< যিহিস্কেল ভাববাদীর বই 14 >

1 ইস্রায়েলের কয়েকজন প্রাচীন আমার কাছে এসে আমার সামনে বসলেন।
Waɗansu dattawan Isra’ila suka zo wurina suka zauna a ƙasa a gabana.
2 তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Sai maganar Ubangiji ta zo mini cewa,
3 “হে মানবসন্তান, এই লোকেরা তাদের অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রেখেছে। আমি কি তাদের কখনও আমার কাছে অনুসন্ধান করতে দেব?
“Ɗan mutum, waɗannan mutane sun kafa gumaka a cikin zukatansu suka sa mugayen abubuwan sa tuntuɓe a gabansu. Zan bar su, su taɓa nemi ni?
4 অতএব তুমি তাদের সঙ্গে কথা বলে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যখন কোনও ইস্রায়েলী তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রাখে এবং ভাববাদীর কাছে যায়, আমি সদাপ্রভু নিজেই তার অনেক প্রতিমাপূজা অনুসারে তাকে উত্তর দেব।
Saboda haka ka yi musu magana ka faɗa musu cewa, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa sa’ad da wani mutumin Isra’ila ya kafa gumaka a cikin zuciyarsa ya kuma sa mugun abin tuntuɓe a gabansa sa’an nan ya tafi wurin annabi, Ni Ubangiji zan amsa masa da kaina game da babban bautar gumakarsa.
5 ইস্রায়েলীদের অন্তর আবার জয় করার জন্যই আমি এটা করব, কারণ তারা সবাই তাদের প্রতিমাগুলির জন্য আমাকে ত্যাগ করেছে।’
Zan yi haka don in sāke ƙame zukatan mutanen Isra’ila, waɗanda duk suka yashe ni don gumakansu.’
6 “অতএব ইস্রায়েল কুলকে তুমি বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা মন ফিরাও! তোমাদের প্রতিমাগুলি থেকে ফেরো এবং সকল ঘৃণ্য কাজ ত্যাগ করো!
“Saboda haka ka faɗa wa gidan Isra’ila cewa, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ku tuba! Ku juyo daga gumakanku ku kuma furta dukan ayyukanku masu banƙyama!
7 “‘কোনও ইস্রায়েলী কিংবা ইস্রায়েল দেশে বাসকারী কোনও বিদেশি যদি আমার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রাখে এবং আমার কাছে জিজ্ঞাসা করার জন্য ভাববাদীর কাছে যায়, আমি সদাপ্রভু নিজেই তাকে উত্তর দেব।
“‘Duk sa’ad da mutumin Isra’ila ko baƙo mai zama a Isra’ila ya rabu da ni ya kuma kafa gumaka a cikin zuciyarsa ya kuna sa mugun abin tuntuɓe a gabansa sa’an nan ya tafi wurin annabi don yă neme ni, Ni Ubangiji zan amsa masa da kaina.
8 আমি সেই লোকের বিপক্ষে দাঁড়াব এবং তাকে একটি দৃষ্টান্ত ও একটি চলতি কথার মতো করব। আমার লোকদের মধ্য থেকে আমি তাকে ছেঁটে ফেলব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
Zan yi gāba da mutumin in kuma sa ya zama misali da kuma abin karin magana. Zan ware shi daga mutanena. Sa’an nan za ku san cewa ni ne Ubangiji.
9 “‘আর যে ভাববাদী প্ররোচিত হয়ে ভাববাণী বলে, আমি, সদাপ্রভুই সেই ভাববাদীকে প্ররোচিত করেছি, এবং আমি আমার হাত তার বিরুদ্ধে বাড়াব এবং আমার লোক ইস্রায়েলীদের মধ্য থেকে তাকে ধ্বংস করব।
“‘In kuma aka ruɗi annabin har ya yi annabci, Ni Ubangiji na rinjayi wannan annabi, zan kuma miƙa hannuna gāba da shi in hallaka shi daga cikin mutanena Isra’ila.
10 তারা তাদের অন্যায়ের শাস্তি পাবে—সেই ভাববাদী এবং যে তার সঙ্গে পরামর্শ করবে সেও দোষী হবে।
Za su ɗauki hakkin laifinsu annabin zai zama mai laifi daidai da wanda ya zo neman shawararsa.
11 তখন ইস্রায়েল কুল আর আমার কাছ থেকে বিপথে যাবে না, এবং তাদের সব পাপ দিয়ে নিজেদের আর অশুচি করবে না। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’”
Sa’an nan mutanen Isra’ila ba za su ƙara kauce daga gare ni ba, ba kuwa za su ƙara ƙazantar da kansu da dukan zunubansu ba. Za su zama mutanena, ni kuma zan zama Allahnsu, in ji Ubangiji Mai Iko Duka.’”
