< যিহিস্কেল ভাববাদীর বই 10 >
1 তারপর আমি চেয়ে দেখলাম আর করূবদের মাথার উপর দিকে সেই উন্মুক্ত এলাকা ছিল তার উপরে নীলকান্তমণির সিংহাসনের মতো কিছু একটি দেখতে পেলাম।
Na duba, sai na ga kamannin kursiyin saffaya a kan sararin da yake a bisa kawunan kerubobi.
2 সদাপ্রভু মসিনা কাপড় পরা লোকটিকে বললেন, “করূবদের নিচে যে চাকাগুলি আছে তুমি সেগুলির মধ্যে যাও। সেই করূবদের মাঝখান থেকে তুমি দু-হাত ভরে জ্বলন্ত কয়লা নিয়ে নগরের উপর ছড়িয়ে দাও।” আমার চোখের সামনে লোকটি সেখানে ঢুকলেন।
Sai Ubangiji ya ce wa mutumin da yake saye da lilin, “Ka shiga cikin da’irorin da suke ƙarƙashin kerubobi. Ka cika hannuwanka da garwashin wuta wanda yake tsakanin kerubobin ka kuma watsar da su a kan birnin.” Yayinda nake dubawa, sai ya shiga.
3 যখন সেই লোকটি ভিতরে ঢুকলেন, তখন করূবেরা মন্দিরের দক্ষিণ দিকে দাঁড়িয়েছিলেন, এবং ভিতরের প্রাঙ্গণ মেঘে পরিপূর্ণ হয়ে গেল।
Kerubobin kuwa suna tsaye a gefen kudu na haikali sa’ad da mutumin ya shiga, sai girgije ya cika filin da yake can ciki.
4 সেই সময় সদাপ্রভুর মহিমা করূবদের উপর থেকে উঠে মন্দিরের গোবরাটের উপর দাড়াল। মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে গেল, এবং প্রাঙ্গণ সদাপ্রভুর মহিমার ঔজ্জ্বল্যে ভরা ছিল।
Sai ɗaukakar Ubangiji ya tashi daga bisa kerubobi ya tafi zuwa madogarar ƙofar haikali. Girgijen ya cika haikali, filin kuwa ya cika da hasken ɗaukakar Ubangiji.
5 করূবদের ডানার আওয়াজ বাইরের প্রাঙ্গণ পর্যন্ত শোনা যাচ্ছিল, সেই আওয়াজ সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলার আওয়াজের মতো।
Sai aka ji ƙarar fikafikan kerubobin har a filin waje, kamar muryar Allah Maɗaukaki sa’ad da ya yi magana.
6 সদাপ্রভু যখন মসিনা কাপড় পরা লোকটিকে এই আদেশ দিয়েছিলেন, “তুমি করূবদের মাঝখানে চাকার মধ্য থেকে আগুন নাও,” তখন লোকটি ভিতরে গিয়ে একটি চাকার পাশে দাঁড়ালেন।
Sa’ad da Ubangiji ya umarci mutumin da yake saye da lilin cewa, “Ka ɗibi wuta daga cikin tsakanin da’irorin, daga tsakanin kerubobin,” sai mutumin ya shiga ya tsaya kusa da da’irar.
7 তখন করূবদের মধ্যে একজন তাদের মধ্যকার আগুনের দিকে হাত বাড়ালেন। তিনি কিছু আগুন নিয়ে সেই মসিনা কাপড় পরা লোকটির হাতে দিলেন, যিনি তা নিয়ে বের হয়ে গেলেন।
Sa’an nan ɗaya daga cikin kerubobin ya miƙa hannu zuwa wurin wutar da take tsakaninsu. Ya ɗebo wutar daga ciki ya zuba a hannuwan mutumin da yake saye da lilin, shi kuwa ya karɓa ya fita.
8 (করূবদের ডানার নিচে মানুষের হাতের মতো কিছু দেখা গেল।)
(A ƙarƙashin fikafikan kerubobin ana iya ganin abin da ya yi kamar hannuwan mutum.)
9 পরে আমি তাকিয়ে করূবদের প্রত্যেকের পাশে একটি করে মোট চারটি চাকা দেখতে পেলাম; চাকাগুলি বৈদূর্যমণির মতো চকমক করছিল।
Na duba, sai na ga kusa da kerubobin akwai da’irori huɗu, kowanne kusa da kerub guda; da’irorin suna ƙyalli kamar wani dutse mai daraja.
10 সেগুলির আকৃতি এইরকম, সেই চারটি চাকা দেখতে একইরকম ছিল; একটি চাকার মধ্যচ্ছেদ করে যেন আর একটি চাকা।
Game da kamanninsu kuwa, huɗu a cikinsu sun yi kama da juna; kowanne ya yi kamar da da’ira a cikin da’ira.
