জাহাজে থাকা অন্য সকলে সমুদ্রের মাঝখানে ডুবে যাবে যেদিন তোমার জাহাজডুবি হবে।
Dukiyarki, cinikinki da kayan kasuwarki, ma’aikatanki na jirgi, matuƙan jiragenki da masu tattoshe mahaɗan katakan jiragenki,’yan kasuwarki da dukan sojojinki, da kuma kowa da yake cikin jirgi zai nutsa a tsakiyar teku a ranar da jirginki zai nutse.
28 তোমার নাবিকদের চিৎকারে সমুদ্রের পাড়ের জায়গাগুলি কেঁপে উঠবে।
Ƙasashen bakin teku za su girgiza sa’ad da matuƙan jirginki suka yi kuka.
29 যারা দাঁড় টানে তারা সবাই তাদের জাহাজ ছেড়ে চলে যাবে; নাবিকেরা সকলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবে।
Dukan waɗanda suke riƙe da matuƙi za su ƙyale jiragensu; ma’aikatan jirage da dukan matuƙan jirage za su tsaya a bakin teku.
30 তারা তোমার জন্য চিৎকার করে খুব কান্নাকাটি করবে; তারা তাদের মাথায় ধুলা দেবে ও ছাইয়ের মধ্যে গড়াগড়ি দেবে।
Za su tā da muryarsu su yi kuka mai zafi a kanki; za su yayyafa ƙura a kawunansu, su yi ta birgima a cikin toka.
31 তোমার জন্য তারা তাদের মাথা কামিয়ে ফেলবে এবং ছালার চট পরবে। তারা মনের দুঃখে তোমার জন্য বিলাপ করে করে কাঁদবে।
Za su aske kawunansu saboda ke za su kuma sa tufafin makoki. Za su yi kuka dominki su yi ɓacin rai da kuma kuka mai zafi.
32 তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে ও শোক করবে, তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে “সমুদ্রে ঘেরা সোরের মতো করে আর কাউকে কি চুপ করিয়ে দেওয়া হয়েছে?”
Yayinda suke kuka a kanki kuwa, za su yi makoki dominki suna cewa, “Wa ya taɓa yin shiru kamar Taya, kewaye da teku?”
33 তোমার ব্যবসার জিনিসপত্র যখন সমুদ্রে বের হত তখন তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে; তোমার প্রচুর ধনসম্পদ ও জিনিসপত্র দিয়ে তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।
Sa’ad da kayan cinikinki suka tafi ƙasashen hayi, kin gamsar da al’ummai masu yawa; da dukiyarki masu yawa da kuma kayan cinikinki kin azurtar da sarakunan duniya.
34 তুমি এখন সমুদ্রের আঘাতে গভীর জলের মধ্যে চুরমার হয়েছ; তোমার জিনিসপত্র ও তোমার সব লোক তোমার সঙ্গে ডুবে গেছে।
Yanzu teku ta farfashe ki cikin zurfafan ruwaye; kayan cinikinki da dukan kamfaninki sun nutse tare da ke.
35 যারা উপকূলে বাস করে তারা তোমার অবস্থা দেখে হতভম্ব; তাদের রাজারা ভয়ে কেঁপে উঠছে এবং তাদের মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে।
Dukan mazaunan bakin teku sun giggice saboda masifarki; sarakunansu sun tsorata ƙwarai fuskokinsu kuwa sun yamutse don tsoro.
36 জাতিগণের মধ্যের ব্যবসায়ীরা তোমাকে দেখে টিটকারি দেয়; তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ আর তুমি থাকবে না।’”
’Yan kasuwa a cikin al’ummai suna yin miki tsaki; kin zo ga mummunar ƙarshe ba za ki ƙara kasancewa ba har abada.’”