< যিহিস্কেল ভাববাদীর বই 26 >

1 একাদশ বছরে, এগারো মাসের প্রথম দিনে, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Pa chaka cha khumi ndi chimodzi, tsiku loyamba la mwezi, Yehova anandiyankhula kuti:
2 “হে মানবসন্তান, যেহেতু জেরুশালেম সম্বন্ধে সোর বলেছিল, ‘বাহবা! অন্যান্য জাতিগণের কাছে যাবার প্রধান ফটক ভেঙে গেছে, এবং তার দরজাগুলি আমার কাছে পুরোপুরি খুলে গেছে; এখন যখন সে ধ্বংস হয়ে পড়ে আছে আমার উন্নতি হবে,’
“Iwe mwana wa munthu, anthu a ku Turo ananyogodola Yerusalemu kuti ‘Hii! Uja amene anali chipata choloweramo anthu a mitundu ina wawonongeka. Zitseko zake zatsekukira ife. Tidzalemera popeza wasanduka bwinja.’
3 সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, আমি তোমার বিরুদ্ধে, আর সমুদ্র যেমন তার ঢেউ উঠায় তেমনি করে আমি অনেক জাতিকে তোমার বিরুদ্ধে নিয়ে আসব।
Nʼchifukwa chake, Ine Ambuye Yehova ndikuti: Ndidzakulangani, inu anthu a ku Turo. Ndidzakuyitanirani anthu a mitundu ina kuti adzakulangeni monga momwe mafunde amawombera pa Nyanja.
4 তারা সোরের প্রাচীর এবং উঁচু দুর্গগুলি ধ্বংস করবে; আমি তার ধুলা ময়লা চেঁচে ফেলে তাকে পাথরের মতো করে দেব।
Anthuwo adzawononga makoma a Turo ndi kugwetsa nsanja zake. Ndidzapala dothi lake ndipo ndidzamusandutsa thanthwe losalala.
5 সে সমুদ্রের বুকে জাল শুকাবার জায়গা হবে, কারণ আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। সে জাতিদের লুটের জিনিস হবে,
Udzakhala poyanikapo makoka pakati pa nyanja. Ine Ambuye Yehova ndayankhula zimenezo. Udzasanduka chofunkha cha anthu a mitundu ina.
6 তার মূল ভূখণ্ডে বসতিগুলি তরোয়াল দ্বারা ধ্বংসিত হবে। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
Anthu okhala ku mtunda adzasakazidwa ndi lupanga. Pamenepo adzadziwa kuti Ine ndine Yehova.
7 “কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, আমি উত্তর দিক থেকে ঘোড়া, রথ, ঘোড়সওয়ার ও বিরাট সৈন্যবাহিনীর সঙ্গে রাজাদের রাজা ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে নিয়ে আসব।
“Ine Ambuye Yehova ndikuti: Iwe Turo, ndidzakubweretsera Nebukadinezara, mfumu ya ku Babuloni mfumu ya mafumu, kuchokera kumpoto pamodzi ndi akavalo ndiponso magaleta, anthu okwera pa akavalo ndi gulu lalikulu la ankhondo.
8 সে তোমার মূল ভূখণ্ডের বসতিগুলি তরোয়াল দ্বারা ধ্বংস করবে; তোমাদের বিরুদ্ধে অবরোধ তৈরি করবে, তোমার দেওয়ালের সঙ্গে লাগিয়ে একটি ঢালু ঢিবি বানাবে আর তোমার বিরুদ্ধে তার ঢাল উঁচু করবে।
Anthu okhala ku mtunda adzawapha ndi lupanga. Adzapanga mitumbira yankhondo ndi kukukwezera zishango kuti alimbane nawe.
9 সে প্রাচীর ভাঙার যন্ত্র দিয়ে তোমার প্রাচীরে আঘাত করবে তার অস্ত্রগুলি দিয়ে তোমার উঁচু দুর্গগুলি ধ্বংস করবে।
Adzagwetsa makoma ako ndi zida zogumulira khoma ndi kugwetsa nsanja zako ndi nkhwangwa zake.
10 তার এত বেশি ঘোড়া থাকবে যে, সেগুলি তোমাকে ধুলোয় ঢেকে দেবে। ভাঙা প্রাচীরের মধ্য দিয়ে লোকে যেমন নগরে ঢোকে তেমনি করে সে যখন যুদ্ধের ঘোড়া, গাড়ি ও রথ নিয়ে তোমার দ্বারগুলির মধ্য দিয়ে ঢুকবে তখন তার শব্দে তোমার প্রাচীরগুলি কাঁপবে।
Akavalo ake adzakhala ochuluka kwambiri kotero kuti adzakukwirira ndi fumbi lawo. Makoma ako adzagwedezeka ndi mdidi wa akavalo, ngolo ndi magaleta pamene iye adzalowa pa zipata monga mmene amalowera mu mzinda umene makoma ake agwetsedwa.
11 তার ঘোড়াগুলির খুর তোমার সব রাস্তা মাড়াবে; সে তোমার লোকদের তরোয়াল দিয়ে মেরে ফেলবে, এবং তোমার শক্ত শক্ত থামগুলি মাটিতে পড়ে যাবে।
Akavalo ake adzapondaponda mʼmisewu yako yonse ndi ziboda zawo. Adzapha anthu ako ndi lupanga. Mizati yako yolimba idzagwetsedwa.
