< যিহিস্কেল ভাববাদীর বই 11 >
1 তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিয়ে সদাপ্রভুর গৃহের পূর্বদিকের দ্বারের কাছে আনলেন। সেখানে দ্বারে ঢুকবার জায়গায় পঁচিশজন পুরুষ ছিল আর তাদের মধ্যে লোকদের নেতা অসূরের ছেলে যাসনিয় ও বনায়ের ছেলে প্লটিয়কে দেখলাম।
Ndipo Roho akaniinua na kunileta mpaka kwenye lango la nyumba ya Bwana linalotazama upande wa mashariki. Pale kwenye ingilio la lango kulikuwepo wanaume ishirini na watano, nami nikaona miongoni mwao Yaazania mwana wa Azuri na Pelatia mwana wa Benaya, viongozi wa watu.
2 সদাপ্রভু আমাকে বললেন, “হে মানবসন্তান, এরাই সেই লোক যারা এই নগরের মধ্যে মন্দ পরিকল্পনা এবং খারাপ পরামর্শ দিচ্ছে।
Bwana akaniambia, “Mwanadamu, hawa ndio wafanyao hila na kutoa mashauri potovu katika mji huu.
3 তারা বলছে, ‘ঘরবাড়ি তৈরি করবার সময় কি হয়নি? এই নগরটি যেন রান্নার হাঁড়ি আর আমরা হচ্ছি মাংস।’
Wao husema, ‘Je, hivi karibuni hautakuwa wakati wa kujenga nyumba? Mji huu ni chungu cha kupikia, nasi ndio nyama.’
4 অতএব হে মানবসন্তান, ভাববাণী বলো; সুতরাং এদের বিরুদ্ধে ভাববাণী বলো।”
Kwa hiyo toa unabii dhidi yao, tabiri, Ewe mwanadamu.”
5 তারপর সদাপ্রভুর আত্মা আমার উপরে আসলেন, আর তিনি আমাকে বলতে বললেন, “সদাপ্রভুর এই কথা বলেন, তোমরা এই কথা বলছ, তোমরা ইস্রায়েলের নেতারা, কিন্তু আমি জানি তোমাদের মনে কি আছে।
Kisha Roho wa Bwana akaja juu yangu, naye akaniambia niseme: “Hili ndilo Bwana asemalo: Hili ndilo ninyi mnalosema, ee nyumba ya Israeli, lakini ninajua mnalowaza mioyoni mwenu.
6 তোমরা এই নগরে অনেক লোককে মেরে ফেলেছ এবং মরা মানুষ দিয়ে রাস্তাগুলি ভরেছ।
Mmewaua watu wengi katika mji huu na kujaza barabara zake maiti.
7 “সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের যে মরা লোকদের তোমরা নগরে ফেলেছ সেগুলিই মাংস এবং এই নগরটি হাঁড়ি, কিন্তু সেখান থেকে তোমাদের তাড়িয়ে দেব।
“Kwa hiyo hili ndilo asemalo Bwana Mwenyezi: maiti ulizozitupa huko ni nyama na mji huu ni chungu, lakini nitawaondoa mtoke huko.
8 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন; তোমরা তরোয়ালকে ভয় করো, আর আমি তোমাদের বিরুদ্ধে তরোয়ালই আনব।
Mnaogopa upanga, nao upanga huo ndio nitakaouleta juu yenu, asema Bwana Mwenyezi.
9 আমি নগর থেকে তোমাদের তাড়িয়ে বের করে বিদেশিদের হাতে তুলে দেব এবং তোমাদের শাস্তি দেব।
Nitawaondoa mtoke katika mji na kuwatia mikononi mwa wageni nami nitawaadhibu.
10 তোমরা তরোয়াল দ্বারা মারা পড়বে, আর ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Mtaanguka kwa upanga, nami nitatimiza hukumu dhidi yenu katika mipaka ya Israeli. Ndipo mtajua kuwa Mimi ndimi Bwana.
11 এই নগর তোমাদের জন্য হাঁড়ি হবে না, আর তোমরা তার মধ্যেকার মাংস হবে না; ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব।
Mji huu hautakuwa chungu kwa ajili yenu, wala hamtakuwa nyama ndani yake. Nitatoa hukumu dhidi yenu katika mipaka ya Israeli.
12 আর তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ তোমরা আমার নিয়ম ও শাসন পালন করোনি বরং তোমাদের চারপাশের জাতিদের অনুরূপ হয়েছ।”
Nanyi mtajua ya kuwa Mimi ndimi Bwana, kwa kuwa hamkufuata amri zangu wala kuzishika sheria zangu, bali mmefuata mwenendo wa mataifa yanayowazunguka.”
13 এখন আমি যখন ভাববাণী বলছিলাম, বনায়ের ছেলে প্লটিয় মারা গেল। আমি তখন উবুড় হয়ে পড়ে উঁচু স্বরে কেঁদে কেঁদে বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের বাকি লোকদের সবাইকে শেষ করে দেবে?”