11 চলবার সময় সেই চাকাগুলি চারদিকের যে কোনও দিকে সোজা চলত, অন্য কোনও দিকে ফিরত না। করূবদের মাথা যেদিকে থাকত তারা সেদিকেই চলতেন, চলবার সময় ফিরতেন না।
Yayinda suke tafiya, sukan tafi kowane gefe huɗun da kerubobin suka nufa; da’irorin ba sa juyawa yayinda kerubobin suke tafiya. Kerubobin suka tafi kowane gefen da kan ya nufa, ba tare da juyawa ba sa’ad da suke tafiya.
12 তাদের চারটি চাকাতে, গোটা দেহে, পিঠে, হাতে এবং ডানার চারপাশে চোখে ভরা ছিল।
Jikunansu gaba ɗaya, har da bayansu, hannuwansu da fikafikansu, sun cika gaba ɗaya da idanu, kamar yadda suke a da’irori huɗun.
13 আমি শুনলাম চাকাগুলিকে “ঘুরন্ত চাকা” বলে ডাকা হচ্ছে।
Na ji ana kiran da’irorin “da’irorin guguwa.”
14 প্রত্যেকটি করূবের চারটি করে মুখ ছিল; প্রথমটি করূবের, দ্বিতীয়টি মানুষের, তৃতীয়টি সিংহের, চতুর্থটি ঈগল পাখির।
Kowane daga kerubobin yana da fuskoki huɗu. Fuska ɗaya na kerub ne, na biyun fuskar mutum ne, na ukun fuskar zaki ne, na huɗun kuwa fuskar gaggafa ce.
15 তখন করূবেরা উপরের দিকে উঠলেন। এরাই সেই জীবন্ত প্রাণী যাদের আমি কবার নদীর ধারে দেখতে পেয়েছিলাম।
Sai kerubobin suka tashi sama. Waɗannan ne halittu masu ran da na gani kusa da Kogin Kebar.
16 করূবেরা চললে তাদের পাশে চাকাগুলি চলত; আর করূবেরা মাটি ছেড়ে উঠবার জন্য ডানা মেললে চাকাগুলি তাদের পাশ ছাড়ত না।
Sa’ad da kerubobin suka motsa, sai da’irorin da suke kusa da su su motsa; kuma sa’ad da kerubobin suka buɗe fikafikansu don su tashi daga ƙasa, da’irorin ba sa barin wurarensu.
17 করূবেরা থামলে সেগুলিও থামত আর করূবেরা উঠলে তাদের সঙ্গে তারা উঠত, কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা সেগুলির মধ্যেই ছিল।
Sa’ad da kerubobin suka tsaya cik, su ma sukan tsaya cik; kuma sa’ad da kerubobin suka tashi, sai su ma su tashi tare da su, domin ruhun rayayyun halittun yana a cikinsu.
18 তারপর সদাপ্রভুর মহিমা মন্দিরের গোবরাটের উপর থেকে চলে গিয়ে করূবদের উপরে থামল।
Sai ɗaukakar Ubangiji ya tashi daga bisa madogarar ƙofar haikali ya kuma tsaya a bisa kerubobi.
19 আমি যখন দেখছিলাম, করূবেরা তাদের ডানা মেলে মাটি ছেড়ে উপরে উঠতে লাগলেন, আর তারা যখন যাচ্ছিলেন চাকাগুলিও তাদের সঙ্গে চলল। তারা সদাপ্রভুর গৃহের পূর্বদিকের দ্বারে ঢুকবার পথে গিয়ে থামল, আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের উপরে ছিল।
Yayinda nake duba, kerubobin suka buɗe fikafikansu suka kuma tashi daga ƙasa, yayinda suka tafi kuwa, da’irorin suka tafi tare da su. Suka tsaya a mashigin ƙofar gabas na gidan Ubangiji, ɗaukakar Allah na Isra’ila kuwa yana a kansu.
20 এই জীবন্ত প্রাণীদেরই আমি কবার নদীর ধারে ইস্রায়েলের ঈশ্বরের নিচে দেখেছিলাম, আর আমি বুঝতে পারলাম যে তারা ছিলেন করূব।
Waɗannan ne rayayyun halittun da na gani a ƙarƙashin Allah na Isra’ila kusa da Kogin Kebar, na kuma gane cewa su kerubobi ne.
21 প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা ছিল এবং তাদের ডানার নিচে মানুষের হাতের মতো দেখতে কিছু ছিল।
Kowanne yana da fuskoki huɗu da fikafikai huɗu, a ƙarƙashin kuwa akwai wani abin da ya yi kamar hannuwan mutum.
22 কবার নদীর ধারে আমি যেমন দেখেছিলাম তাদের মুখের চেহারা তেমনই ছিল। তারা প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যেতেন।
Fuskokinsu suna da kamanni ɗaya da waɗanda na gani kusa da Kogin Kebar. Kowanne ya tafi kai tsaye sosai.