12 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Maganar Ubangiji ta zo mini cewa,
13 “হে মানবসন্তান, যদি কোনও দেশ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে পাপ করে আমি তাদের বিরুদ্ধে হাত বিস্তার করে তাদের খাবারের যোগান বন্ধ করে দিই এবং দুর্ভিক্ষ পাঠিয়ে সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলি,
“Ɗan mutum, in wata ƙasa ta yi mini zunubi ta wurin rashin aminci na kuma miƙa hannuna gāba da ita don in toshe hanyar samun abincinta na kuma aika da yunwa a kanta na kashe mutanenta da dabbobinta,
14 এমনকি এই তিনজন লোক—নোহ, দানিয়েল ও ইয়োব—যদি সেখানে থাকত, তারা তাদের ধার্মিকতার জন্য কেবল নিজেদের রক্ষা করতে পারত, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
ko da waɗannan mutum uku Nuhu, Daniyel da kuma Ayuba suna a cikinta, za su iya ceton kansu ne kawai ta wurin adalcinsu, in ji Ubangiji Mai Iko Duka.
15 “আমি যদি দেশে বুনো পশু পাঠাই আর তারা লোকদের নিঃসন্তান করে এবং দেশকে জনশূন্য করে যেন সেই পশুদের ভয়ে কেউ দেশের মধ্যে দিয়ে যাতায়াত না করতে পারে,
“Ko kuwa in na aika da namun jeji su ratsa cikin wannan ƙasa suka kuma bar ta babu yaro, ta kuma zama kufai har babu wanda zai ratsa cikinta saboda namun jeji,
16 সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, যদি তিনজন লোক সেখানে থাকত, তারা তাদের নিজেদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা শুধু নিজেদের বাঁচাতে পারত, কিন্তু দেশ জনশূন্য হত।
muddin ina raye, in ji Ubangiji Mai Iko Duka, ko da ma waɗannan mutum uku suna a cikinta, ba za su iya ceton’ya’yansu maza ko mata ba. Su kaɗai za a iya ceto, amma ƙasar za tă zama kufai.
17 “অথবা আমি যদি সেই দেশের বিরুদ্ধে তরোয়াল এনে বলি, ‘দেশের মধ্যে দিয়ে তরোয়াল যাক,’ এবং আমি সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলি,
“Ko kuma in na kawo takobi a kan wannan ƙasa na kuma ce, ‘Bari takobin ya ratsa cikin dukan ƙasar,’ na kuma kashe mutanenta da dabbobinsu,
18 সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, যদি তিনজন লোক সেখানে থাকত, তারা তাদের নিজেদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা শুধু নিজেদের বাঁচাতে পারত।
muddin ina raye, in ji Ubangiji Mai Iko Duka, ko da waɗannan mutum uku suna cikinta, ba za su iya ceton’ya’yansu maza ko mata ba. Su kaɗai za a iya ceto.
19 “অথবা আমি যদি দেশের মধ্যে মহামারি পাঠাই এবং সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলার জন্য আমার ক্রোধ ঢেলে রক্ত বহাই,
“Ko kuma in na aika da annoba a cikin wannan ƙasa na kuma yi fushi a kanta ta wurin kisa, ina kisan mutanenta da dabbobinsu,
20 সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, এমনকি যদি সেখানে নোহ, দানিয়েল ও ইয়োব থাকত, তারা তাদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা তাদের ধার্মিকতার জন্য কেবল নিজেদের রক্ষা করতে পারত।
muddin ina raye, in ji Ubangiji Mai Iko Duka, ko da Nuhu, Daniyel da Ayuba suna a cikinta, ba za su iya ceton ɗansu ko’yarsu ba. Za su iya ceton kansu ne kaɗai ta wurin adalcinsu.
21 “কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন এমন যদি হয় তবে আমি মানুষ ও পশুদের মেরে ফেলার জন্য জেরুশালেমের বিরুদ্ধে আমার চারটে ভয়ংকর শাস্তি পাঠাই—তরোয়াল ও দুর্ভিক্ষ ও বুনো পশু ও মহামারি!
“Gama ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa balle fa sa’ad da na aika wa Urushalima da hukuntaina guda huɗu masu zafi takobi da yunwa da namun jeji da annoba don su kashe mutanenta da dabbobinsu!
22 তবুও সেখানকার কয়েকজন বেঁচে যাবে—ছেলে ও মেয়ে যাদের সেখান থাকে বের করে আনা হবে। তারা তোমাদের কাছে আসবে, এবং যখন তোমরা তাদের কাজ ও আচরণ দেখবে, জেরুশালেমের বিরুদ্ধে যে বিপর্যয় আমি নিয়ে এসেছি সে বিষয় তোমরা সান্ত্বনা পাবে—প্রত্যেক বিপর্যয় যা আমি তার উপরে নিয়ে এসেছি।
Duk da haka za a sami mutanen da za su ragu’ya’ya maza da matan da za a fitar daga cikinta. Za su zo wurinka, kuma sa’ad da ka gan halinsu da ayyukansu, za ka ta’azantu game da bala’in da na kawo a kan Urushalima kowane bala’in da na kawo a kanta.
23 তাদের কাজ ও আচরণ দেখে তোমরা সান্ত্বনা পাবে, কারণ তোমরা জানতে পারবে যে অকারণে আমি কিছুই করিনি, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”
Za ka ta’azantu sa’ad da ka ga halinsu da kuma ayyukansu, gama za ka san cewa ban aikata wani abu a cikinta ba dalili ba, in ji Ubangiji Mai Iko Duka.”

< যিহিস্কেল ভাববাদীর বই 14 >