Basi nilipokuwa ninatoa unabii, Pelatia mwana wa Benaya akafa. Ndipo nikaanguka kifudifudi, nikalia kwa sauti kuu nikasema, “Ee Bwana Mwenyezi! Je utaangamiza kabisa mabaki ya Israeli?”
14 সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশ পেল,
Neno la Bwana likanijia kusema:
15 “হে মানবসন্তান, জেরুশালেমের লোকেরা তোমার নির্বাসিত ভাইদের এবং অন্যান্য ইস্রায়েলীদের সম্বন্ধে বলছে, ‘তারা সদাপ্রভু থেকে অনেক দূরে চলে গেছে; এই দেশ তো আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে।’
“Mwanadamu, ndugu zako, ndugu zako ambao ni wa uhusiano wa damu na nyumba yote ya Israeli, ndio wale ambao watu wa Yerusalemu wamesema, ‘Wako mbali na Bwana; nchi hii tulipewa sisi kuwa milki yetu.’
16 “সুতরাং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যদিও আমি তাদের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছি, তবুও কিছু সময়ের জন্য সেই সমস্ত দেশে আমি তাদের পবিত্রস্থান হয়েছি।’
“Kwa hiyo sema, ‘Hili ndilo Bwana Mwenyezi asemalo: Ingawa niliwapeleka mbali miongoni mwa mataifa na kuwatawanya katika nchi mbalimbali, lakini kwa kitambo kidogo mimi nimekuwa mahali patakatifu kwao katika nchi walizokwenda.’
17 “সুতরাং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন আমি যদিও তোমাদের অন্যান্য জাতিগণের মধ্যে ছড়িয়ে দিয়েছি, আমি সেখান থেকে তোমাদের ফিরিয়ে নিয়ে আসব, আর আবার আমি তোমাদের ইস্রায়েল দেশ ফিরিয়ে দেব।’
“Kwa hiyo sema: ‘Hili ndilo Bwana Mwenyezi asemalo: Nitawakusanyeni kutoka mataifa na kuwarudisha kutoka nchi ambazo mmetawanywa, nami nitawarudishia nchi ya Israeli.’
18 “তারা সেখানে ফিরে গিয়ে সব জঘন্য মূর্তি ও ঘৃণ্য প্রতিমাগুলি দূর করে দেবে।
“Watairudia nchi na kuondoa vinyago vyote vya upotovu na sanamu zote za machukizo.
19 আমি তাদের একই হৃদয় দেব ও সেখানে এক নতুন আত্মা স্থাপন করব; আমি তাদের মধ্যে থেকে কঠিন হৃদয় সরিয়ে এক মাংসময় হৃদয় দেব।
Nitawapa moyo mmoja na kuweka roho mpya ndani yao, nitaondoa kutoka ndani yao moyo wa jiwe na kuwapa moyo wa nyama.
20 তখন তারা আমার নিয়ম সকল অনুসরণ করবে এবং আমার শাসন পালন করতে যত্নবান হবে। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব।
Kisha watafuata amri zangu na kuwa waangalifu kutii sheria zangu. Watakuwa watu wangu nami nitakuwa Mungu wao.
21 কিন্তু যাদের হৃদয় জঘন্য মূর্তি ও ঘৃণ্য প্রতিমার প্রতি অনুগত, তাদের কাজের ফল আমি তাদেরই মাথায় ঢেলে দেব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”
Lakini kwa wale ambao mioyo yao imeambatana na vinyago vyao vya upotovu na sanamu zao za machukizo, nitaleta juu ya vichwa vyao yale waliyotenda asema Bwana Mwenyezi.”
22 এরপর করূবেরা তাদের ডানা মেলে দিলেন, তাদের পাশে সেই চাকাগুলি ছিল, আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের উপরে ছিলেন।
Ndipo wale makerubi, wenye magurudumu pembeni mwao, wakakunjua mabawa yao, nao utukufu wa Mungu wa Israeli ulikuwa juu yao.
23 সদাপ্রভুর মহিমা নগরের মধ্য থেকে উঠে তার পূর্বদিকের পাহাড়ের উপরে গিয়ে থামল।
Basi utukufu wa Bwana ukapaa juu kutoka mji, ukatua juu ya mlima ulio upande wa mashariki ya mji.
24 ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন এবং তাঁর দেওয়া দর্শনের মধ্য দিয়ে আবার ব্যাবিলনে নির্বাসিতদের কাছে নিয়ে গেলেন। তখন যে দর্শন আমি দেখেছিলাম তা আমার কাছ থেকে উপরে উঠে গেল,
Roho akaniinua na kunileta mpaka kwa watu wa uhamisho huko Ukaldayo nikiwa katika yale maono niliyopewa na Roho wa Mungu. Ndipo maono niliyokuwa nimeyaona yakanitoka,
25 আর সদাপ্রভু আমাকে যে সকল বিষয় দেখিয়েছিলেন, সে সমস্তই আমি নির্বাসিত লোকদের বললাম।
nami nikawaeleza wale watu wa uhamisho kila kitu Bwana alichokuwa amenionyesha.