12 তারা তোমার সম্পত্তি ও তোমার বাণিজ্যের জিনিসপত্র লুট করবে; তারা তোমার প্রাচীর ভেঙে ফেলবে ও তোমার সুন্দর বাড়িগুলি ধ্বংস করবে এবং তোমার পাথর, কাঠ ও ধুলো সমুদ্রে ফেলে দেবে।
Iwo adzafunkha chuma chako ndipo adzalanda zinthu zako za malonda. Adzagwetsa makoma ako ndi kuwononga nyumba zako zabwino. Adzaponya miyala yako, matabwa ako ndi dothi lako mʼnyanja.
13 আমি তোমার গানের শব্দ থামিয়ে দেব এবং তোমার বীণার সংগীত আর শোনা যাবে না।
Choncho ndidzathetsa phokoso la nyimbo zanu, ndipo kulira kwa apangwe ako sikudzamvekanso.
14 আমি তোমাকে শুষ্ক পাথর করব, আর তুমি হবে জাল শুকানোর জায়গা। তোমাকে আর তৈরি করা হবে না, কেননা আমি সদাপ্রভু এই কথা বললাম, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Ndidzakusandutsa thanthwe losalala, ndipo udzakhala malo woyanikapo makoka a nsomba. Sudzamangidwanso, pakuti Ine Yehova ndayankhula, akutero Ambuye Yehova.
15 “সার্বভৌম সদাপ্রভু সোরকে এই কথা বলেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে এবং তোমার মধ্যে যে নরহত্যা হয়েছে তাতে কি উপকূল সকল কেঁপে উঠবে না?
“Ine Ambuye Yehova ndikukuwuza, iwe mzinda wa Turo, kuti zilumba zidzagwedezeka pakumva za kugwa kwako ndiponso poona anthu opweteka akubuwula ndipo anthu akuphedwa pakati pako.
16 তখন উপকূলের সমস্ত শাসনকর্তারা তাদের সিংহাসন থেকে নেমে তাদের রাজপোশাক ও কারুকাজ করা পোশাকগুলি খুলে ফেলবে। ভীষণ ভয়ে তারা মাটিতে বসবে, সবসময় কাঁপতে থাকবে, ও তোমাকে দেখে হতভম্ব হবে।
Pamenepo mafumu a mʼmbali mwa nyanja adzatsika pa mipando yawo yaufumu. Adzayika pambali mikanjo yawo ndi kuvala zovala zawo zamakaka. Adzachita mantha ndipo adzakhala pansi akunjenjemera kosalekeza. Adzathedwa nzeru poona zimene zakugwera.
17 তখন তারা তোমার বিষয়ে বিলাপ করে তোমাকে বলবে: “‘হে নাম করা নগর, তুমি কেমন করে ধ্বংস হয়ে গেলে, তোমার লোকেরা তো সমুদ্রে চলাচল করত! সমুদ্রে তোমরা শক্তিশালী ছিলে, তুমি এবং তোমার অধিবাসীরা; যারা সেখানে বাস করত তুমি তাদের ভয় দেখাতে।
Pamenepo adzayimba nyimbo yokudandaula ndipo adzati kwa iwe: “‘Nʼkuchita kuwonongeka chotere, iwe mzinda wotchuka, wodzaza ndi anthu a ku nyanja! Unali wamphamvu pa nyanja, iwe ndi nzika zako; unkaopseza anthu onse amene ankakhala kumeneko.
18 এখন তোমার পতনের দিনে উপকূল কাঁপছে; সমুদ্রের দ্বীপ সকল তোমার পতনে আতঙ্কগ্রস্ত।’
Tsopano mayiko a mʼmbali mwa nyanja akunjenjemera chifukwa cha kugwa kwako; okhala pa zilumba nawonso agwidwa ndi mantha aakulu chifukwa cha kugwa kwako.’
19 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি যখন তোমাকে জনশূন্য নগর করব, অন্যান্য নগরের মতো যেখানে কেউ বাস করে না, আর যখন মহাসমুদ্রের জল তোমার উপরে আনব ও তার জলের রাশি তোমাকে ঢেকে দেবে,
“Mawu a Ine Ambuye Yehova ndi awa: Ndidzakusandutsa bwinja, ngati mizinda imene anthu sangathe kukhalamo. Ndidzakuphimba ndi madzi ozama a mʼnyanja, madzi amphamvu woti akumize.
20 তখন আমি তোমাকে মৃতস্থানে যাওয়া লোকদের সঙ্গে পুরানো দিনের লোকদের কাছে নিচে নামিয়ে দেব। আমি তোমাকে পৃথিবীর গভীরে পুরানো দিনের ধ্বংসস্থানের মধ্যে মৃতস্থানে যাওয়া লোকদের সঙ্গে বাস করাব, তুমি আর ফিরে আসবে না অথবা জীবিতদের দেশে তোমার স্থান হবে না।
Ndidzakugwetsa pansi kuti ukhale pamodzi ndi anthu amvulazakale amene akutsikira ku manda. Ine ndidzakusunga ku dzenjeko ngati ku bwinja losiyidwa kalekale, pamodzi ndi anthu amene anafa kale motero sudzabwererako kukhala pakati pa anthu amoyo.
21 আমি তোমাকে ভয়ংকরভাবে শেষ করে দেব এবং তুমি আর থাকবে না। লোকেরা তোমার খোঁজ করবে, কিন্তু তোমাকে আর কখনও পাওয়া যাবে না, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।”
Ine ndidzakuthetsa mochititsa mantha, ndipo sudzakhalaponso. Anthu adzakufunafuna, koma sudzapezekanso, akutero Ambuye Yehova.”

< যিহিস্কেল ভাববাদীর বই 26 >